Category

রাজনীতি

 বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে চাঞ্চল্য ধর্মনগরে!তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক
রাজনীতি

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে চাঞ্চল্য ধর্মনগরে!তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

নিজস্ব প্রতিনিধি:চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুলডোজারটির রেজিস্ট্রেশন নম্বর পরিবর্তন এবং সেটিকে অন্যভাবে ব্যবহার করার অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযোগের তীর বুলডোজারটি ভাড়া নেওয়া শাসকদলীয় যুব মোর্চার তথাকথিত ধর্মনগরের এক সিকি নেতা তথা ঠিকাদার দীপন নাথের বিরুদ্ধে । তবে অভিযোগের সত্যতা তদন্ত সাপেক্ষে। ঘটনার বিবরণে জানা যায়, কালাছড়ার বাসিন্দা আব্দুল কুদ্দুস, পিতা আব্দুর শহিদ, তাঁর নিজ নামে নিবন্ধিত TR 02L1838 নম্বরের একটি বুলডোজার গত ২ জানুয়ারি ২০২৫ তারিখে ধর্মনগর রাজবাড়ী মণ্ডপপাড়া এলাকার বাসিন্দা ঠিকাদার দীপন নাথ, পিতা মান্তু নাথের ঠিকাদারি সংস্থা ডি এন কনস্ট্রাকশন-এর কাছে মাসিক ভাড়ায় দেন। কয়েক মাস চলার পর গত ২৬ অক্টোবর ২০২৫ তারিখে বুলডোজারটির মালিক আব্দুল কুদ্দুসকে জানানো হয় যে, সাতচাঁদ-মনুবাজার এলাকার পার্থজিৎ চক্রবর্তীর বাড়ির কাছ থেকে তাঁর বুলডোজারটি চুরি হয়ে গেছে। এরপর ২৮ অক্টোবর ২০২৫ তারিখে মনুবাজার থানায় এ বিষয়ে একটি জিডি এন্ট্রি করেন বুলডোজারের মালিক। পুলিশ দীর্ঘদিন তদন্ত ও খোঁজাখুঁজি করেও বুলডোজারটির সন্ধান না পাওয়ায় পরবর্তীতে আদালতে শর্তসাপেক্ষে ফাইনাল রিপোর্ট পেশ করে বলে দাবি মালিকের। এরপরও বুলডোজারটির সন্ধানে নিজ উদ্যোগে বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়ে যাচ্ছিলেন আব্দুল কুদ্দুস। অবশেষে শুক্রবার রাতে গোপন সূত্রে তিনি খবর পান, তাঁর চুরি যাওয়া বুলডোজারটি ধর্মনগর দক্ষিণ হুরুয়া এলাকার একটি সয়াবিন ফ্যাক্টরির আশপাশে পার্ক করে রাখা হয়েছে।খবর পাওয়ার পর আব্দুল কুদ্দুস ধর্মনগর থানায় বিষয়টি জানান। পরে পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে বুলডোজারটি উদ্ধার করে ধর্মনগর থানায় নিয়ে আসা হয়। তবে উদ্ধার হওয়া বুলডোজারটির রেজিস্ট্রেশন নম্বর নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মালিকের দাবি, তাঁর বুলডোজারের আসল রেজিস্ট্রেশন নম্বর TR 02L1838। অথচ উদ্ধার হওয়া বুলডোজারটিতে বর্তমানে NL 04DA0049 নম্বর লেখা রয়েছে। আব্দুল কুদ্দুসের দাবি, বর্তমান রেজিস্ট্রেশন নম্বরের সঙ্গে বুলডোজারটির চেসিস ও ইঞ্জিন নম্বরের মিল নেই। অন্যদিকে তাঁর নামে থাকা TR 02L1838 নম্বরের নথির সঙ্গে চেসিস ও ইঞ্জিন নম্বরের মিল রয়েছে বলে দাবি করেছেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে বুলডোজারটির রেজিস্ট্রেশন নম্বর পরিবর্তন এবং মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে তদন্তের দাবি উঠেছে।আব্দুল কুদ্দুসের আরও অভিযোগ, শুক্রবার রাতে যে স্থান থেকে বুলডোজারটি উদ্ধার করা হয়, সেখানে বুলডোজারটির আশপাশে বুলডোজারটি ভাড়া নেওয়া ঠিকাদার দীপন নাথের দুটি ব্যক্তিগত গাড়ি দাঁড়ানো অবস্থায় ছিল। এছাড়াও উদ্ধার হওয়া বুলডোজারটির বর্তমান রেজিস্ট্রেশন নম্বরটি ডি এন কনস্ট্রাকশন-এর নামে করা হয়েছে বলেও অভিযোগ করেছেন আব্দুল কুদ্দুস। তাঁর দাবি, বুলডোজারটি ভাড়া নেওয়া ঠিকাদার দীপন নাথই ওই সংস্থার মালিক। সমস্ত অভিযোগের ভিত্তিতে আব্দুল কুদ্দুসের দাবি, চুরি যাওয়ার ঘটনার আড়ালে বুলডোজারটি অন্যভাবে হাতিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা ছিল কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন। ঘটনাকে ঘিরে এখন মূল প্রশ্ন—কীভাবে বুলডোজারটি চুরি যাওয়ার পর অন্যত্র পৌঁছাল, তার রেজিস্ট্রেশন নম্বর কেন পরিবর্তিত অবস্থায় পাওয়া গেল এবং এর পেছনে কারা জড়িত। পুরো বিষয়টি তদন্তের পরই প্রকৃত ঘটনা সামনে আসবে। এখন দেখার বিষয়, ধর্মনগর থানার পুলিশ তদন্তের মাধ্যমে ঘটনার আসল রহস্য উদঘাটন করতে পারে কি না।
September 18th, 2026
সহানুভূতি নয়, দিব্যাঙ্গজনের চাই ক্ষমতায়ন: রতন লাল নাথ
রাজনীতি

