ভুয়ো নথি দিয়ে গাড়ি বিক্রি কাণ্ডে ৯ বছরের কারাদণ্ড!
নিজস্ব প্রতিনিধি: নকল কাগজ তৈরি করে গাড়ি বিক্রির অভিযোগ, আদালতের রায়ে ৯ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানাসাব্রুম মহকুমার রোমেন্দ্রনগর এলাকার বাসিন্দা সুমন নাথের বিরুদ্ধে নকল কাগজপত্র তৈরি করে গাড়ি বিক্রির মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ ওঠে। জানা যায়, ২০০০ সালে বিধান দে-র কাছে TR081880 নম্বরের গাড়ি বিক্রি করা হয়েছে বলে সাব্রুমের নটারি থেকে একটি নকল নথি তৈরি করা হয়েছিল বলে অভিযোগ।পরবর্তীতে পুলিশি তদন্তে বিধান দে গাড়িটি কেনেননি বলে দাবি করেন। তদন্ত শেষে সুমন নাথের বিরুদ্ধে মামলা ও চার্জশিট দাখিল করা হয়। এবং বিধান দের পক্ষে উকিল হিসেবে লড়াই করেন আপন দত্ত। তবে বিচারপ্রক্রিয়া শেষে বিধান দে-র দায়ের করা মামলাতেও গত ১৩ তারিখ রায় ঘোষণা হয় এবং আজ সাজা ঘোষণা করা হয়।আদালতের নির্দেশে চারটি ধারায় মোট ৯ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, বিধান দে আবেগপ্রবণ হয়ে জানান, তাঁকে বিশালগড়ের একটি গাঁজা মামলায় ফাঁসানো হয়েছিল বলেও তাঁর অভিযোগ।
November 20th, 2026