Category

খেলা ধুলো

পাওয়ার লিফটিং খেলায় জাতীয় আসরে ত্রিপুরার নাম উজ্জ্বল করলো অভিজিৎ
খেলা ধুলো

পাওয়ার লিফটিং খেলায় জাতীয় আসরে ত্রিপুরার নাম উজ্জ্বল করলো অভিজিৎ

নিজস্ব প্রতিনিধি ... ত্রিপুরার নাম উজ্জ্বল করল দরিদ্র পরিবারের ছেলের সাফল্যে খুশি বাবা মা । তার নাম অভিজিৎ দে । সে বির বিক্রম মেমোরিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র । তার বাড়ি যোগেন্দ্রনগর আদর্শ কলোনি এলাকায় । অন্ধ্র প্রদেশের আমালাপুরে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় সাব জুনিয়র এবং জুনিয়র পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। নজির গড়েন অভিজিৎ দে। জুনিয়র বিভাগে ৫৩ কে জিতে স্বর্ণ পদক জয়ের পাশাপাশি জাতীয় রেকর্ড করেন অভিজিৎ। ১৭৫ কে জি তুলে। প্রায় ৪০ বছর পর রাজ্যের কোনো খেলোয়াড় জাতীয় রেকর্ড করার গৌরব অর্জন করেন।
June 1st, 2026
বর্তমান সরকার নেশামুক্ত প্রদেশ গড়তে খেলাধুলায় গুরুত্ব বাড়াচ্ছে : রতন দাস
খেলা ধুলো

বর্তমান সরকার নেশামুক্ত প্রদেশ গড়তে খেলাধুলায় গুরুত্ব বাড়াচ্ছে : রতন দাস

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মধ্যে টেবিল টেনিস খেলার প্রতি ঝোঁক বাড়ছে । ত্রিপুরা টেবিল টেনিস এসোসিয়েশনের সভাপতি রতন দাসের নিরলস প্রচেষ্টায় ক্রমাগত মাঠমুখী হচ্ছে টেবিল টেনিস খেলার খেলোয়াড়রা ।ত্রিপুরা টেবিল টেনিস এসোসিয়েশনের সামার ভ্যাকেশনের রাজ্যভিত্তিক টুর্নামেন্টের আজ শুভ উদ্বোধন করেন টেবিল টেনিস রাজ্যের সভাপতি রতন দাস। এই টুর্নামেন্টে রাজ্যের ১৩৬ জন খেলোয়ার অংশগ্রহণ করেন। এই খেলা ২৩-২৪২৫ ৩ দিন ব্যাপী আর,সি,সি,গ্রাউন্ডে খেলা চলবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলর সম্পাদক সুকান্ত মজুমদার ,সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক মহোদয় সহ অন্যান্যরা।
May 23rd, 2026
কমিউনিস্টরা সর্বদাই উন্নয়ন বিরোধী , কুমারঘাটে বললেন বিপ্লব কুমার দেব
খেলা ধুলো

কমিউনিস্টরা সর্বদাই উন্নয়ন বিরোধী , কুমারঘাটে বললেন বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি: কুমারঘাট PWD ময়দানে কুমারঘাট ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন হয় ২৪ ই আগস্ট রবিবার বিকাল ৪ঃ০০ ঘটিকায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সংসদ বিপ্লব কুমার দেব ও সাংসদ রাজিব ভট্টাচার্য স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস ,জেলাশাসক তমাল মজুমদার , জেলার সভাধিপতি সহকারি সবাধিপতি, বিজেপির উনকোটি জেলা সভাপতি, কুমারঘাট মহকুমা শাসক, সহ অন্যান্য অতিথিবৃন্দদের হাত ধরে নকআউট ফুটবল টুর্নামেন্টের এর শুভ উদ্বোধন হয়.... প্রদীপ প্রজ্জ্বলন ও ফুটবলের লাথি মেরে ও পায়রা উড়িয়ে খেলার আনুষ্ঠানিক সূচনা হয়... উদ্বোধনী ম্যাচে :কুমারঘাট দৃষ্টি ফাউন্ডেশন ও সুনাইমুড়ির একাদশের মধ্যে মধ্যে হয় ম্যাচ।তার মধ্যে খেলার প্রথম অধ্যায় তিন শূন্য গোলে দৃষ্টি ফাউন্ডেশন এগিয়ে যায় এবং দ্বিতীয়া আর্ধে সোনাইমুরি একাদশকেআরো তিন গোল দিয়ে আক্রমণ করে ৬ শূন্য গোলে ম্যাচ মিমাংসিত হয়.. টানটান উত্তেজনা মধ্যে দিয়ে হয় ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়,এই টুর্নামেন্টের মোট ১৬ টি ফুটবল দল অংশগ্রহণ করেছে।
August 24th, 2025
দ্বিতীয় ডিভিশন ফুটবলে চ্যাম্পিয়ন ঐকতান যুব সংস্থা  রানার্স আপ
খেলা ধুলো

