নিজস্ব প্রতিনিধি:আগামী ২৭ নবেম্বর আগরতলা পুর নিগমের ভোটে সিপিআইএম প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বানে বাড়ি বাড়ি প্রচারে বামেরা।মঙ্গলবার ৩ নং বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পুর নিগমের ৬ নং ওয়ার্ডের সিপিআইএম মনোনীত প্রার্থী দেবাশীষ বর্মণের সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচারে সিপিআইএম আগামী ২৭ তারিখ বাম প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান করেন গণদেবতাদের।এই সময় উপস্থিত ছিলেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার,প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য শঙ্কর প্রসাদ দত্ত সহ স্থানীয় নেতা কর্মীরা।এই সময় প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিআইএম দাবি করেন মানুষ বাম প্রার্থীকে জেতানোর জন্য ব্যাপক সাড়া দিচ্ছেন।কারণ বর্তমানে আগরতলা পুর নিগমের ক্ষমতায় যারা রয়েছেন তারা মানুষের জন্য কাজ করছেন না,তারা শুধু নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য কাজ করছেন।