Tags

Share this article

জাতীয় প্রেস দিবস উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, উঠে এল দায়িত্বশীল সাংবাদিকতার প্রসঙ্গ

জাতীয় প্রেস দিবস উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, উঠে এল দায়িত্বশীল সাংবাদিকতার প্রসঙ্গ

আগরতলা, ১৬ নভেম্বর: জাতীয় প্রেস দিবস উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে সোমবার বিকেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ‘সাংবাদিকতা: জনস্বার্থ, নাকি দায়িত্বশীলতা’—এই গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি, গণতন্ত্রে সংবাদমাধ্যমের ভূমিকা, সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতা এবং পেশাগত নৈতিকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, বিশিষ্ট সাংবাদিক শেকত দত্ত, চিত্রা রায় এবং প্রণব সরকার সরকার। এছাড়াও আগরতলা প্রেস ক্লাবের সদস্য, বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং সমাজের সামনে সত্য তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাধারণ মানুষের সমস্যা, মানুষের অধিকার, সামাজিক অসঙ্গতি এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় সংবাদমাধ্যমের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।বক্তাদের আলোচনায় উঠে আসে, বর্তমান সময়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা, তথ্যের সত্যতা যাচাই এবং পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। সংবাদমাধ্যমের স্বাধীনতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই সেই স্বাধীনতার যথাযথ ও দায়িত্বশীল ব্যবহারও প্রয়োজন।জাতীয় প্রেস দিবসের তাৎপর্য তুলে ধরে সাংবাদিকতার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন উপস্থিত বিশিষ্ট অতিথিরা। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ এবং সমাজের প্রতি তাঁদের দায়বদ্ধতার বিষয়টিও আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।সব মিলিয়ে জাতীয় প্রেস দিবস উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবের এই আলোচনা সভা সাংবাদিকতার নীতি, আদর্শ, স্বাধীনতা ও জনস্বার্থের প্রশ্নে নতুন করে ভাবনার অবকাশ তৈরি করে।
পুর নির্বাচনের আগে তেলিয়ামুড়ায় বিজেপির শক্তি প্রদর্শন! বিপ্লব দেবের হুঙ্কার—‘জনতা বিজেপির সঙ্গে, জয় সুনিশ্চিত!’ বিরোধীদের তীব্র আক্রমণ!!

পুর নির্বাচনের আগে তেলিয়ামুড়ায় বিজেপির শক্তি প্রদর্শন! বিপ্লব দেবের হুঙ্কার—‘জনতা বিজেপির সঙ্গে, জয় সুনিশ্চিত!’ বিরোধীদের তীব্র আক্রমণ!!

নিজস্ব প্রতিনিধি :আসন্ন পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়ায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নির্বাচনী রণকৌশলকে আরও শানিত করতে ময়দানে নামল ভারতীয় জনতা পার্টি। সোমবার, তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেবের পৌরহিত্যে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। বৈঠকে দলীয় শক্তি বৃদ্ধি, সংগঠনকে আরও সুসংহত করা এবং নির্বাচনীপ্রস্তুতিকে গতিশীল করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, ২৭ কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভাকেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিজেপির রাজ্য মহিলা সভানেত্রী পাপিয়া দত্ত, রাজ্য নেতৃত্ব তাপস মজুমদার, তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব ও দলীয় কর্মীরা।বৈঠক থেকে বিরোধীদের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ শানালেন বিপ্লব কুমার দেব। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকাশের যাত্রা তেলিয়ামুড়া পর্যন্ত পৌঁছেছে বলে দাবি করে তিনি বলেন, জনতা বিজেপির সঙ্গে রয়েছে, তাই দলের জয় সুনিশ্চিত। বিরোধী কংগ্রেস ও কমিউনিস্টদের কটাক্ষ করে তাঁর দাবি, ত্রিপুরায় তাদের কোনও রাজনৈতিক জায়গা নেই। তারা শুধু ফ্ল্যাগ লাগিয়ে রাখে এবং গণতান্ত্রিক ব্যবস্থা, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন ও সংসদের বিরোধিতা করে। এমনকি আগামী দিনে বিরোধীদের প্রার্থী দেওয়ার মতো ক্ষমতাও থাকবে না বলে তীব্র কটাক্ষ করেন তিনি।পুর নির্বাচনকে কেন্দ্র করে বিপ্লব দেবের এই আত্মবিশ্বাসী বক্তব্য এবং বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ রাজনৈতিক মহলে নতুন করে নির্বাচনী উত্তাপ বাড়িয়ে তুলল।
জনগণের পাশে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ৪৩ নম্বর ওয়ার্ডে ভোটের প্রচারে জনসংযোগ