দ্বিতীয় ডিভিশন ফুটবলে চ্যাম্পিয়ন ঐকতান যুব সংস্থা রানার্স আপ

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবলে চ্যাম্পিয়ন ঐকতান যুব সংস্থা রানার্স আপ বীরেন্দ্র ক্লাব আজ তাদের হাতে পুরস্কার তুলে দেয় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা TIDC চেয়ারম্যান নাবাদুল বণিক সহ অন্যান্যরা।দ্বিতীয় ডিভিশন ফুটবলে আজ মুখোমুখি হয় বীরেন্দ্র ক্লাব বনাম নবোদয় সংঘ যেখানে বীরেন্দ্র ক্লাব জয়ী হয় কিন্তু তার আগেই ঐকতান যুব সংস্থান আসরের কোন ম্যাচ না হেরে সর্বোচ্চ পয়েন্ট তালিকায় থাকায় তাদের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় এবং রানার্সআপ হিসেবে ঘোষণা করা হয় বীরেন্দ্র ক্লাবকে।আজ উমাকান্ত মাঠে চ্যাম্পিয়ন ও রানার্স এর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
July 7th, 2025
চিন্নাস্বামী স্টেডিয়ামে রক্তের ঋন দিতে হবে আয়োজকদের !
খেলা ধুলো

চিন্নাস্বামী স্টেডিয়ামে রক্তের ঋন দিতে হবে আয়োজকদের !

নিজস্ব প্রতিনিধি: আনন্দের আতিশয্যে নিরানন্দের করুন দশা। সাবধানতা অবলম্বন জরুরী । গোটা প্যানেল দায়ী থাকবে , বলাই বাহুল্য । আইপিএলের ইতিহাসে এমন ভয়াবহ অবস্থা কখনো হয়নি । RCB এবার IPL জয়ের শিরোপা জিতলেন।তবে , বিজয় প্যারেড রক্তে স্নাত হয়েছে । চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভিড় সামলাতে পারলাম না স্থানীয় প্রশাসন । অভিযোগ , গোটা ব্যবস্থার ঘাটতিতেই এমন পরিণতি । পদপিষ্ট হয়ে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে প্রাথমিক খবর রয়েছে । মৃতের তালিকায় ৬ বছরের শিশুও রয়েছে। প্রশ্ন উঠছে, ভিড়ের মধ্যে শিশুদের এবং মহিলাদের জন্য অত্যাবশ্যকীয় ছিল বিকল্প পথে অগ্রসর হওয়ার । আইপিএলের মধ্যে ভিড় হবে খুব স্বাভাবিক। আয়োজকদের জনগনকে নিরাপত্তা দিতে ব্যার্থ হয়েছেন। এই ঘটনার কমপক্ষে ৩০ জন গুরুতর জখম হয়েছেন । মৃত্যু মিছিলের দায় এখনো কেও স্বীকার করতে প্রস্তুত নন । এমন খেলা ভবিষ্যতে পরিনাম বুঝে আগাম সতর্কতা অবলম্বন বাধ্যতামূলক । মৃত ও নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবী জোড়ালো হচ্ছে । চারিদিকে স্বজনহারা মানুষের করুন আর্তনাদ ।
June 4th, 2025
বাধারঘাটে ফুটবল মাঠ, অ্যাথলেটিক্স ট্র্যাক, হকি মাঠের উদ্বোধন মুখ্যমন্ত্রীর*
খেলা ধুলো

