Category

বিনোদন

 মানবসেবার বার্তা, ২৯তমবার রক্তদান করলেন যুব মোর্চার রাজ্য সভাপতি অরিন্দম দেব
বিনোদন

মানবসেবার বার্তা, ২৯তমবার রক্তদান করলেন যুব মোর্চার রাজ্য সভাপতি অরিন্দম দেব

নিজস্ব প্রতিনিধি:ধর্মনগর, ১৩ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলা যুবমোর্চার উদ্যোগে রবিবার ধর্মনগর জেলা হাসপাতালে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে বিজেপি ও যুবমোর্চার নেতৃত্ব-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়।সকাল ১১টা থেকে শুরু হওয়া রক্তদান শিবিরের উদ্বোধন করেন ত্রিপুরা প্রদেশ বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি অরিন্দম দেব। উদ্বোধনের পর মানবসেবার বার্তা দিতে তিনি নিজেও রক্তদান করেন। এদিন ছিল তাঁর জীবনের ২৯তম রক্তদান। নিয়মিত রক্তদানের মাধ্যমে তিনি সমাজের প্রতি দায়বদ্ধতার নজির স্থাপন করেছেন বলে আয়োজকদের দাবি।রক্তদান শেষে অরিন্দম দেব যুবসমাজের উদ্দেশে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁর বক্তব্যে মানবিকতার পাশাপাশি রক্তের প্রয়োজন মেটাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্বও উঠে আসে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাস, ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী, বাগবাসার বিধায়ক যাদব লাল দেবনাথ, পানিসাগরের বিধায়ক বিনয় ভূষণ দাস, জেলা সাধারণ সম্পাদক ডা. তমজিত নাথ, ত্রিপুরা প্রদেশ বিজেপির রাজ্য সম্পাদিকা মলিনা দেবনাথ-সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব।এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলা বিজেপির সাধারণ সম্পাদক ও সম্পাদিকা, উত্তর জেলা যুবমোর্চা কমিটির সদস্য এবং বিভিন্ন মণ্ডলের যুবমোর্চা সভাপতিরা। রক্তদান শিবিরকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জনকল্যাণমূলক ও মানবিক কর্মসূচির অংশ হিসেবেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তের সংকট মোকাবিলায় আগামী দিনেও নিয়মিতভাবে এ ধরনের সামাজিক কর্মসূচি চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়।
September 13th, 2026
১৫ কমলাসাগর বিজেপি মন্ডলের উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা
বিনোদন

১৫ কমলাসাগর বিজেপি মন্ডলের উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি:শুক্রবার দুপুরে ১৫ কমলারসাগর মন্ডলের উদ্যোগে কাজারিয়া কমিউনিটি হলে মাধ্যমিক এবং উচ্চ‌ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেব রায়, সিপাহী জলা জেলা উত্তরের যুব মোর্চার সভাপতি সৈকত সাহা, জেলা উত্তরের সভাপতি বিপ্লব চক্রবর্তী, কমলা সাগর বিধানসভার কেন্দ্রের বিধাইকা অন্তরা সরকার দেব, যুব মোর্চার রাজ্য সভাপতি অরিন্দম দেব সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা। এই সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেব রায় বলেন মানুষকে প্রতিদিন আপডেট রাখতে হবে।
September 4th, 2026
 ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে পালিত হলো বনমহোৎসব উৎসব
বিনোদন

ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে পালিত হলো বনমহোৎসব উৎসব

নিজস্ব প্রতিনিধি:পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে আয়োজন করা হয় বনমহোৎসব উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীনারানী সরকার সহ অন্যান্যরা।অনুষ্ঠানে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। আগামী প্রজন্মের জন্য সবুজ ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে সকলকে বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।বনমহোৎসবের এই আয়োজনের মধ্য দিয়ে পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা দেওয়া হয়।
August 25th, 2026
রাজ্যভিত্তিক নাটক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান
বিনোদন

রাজ্যভিত্তিক নাটক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলার ড. শ্যামাপ্রসাদ মুখার্জী টাউন হলে অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক নাটক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানি সরকার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্ত্যে সহ দপ্তরের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
August 22nd, 2026
 কলকাতার অভিনয়ের দুনিয়ায় রাজ্যের সায়ন্তিকা
বিনোদন