সহানুভূতি নয়, দিব্যাঙ্গজনের চাই ক্ষমতায়ন: রতন লাল নাথ

আগরতলা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায় কেউ পিছিয়ে থাকবে না।মোহনপুরের দক্ষিণ তারানগর গ্রাম পঞ্চায়েতে ভারত সরকারের রাষ্ট্রীয় বয়শ্রী যোজনা (RVY) এবং দিব্যাঙ্গজন ব্যক্তিদের সহায়তা প্রকল্প (ADIP)-এর আওতায় আয়োজিত ৭৬তম সামাজিক অধিকারিতা শিবিরে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ এ কথা বলেন।দিব্যাঙ্গজনদের কল্যাণে কেন্দ্রের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বিদ্যুৎমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহানুভূতির পরিবর্তে দিব্যাঙ্গজনদের ক্ষমতায়ন ও স্বনির্ভরতার ওপর গুরুত্ব দিয়েছেন। ‘দিব্যাঙ্গ’ শব্দটি তাঁদের মর্যাদা ও সক্ষমতার প্রতিফলন বলেও তিনি উল্লেখ করেন।তিনি বলেন, দিব্যাঙ্গজনদের প্রতি সামাজিক সংবেদনশীলতা এবং তাঁদের স্বনির্ভর করে তুলতে সমাজের সকলের সম্মিলিত দায়িত্ব রয়েছে। সরকারি প্রকল্পগুলির সুফল যাতে প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ রাজনৈতিক জীবনের কথাও এদিন তুলে ধরেন রতন লাল নাথ।তিনি বলেন, সাধারণ পরিবার থেকে উঠে এসে প্রধানমন্ত্রী মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে জনজীবনে প্রায় ২৫ বছর পূর্ণ করেছেন।কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এবং স্বচ্ছ ভারত অভিযান সাধারণ মানুষের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। জনধন যোজনার মাধ্যমে সাধারণ মানুষ ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি সরকারি সহায়তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার সুযোগ পেয়েছেন। এতে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমেছে বলেও তিনি জানান।উজ্জ্বলা যোজনার মাধ্যমে মহিলাদের ও পরিবারগুলিকে এলপিজি সংযোগ দেওয়া এবং স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী।তিনি আরও বলেন, আবাসন ও পানীয় জলের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।রতন লাল নাথ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জনকল্যাণে একের পর এক উদ্যোগ নেওয়া হচ্ছে। উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। এই উন্নয়নের পরিধির বাইরে যেন প্রবীণ নাগরিক এবং দিব্যাঙ্গজনরাও না থাকেন, তা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
September 17th, 2026
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি, ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত নানা উদ্যোগ
রাজনীতি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি, ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত নানা উদ্যোগ