বাধারঘাটে ফুটবল মাঠ, অ্যাথলেটিক্স ট্র্যাক, হকি মাঠের উদ্বোধন মুখ্যমন্ত্রীর*

আগরতলা, ৩ এপ্রিল: ক্রীড়াক্ষেত্রের উন্নয়নের মাধ্যমে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে নিরন্তর প্রয়াস জারি রেখেছে রাজ্য সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে রাজ্যের প্রতিভাবান ক্রীড়াবিদদের জন্য অত্যাধুনিক পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে এবারের রাজ্য বাজেটেও আর্থিক সংস্থান রাখা হয়েছে। বৃহস্পতিবার আগরতলার বাধারঘাটের দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে দেবভক্তি জমাতিয়া সিন্থেটিক অ্যাথলেটিক টার্ফ, স্বদেশপ্রিয় নন্দী সিন্থেটিক হকি গ্রাউন্ড ও প্রতুল ভট্টাচার্য সিন্থেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ডের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। উল্লেখ্য, রাজ্যের প্রয়াত তিনজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বের নামে এই তিনটি মাঠকে উৎসর্গ করা হয়েছে এদিন। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অন্যদের তুলনায় শৃঙ্খলাপরায়ণ হয়ে থাকেন। বয়স হয়ে গেলেও তাদের দূর থেকে দেখে বোঝা যায় যে তারা ক্রীড়া ব্যক্তিত্ব ছিলেন। খেলাধুলার মধ্যেই জীবনের দর্শন খুঁজে পাওয়া যায়। রাজ্যের ক্রীড়াক্ষেত্রে বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব যথাক্রমে প্রয়াত দেবভক্তি জমাতিয়া, প্রয়াত স্বদেশ প্রিয় নন্দী এবং প্রয়াত প্রতুল ভট্টাচার্য্যের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। আর যারা ত্রিপুরার নাম উজ্জ্বল করেছেন তাদের ইতিহাসে ধরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে আমবাসায় নির্মিত ২০০ শয্যার যুব হোস্টেল মধুসূদন সাহার নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসবের মধ্যে একটা আত্মিক অনুভূতি চলে আসে। রাজনীতি এক জায়গায়, প্রশাসন এক জায়গায়। কিন্তু তাঁদের নামে যে ফুটবল গ্রাউন্ড, হকি গ্রাউন্ড, অ্যাথলেটিক গ্রাউন্ড আজকে হয়েছে সেটা আগামী প্রজন্মের কাছে অক্ষয় হয়ে থাকবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিভাবান ক্রীড়াবিদদের প্রতিভার বিকাশে প্রয়োজনীয় সুযোগ সুবিধাযুক্ত প্ল্যাটফর্ম তৈরি করে দিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে রাজ্যের সব জায়গায় ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। অদম্য জেদ, ইচ্ছাশক্তি ও চেষ্টা থাকলে যেকোনও ক্ষেত্রে সাফল্য অবশ্যম্ভাবী। এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন আমাদের রাজ্যের গর্ব পদ্মশ্রী অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকার। আর যুব সমাজকে নেশার আসক্তি থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনের ক্ষেত্রে খেলাধুলা হচ্ছে অন্যতম মাধ্যম। কারণ সুস্থ মনই সুস্থ দেহ গঠনে সহায়ক। মুখ্যমন্ত্রী আরো বলেন, প্রাক্তন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব যারা খেলাধুলার জগতে রাজ্যের সুনাম অর্জন করেছেন তাদের অবদানকে স্মরণ করা এবং তাদের যথাযথ সম্মান প্রদানে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। বিভিন্ন ক্রীড়া পরিকাঠামোসমূহ তাদের নামে উৎসর্গ করা হচ্ছে। এর পাশাপাশি ক্রীড়াবিদদের সুবিধার জন্য আগরতলার ভোলাগিরিতে উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলা হবে। এছাড়া খেলাধুলার ক্ষেত্রে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং রাজ্যের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিদের সান্নিধ্যের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় রাজ্যের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মীনা রাণী সরকার, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের পদাধিকারী সুকান্ত ঘোষ, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব অপূর্ব রায়, অধিকর্তা এস বি নাথ, পদ্মশ্রী অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকার সহ দপ্তরের অন্যান্য আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিগণ। অনুষ্ঠানে রাজ্যের প্রয়াত বিশিষ্ট ক্রীড়াবিদদের পরিবারের সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী।
April 3rd, 2025
ক্রীড়াক্ষেত্রে রাজ্যের ভবিষ্যৎ উজ্জ্বল : টিংকু রায়
খেলা ধুলো

