Tags

Share this article

 বক্সনগর বাজারে যৌথ অভিযান!

বক্সনগর বাজারে যৌথ অভিযান!

নিজস্ব প্রতিনিধি: আশাবাড়ি বি এস এফ কে আক্রমণ করার রেশ টানতে হচ্ছে এলাকার বক্সনগর বাজারকেও। আজ বিশাল বি এস এফ বাহীনি ও পুলিশ কাস্টমস যৌথ হানাদেয় বক্সনগর বাজারে।বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের গুডাউনে হানা দিয়ে বহু অবৈধ মাল শাড়ি কাপর চাল ফুসকা,মেহেন্দি এবং অনান্য গ্রুসারি আইটেম যেগুলার বৈধ কোন কাগজ ছিলনা এই মালের মালিকরা তাদের বিভিন্ন আইটেম এর জি এস টি বিল দেখাতে না পারায় এই অবৈধ মজুত কৃত মালগুলি বক্সনগর বিওপি তে নিয়ে যায়।এই মাল গুলির বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকার মত হবে বলে ধারনা করা হয়।
কচুছড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড!

কচুছড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড!

নিজস্ব প্রতিনিধি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে ছাই দুটি ফাস্টফুডের দোকান!!সালেমা ও আমবাসা দমকল বিভাগের তৎপরতায় বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল একটি বাড়ি!!!আজ সন্ধ্যায় কচুছড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় দুটি ফাস্টফুডের দোকান। পাশাপাশি আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন একটি বাড়িতেও। তবে দমকলকর্মীদের দ্রুত তৎপরতায় বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় বাড়িটি।প্রাথমিকভাবে জানা যায়, একটি ফাস্টফুডের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে দোকানের ভিতরে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। এরপর আগুন পাশের আরেকটি ফাস্টফুডের দোকানে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে সংলগ্ন একটি বাড়িতেও আগুন লাগে। ঘটনায় বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় সালেমা অগ্নিনির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন। পরবর্তীতে আমবাসা অগ্নিনির্বাপক দপ্তরের আরেকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করে। দুই দমকল বিভাগের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় অবশেষে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।এ বিষয়ে সালেমা অগ্নিনির্বাপক দপ্তরের এক আধিকারিক জানান, অগ্নিকাণ্ডে দুটি ফাস্টফুডের দোকান সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে। তবে সংলগ্ন বাড়িটিতে আগুন ছড়িয়ে পড়লেও সেখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সালেমা ও আমবাসা দমকল বিভাগের যৌথ প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।দমকলকর্মীদের সময়োপযোগী পদক্ষেপ ও সাহসিকতার ফলে একটি বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেল কচুছড়া বাজারের সংলগ্ন বাড়িটি। তবে দুটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫০ হাজার টাকা দিলেন মেয়র।

ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫০ হাজার টাকা দিলেন মেয়র।

নিজস্ব প্রতিনিধি:গতকাল রাতে পেয়ারি বাবুর বাগান এলাকার স্বর্গীয় দেবল পাল মহোদয়ের বাড়িতে অগ্নিকাণ্ডে বসত ঘর সম্পূর্ণরূপে বশীভূত হয়ে যায়। উনার প্রতি একাই সেই বাড়িতে থাকতেন। তবে গতকাল তিনি বাড়িতে ছিলেন না মেয়ের বাড়িতে ছিলেন সেই সময় ঘরে আগুন লেগে সবকিছু ভস্মীভূত হয়ে যায়। শনিবার সেখানে ছুটে যায় এলাকার বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার। উনি বিপদকালীন সময়ে ওনার ব্যক্তিগত পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান করেন। অপরদিকে সরকারি ভাবে গতকালকে ১০ হাজার টাকা সহায়তা করা হয়। দীপক বাবু সরকারি সহায়তায় যেন ঘর পেতে পারে সেই ব্যবস্থার আশ্বাস দেন।
চোরা কারবারিদের বিরুদ্ধে কুমারঘাট পুলিশের জোড়া অভিযান!

চোরা কারবারিদের বিরুদ্ধে কুমারঘাট পুলিশের জোড়া অভিযান!