আগরতলা: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে এক মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সোমবার আগরতলা সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এক মাসব্যাপী রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে কেন্দ্র করে সাধারণ মানুষের অংশগ্রহণে এই কর্মসূচিগুলি আয়োজন করা হবে।কর্মসূচির মধ্যে রয়েছে রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, বসে আঁকো প্রতিযোগিতা, প্রদীপ প্রজ্বলন সহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ। রাজ্যের বিভিন্ন জেলা ও এলাকায় পর্যায়ক্রমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানান মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে রক্তদান ও স্বাস্থ্য শিবিরের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।এছাড়াও শিশু-কিশোরদের অংশগ্রহণে বসে আঁকো প্রতিযোগিতা এবং বিভিন্ন স্থানে প্রদীপ প্রজ্বলনের মতো কর্মসূচির মাধ্যমে জন্মদিন উদযাপন করা হবে। এক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচিগুলি চলবে।সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে এই সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে আরও সচেতনতা এবং জনসম্পৃক্ততা গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।
September 14th, 2026
মহারাজগঞ্জ বাজারের মাছ বাজারে আচমকা মুখ্যমন্ত্রী, যানজট ও পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ী-জনসাধারণকে বার্তা
রাজনীতি

মহারাজগঞ্জ বাজারের মাছ বাজারে আচমকা মুখ্যমন্ত্রী, যানজট ও পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ী-জনসাধারণকে বার্তা

আগরতলা: শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা আগরতলার মহারাজগঞ্জ বাজারের মাছ বাজারে আচমকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা। শনিবার বাজার পরিদর্শনকালে তিনি বাজারের সার্বিক পরিস্থিতি, যানজট, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যতে বাজারকে আরও আধুনিক ও সুপরিকল্পিতভাবে গড়ে তোলার বিষয় নিয়ে খোঁজখবর নেন।আচমকা মুখ্যমন্ত্রীকে বাজারে দেখতে পেয়ে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। পরিদর্শনের সময় বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে মাছ বাজারের পরিকাঠামো, চলাচলের ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং বাজার এলাকায় যানজটের পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।মহারাজগঞ্জ বাজারে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ কেনাকাটা করতে আসেন। পাশাপাশি বিভিন্ন পণ্যবাহী যানবাহনের লোডিং-আনলোডিংয়ের কারণে ব্যস্ত সময়ে যানজটের সমস্যা তৈরি হয়। এই পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং সাধারণ মানুষের চলাচল আরও সহজ করা যায়, সে বিষয়েও গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী।বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার উপরও বিশেষ গুরুত্ব দেন তিনি। ব্যবসায়ী ও সাধারণ মানুষের উদ্দেশে বাজারে যত্রতত্র আবর্জনা না ফেলা এবং নির্দিষ্ট জায়গায় বর্জ্য ফেলার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বাজারকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানান তিনি।পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, মহারাজগঞ্জ বাজারকে আরও সুন্দর, পরিচ্ছন্ন এবং আধুনিকভাবে গড়ে তোলার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে চিন্তাভাবনা চলছে। বাজারের বর্তমান সমস্যা চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে যানজট নিয়ন্ত্রণ, বাজারের পরিকাঠামোর উন্নয়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হবে।তিনি আরও বলেন, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে বাজার ব্যবস্থাকে আরও আধুনিক করার প্রয়োজন রয়েছে। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করার পাশাপাশি ক্রেতাদের জন্যও যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়, সেদিকেও নজর দেওয়া হবে।মহারাজগঞ্জ বাজারের উন্নয়ন ও আধুনিকীকরণের পাশাপাশি যানজট সমস্যা কমাতে প্রশাসনিকভাবে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়েও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর এই আচমকা বাজার পরিদর্শনকে ঘিরে এদিন মহারাজগঞ্জ বাজারে ব্যাপক চাঞ্চল্য দেখা যায়। বাজারের বিভিন্ন সমস্যা সরেজমিনে দেখে প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে—এমনটাই প্রত্যাশা ব্যবসায়ী ও সাধারণ মানুষের।
September 12th, 2026
চার মাস ধরে বেতন নেই, নিয়োগ ও বঞ্চনার অভিযোগ—শিক্ষা ভবনে ডেপুটেশন মিড-ডে মিল কর্মীদের
রাজনীতি