কলকাতার অভিনয়ের দুনিয়ায় রাজ্যের সায়ন্তিকা

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরার প্রতিভার তালিকায় যুক্ত হলো আরও একটি উজ্জ্বল নাম। গোমতী জেলার উদয়পুরের কৃতি কন্যা সায়ন্তিকা ধর কলকাতার বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে রাজ্যের নাম উজ্জ্বল করেছেন। ‘মা দুর্গা প্রোডাকশন’-এর প্রযোজনায় এবং পরিচালক রঞ্জন দত্তের পরিচালনায় সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র ‘আনন্দ আশ্রম’-এর মাধ্যমে তাঁর টলিউডে অভিষেক ঘটে। গত ৩১ জুলাই ২০২৬ মুক্তিপ্রাপ্ত এই পারিবারিক ড্রামা ইতিমধ্যেই দর্শক ও শিল্পমহলে সাড়া ফেলেছে।ত্রিপুরা পুলিশের প্রয়াত ডিএসপি সুরজিৎ ধর ও গৃহিণী রাখি সিংহ ধরের কন্যা সায়ন্তিকা বর্তমানে নবম শ্রেণীর ছাত্রী। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি ক্লাসিকাল ও ওয়েস্টার্ন নাচে দক্ষতা অর্জন করেন তিনি। ২০২৫ সালে সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞাপন দেখে অভিনয়ের জগতে প্রবেশের সুযোগ পান এবং পরবর্তীতে কলকাতায় প্রশিক্ষণ নিয়ে চলচ্চিত্রে কাজের সুযোগ লাভ করেন।‘আনন্দ আশ্রম’ ছবিটি একটি অনাথ আশ্রমকে কেন্দ্র করে সামাজিক বার্তাধর্মী গল্প তুলে ধরে, যেখানে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধের চিত্র ফুটে উঠেছে। ছবিতে সায়ন্তিকার পাশাপাশি অভিনয় করেছেন বোধিসত্ত্ব মজুমদার, কৌশিক ব্যানার্জী, লাবণী সরকারসহ একাধিক অভিজ্ঞ শিল্পী।সায়ন্তিকা জানিয়েছেন, মায়ের অনুপ্রেরণায় তিনি এই পথে এগিয়ে এসেছেন এবং ভবিষ্যতে আরও চলচ্চিত্রে কাজ করতে চান। তাঁর মা রাখি সিংহ বলেন, বর্তমান সময়ে শুধু পড়াশোনা নয়, সন্তানদের আগ্রহ অনুযায়ী এগিয়ে যেতে দেওয়াই অভিভাবকদের দায়িত্ব।সায়ন্তিকার মা রাখি সিংহ জানান, বর্তমান সময়ে সন্তানদের নিজেদের পছন্দের পথে এগিয়ে যেতে দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। টিভি সিরিয়াল ও চলচ্চিত্র জগতেও সফল ক্যারিয়ার গড়া সম্ভব বলেও তিনি মত প্রকাশ করেন।ত্রিপুরার একটি ছোট শহর থেকে টলিউডের বড় মঞ্চে সায়ন্তিকার এই সাফল্য রাজ্যের তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।
August 7th, 2026
কাব্যারাগের সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি চূড়ান্ত
বিনোদন

কাব্যারাগের সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি চূড়ান্ত

নিজস্ব প্রতিনিধি: বুধবার আগরতলার প্রেস ক্লাবে ইনসাইট লার্নিং-এর নিবেদনে ‘কাব্যরাগ ১.০’-এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সপ্তদীপ ঘোষ বণিক।সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আগামী ৩০ মে আগরতলার রবীন্দ্র ভবনে এক বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৃজন চ্যাটার্জী-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।এদিন তিনি আরও জানান, অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে। গোটা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি জোরকদমে ।
May 27th, 2026
রবীন্দ্র কাননে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপন
বিনোদন

রবীন্দ্র কাননে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপন

নিজস্ব প্রতিনিধি: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আগরতলা রবীন্দ্র কাননে ।এদিন কবিগুর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করলেন মন্ত্রী সান্তনা চাকমা , এছাড়া উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা ।পাশাপাশি এই দিন খুঁদে শিশুর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহণ করেন ।
May 9th, 2026
উৎসবের আমেজে মেলাঘর বাজারে ইলিশের দাপট বনাম ক্রেতার পকেট
বিনোদন

