Tags

Share this article

খোয়াইয়ে আবারও বাংলাদেশি নাগরিক আটক!ধলাবিলে চাঞ্চল্য !

খোয়াইয়ে আবারও বাংলাদেশি নাগরিক আটক!ধলাবিলে চাঞ্চল্য !

নিজস্ব প্রতিনিধি: সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ রুখতে যখন নিরাপত্তা জোরদার করা হয়েছে, ঠিক তখনই খোয়াইয়ে আবারও এক বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ। ধৃত যুবকের নাম মনা কুমার দাস (৩০)। তিনি বাংলাদেশের রংপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।গতকাল রবিবার রাত আনুমানিক ৮টা নাগাদ খোয়াইয়ের ধলাবিল সংলগ্ন এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। যুবকের কথাবার্তা এবং আচরণে সন্দেহ হওয়ায় এলাকার সাধারণ মানুষ তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সন্তোষজনক উত্তর না মেলায় এবং তিনি বাংলাদেশি নাগরিক বুঝতে পেরে অবিলম্বে স্থানীয় থানায় খবর দেওয়া হয়।খবর পেয়ে খোয়াই থানার পুলিশ দ্রুত ধলাবিল এলাকায় ছুটে আসে এবং স্থানীয়দের হাত থেকে ওই যুবককে নিজেদের হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক স্বীকার করেছেন যে তাঁর নাম মনা কুমার দাস, পিতা বীরেন চন্দ্র দাস এবং তাঁর বাড়ি বাংলাদেশের রংপুর জেলায়।বৈধ কাগজপত্র ছাড়া কীভাবে তিনি ভারতীয় সীমান্তে প্রবেশ করলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী আইনি কার্যক্রম ও জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনার পর থেকে ধলাবিল ও সংলগ্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন?

উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন?

নিজস্ব প্রতিনিধি:..দপ্তরের কর্মীদের অনিয়মিত উপস্থিতি, অফিস চলাকালীন সময়ে নেশাজাতীয় দ্রব্য সেবনের অভিযোগ এবং প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।পানিসাগর মহকুমার রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগে গিয়ে দেখা গেল এক অভিনব চিত্র। অভিযোগ, দপ্তরের বেশ কয়েকজন কর্মচারী নিয়মিতভাবে অফিসে উপস্থিত থাকেন না। নির্ধারিত সময়ে বহু কর্মীর দেখা মেলে না, ফলে ব্যাহত হচ্ছে দপ্তরের স্বাভাবিক কাজকর্ম।আরও গুরুতর অভিযোগ, অফিস কক্ষের মধ্যেই কিছু কর্মচারী নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করছেন। সরকারি দপ্তরের শৃঙ্খলা ও কর্মপরিবেশকে উপেক্ষা করে যেন পুরো অফিসটি একটি ক্লাবঘরে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। তাদের দাবি, সরকারি দপ্তরে এমন অনিয়ম চলতে থাকলে পরিষেবা প্রাপ্তিতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হবে।সরকারি দপ্তরে কর্মচারীদের উপস্থিতি ও শৃঙ্খলা বজায় রাখা প্রশাসনের অন্যতম দায়িত্ব। কিন্তু পানিসাগরের এই দপ্তরকে ঘিরে ওঠা অভিযোগের পরেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এই দফতরের কর্মচারীগণ রাজনৈতিক নেতৃত্ব বর্গদেরও বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মন মাফিক তাদের কাজকর্ম অব্যাহত রাখছেন বলে খবর। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অভিযোগগুলির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কিনা।
0

মেয়ের অসহায়ত্ব দেখে লোহার গেইটে মথা ঠুকছেন পিতা

নিজস্ব প্রতিনিধি: গেট বন্ধ দেখে মেয়েটি যখন কান্নায় ভেঙে পড়ে, তখন তার অসহায় বাবা এই চরম মানসিক আঘাত সহ্য করতে না পেরে নিজের মাথা ওই লোহার গেটেই ঠুকতে শুরু করেন। এরপরই তিনি আক্ষরিক অর্থেই রাস্তার পাথুরে মাটিতে লুটিয়ে পড়েন।বাবার বুকে মেয়ের কান্না: বাবার এই অবস্থা দেখে মেয়েটি নিজের পরীক্ষার কষ্টের কথা ভুলে বাবাকে জড়িয়ে ধরে রাস্তায় শুয়ে চিৎকার করে কাঁদতে থাকে। চারপাশের মানুষ তাদের তোলার চেষ্টা করছেন, আর বাবা বুক চাপড়ে কাঁদছেন— এই দৃশ্য যেকোনো পাথরের মনকেও গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।RE NEET পরীক্ষার কেন্দ্রের বাইরের ভিডিও।একজন ছাত্রী পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে সামান্য দেরি করায় তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।ঘটনাটি মধ্যপ্রদেশের বিদিশা।
হারানো ২৩টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল সোনামুড়া থানার পুলিশ

হারানো ২৩টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল সোনামুড়া থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি:...সোনামুড়ার বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া 23টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। সোমবার সোনামুড়া থানার কার্যালয়ে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন সিপাহীজলা জেলার এডিশনাল এসপি রাজিব সূত্রধর। জনগণের হারানো সম্পদ উদ্ধারে এবং জনমুখী পুলিশি সেবা আরও কার্যকর করতে জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযান চালায়। এ কার্যক্রমের অংশ হিসেবে সোনামুড়া থানায় মোবাইল হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে পরিচালিত নিবিড় অনুসন্ধানের মাধ্যমে 23টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।জনগণের হারানো সম্পদ উদ্ধার করে তাদের হাতে ফিরিয়ে দিতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। সোনামুড়া থানার পুলিশ আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করছে। হারানো মোবাইল ফোন উদ্ধারে জেলা গোয়েন্দা শাখার এ সাফল্য জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।মোবাইল ফোন ফিরে পেয়ে উপকারভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, পুলিশের এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করেছে।
ভাইয়ের হাতে ভাইয়ের খুন!

ভাইয়ের হাতে ভাইয়ের খুন!

নিজস্ব প্রতিনিধি: জমি সংক্রান্ত বিবাদ কে কেন্দ্র করে কৈলাশহর স্থিত চন্ডিপুর কেন্দ্রের ফুলতলী গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড এলাকায় ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা!!ঘটনার বিবরণী প্রকাশ দীর্ঘদিন ধরে তাদের জমি সংক্রান্ত বিবাদ চলতেই থাকে। এলাকাবাসীর অভিযোগ বড় ভাইয়ের নাম ময়ূর চাঁদ সিনা পেশায় রাজমিস্ত্রি ছোট ভাইয়ের নাম নীলধ্বস সিনা অবসরপ্রাপ্ত আর্মি। আজ সন্ধ্যায় বড় ভাইয়ের ঘরে গিয়ে ছোট ভাই তাকে ছুরি দিয়ে আঘাত করে তৎসঙ্গে বড় ভাইও ছোট ভাইকে আঘাত করে ঘটনাস্থলে দুইজনেরই মৃত্যু হয়। এবং বড় ভাইয়ের ছেলেও গুরুতরভাবে আহত হয় ঘটনাস্থল থেকে তাকে কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয় বলে জানা যায় ঘটনার খবর পেয়ে কৈলাশহর থানার পুলিশ ছুটে যায়,ছোটে জান ঊনকোটি জেলার পুলিশ সুপার সুদাম্বিকা আর তাছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিকরা সঙ্গে জান ডগ স্কোয়ার্ড এবং এর পরিবারের সঙ্গে জিজ্ঞাসা বাদ শুরু করে। তারপর মৃত দুই ব্যক্তিকে কৈলাসহ ঊনকোটি জেলা হাসপাতালে দেওয়া হয় ময়না তদন্তের জন্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফুলতলী গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃদুল সিনহা বলেন।
গভীর রাতে ফরেস্ট গার্ডের ঘরে আটক মহিলা সহ কয়েকজন, উঠছে চাঞ্চল্যকর অভিযোগ!!

গভীর রাতে ফরেস্ট গার্ডের ঘরে আটক মহিলা সহ কয়েকজন, উঠছে চাঞ্চল্যকর অভিযোগ!!

নিজস্ব প্রতিনিধি: তেলিয়ামুড়া পুর পরিষদের ১৫ নং ওয়ার্ডের অন্তর্গত গামাইবাড়ি এলাকায় অবস্থিত বনদপ্তরের নগরবন পার্কে গভীর রাতে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। পার্কের ভেতরে থাকা একটি ঘর থেকে এক ফরেস্ট গার্ড সহ কয়েকজন মহিলাকে আটক করেন স্থানীয় এলাকাবাসী।স্থানীয়দের অভিযোগ, সরকারি এই পার্কের ভেতরে দীর্ঘদিন ধরেই রাতের অন্ধকারে অনৈতিক কর্মকাণ্ড চলছিল। অভিযোগ উঠেছে, ওই ফরেস্ট গার্ড প্রায়শই পার্কের নির্জন পরিবেশকে কাজে লাগিয়ে মহিলাদের নিয়ে ফস্টিনষ্টিতে লিপ্ত থাকতেন। শুক্রবার রাতে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের ধরে ফেলেন বলে দাবি এলাকাবাসীর।ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফরেস্ট গার্ডের ঘরটি ছিল সম্পূর্ণ লন্ডভন্ড অবস্থায়। ঘরের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় অসংখ্য মদের বোতল। সরকারি সম্পত্তির ভেতরে এ ধরনের কার্যকলাপ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।খবর পেয়ে বনদপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছালেও তাদের জনরোষের মুখে পড়তে হয়। পরে ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়।সরকারি জায়গায়, তাও আবার বনদপ্তরের অধীনস্থ একটি নগরবনে এমন অভিযোগের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে দপ্তরের নজরদারি ব্যবস্থা। দীর্ঘদিন ধরে যদি এই ধরনের কর্মকাণ্ড চলতে থাকে, তাহলে সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। এখন দেখার বিষয়, ঘটনার পর বনদপ্তর এবং প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে।
বায়ু টেকনোলজির আর্থিক ঘোটালায় ধৃত ১

