নিজস্ব প্রতিনিধি:গত কয়েকদিন আগেও যে রাবারের দাম ছিল ২৮০ টাকার উপরে, সেই রাবার আজ সোনামুড়ার বাজারে নেমে এসেছে ২৩০-২৪০ টাকায়। এক লাফে প্রায় ৫০ টাকা কমে যাওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের।এই নভেম্বরের শুরুতেই রাবারের দাম ইতিহাসে প্রথমবার ৩০০ টাকা ছুঁয়েছিল। চাষির মুখে হাসি ফুটেছিল। কিন্তু সেই হাসি এক সপ্তাহও টিকল না। রাবার বোর্ডের হিসাব অনুযায়ী, আগরতলায় বর্তমানে আরএসএস-৪ গ্রেডের রাবারের দাম ২৭৬ টাকা। অথচ সোনামুড়ার মাঠে চাষিরা পাচ্ছেন মাত্র ২৩০-২৪০ টাকা। ব্যবসায়ীদের দাবি, বাইরে থেকে রাবার আমদানির খবর ছড়িয়ে পড়তেই বাজার পড়তে শুরু করেছে। এই খবরেই দালালরা দাম কমিয়ে দিয়েছে। কিন্তু চাষিদের প্রশ্ন অন্য জায়গায়। বোর্ডের দাম ২৭৬ টাকা হলে চাষি কেন ২৩০ টাকা পাবেন? মাঝের ৪৬ টাকা কোথায় যায়? বোর্ডের সঠিক দামও তারা জানে না। সোনামুড়ার এক রাবার চাষি জানান, "আমরা ভোরে উঠে কষ কাটি, রোদে শুকিয়ে শিট বানাই। আর বাজারে বিক্রি করতে গেলেন বলে ২৩০ টাকা। বোর্ডে দাম কত, আমরা জানিও না। আমরা তো বিলও পাই না।"
এই অবস্থায় চাষিরা এখন রাবার জমিয়ে রাখছেন, বিক্রি করছেন না। তাঁদের আশা, দাম আবার বাড়বে। কিন্তু ব্যবসায়ীরা বলছেন, দাম আরও কমতে পারে। তবে এই ধরে বেশি মুনাফা না হলেও, মূল্যবৃদ্ধির হারে দাম কমলে হিমশিম খাবে তারা।