উৎসবের আমেজে মেলাঘর বাজারে ইলিশের দাপট বনাম ক্রেতার পকেট

নিজস্ব প্রতিনিধি: বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর তার মধ্যে শ্রেষ্ঠ উৎসব হলো পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ করে নিতে মেলাঘরের মাছ ও মাংসের বাজারে আজ উপচে পড়া ভিড়। উৎসবের আমেজে ইলিশের জয়জয়কার থাকলেও, দাম নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভোর থেকেই মেলাঘর বাজারের আকাশ-বাতাস মুখরিত বিক্রেতাদের হাঁকডাকে। পহেলা বৈশাখ মানেই পাতে এক টুকরো ইলিশ আর পছন্দের মাংস। তাই আজ সকাল থেকেই মাছ ও মাংসের দোকানে তিল ধারণের জায়গা নেই। অন্যান্য দিনের তুলনায় আজ বাজারে রুপালি ইলিশের দাপট চোখে পড়ার মতো। ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা।দাম নিয়ে ক্ষোভ থাকলেও বাঙালির উৎসবের জোয়ারে তা যেন কিছুটা ম্লান। পকেটে টান পড়লেও ঐতিহ্যের টানে খালি হাতে ফিরছেন না কেউ। সাধ্য আর সাধের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হচ্ছে বাঙালির উৎসব প্রিয়তারই।মেলাঘর বাজারের এই ব্যস্ততা জানান দিচ্ছে, দামের ঊর্ধ্বগতি উৎসবের আনন্দকে দমাতে পারেনি। নতুন বছর সবার জন্য সুখের হোক
April 15th, 2026
আম্রকুঞ্জে দোল উৎসব উদযাপন
বিনোদন

আম্রকুঞ্জে দোল উৎসব উদযাপন

নিজস্ব প্রতিনিধি:বসন্তের রঙিন উৎসব হোলির আনন্দে মাতোয়ারা সবাই । অন্যান্য বছরের ন্যায় এবারও তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র ভবনের আম্র কুঞ্জে রাজ্য ভিত্তিক দোল উৎসবের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা ভিম্ভিশ্বর ভট্টাচার্য, এডভাইজারী কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন , দোল উৎসব ঐতিহ্যপূর্ণ একটি উৎসব ।হৃদয়ের মলিনতা কাটিয়ে বাহারি রঙ লাগিয়ে সৌভ্রত্বের বার্তা বহন করে দোল উৎসব। বর্তমান সরকার এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে জাতি ও জনজাতি মৈত্রীর পরিবেশ মজবুত করে চলছে । পাশাপাশি সমগ্র রাজ্যবাসীকে দোল উৎসব উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন মেয়র দীপক মজুমদার।
March 10th, 2026
পুর নিগমে ভাইফোঁটা উদযাপন
বিনোদন

পুর নিগমে ভাইফোঁটা উদযাপন

নিজস্ব প্রতিনিধি: ভাইফোঁটা একটি পবিত্র বন্ধন। হিন্দু সনাতনীদের জন্য অত্যাবশ্যকীয় উৎসব বলা যায়।তবে ,সময়ের সাথে সাথেই ভাইফোঁটার পরিধি বৃদ্ধি পেয়েছে।এখন কেবলমাত্র হিন্দুদের মধ্যেই সীমিত নেই ।উভয় সম্প্রদায়ের কাছে এখন পবিত্রতার প্রতীক।শুক্রবার আগরতলা পুর নিগমের মেয়রের অফিসে ভাইফোঁটা পালিত হয়েছে।পুর নিগমের মহিলা কর্পোরেটর বোনেরা পবিত্র বন্ধন দিয়ে ভাইদের কপালে ফোটা দিয়েছেন ।উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস ,সেন্ট্রাল জোন চেয়ারম্যান রত্না দত্ত প্রমুখ ।মেয়র দীপক মজুমদার বোনদের আশীর্বাদ ও সুরক্ষার জন্য আজন্ম পাশে দাঁড়ানোর কথা বলেন।তিনি বলেন, রাজনীতির বাইরে ভাই বোনেদের বন্ধন । পৃথিবীর সব ভাই বোনরা এমনভাবেই পবিত্র বন্ধন নিয়ে বেঁচে থাকুক আশাবাদী মেয়র দীপক মজুমদার।
October 24th, 2025