বায়ু টেকনোলজির আর্থিক ঘোটালায় ধৃত ১

নিজস্ব প্রতিনিধি: বায়ু টেকনোলজি ডিপার্টমেন্টে সরকারি অর্থ জালিয়াতির অভিযোগে গ্রেফতার আরও এক। ধৃতের নাম সঞ্জীব দেব বাড়ি উজান অভয়নগর। শুক্রবার রাতে এনসিসির পুলিশ তাকে গ্রেফতার করেছে। এই মামলায় এনসিসি এসডিপিও সুব্রত বর্মন বিষয়টি বিস্তারিত জানান। তবে , সরকারী দপ্তরের টাকা আত্মসাৎ মামলায় বহু রাঘব বোয়াল জড়িত বলাই বাহুল্য । বিভিন্ন দপ্তরে উন্নয়ন প্রকল্প মূক ধুবড়ে পড়েছে । রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তার ভূমিকা নিয়ে ধোঁয়াশা থাকছেই। এই জল্পনা কল্পনার মাঝে বায়ু টেকনোলজির আর্থিক জালিয়াতি তদন্ত অজ্ঞাত কারনে মন্থর গতিতে বইছে। একজনকে আটক করা হলেও প্রকৃত তথ্য পুলিশ আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারিভাবেও কোন স্পষ্টিকরণ নেই । ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে পুলিশ কতটা কার্যকর এবং সফল হবে তাও জনমনে সংশয় রয়েছে। এখন দেখার রহস্যের উন্মোচন করেন পুলিশ এবং প্রশাসন কতটা স্বচ্ছ ভূমিকা রাখতে পারেন । সেটাই এখন কোটি টাকার প্রশ্ন জনমনে ।
সাব্রুম রেল যাত্রীদের দুর্ভোগ ! ধৃতরাষ্ট্রের ভূমিকায় প্রশাসন!

সাব্রুম রেল যাত্রীদের দুর্ভোগ ! ধৃতরাষ্ট্রের ভূমিকায় প্রশাসন!

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের ট্রিপল ইঞ্জিনের বর্তমান জনদরদী সরকারের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলেন সাব্রুম রেলস্টেশনে যাওয়া-আসার নিত্যদিনের সকল স্তরের যাত্রী ও চালকরা। সাব্রুম-আগরতলা ০৮-নং জাতীয় সড়কের পাশ দিয়ে দমদমা শাস্ত্রী কলোনী হয়ে সাব্রুম রেলস্টেশন যাওয়ার রাস্তা মাত্র সাড়ে-তিন থেকে চার কিলোমিটার দূরত্বে। সাব্রুম রেলস্টেশনটি চালু হওয়ার পর থেকে একদিনের জন্যও স্টেশনে যাওয়া-আসার নিত্যদিনের রেল যাত্রীদের সুরক্ষার কথা একবারও চিন্তা করল না প্রশাসন? অথচ স্টেশনে যাওয়ার জন্য এই রাস্তাটি দিয়ে প্রশাসনের উদ্ধতন আধিকারিকরাও যাতায়াত করতে দেখা যায়। সাব্রুমের সকল স্তরের জনগণের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের ত্রিফল ইঞ্জিনের বর্তমান জনদরদী সরকারের ভাবমূর্তি নিয়ে! সাব্রুমের এক অটোচালক অভিযোগ করে জানান, স্টেশনে ঢোকার পথে রাস্তা দুইপাশে পাতিজঙ্গল উঠে ভর্তিহয়ে রয়েছে। যার জন্য রাস্তাটি সরু হয়ে গিয়েছে। যার ফলে যে কোন টাইম ঘটে যেতে পারে মুখোমুখি যান দুর্ঘটনা। রাস্তার দুইপাশে নেই বিদ্যুতের ছোঁয়া। যার ফলে নিত্যদিনের অটো চালকদের গাড়ি চালাতে গিয়ে প্রাণ হাতে নিয়ে চালাতে হয়। এছাড়াও সাব্রুমের এক সচেতন নাগরিক অভিযোগ করে জানান, এই রাস্তার দুপাশে রাবার বাগানের জন্য রাস্তাটি অন্ধকারে পরিণত হয়ে পরেছে। যার ফলে রাতেরবেলা চলাচল তো দূরের কথা দিনেরবেলা পর্যন্ত বিভিন্ন রকমের ভয়ভীতি উপেক্ষা করে নিশির-আধারের মতন এই রাস্তা দিয়ে চলাচল করতে হয় সকলকে। শুধু তাই নয় তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ করে জানান, রাজ্যে সর্বত্র একশ্রেণীর যুবকরা ড্রাগসের কবলে পড়ে ছিনতাই বাজের মতন কাজ শুরু করেছেন। যেকোনো সময় ঘটে যেতে পারে এই রাস্তাদিয়ে ছিনতাই বাজদের দূরত্ব সহ আরো না না হ অপরাধ কান্ড। শুধু তাই নয় উনি আরো জানান, কলকাতা শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাব্রুম রেলস্টেশনে এসে পৌঁছায় অনেক রাত্রিবেলা আর এতে বিভিন্ন রকমের ভোগান্তির শিকার হতে হয় ওই ট্রেনে আসা যাত্রীদের। এরজন্য সংশ্লিষ্ট মহল থেকে দাবি উঠেছে সাব্রুম রেলস্টেশন, রেলস্টেশনের রাস্তায় পুলিশের টহলদার এবং বিশেষ করে দাবি উঠেছে এই রাস্তা দুপাশে সরকার যেন তড়িঘড়ি বিদ্যুতের লাইট অথবা সোলার লাইট বসানোর দাবি উঠেছে। এখন দেখার বিষয় রাজ্যের ত্রিপল ইঞ্জিনের বর্তমান জনদরদী সরকারের মৌলিক চাহিদার পুরণ করার জন্য কবে এর শীতঘুম থেকে উঠে আসবেন ?
কৃষি স্বয়ম্ভর হচ্ছে ত্রিপুরা : মুখ্যমন্ত্রী

কৃষি স্বয়ম্ভর হচ্ছে ত্রিপুরা : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: এ. ডি. নগরে রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে এপ্রিল ২০২৬ থেকে জুলাই ২০২৬ সময়কালের জন্য PM-KISAN-এর ২৩তম কিস্তি প্রকাশের অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা। পাশাপাশি এই দিনে পশ্চিমবঙ্গ দিবস তারকেশ্বর হুগলি জেলায় অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা।অন লাইনের মাধ্যমে তা দেখানো হয়।বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন , রাজ্যেও কৃষকরা স্বাবলম্বী হয়ে উঠেছেন । জৈব প্রযুক্তি ব্যবহারে ব্যাপক সাড়া ফেলেছে। রাজ্যের কৃষিজাত পণ্যের চাহিদা এখন আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে পড়েছে। সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান মুখ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রী রতন লাল নাথ ।
বিশালগড় মহকুমায়ও চলবে বুলডোজার ? ভাঙবে বাড়িঘর ও দোকানপাট !

বিশালগড় মহকুমায়ও চলবে বুলডোজার ? ভাঙবে বাড়িঘর ও দোকানপাট !

নিজস্ব প্রতিনিধি: NHIDCL এর সরকারি রাস্তা দখল করে দোকানপাট ও বাড়িঘর নির্মান করেছে যারা সেই স্থানগুলিতে বুলডোজার চালানো হবে শীগ্রই। শুক্রবার বিশালগড় মহকুমা প্রশাসন ও NHIDCL এর আধিকারিকরা চড়িলাম বন দফতরের সামনে থেকে বিশ্রামগঞ্জ বাজার পর্যন্ত অভিযান শুরু করেন। যারা বেআইনিভাবে সরকারি রাস্তা দখল করে রেখেছেন তাদেরকে পাঁচদিনের সময় দিয়ে নোটিশ করা হয়েছে। নোটিশের মান্যতা না দিলে প্রশাসন ব্যবস্থা নিবেন বলে জানান ডিসিএম প্রসেনজিৎ দাস। এই অভিযানে প্রশাসনের সাথে বিশালগড় ও বিশ্রামগঞ্জ থানার পুলিশও সঙ্গ দিয়েছেন।
রাজ্যের ক্রীড়া বিকাশে সরকারের প্রয়াস অব্যাহত : টিংকু রায় | Newstoplink.com