জনগণের পাশে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ৪৩ নম্বর ওয়ার্ডে ভোটের প্রচারে জনসংযোগ

আগরতলা: আসন্ন আগরতলা পুরনিগম নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সকালে ৪৩ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী তথা আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত নির্বাচনী প্রচারে বের হন। ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।প্রচার চলাকালীন এলাকার বাসিন্দাদের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগের কথা শোনেন। ডেপুটি মেয়র হিসেবে গত কয়েক বছরে এলাকার একাধিক রাস্তার উন্নয়ন, পুকুর সংস্কার এবং বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ও ভাতা প্রদানের বিষয়গুলি তুলে ধরেন তিনি।পাশাপাশি আগামী দিনেও এলাকার সার্বিক উন্নয়ন অব্যাহত রাখা এবং মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন মনিকা দাস দত্ত। প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিগত দিনের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি আগামী দিনের পরিকল্পনার কথাও জানান।
২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ, ১ মার্চ শুরু উচ্চমাধ্যমিক, ২ মার্চ মাধ্যমিক পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ, ১ মার্চ শুরু উচ্চমাধ্যমিক, ২ মার্চ মাধ্যমিক পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি: ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ করল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১ মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ মার্চ থেকে। দুটি পরীক্ষাই নির্দিষ্ট বিরতি দিয়ে চলবে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হবে ৩০ মার্চ। মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ২৫ মার্চ।
বামফ্রন্টের নির্বাচনী জনসভা চলাকালীন বিজেপির মিছিল, স্লোগানে উত্তেজনা কামারপুকুরে

বামফ্রন্টের নির্বাচনী জনসভা চলাকালীন বিজেপির মিছিল, স্লোগানে উত্তেজনা কামারপুকুরে

আগরতলা: আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনকে সামনে রেখে বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে বৃহস্পতিবার কামারপুকুরের মঠ চৌমুহনী এলাকায় নির্বাচনী জনসভার আয়োজন করে সিপিআই(এম) সদর মহকুমা কমিটি।জনসভায় ইতিমধ্যেই বক্তব্য রাখেন সিপিআই(এম) নেতা অমল চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতৃত্বরা। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য তথা দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য রাখা বাকি ছিল।এদিকে জনসভা চলাকালীন ওই এলাকায় বিজেপির একটি মিছিল এসে উপস্থিত হয়। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সভাস্থলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। একই সময়ে দুই রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে এলাকায় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ প্রশাসনের কর্মীরা উপস্থিত ছিলেন।আসন্ন পুর নিগম নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রচার যখন তুঙ্গে, তখন একই এলাকায় দুই দলের কর্মসূচিকে ঘিরে এই পরিস্থিতি রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
খোয়াইয়ে PMFBY নিয়ে সচেতনতা শিবির TRESP-এর, প্রকল্প-পরবর্তী সময়েও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান

খোয়াইয়ে PMFBY নিয়ে সচেতনতা শিবির TRESP-এর, প্রকল্প-পরবর্তী সময়েও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান

খোয়াই, ১৩ নভেম্বর ২০২৬: কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও অনিশ্চয়তাজনিত ঝুঁকি থেকে কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট (TRESP)-এর উদ্যোগে খোয়াই জেলার তুলাশিখর ব্লক কমিউনিটি হল এবং আশারামবাড়ির হীনা CLF কার্যালয়ে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা (PMFBY) বিষয়ক দুটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে ১৩টি প্রডিউসার গ্রুপের মোট ১২২ জন কৃষক অংশগ্রহণ করেন। কৃষকদের ফসল বিমার সুবিধা, নাম নথিভুক্তির পদ্ধতি, প্রিমিয়ামের কাঠামো এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষয়ক্ষতি হলে আর্থিক সুরক্ষার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়।TRESP-এর PMU, TSA (FI) এবং তুলাশিখর BPMU-র সমন্বিত উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি গ্রামীণ জীবিকার সামগ্রিক সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ। উৎপাদক গোষ্ঠীগুলিকে আর্থিক সহায়তা, প্রযুক্তিগত পরামর্শ ও উৎপাদন বৃদ্ধির সুযোগ প্রদানের পাশাপাশি সরকারি বিমা ব্যবস্থার সঙ্গে যুক্ত করার এই উদ্যোগ কৃষকদের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা ও জীবিকার স্থায়িত্ব বৃদ্ধিতে সহায়ক হবে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন TRESP-এর কৃষি বিশেষজ্ঞ সুব্রত শিব, তুলাশিখর BDO বিশ্ব দেববর্মা, TCS, TRESP-এর অতিরিক্ত প্রোগ্রাম ম্যানেজার (FI) অভিজিৎ দে, SA কবীর দেববর্মা, কৃষি ক্লাস্টার কো-অর্ডিনেটর বাপটোশ দেববর্মা, TSA (FI)-এর টিম লিডার বিশ্বজিৎ দেবনাথ, জেলা প্রকল্প সমন্বয়কারী হেদায়েতুল্লাহ শেখ এবং বাজাজ জেনারেল ইন্স্যুরেন্সের প্রতিনিধি অমিত দেববর্মা ও সুব্রত শুক্লা দাস।এই উদ্যোগের মধ্য দিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন ভাবনা উঠে এসেছে—TRESP-কে শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়সীমার প্রকল্প হিসেবে না দেখে জনজাতি অধ্যুষিত এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ধারাবাহিক মিশনে পরিণত করা প্রয়োজন। প্রকল্পের মাধ্যমে গড়ে ওঠা প্রডিউসার গ্রুপ, কমিউনিটি প্রতিষ্ঠান, দক্ষতা, জীবিকার সুযোগ এবং সমন্বয় ব্যবস্থাগুলি অত্যন্ত মূল্যবান উন্নয়ন সম্পদ। প্রকল্পের মেয়াদ শেষ হলেও এই প্রতিষ্ঠানগুলির ধারাবাহিক পরিচর্যা, প্রযুক্তিগত সহায়তা এবং প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা বজায় রাখা জরুরি।এই প্রেক্ষাপটে TRESP 2.0-এর ভাবনা বিশেষ তাৎপর্যপূর্ণ। রাজ্য সরকারের ধারাবাহিক অঙ্গীকার, বিভিন্ন সরকারি প্রকল্পের সমন্বিত অর্থায়ন এবং প্রাতিষ্ঠানিক সহায়তার মাধ্যমে বর্তমান TRESP-এর সাফল্যকে আরও বিস্তৃত করা সম্ভব। মূল লক্ষ্য হওয়া উচিত, TRESP-এর মাধ্যমে সূচিত উন্নয়নের গতি যেন প্রকল্পের মেয়াদ অতিক্রম করেও অব্যাহত থাকে এবং তা জনজাতি সমাজের আর্থিক ক্ষমতায়ন, স্বনির্ভরতা ও টেকসই জীবিকার দীর্ঘমেয়াদি ভিত্তি হয়ে ওঠে।
ছট পূজাকে সামনে রেখে ভগৎ সিং রানি পুকুর পরিদর্শনে বিধায়ক দীপক মজুমদার, নেওয়া হচ্ছে একাধিক প্রস্তুতি

ছট পূজাকে সামনে রেখে ভগৎ সিং রানি পুকুর পরিদর্শনে বিধায়ক দীপক মজুমদার, নেওয়া হচ্ছে একাধিক প্রস্তুতি

আগরতলা, ১১ নভেম্বর:আগামী ১৫ নভেম্বর বিহারী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ছট পূজা। এই উপলক্ষে আগরতলার ভগৎ সিং রানি পুকুরে প্রতিবছরের মতো এবারও পূজার আয়োজন করা হচ্ছে। ছট পূজাকে কেন্দ্র করে প্রতিবছরই পুকুর চত্বরে প্রচুর ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।ছট পূজার প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে ভগৎ সিং রানি পুকুর পরিদর্শন করেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে পুকুরের সৌন্দর্যায়ন, পরিচ্ছন্নতা, পিঙ্ক টয়লেটসহ একাধিক নাগরিক পরিষেবা ও পরিকাঠামোগত বিষয় খতিয়ে দেখেন তিনি।পূজায় আগত ভক্ত ও সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন এবং প্রয়োজনীয় নাগরিক পরিষেবা পান, সেই বিষয়গুলির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পূজাকে কেন্দ্র করে ঘাটের নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়।উল্লেখ্য, ছট পূজা উপলক্ষে প্রতি বছরই ভগৎ সিং রানি পুকুরে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। তাই উৎসবের আগে সমস্ত ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই পরিদর্শন।
বিধায়ক তফাজ্জল হোসেনের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ, পশ্চিম থানায় চার ছাত্র-যুব সংগঠনের এফআইআর

বিধায়ক তফাজ্জল হোসেনের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ, পশ্চিম থানায় চার ছাত্র-যুব সংগঠনের এফআইআর