চোরা কারবারিদের রুখে দিতে কুমারঘাট থানা পুলিশের জোড়া সার্জিক্যাল স্ট্রাইক। শুক্রবার রাতে আসাম-আগরতলা জাতীয় সড়কে একের পর এক অভিযানে বানচাল বড়সড় পাচারচক্র।গোপন খবরের ভিত্তিতে ৯১ মাইল এলাকায় নাকা তল্লাশিতে আটক হয় AS 01 EH 9983 নম্বরের একটি ওয়াগন আর গাড়ি। গাড়ি থেকে উদ্ধার হয় ২২ কার্টন বার্মিজ সিগারেট, যার বাজারমূল্য প্রায় ১১ লক্ষ টাকারও বেশি। গ্রেপ্তার করা হয় কৈলাশহরের দুই বাসিন্দা চালককে।একই রাতে কুমারঘাট-কৈলাশহর মূল সড়কের সায়দাবাড়িতে ইলেকট্রিক অটোরিকশায় তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত হয় বিপুল পরিমাণ শব্দবাজি। TR 02 DH 846 নম্বরের ওই গাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সোনাইমুড়ির রাজেশ মালাকারকে, যার কাছে থাকা বাজিগুলোর দাম প্রায় ১৫ হাজার টাকার অধিক।অভিযানে নেতৃত্ব দেন কুমারঘাট থানার দুই সাব ইন্সপেক্টর দেবব্রত শীল ও অভিরূপ দাস। থানার ওসি সঞ্জয় দাস জানান, মোট বাজেয়াপ্ত সামগ্রীর মূল্য ১১ লক্ষ ১৫ হাজার টাকারও বেশি। শুধু এই অভিযানই নয়, আগামী দিনেও এই ধরনের জিরো টলারেন্স নীতি বজায় রেখে সমাজবিরোধী ও চোরা কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আগরতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১১তম দীপাবলি উৎসব ও শ্যামা পূজা, তিন দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা

আগরতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১১তম দীপাবলি উৎসব ও শ্যামা পূজা, তিন দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা

আগরতলা: আলোর উৎসব দীপাবলি ও শ্যামা পূজা উপলক্ষে উৎসবের আমেজে মেতে উঠেছে আগরতলা শহর। আগরতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় সার্বজনীন কালী পূজা কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছে ১১তম দীপাবলি উৎসব ও শ্যামা পূজা। এই উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীনারানী সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ৪৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর হরিসাধন দেবনাথ, বিবেকনগরের মহারাজ স্বামী দিবানন্দ এবং রাজ্যের বিশিষ্ট সাংবাদিক প্রসেনজিৎ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন পূজা কমিটির কর্মকর্তারা, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাসিন্দারা।উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা দীপাবলি ও শ্যামা পূজার তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, দীপাবলি শুধুমাত্র আলোর উৎসব নয়, এটি অন্ধকারের বিরুদ্ধে আলোর জয়, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির প্রতিষ্ঠা এবং মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বহন করে। এই ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এলাকার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।কমিটির উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী উৎসবের প্রথম দিনেই ছিল নানা আকর্ষণীয় আয়োজন। সন্ধ্যা থেকে শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক প্রতিভাদের পরিবেশনা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। পাশাপাশি দর্শনার্থী ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থাও করা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের প্রথম দিনটি আনন্দমুখর হয়ে ওঠে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন দিনব্যাপী এই উৎসবকে কেন্দ্র করে প্রতিদিনই থাকছে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি। দীপাবলি ও শ্যামা পূজাকে ঘিরে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আলোকসজ্জা, পূজার আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব প্রাঙ্গণে তৈরি হয়েছে এক মনোরম পরিবেশ।সার্বজনীন কালী পূজা কমিটির এই উদ্যোগে ১১তম বর্ষের দীপাবলি উৎসব ও শ্যামা পূজা এলাকার মানুষের কাছে এক মিলনমেলায় পরিণত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়াই এই ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই ভক্ত-পুণ্যার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে উদয়পুরের ঐতিহাসিক মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণ।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই ভক্ত-পুণ্যার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে উদয়পুরের ঐতিহাসিক মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণ।

নিজস্ব প্রতিনিধি: আগামী ৮ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে উত্তর-পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব মাতাবাড়ির দীপাবলি উৎসব ও মেলা। আগামী ৮ নভেম্বর রবিবার সন্ধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা এই উৎসব ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। শনিবার সন্ধ্যায় মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান দীপাবলি উৎসব ও মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক অভিষেক দেবরায়। সাংবাদিক সম্মেলনে বিধায়ক জানান, ৮ নভেম্বর সন্ধ্যায় কল্যাণ সাগরের পাড়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা কল্যাণ আরতিতে অংশগ্রহণ করবেন। পরবর্তীতে সন্ধ্যা মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তিনদিনব্যাপী দীপাবলি উৎসব ও মেলার শুভ সূচনা করবেন তিনি। এবারের উৎসব ও মেলাকে কেন্দ্র করে প্রায় ১০ লক্ষ ভক্ত-পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। সতীর ৫১ পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে কেন্দ্র করে প্রতিবছরই দীপাবলি উৎসব ও মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বহিঃরাজ্য থেকেও অসংখ্য পুণ্যার্থীর সমাগম ঘটে। ধর্মীয় ঐতিহ্য ও আধ্যাত্মিক আবহের পাশাপাশি এবছর আধুনিক বিনোদনের নানা আকর্ষণও যুক্ত করা হয়েছে। মেলার অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে বিশেষ ড্রোন শো। পাশাপাশি তিনদিন ধরে রাজ্যের এবং বহিঃরাজ্যের বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্য ও বহিঃরাজ্যের দুই হাজারেরও বেশি শিল্পী অংশগ্রহণ করবেন বলে জানান বিধায়ক। ধর্মীয় আচার-অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে কাশী থেকে আগত পুরোহিত ও পণ্ডিতদের দ্বারা মঙ্গল আরতির আয়োজন করা হয়েছে। এছাড়া মন্দিরটিকে কাঁচা ফুলের মাধ্যমে দৃষ্টিনন্দনভাবে সাজিয়ে তোলা হয়েছে। মন্দির ও সংলগ্ন এলাকায় থাকছে বর্ণাঢ্য আলোকসজ্জা। মেলা প্রাঙ্গণ থেকে শুরু করে পুণ্যার্থীদের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ উদয়পুরের সুভাষ সেতু পর্যন্ত আধুনিক আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থাও রাখা হয়েছে।এদিকে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগমের কথা মাথায় রেখে মন্দির ও মেলা প্রাঙ্গণে ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। বিধায়ক জানান, মন্দির চত্বরে পুণ্যার্থীদের ভিড় নিয়ন্ত্রণে প্রায় ৮০০ জন স্বেচ্ছাসেবক সর্বদা দায়িত্ব পালন করবেন। মন্দিরে প্রবেশ ও বহির্গমনের জন্য পৃথক পথ নির্দিষ্ট করা হয়েছে, যাতে পুণ্যার্থীদের যাতায়াতে কোনও ধরনের সমস্যা সৃষ্টি না হয়। এছাড়া পর্যাপ্ত সংখ্যক টিএসআর, পুলিশ বাহিনী এবং কুইক রেসপন্স টিম নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবে।মেলার নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অনির্বাণ দাস জানান, উৎসব চলাকালীন যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ওয়াচ টাওয়ার, কমান্ড পোস্ট এবং পুলিশ বুথ স্থাপন করা হবে। পাশাপাশি মেলা প্রাঙ্গণের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। পরিস্থিতি অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসন প্রস্তুত থাকবে বলেও তিনি জানান।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ-অধিকর্তা টিংকু বিশ্বাস, মাতাবাড়ি আর.ডি. ব্লকের বিডিও অরিজিৎ পাল, গোমতী জেলাশাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর ও ম্যাজিস্ট্রেট চন্দ্রশেখর চট্টোপাধ্যায়সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
 মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি:আগরতলা: আসন্ন আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়ায় অংশ নিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শুক্রবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার উপস্থিতিতে আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থীরা আগরতলার সদর মহকুমা শাসকের (এসডিএম) কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।এই কর্মসূচিকে ঘিরে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুর নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে প্রচার ও নির্বাচনী তৎপরতা ক্রমশ বাড়ছে।
 বক্সনগর কাণ্ডে ধৃত ৮ জনকে জেল হেফাজতের নির্দেশ!

