নিজস্ব প্রতিনিধি: উত্তর ত্রিপুরার পানিশাগর জলেবাসা বড়বাড়ি এলাকার সাতাশ বছর বয়সী রঞ্জন শর্মার মর্মান্তিক মৃত্যু ঘিরে শোকের ছায়া গোটা পরিবারে। তিন মাস ধরে নেশা মুক্তি কেন্দ্রে বন্দি থাকার পর, পরিবারের বারবার দেখার কাতর অনুরোধ সত্ত্বেও সেন্টার থেকে জানানো হয়েছিল পঁয়তাল্লিশ দিন পর দেখা করানো হবে।কিন্তু দেখা করার কোন সুযোগ দেওয়া হয়নি পরিবারের অভিযোগ, চিকিৎসার নামে ৭০ হাজার টাকার অধিক মোটা টাকা হাতিয়ে নিয়ে রঞ্জনকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে।সোমবারে হঠাৎ সেন্টার থেকে ফোন আসে রঞ্জনের শ্বাসকষ্ট হচ্ছে,
পাঁচ মিনিট পরে তার মৃত হয়েছে বলে জানান, এদিকে সেন্টারে তরফ থেকে কুমারঘাট মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয় চিকিৎসকের সব চেষ্টা ব্যর্থ করে রঞ্জনকে প্রাথমিকভাবে মৃত বলে ঘোষণা করে বলে জানান সেখানে থাকা চিকিৎসক, খবর পেয়ে সোমবার রাতে কুমারঘাট মহকুমা হাসপাতালে ছুটে আসেন মা, বাবা, ভাই ও বাবা-মা সহ বারো সদস্যের বিশাল পরিবার। জনের পরিবারের স্ত্রীও রয়েছে, ১২ সদস্যের সংখ্যা, তারা সেখানে পৌঁছে তারা জানতে পারেন, আগেই তাকে মৃত ঘোষণা করা হয়েছে। এরপর কুমারঘাট থানাতে সেন্টারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ,অতীতেও একাধিক নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে এমন অভিযোগের সূত্রপাত হয়েছে।মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফটিকরায় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হবে রঞ্জনের দেহ,এখন দেখার বিষয়, কুমারঘাট থানা ও ঊনকোটি জেলা প্রশাসন তদন্ত করে প্রকৃত সত্যতা বেরিয়ে আনে কি না, এবং এই চিকিৎসার নামে চলা কসাইখানার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়।এই গোটা বিষয় নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম।