Category

সাহিত্য ও সংষ্কৃতি

২৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে রাখি বন্ধন উৎসব, প্রাচ্যভারতী স্কুলে উৎসবের আমেজ
সাহিত্য ও সংষ্কৃতি

২৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে রাখি বন্ধন উৎসব, প্রাচ্যভারতী স্কুলে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিনিধি: ভাই-বোনের পবিত্র বন্ধন ও ভালোবাসার প্রতীক রাখি বন্ধন উৎসব উপলক্ষে আগরতলা পুর নিগমের ২৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলার প্রাচ্যভারতী স্কুলে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মণিমুক্ত ভট্টাচার্য সহ ওয়ার্ডের বিভিন্ন স্তরের কর্মী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সকলে একে অপরের হাতে রাখি পরিয়ে দেন এবং পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরেন।অনুষ্ঠানে বক্তারা রাখি বন্ধনের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সমাজে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান। ২৩ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে ওয়ার্ডের কর্মীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
September 3rd, 2026
প্রয়াত শিক্ষক পরিবারের সঙ্গে সমবেদনা জ্ঞাপন অর্থ মন্ত্রীর
সাহিত্য ও সংষ্কৃতি

প্রয়াত শিক্ষক পরিবারের সঙ্গে সমবেদনা জ্ঞাপন অর্থ মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: গত ২৬শে আগস্ট বুধবার উদয়পুর বিবেক সংঘ সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর বৃহস্পতিবার আগরতলার বেসরকারি আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সরকারি বিদ্যালয়ের শিক্ষক তথা বিশিষ্ট কবি, লেখক ও প্রকাশক প্রীতম ভট্টাচার্য। তাঁর আকস্মিক মৃত্যুতে উদয়পুর জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শুক্রবার ত্রিপুরা বিধানসভার অধিবেশন থাকায় শনিবার প্রয়াত প্রীতম ভট্টাচার্যের উদয়পুর জগন্নাথ চৌমুহনী এলাকার বাসভবনে যান রাজ্যের অর্থমন্ত্রী তথা রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রণজিৎ সিংহ রায়। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রয়াতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।এদিন প্রীতম ভট্টাচার্যের বাসভবনে বসেই দুর্ঘটনার বিষয়টি নিয়ে গোমতি জেলা পুলিশের পুলিশ সুপার অনির্বাণ দাসের সঙ্গে ফোনে কথা বলেন মন্ত্রী। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাইক মালিক ও চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি পুলিশ সুপারের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আবেদন জানান।পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু এমন গভীর শোকের জন্ম দেয়, যার বেদনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এক মর্মান্তিক দুর্ঘটনায় আমরা উদয়পুর ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষক, কবি, সাহিত্যিক ও প্রকাশক প্রীতম ভট্টাচার্যকে হারিয়েছি। তাঁর অকাল প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক। তিনি আরও বলেন, শিক্ষকতার পাশাপাশি সাহিত্য ও প্রকাশনা জগতেও প্রীতম ভট্টাচার্যের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর মৃত্যু সমাজ ও সংস্কৃতি জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। একজন গুণী শিক্ষক, সৃজনশীল সাহিত্যিক ও প্রকাশক হিসেবে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন মন্ত্রী। এদিন মন্ত্রী প্রয়াতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এই কঠিন সময়ে সরকার ও তিনি ব্যক্তিগতভাবে পরিবারের পাশে রয়েছেন। পাশাপাশি এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদেরও পরিবারের পাশে থাকার আহ্বান জানান তিনি।শেষে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রয়াত প্রীতম ভট্টাচার্যের আত্মার শান্তি কামনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রদানের জন্য প্রার্থনা করেন। এদিকে প্রীতম ভট্টাচার্যের অকাল প্রয়াণে শিক্ষক মহল, সাহিত্যপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের আবহ তৈরি হয়েছে।
August 29th, 2026
মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন প্রদেশ কার্যালয় করলেন মুখ্যমন্ত্রী ড: মানিক সাহা
সাহিত্য ও সংষ্কৃতি

মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন প্রদেশ কার্যালয় করলেন মুখ্যমন্ত্রী ড: মানিক সাহা

নিজস্ব প্রতিনিধি: মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। এই উপলক্ষে বিজেপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি, আগরতলা পুর নিগমের মেয়রসহ দলের অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তারা।অনুষ্ঠানের শুরুতেই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। পরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ত্রিপুরার ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি ও পরিকাঠামো গঠনে মহারাজার গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।মুখ্যমন্ত্রী বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য ছিলেন আধুনিক ত্রিপুরার রূপকারদের অন্যতম। তাঁর দূরদর্শী চিন্তাভাবনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে ত্রিপুরার অগ্রগতির ভিত্তি আরও শক্তিশালী হয়েছিল। শিক্ষা বিস্তার, নগর পরিকল্পনা, যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে তাঁর অবদান আজও স্মরণীয়।বক্তব্যে মুখ্যমন্ত্রী আরও বলেন, মহারাজার কর্মধারা ও দূরদর্শিতা বর্তমান প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস। তাঁর দেখানো পথ অনুসরণ করে রাজ্যের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।এদিনের অনুষ্ঠানে রাজ্য সভাপতি ও মেয়রসহ বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং কার্যকর্তারা উপস্থিত ছিলেন। সকলেই মহারাজার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর অবদান ও স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার আহ্বান জানান। জন্মবার্ষিকীর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের অবিচ্ছেদ্য সম্পর্ক আরও একবার স্মরণ করা হয়।
August 19th, 2026
অনন্যা নারী সম্মানে ভূষিত সোমা চক্রবর্তী
সাহিত্য ও সংষ্কৃতি

অনন্যা নারী সম্মানে ভূষিত সোমা চক্রবর্তী

নিজস্ব প্রতিনিধি:গোটা দেশের সঙ্গে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। বর্তমান সরকারের আমলে নারী দিবস এক অন্য মাত্রায় পৌঁছেছে । নারীরা দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার স্বার্থে গুরুদায়িত্ব পালন করে চলছেন । রাজ্যেও বিভিন্ন সরকারী ও বেসরকারী উদ্যোগে নারী দিবসের অনুষ্ঠান হয়েছে । ত্রিপুরার ওয়েব মিডিয়ার জগতে নিরলস প্রচেষ্টায় সংবাদ মাধ্যম হিসাবে নিরপেক্ষ ভূমিকায় কাজ চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক নারী দিবসে নিউজ টপ লিংক আয়োজিত অনন্য নারী সম্মানে সম্মানিত করা হয়েছে বিশিষ্ট নারীদের । এই তালিকায় রাজ্যের অত্যন্ত সুপরিচিত সমাজসেবী ঊষা বাজার ভারত রত্ন সংঘের ক্লাব সম্পাদক চন্দন চক্রবর্তীর সহ ধর্মীনি সোমা চক্রবর্তীকেও নারী সম্মাননা প্রদান করেন সংস্থার কর্ণধার তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীপঙ্কর দেব । উল্লেখ্য , সোমা চক্রবর্তী দীর্ঘদিন ধরে সমাজসেবা ও রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ২০১৫ সালে বিজেপির টিকিটে পুর ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । রাজ্যের রাজনৈতিক পালাবদলের সময় প্রদেশ বিজেপি মহিলা মোর্চার কোষাধ্যক্ষ হিসাবেও ব্যাপক সাফল্যের ছাপ রেখেছিলেন । তাছাড়াও সোমা চক্রবর্তী অনাথ শিশুদের জন্য বিভিন্ন সমাজসেবা মূলক কাজে সারা বছর নিজেকে আড়াল রেখে কাজ চালিয়ে যাচ্ছেন । দীর্ঘ সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম এবং মানুষের সাথে নিবিড় সংযোগ সেতুর মাধ্যম হিসাবে কাজের জন্য অনন্য নারী সম্মানে সম্মানিত করা হয়েছে। নিউজ টপ লিংক আগামীদিনে সোমা চক্রবর্তীর উজ্জ্বল ভবিষ্যত ও দীর্ঘায়ু এবং সুস্থস্থ্যের কামনা করেছে ।
March 8th, 2026
বঙ্কিম চন্দ্রের ১৫৯ তম জন্মতিথিতে একগুচ্ছ কর্মসূচীর ঘোষনা পর্যটন মন্ত্রীর 
সাহিত্য ও সংষ্কৃতি

বঙ্কিম চন্দ্রের ১৫৯ তম জন্মতিথিতে একগুচ্ছ কর্মসূচীর ঘোষনা পর্যটন মন্ত্রীর 

নিজস্ব প্রতিনিধি: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫৯ বছর পূর্তি উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী নির্দেশে সারাদেশের সঙ্গে রাজ্যে ও বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে ম্যারাথন দৌড় রক্তদান শিবির এবং বিভিন্ন কর্মসূচি এক বছর ব্যাপী অনুষ্ঠান হবে সাংবাদিক সম্মেলনে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী ।সচিবালয় সুশান্ত চৌধুরী উল্লেখ করলেন বিভিন্ন জেলাগুলিতে অনুষ্ঠান হবে আগামী সাত তিন নভেম্বর মুখ্যমন্ত্রী হাত ধরে উদ্বোধন হবে সচিবালয়ে। এবং বিভিন্ন জেলাভিত্তিক যে কর্মসূচি হবে রাজ্যের মন্ত্রী বাহাদুরগণ এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন চারটি পর্যায়ে হবে এই কর্মসূচি গুলি মন্ত্রী সুশান্ত চৌধুরী বিস্তৃতভাবে জানান। তিনি আরও বলেন,সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে যুব সমাজ উদ্বুদ্ধ হবে ।সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্রের জীবন দর্শন অনুসরন করে চলার উপর গুরুত্ব আরোপ করেছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ।
November 5th, 2025
শিল্প ও শিল্পীদের বাঁচিয়ে রাখতে আন্তরিক রাজ্য সরকার : ড. মানিক সাহা ( মুখ্যমন্ত্রী)
সাহিত্য ও সংষ্কৃতি

শিল্প ও শিল্পীদের বাঁচিয়ে রাখতে আন্তরিক রাজ্য সরকার : ড. মানিক সাহা ( মুখ্যমন্ত্রী)

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা আজ আগরতলা লিচুবাগানস্থিত সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয় ৫০ বছর পূর্তি উপলক্ষে পাঁচদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্রকুমার, অধিকর্তা অনিমেষ দেববর্মা, রাজ্যের বিশিষ্ট চিত্রশিল্পী সংঘমিত্রা নন্দী ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী ভট্টাচার্য কলেজের ৫০ বছরের ইতিহাস তুলে ধরেন।বলেন, বর্ষ ব্যাপী অনুষ্ঠানের অঙ্গ হিসেবে থাকছে সেমিনার ,কর্মশালা,প্রদর্শনী।৫০ বছর পূর্তি উপলক্ষে কলেজ প্রাঙ্গনে নবীন ও প্রবীণ শিল্পীদের চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। এছাড়া কলেজের ভেতরে রাজ্যের এবং বহির রাজ্য বিশিষ্ট চিত্রশিল্পীদের তৈরি আর্ট ফেস্ট গ্যালারি ঘুরে দেখেন তিনি। ছবিতে রং তুলি দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। কলেজের প্রথম ব্যাচের ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করেন তিনি। এছাড়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষদেরও সম্বর্ধনা জ্ঞাপন করা হয় । ললিত কলা একাডেমী জাতীয় পুরস্কারপ্রাপ্ত দুজনকে সংবর্ধিত করা হয়।
September 9th, 2025
ছবির মাধ্যমে বহু ইতিহাসের বর্ণনা হয় : সুশান্ত
সাহিত্য ও সংষ্কৃতি

ছবির মাধ্যমে বহু ইতিহাসের বর্ণনা হয় : সুশান্ত

নিজস্ব প্রতিনিধি: ১৯শে আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস সারা বিশ্বে এই দিবস যথাযোগ্য মর্যাদা উদযাপন করা হয়। বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিক ভবন হলঘরে তিন দিনব্যাপী আলোক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে। এই দিনের অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পর্যটনওপরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার, আমি ফেসবুকে পুলিশের মহা নির্দেশক কৃষ্ণেন্দু চক্রবর্তী,ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রলয়জিৎ পাল,সাধারণ সম্পাদক অভিষেক দেববর্মা সহ অন্যান্যরা। ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জলোনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সম্মানীয় অতিথিরা।
August 19th, 2025
সুস্থ জীবন ও বিশ্বশান্তির কামনায় পদযাত্রা শুরু
সাহিত্য ও সংষ্কৃতি

সুস্থ জীবন ও বিশ্বশান্তির কামনায় পদযাত্রা শুরু

নিজস্ব প্রতিনিধি: সাব্রুম এর মৈত্রী সেতু থেকে ধর্ম যাত্রা শুরু হয়।এ ধম্ম যাত্রা তে দেশ বিদেশের বৌদ্ধ সন্ন্যাসী এবং ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধ সন্ন্যাসী ও অনুগামীরা পদযাত্রায় যোগ দেয়। সকাল ৮ টা ২৫ থেকে মৈত্রী সেতু থেকে ধর্ম যাত্রা শুরু হয়। এর আগে বিশ্ব শান্তি ও সুস্থ জীবন ও পদ ব্রজে ধ্যান সাধনা সামনে রেখে ধর্ম যাত্রা শুরু হয়।আজকে মনু বনকুলে গিয়ে শেষ হবে।ধর্মযাত্রা শুরুতে গৌতম বুদ্ধের শান্তির বানী পাঠ করা হয়। উদ্যোক্তাদের পক্ষে ধর্মদীপা ফাউন্ডেশন এর ভাই প্রেসিডেন্ট এবং বিধায়ক মাইলাফ্রু মগ বক্তব্য রাখেন। সাথে থাইল্যান্ড থেকে আসা বৌদ্ধ সন্ন্যাসী বিশ্বশান্তি কামনা করে বক্তব্য রাখেন।
May 24th, 2025
বাউল শিল্পী অজয় বাউল ওরফে অজয় ঘোষের অকাল প্রয়াণে শোকের ছায়া
সাহিত্য ও সংষ্কৃতি