চার মাস ধরে বেতন নেই, নিয়োগ ও বঞ্চনার অভিযোগ—শিক্ষা ভবনে ডেপুটেশন মিড-ডে মিল কর্মীদের

নিজস্ব প্রতিনিধি ,আগরতলা : শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা মিড-ডে মিল ওয়ার্কার্স ইউনিয়ন (CITU অনুমোদিত)। বুধবার সংগঠনের কর্মী-সমর্থকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন।ডেপুটেশনে তিনটি প্রধান দাবি তুলে ধরা হয়। সংগঠনের অভিযোগ, মিড-ডে মিল কর্মীদের টানা চার মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না। পাশাপাশি দীর্ঘদিন ধরে নতুন ওয়ার্কার নিয়োগ না হওয়ায় কর্মরতদের ওপর অতিরিক্ত কাজের চাপ তৈরি হয়েছে। তাঁদের আরও অভিযোগ, কাজের তুলনায় পারিশ্রমিক অত্যন্ত কম এবং নিয়মিত বেতন না পাওয়ায় পরিবার নিয়ে চরম আর্থিক সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে।সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, দুর্গাপূজার সময়ও অতিরিক্ত কাজ করতে হয়, কিন্তু সেই অনুযায়ী বেতন ও সুযোগ-সুবিধা পাওয়া যাচ্ছে না। বামফ্রন্ট সরকারের সময়ে যে সুযোগ-সুবিধাগুলি পাওয়া যেত, বর্তমানে তার অনেকটাই বন্ধ বা সংকুচিত হয়েছে বলে দাবি করেন তাঁরা।এদিনের ডেপুটেশন থেকে সংগঠনের নেতৃত্ব বর্তমান বিজেপি সরকারের নীতির তীব্র সমালোচনা করেন। তাঁদের অভিযোগ, বিভিন্ন ক্ষেত্রে কর্মীদের বঞ্চিত করা হচ্ছে এবং রাজনৈতিক কারণে সিপিএমের সঙ্গে যুক্ত কর্মী-সমর্থকদেরও বিভিন্ন জায়গায় বঞ্চনার শিকার হতে হচ্ছে। তবে এগুলি সংগঠনের পক্ষ থেকে করা অভিযোগ—এ বিষয়ে সরকারের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।মিড-ডে মিল কর্মীদের বক্তব্য, তাঁরা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিশুদের জন্য রান্না ও খাবার পরিবেশনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। অথচ তাঁদের নিজেদের বেতনই যদি মাসের পর মাস আটকে থাকে, তাহলে তাঁদের পরিবার কীভাবে চলবে—সেই প্রশ্নও তোলেন তাঁরা।সংগঠনের দাবি, অবিলম্বে চার মাসের বকেয়া বেতন প্রদান, প্রয়োজন অনুযায়ী নতুন মিড-ডে মিল ওয়ার্কার নিয়োগ এবং কর্মীদের কাজের উপযুক্ত পারিশ্রমিক ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
September 9th, 2026
 আগরতলার ডি-ব্লকে ভিসি নির্বাচনে চার বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা
রাজনীতি