ক্রীড়াক্ষেত্রে রাজ্যের ভবিষ্যৎ উজ্জ্বল : টিংকু রায়

নিজস্ব প্রতিনিধি:এিপুরা ভলিবল এসোসিয়েশন পরিচালিত কৃষ্ণ  সাহা ও মিলন রাণী সাহা স্মৃতি রাজ্যভিত্তিক সিনিয়র ভলিবল আসরের উদ্বোধন হলো শুক্রবার উমাকান্ত ভলিবল কোর্টে।  তিন দিন ব্যাপী আয়োজিত এই ভলিবল আসরের উদ্বোধন করেন  ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। পশ্চিম এিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী ও বিশেষ শিক্ষাবিদ অসীম ভট্টাচার্য সহ আরো অনেকে।  দিবা-রাত্রি এই রাজ্যভিওিক ভলিবল আসরটি পুরুষ বিভাগে লীগ কাম নকআউট এবং মহিলা বিভাগে নকআউট ভিত্তিতে প্রতিযোগিতা হবে। পুরুষ বিভাগে আটটি এবং মহিলা বিভাগে সাতটি জেলা দল  অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল দশ হাজার এবং রানার্সআপ দলকে আট হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। সঙ্গে ট্রফি ও সার্টিফিকেট দেওয়া হবে।
January 31st, 2025
রাজ্যের ক্রীড়া বিকাশে সরকারের প্রয়াস অব্যাহত : টিংকু রায়
খেলা ধুলো