আগরতলা, ১১ নভেম্বর:নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে জনজাতি সম্প্রদায়কে নিয়ে কুরুচিপূর্ণ ও সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগ উঠেছে বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে। এই মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে চারটি ছাত্র ও যুব সংগঠন। বুধবার টিওয়াইএ, এসএফআই, টিএসইউ এবং টিওয়াইএফ-এর প্রতিনিধিরা একত্রিত হয়ে আগরতলার পশ্চিম থানায় বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিওয়াইএফ-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমল দেববর্মা অভিযোগ করেন, ২০১৪ সালে কেন্দ্রীয় স্তরে এবং ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই জাতি, উপজাতি ও ধর্মের ভিত্তিতে রাজনীতি করা হচ্ছে। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের সমর্থন হারানোর আশঙ্কায় সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে।তিনি আরও বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের মন্তব্য কোনোভাবেই কাম্য নয়। বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি অবিলম্বে তাঁকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা।অন্যদিকে, সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি বিরোধী দলনেতাকেও অবগত করা হয়েছে। তবে এখনও পর্যন্ত বিধানসভার স্পিকারের কাছে কোনও আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়নি। প্রয়োজন হলে আগামী দিনে স্পিকারের কাছেও বিষয়টি তুলে ধরা হবে বলে জানিয়েছেন তাঁরা।বিধায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে চার ছাত্র ও যুব সংগঠন।
 আমবাসায় নির্দল প্রার্থীর বাবার বাড়িতে অগ্নিসংযোগ! বাইকে আগুন!! বাড়ির জিনিসপত্র তছনছের অভিযোগ!

আমবাসায় নির্দল প্রার্থীর বাবার বাড়িতে অগ্নিসংযোগ! বাইকে আগুন!! বাড়ির জিনিসপত্র তছনছের অভিযোগ!

নিজস্ব প্রতিনিধি:আমবাসা পৌরসভা নির্বাচনে ওয়ার্ড নম্বর ৬-এর নির্দল প্রার্থী সাগরিকা বিশ্বাসের বাবার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগ, সাগরিকা বিশ্বাসের বাবা মনোরঞ্জন বিশ্বাসের বাড়ির সামনে থাকা একটি বাইকে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। পাশাপাশি বাড়ির ভিতরে থাকা বিভিন্ন জিনিসপত্র তছনছ করা হয়েছে বলেও অভিযোগ।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন আমবাসা ফায়ার সার্ভিসের কর্মীরা।ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে এই অগ্নিসংযোগ করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
 সরকারি বুলডোজারে ভাঙলো ঘর বাড়ি ! কান্নায় ভেঙে পড়লো ক্ষতিগ্রস্ত পরিবার!

সরকারি বুলডোজারে ভাঙলো ঘর বাড়ি ! কান্নায় ভেঙে পড়লো ক্ষতিগ্রস্ত পরিবার!

নিজস্ব প্রতিনিধি:আদালতের রায় ভেঙ্গে দিল বহু বছরের বসতঘর। ঘটনার যাত্রাপুর থানার অন্তর্গত। উত্তর মহেশপুর আশ্রমপাড়া এলাকায়। ঘটনা বিবরণে জানা যায় সুধীর পাল এবং শংকর পাল ১৯৫৯ সন থেকে এ এলাকায় ভাই ভাবে পিতৃ সম্পত্তির উপর ঘরবাড়ি করে বসবাস করছিল। এরই মধ্যে সুধীর পালের কাকিমা বাড়ির অন্য মানুষদের না জানিয়ে বহু আগেই এখান থেকে তিন ঘন্টা জায়গা অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছিল। কাকিমা মায়েরানি পাল মারা যাওয়ার পরে যাদের কাছে এই জায়গা বিক্রি করা হয়েছিল তারা তাদের জায়গা দাবি করতে বহু বিবাদ তৈরি হয়েছিল পরবর্তী সময়ে জায়গার প্রকৃত মালিক আইনের দ্বারস্থ হয় দীর্ঘ আইনে লড়াইয়ের পরে কোর্ট থেকে নির্দেশ আসে যাদের জায়গায় তাদেরকে দিয়ে দেওয়ার জন্য। আজ যাত্রাপুর থানার পুলিশের সহযোগিতায় বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় সুধীর পাল এবং শংকর পালের বহু পুরানো বসতঘর। পরিবারে লোকজনদের সামনে এইভাবে তাদের ঘর ভেঙে দেওয়ায় কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের অন্যান্য সদস্যরা। ‌ এলাকার লোক যেন হতবাক এত বছরের পুরনো বছর বাড়ি কোর্টের রায় ভেঙে দেওয়া হচ্ছে।

Top News

View All →