আগরতলার ডি-ব্লকে ভিসি নির্বাচনে চার বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কমিটির (ভিসি) নির্বাচন। ওল্ড আগরতলার ডি-ব্লকের অন্তর্গত চারটি ভিসি—রাধামোহনপুর, পশ্চিম রাধামোহনপুর, বর্ধমান ঠাকুরপাড়া ও ধূপছড়ায় নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে।এই চারটি ভিসির জন্য বিজেপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন চার প্রার্থী। রাধামোহনপুর ভিসিতে বিনয় দেববর্মা, পশ্চিম রাধামোহনপুর ভিসিতে সোমা দেববর্মা, ধূপছড়া ভিসিতে মোনাক দেববর্মা এবং বর্ধমান ঠাকুরপাড়া ভিসিতে বুদ্ধলক্ষ্মী দেববর্মা মনোনয়নপত্র দাখিল করেন।খয়েরপুর বিধানসভা এলাকার অন্তর্গত এই চারটি ভিসিতে বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন খয়েরপুর মণ্ডল সভাপতি রাজেশ ভৌমিক। তাঁর নেতৃত্বেই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।এদিন উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল এবং জনজাতি মণ্ডল সভাপতি ভবরণঞ্জন দেববর্মা। নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
September 8th, 2026
 ‘ক্ষমতা ধরে রাখতেই রাজনৈতিক সমঝোতা’—জোটকে কটাক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর
রাজনীতি

‘ক্ষমতা ধরে রাখতেই রাজনৈতিক সমঝোতা’—জোটকে কটাক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি ,আগরতলা: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি ও তিপ্রা মথার জোট নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার। বিজেপি ও তিপ্রা মথার মধ্যে নির্বাচনী সমঝোতাকে রাজনৈতিক স্বার্থের জোট বলে কটাক্ষ করেন তিনি।মানিক সরকারের বক্তব্য, যে দলগুলি একসময় একে অপরের বিরুদ্ধে রাজনৈতিকভাবে সরব ছিল, তারাই এখন নির্বাচনের আগে ক্ষমতার সমীকরণ মেলাতে একসঙ্গে এসেছে। তাঁর দাবি, এই জোটের মূল লক্ষ্য সাধারণ মানুষের স্বার্থ নয়, বরং নিজেদের রাজনৈতিক সুবিধা এবং ক্ষমতা ধরে রাখা।ভিলেজ কমিটি নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং স্থানীয় স্বশাসনের বিষয়টি কোনওভাবেই উপেক্ষা করা উচিত নয়। নির্বাচনে সমস্ত রাজনৈতিক দলকে সমান সুযোগ দেওয়া এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করার দাবিও জানান তিনি।উল্লেখ্য, আগামী ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি যৌথভাবে লড়াই করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আসন সমঝোতা ও প্রার্থী বাছাই নিয়ে শরিক দলগুলির মধ্যে আলোচনা চলছে।এই পরিস্থিতিতে মানিক সরকারের মন্তব্যকে ঘিরে ত্রিপুরার রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শাসক জোটের বিরুদ্ধে বিরোধীদের রাজনৈতিক লড়াই কতটা জোরদার হয়, এখন সেটাই দেখার।
September 8th, 2026
 ভিলেজ ভোটে মথার মনোনয়ন দাখিল অব্যাহত
রাজনীতি

ভিলেজ ভোটে মথার মনোনয়ন দাখিল অব্যাহত

নিজস্ব প্রতিনিধি: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে আজ রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের ১৭টি ভিলেজের তিপ্রা মথা দলের মনোনীত প্রার্থীরা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।এদিন খোয়াই পদ্মবিল ব্লকে মনোনয়নপত্র দাখিল কর্মসূচিতে নেতৃত্ব দেন রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা। উপস্থিত ছিলেন এলাকার এমডিসি জেমস দেববর্মা, স্থানীয় নেতৃত্ব তপন দেববর্মাসহ দলের অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকরা।দীর্ঘদিনের আন্দোলন, সংগ্রাম ও আইনি প্রক্রিয়ার পর অবশেষে নির্বাচন কমিশন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।আজকের কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক রঞ্জিত দেববর্মা নির্বাচনের বিভিন্ন দিক ও দলের প্রস্তুতি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।
September 7th, 2026
কাঁচা রাস্তার দুর্ভোগে নাজেহাল গ্রামবাসী! দ্রুত সংস্কারের দাবি ভোট বয়কটের হুঁশিয়ারি!!
রাজনীতি

কাঁচা রাস্তার দুর্ভোগে নাজেহাল গ্রামবাসী! দ্রুত সংস্কারের দাবি ভোট বয়কটের হুঁশিয়ারি!!