বাউল শিল্পী অজয় বাউল ওরফে অজয় ঘোষের অকাল প্রয়াণে শোকের ছায়া

নিজস্ব প্রতিনিধি: তরুণ বাউল শিল্পী অজয় বাউল ওরফে অজয় ঘোষের অকাল প্রয়াণে শোকের ছায়া বিশ্রামগঞ্জে! মায়ের সাথে ভাড়া থাকতেন অজয়।সে আমাকেও মা ডাকতো তার মৃত্যু মেনে নিতে পারছি না চোখের জল ছেড়ে জানালেন প্রতিবেশী সম্পা দেব।ঘটনা বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিসের উল্টো দিকে রামকৃষ্ণ পল্লী এলাকায় প্রশান্ত সাহার বাস ভবনে।এই বাড়িতেই মা করুনা ঘোষ এবং তার ২৪ বছরের বাউল গায়ক অজয় ঘোষ ভাড়া থাকতেন। হঠাৎ করে শনিবার সন্ধ্যায় ভাড়া বাড়িতে রক্ত বমি করতে থাকে।তাকে নিয়ে যাওয়া হয় আগরতলা জিবিপি হাসপাতালে।শনিবার গভীর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। রবিবার দুপুরে বিশ্রামগঞ্জ ভাড়া বাড়িতে কান্নায় ভেঙে পড়ে তার মা করুণা ঘোষ এবং তার মামী সহ প্রতিবেশীরা।এক প্রতিবেশী তথা বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সম্পা দেব সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন।তিনি জানান সে আমাকেও মা ডাকতো ।
April 28th, 2025
বাংলা ও বাঙালির ঐতিহ্য রক্ষা করার আহ্বান জানান মন্ত্রী সুধাংশু দাস
সাহিত্য ও সংষ্কৃতি

বাংলা ও বাঙালির ঐতিহ্য রক্ষা করার আহ্বান জানান মন্ত্রী সুধাংশু দাস

নিজস্ব প্রতিনিধি: ফটিকরায় বিধানসভার বিধায়ক তথা ত্রিপুরা সরকারের প্রানী সম্পদ বিকাশ দপ্তর এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের আন্তরিক উদ্যোগে ১৮ই এপ্রিল শুক্রবার সন্ধ্যায় জগন্নাথপুর বাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বর্ষবরন ও বাউল উৎসব।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বর্ণময় আয়োজনের শুভ সূচনা করেন অতিথিরা।উদ্ধোধনী সংগীত পরিবেশন করেন সপ্তসুর মিউজিক একাডেমির শিল্পীরা।স্বাগত বক্তব্য রাখেন সমাজকর্মী কুশল দাস।এই সন্ধ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫ জন বাউল শিল্পী বাউল গান পরিবেশন করেন।যাদের আলোকজ্জ্বল সংগীত উপস্থাপনায় আনন্দিত হয়েছেন সংগীত প্রেমী নাগরিকরা।বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন,নতুন বছরকে আমাদের স্মৃতিতে অম্লান করে রাখতেই এই ১৪৩২ এর বর্ষবরনের আয়োজন।গ্ৰামীন চড়ক,বিজু উৎসব,বাঙ্গালী বিহু,বৈশু ইত্যাদি পার্বন আমাদের কৃষ্টি সংস্কৃতিকে বেগবান করে চলেছে।তাকে ধরে রাখতে হবে।নতুন প্রজন্মের ছেলে মেয়েদের সংস্কৃতিমুখী করতে এই ধরনের আয়োজন আরও বেশী বেশী করে উদযাপন করার বার্তা দেন তিনি। বক্তব্যে তিনি উল্লেখ করেন সন্ত্রাসের আগুনে বিধ্বস্ত মুর্শিদাবাদের শতাধিক হিন্দু পরিবারের অসহায়ত্বের কথা। একদিকে আমরা যখন পার্বন করছি এই সময়ে দেশ বিদেশের হাজার হাজার হিন্দুরা আক্রান্ত,গৃহহীন হয়ে আছে।সেক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ করার বার্তা দেন তিনি। সেদিনের অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
April 25th, 2025