রাজ্যের ক্রীড়া বিকাশে সরকারের প্রয়াস অব্যাহত : টিংকু রায়

নিজস্ব প্রতিনিধি: নেশামুক্ত এবং পদ্ধতিগত ভোটার শিক্ষা,নির্বাচনে অংশ গ্রহনের বার্তা দিয়ে বিলোনীয়াতে দক্ষিণ জেলা ভিত্তিক সুপার লিগ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় বর্ষের উদ্বোধন হলো মঙ্গলবার। বিলোনীয়া বিকেআই সিন্থেটিক মাঠে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন জিমন্যাষ্ট দীপা কর্মকার, দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী, জেলা শাসক স্মিতা মল,অতিরিক্ত পুলিশ সুপার মোর্য কৃষ্ণ, অ্যাম্বাসাডার রিয়া রায় চৌধুরী, পুরপিতা নিখিল চন্দ্র গোপ। এদিন বেলা ১ টা নাগাদ মন্ত্রী টিঙ্কু রায় বেলুন উড়িয়ে দক্ষিণ জেলা নেশামুক্ত সুপার লিগ ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। স্বাগত ভাষন রাখেন জেলা শাসক স্মিতা মল। এই টুর্নামেন্ট আগামী ফ্রেব্রুয়ারী মাস পর্যন্ত চলবে । মোট আটটি দল অংশগ্রহণ করবেন। মন্ত্রী টিংকু রায় বলেন, নেশা যুব সমাজ কে সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী চাইছেন নেশা মুক্ত ভারত, সেই দিশাতে কাজ করে যাচ্ছে সরকার। শুধু মাত্র সরকার করলে হবে না সবাইকে এগিয়ে আসতে হবে, যুবকদের বোঝাতে হবে নেশা গ্ৰহন করলে কি কি সমস্যা হতে পারে । প্রতিটি স্কুলের শিক্ষক ছাত্র-ছাত্রীদেরকে নেশার বিরুদ্ধে এওয়ারনেস করতে । এ ব্যাপারে অভিভাবকদের ও সচেতন থাকা দরকার বলে অভিমত ব্যাক্ত করেন। অতিথিদের আলোচনা শেষে শুরু হয় টুর্নামেন্ট। মন্ত্রী টিংকু রায় গোলবারে বল কিকের মধ্য দিয়ে উদ্ধোধনী ম্যাচের সুচনা হয়। উদ্ধোধনী টুর্নামেন্ট হয় রাজনগর সাত চাঁদ সার্ক বনাম রাজনগর রেনে গার্ডস ।
January 7th, 2025
সংবর্ধিত হলেন টি এস আরের জওয়ান যোগেন্দ্র মারাক
খেলা ধুলো

সংবর্ধিত হলেন টি এস আরের জওয়ান যোগেন্দ্র মারাক

নিজস্ব প্রতিনিধি: যোগ্যতার সঠিক মূল্যায়ন পেলেন যোগেন্দ্র মারাক। পেশায় তিনি একজন টি এস আর। কচুছড়ায় তৃতীয় ব্যাটেলিয়ানে তার পোস্টিং। একদিকে চাকরি তো অপরদিকে ক্যারাটে নিয়েই তার জীবন। বিগত ২৫বছর ধরে এই ক্যারাটে প্রশিক্ষণের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বেশ কয়েকটি পদক ও রয়েছে যোগেন্দ্র মারাকের দখলে জাতীয় স্তরে। শুক্রবার প্রান্তিক ক্লাবে তাকে সংবর্ধিত করা হলো প্রান্তিক ক্যারাটে ও যোগা কোচিং সেন্টারের তরফে।সংবর্ধিত হয়ে খুবই খুশি হলেন এই টি এস আর তৃতীয় ব্যাটালিয়নের জওয়ান যোগেন্দ্র মারাক।
January 3rd, 2025
ক্যারাটে  রাজ্যের নাম উজ্জ্বল করল রাজ্যের ক্রীড়াবিদরা
খেলা ধুলো

ক্যারাটে রাজ্যের নাম উজ্জ্বল করল রাজ্যের ক্রীড়াবিদরা

নিজস্ব প্রতিনিধি:আবারো বহিরাজে গিয়ে রাজ্যের নাম উজ্জ্বল করল রাজ্যের ক্রীড়াবিদরা। সম্প্রতি পশ্চিমবঙ্গের কলকাতার যাদবপুর ইউনিভার্সিটি তে অনুষ্ঠিত হওয়া স্কাই ওয়ার্ল্ড ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪ বিশেষ সাফল্য পেয়েছে রাজ্যের খেলোয়াড়রা। মোট ১৪ জন রাজ্য থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। যার মধ্যে ১৩ জন বিশেষ দক্ষতার জন্য পুরস্কৃত হয়েছেন। যার মধ্যে রয়েছে ৬টি গোল্ড, ৪টি সিলভার এবং ১৬ টি ব্রোঞ্জ। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরো বিস্তারিত তুলে ধরেন ত্রিপুরা ক্যারাটে এসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণ সূত্রধর। অন্যদিকে এই সাফল্য অর্জনকারী খেলোয়াররা সোমবার আগরতলা বিমানবন্দরে পা রাখতে উষ্ণ অভ্যর্থনা প্রদান করা হয় তাদের।।।
December 30th, 2024