নিজস্ব প্রতিনিধি: বর্ষা শুরু হতেই ফের বেহাল দশা জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের চরমপাই পাড়ার এবং মধুলা সর্দার পাড়ার যাতায়াতের রাস্তার। দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় থাকা এই রাস্তা বর্ষার জলে কর্দমাক্ত হয়ে পড়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, রাস্তার বিভিন্ন অংশে বৃষ্টির জল জমে তৈরি হয়েছে কাদা ও বড় বড় গর্ত। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে ছাত্রছাত্রী, বয়স্ক ব্যক্তি ও অসুস্থ রোগীদের যাতায়াতে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। গ্রামবাসীদের একাংশের ক্ষোভ, বছরের পর বছর ধরে রাস্তার সমস্যার কথা সংশ্লিষ্ট মহলের নজরে আনা হলেও স্থায়ী সমাধান হয়নি। বর্ষা এলেই কাঁচা রাস্তার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ফলে কার্যত কাদা-পাঁক পেরিয়েই চলাচল করতে হচ্ছে আমজনতাকে।এদিকে রাস্তার এই দুরবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে ভোট বয়কটের পথেও হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীদের একাংশ।এখন দেখার বিষয়, সংবাদ প্রকাশের পর জোলাইবাড়ি ব্লক প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি কতটা গুরুত্ব দিয়ে দেখেন এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেন।
September 4th, 2026
ভিলেজ কমিটি নির্বাচন শেষেই SIR প্রক্রিয়া শুরুর দাবি, নির্বাচন কমিশনে প্রতিনিধি দলের ডেপুটেশন
রাজনীতি

ভিলেজ কমিটি নির্বাচন শেষেই SIR প্রক্রিয়া শুরুর দাবি, নির্বাচন কমিশনে প্রতিনিধি দলের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ দাবি জানিয়ে আজ রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন এক প্রতিনিধি দল। ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই যাতে SIR (Special Intensive Revision) প্রক্রিয়া শুরু করা হয়, সেই দাবি জানিয়ে নির্বাচন কমিশনের নিকট ডেপুটেশন প্রদান করেন প্রতিনিধি দলের সদস্যরা।এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্জী, বিপিন দেববর্মা-সহ অন্যান্য নেতৃত্ব। তাঁদের বক্তব্য, ভোটার তালিকা সংশোধন ও পরিমার্জনের ক্ষেত্রে SIR প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন শেষ হওয়ার পর দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়া শুরু করা হলে ভোটার তালিকাকে আরও নির্ভুল ও স্বচ্ছ করা সম্ভব হবে।ডেপুটেশনের সময় প্রতিনিধি দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বিশেষ করে ভোটার তালিকায় প্রকৃত ভোটারদের নাম সঠিকভাবে অন্তর্ভুক্ত করা, অযোগ্য বা অনুপস্থিত ভোটারদের বিষয়ে প্রয়োজনীয় যাচাই এবং তালিকার স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।প্রতিনিধি দলের সদস্যরা আশা প্রকাশ করেন, তাঁদের দাবিগুলি নির্বাচন কমিশন গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং ভিলেজ কমিটি নির্বাচন শেষ হওয়ার পর SIR প্রক্রিয়া শুরু করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এদিনের ডেপুটেশনকে ঘিরে নির্বাচন কমিশন চত্বরে রাজনৈতিক মহলেও যথেষ্ট আলোচনা লক্ষ্য করা যায়।
September 3rd, 2026