বক্সনগর কাণ্ডে ধৃত ৮ জনকে জেল হেফাজতের নির্দেশ!

নিজস্ব প্রতিনিধি:সিপাহীজলা জেলার বক্সনগর এর আশাবাড়িতে বিএসএফের উপর অতর্কিত হামলা এবং হাতিয়ার ছিনিয়ে নেওয়ার ঘটনায় গতকাল রাতে আরো আটজন আসামীকে আটক করতে সক্ষম হয় কলমচোড়া থানার পুলিশ।আজ এই আট জন আসামিকে আদালতে প্রেরণ করি পুলিশ। পুলিশের পক্ষ থেকে আটজন আসামিকে পুলিশ রিমান্ডে চেয়ে মহামান্য আদালতে প্রেরণ করা হয়।  সিপাহীজলা জেলা ও দায়রা জজ্ আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস সায়ন্তন রয় এই ৮ জন আসামিদের আটদিনের জেল হেফাজতের নির্দেশ দেন।গতকালকের রাতের আট জন আসামি সহ মোট ১৮ জন আসামিকে পুলিশ এখনো অব্দি আটক করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য গত ৩রা নভেম্বর প্রথমেই ১০ জন আসামিকে মহামান্য আদালত পুলিশ রিমান্ড এবং জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। আজ বাকি আটজনকে আট দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। উক্ত মামলার আইনজীবী পাবলিক প্রসিকিউটর গৌতম গির জানিয়েছেন মহামান্য আদালত পুলিশ রিমান্ডের আবেদন মঞ্জুর করায় এই মামলায় জড়িত অপরাধীদের সঠিক বিচার এবং ঘটনার সঠিক বাস্তবতা উঠে আসবে।
২০ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে প্রার্থী রত্না দত্ত

২০ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে প্রার্থী রত্না দত্ত

 নিজস্ব প্রতিনিধি:আগরতলা: আসন্ন আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে প্রচারাভিযানে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২০ নম্বর ওয়ার্ডের প্রার্থী রত্না দত্ত নিজ ওয়ার্ড এলাকায় নির্বাচনী প্রচারে বের হন।প্রচারের সময় তিনি এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন। নির্বাচনে জয়ী হলে এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ২০ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে।
দীপাবলির আগে চাম্পাহাউর পুলিশের বড়সড় সাফল্য!১০ কেজি গাঁজা ও বিলেতি মদ উদ্ধার, আটক এক নেশা কারবারি

দীপাবলির আগে চাম্পাহাউর পুলিশের বড়সড় সাফল্য!১০ কেজি গাঁজা ও বিলেতি মদ উদ্ধার, আটক এক নেশা কারবারি

নিজস্ব প্রতিনিধি আলোর উৎসব দীপাবলির প্রাক্কালে নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল খোয়াইয়ের চাম্পাহাউর থানার পুলিশ।গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় আশারামবাড়ি সীমান্তবর্তী মহন্তবস্তি এলাকায় এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি প্যাকেটে মোট ১০ কেজি শুকনো গাঁজা এবং বেশ কিছু পরিমাণ বিলেতি মদ উদ্ধার করা হয়।এই ঘটনায় আটক করা হয়েছে বাড়ির মালিক অধীর নমশূদ্রকে। তার বাড়ি আশারামবাড়ি বনবাজার সংলগ্ন মহন্তবস্তি এলাকায়।জানা গেছে, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ওই নেশাজাতীয় সামগ্রী মজুত করে রাখা হয়েছিল বলে পুলিশের কাছে গোপন খবর আসে।চাম্পাহাউর থানার ওসি সনেশ দেববর্মা এবং সেকেন্ড ওসি অজিত দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই অভিযান চালায়।পুলিশ সূত্রে খবর, আগামীকাল ধৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য সংক্রান্ত আইনে মামলা গ্রহণ করে তাকে খোয়াই জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে।দীপাবলির আগে সীমান্ত এলাকায় পুলিশের এই অভিযানে নেশা কারবারিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।