Tags

Share this article

বিধায়ক দলের পরির্দশন

বিধায়ক দলের পরির্দশন

নিজস্ব প্রতিনিধি: বিভিন্ন এলাকায় অসমাপ্ত সরকারি কাজ সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখেন বিধায়কদের একটি প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা শাসক ও বিরোধী দলের মোট ১১ জন বিধায়কদের নিয়ে একটি কমিটি গঠন করেছেন, যে কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কমলা সাগরের বিধায়িকা অন্তরা সরকার দেব। ১১ জন বিধায়কের এই কমিটি বিভিন্ন এলাকায় সরকারি অসমাপ্ত কাজগুলি সহ বিভিন্ন সমস্যা খতিয়ে দেখবেন। সেই লক্ষ্যে শনিবার সকালে কমিটির চেয়ারম্যান তথা কমলা সাগরের বিধায়িকা অন্তরা সরকার দেব সহ মোট আটজন শাসক ও বিরোধী দলের বিধায়ক কমলা সাগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিদর্শনে যান। বিধায়কদের এই প্রতিনিধি দলটি চাম্পামুরা এলাকা সহ সেকেরকোট এবং ফুলতলী এলাকায় সরকারি বিভিন্ন অসমাপ্ত কাজগুলি পরিদর্শন করেন। এদিন প্রতিনিধি দলটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি যেসব কাজগুলি অসমাপ্ত হয়ে রয়েছে অর্থাৎ এখনো সম্পন্ন হয়নি সেই কাজগুলি দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশ দেন। বিধায়কদের এই প্রতিনিধি দলের সাথে ছিলেন পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ অন্যান্যরা।
কেরলের ঘটনার প্রতিবাদে ধর্মনগরে রাস্তায় নামলো সিপি আই এম।

কেরলের ঘটনার প্রতিবাদে ধর্মনগরে রাস্তায় নামলো সিপি আই এম।

নিজস্ব প্রতিনিধি: দেশের কেন্দ্রীয় সরকারের মদদে ইডির হানার বিরুদ্ধে ধর্মনগরে সরব হলো বামফ্রন্ট। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ের বাড়িতে কেন্দ্রীয় সরকারের মদদে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পাঠানোর প্রতিবাদে উত্তাল হয়ে উঠল ধর্মনগর শহর।শনিবার দুপুর নাগাদ সিপিআই(এম) ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি ধর্মনগর স্থিত সিপিআই(এম) মহকুমা দপ্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান পথগুলি পরিক্রমা করে। কেন্দ্রীয় সরকারের এই "রাজনৈতিক প্রতিহিংসামূলক" পদক্ষেপের বিরুদ্ধে মিছিলে শামিল কর্মী-সমর্থকরা সোচ্চার হন। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে মিছিলটি পুনরায় মহকুমা দপ্তরে এসেই শেষ হয়। মিছিলে অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, জেলা সম্পাদক অভিজিৎ দে, রাজ্য কমিটির সদস্য দুর্গেশ রায় এবং মহকুমা সম্পাদক রতন রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ সহ পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা।বিক্ষোভ মিছিল থেকে অমিতাভ দত্ত বলেন বিজেপি চালিত কেন্দ্রীয় সরকার বিরোধী দলগুলিকে হেনস্থা করতে এবং তাদের কণ্ঠরোধ করতে ইডি ও সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কেরলের মুখ্যমন্ত্রীর পরিবারকে নিশানা করা সেই প্রতিহিংসার রাজনীতিরই অংশ বলে তিনি দাবি করেন। আগামী দিনে এই ধরণের স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র করা হবে বলে হুঁশিয়ারি দেন।
কাব্যারাগের সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি চূড়ান্ত

কাব্যারাগের সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি চূড়ান্ত

নিজস্ব প্রতিনিধি: বুধবার আগরতলার প্রেস ক্লাবে ইনসাইট লার্নিং-এর নিবেদনে ‘কাব্যরাগ ১.০’-এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সপ্তদীপ ঘোষ বণিক।সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আগামী ৩০ মে আগরতলার রবীন্দ্র ভবনে এক বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৃজন চ্যাটার্জী-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।এদিন তিনি আরও জানান, অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে। গোটা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি জোরকদমে ।
 প্রচুর জাল নোট ও নেশার ট্যাবলেট সহ গ্রেফতার শিক্ষক!

প্রচুর জাল নোট ও নেশার ট্যাবলেট সহ গ্রেফতার শিক্ষক!

নিজস্ব প্রতিনিধি......খোয়াই জেলায় এক শিক্ষকের কাছ থেকে জাল নোট ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত কার্তিক দেবনাথ (৪০) পেশায় একজন শিক্ষক। তাঁর বাড়ি খোয়াই থানার পশ্চিম সোনাতলা এলাকায়।পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খোয়াই ও কল্যাণপুর এলাকার বিভিন্ন বাজারে জাল নোট চালানো এবং মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। বুধবার সকালে গোপন সূত্রের খবরের ভিত্তিতে খোয়াই জেলা গোয়েন্দা পুলিশ বাগান বাজার এলাকা থেকে তাঁকে আটক করে। তল্লাশিতে তাঁর কাছ থেকে ৯ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়।পরবর্তীতে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ পশ্চিম সোনাতলায় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে আরও ১৩ হাজার ৬০০ টাকার জাল নোট এবং ৫৫টি নেশার ট্যাবলেট উদ্ধার করে।ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বুধবারই অভিযুক্তকে খোয়াই জেলা আদালতে তোলা হবে বলে জানা গেছে। একজন শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ইন্দ্রধনুষ প্রকল্পের বাস্তবতা রুপায়ন করতে তেলিয়ামুড়াতে প্রশাসনিক বৈঠক

ইন্দ্রধনুষ প্রকল্পের বাস্তবতা রুপায়ন করতে তেলিয়ামুড়াতে প্রশাসনিক বৈঠক

নিজস্ব প্রতিনিধি: গোটা ত্রিপুরা জুড়ে ‘ইন্দ্রধনুস’ প্রকল্পের আওতায় গ্যাস লাইন সম্প্রসারণের কাজ জোরকদমে এগোলেও, দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত ১৮ মুড়া পাহাড়ের শ্রীরামখরা এলাকায় পাইপলাইন সম্প্রসারণের কাজ নানা জটিলতায় আটকে ছিল। অবশেষে সেই অচলাবস্থা কাটাতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল বৃহস্পতিবার।       এদিন তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী Bikash Debbarma, মহকুমা শাসক Apurba Krishna Chakraborty সহ বিভিন্ন লাইন দপ্তরের আধিকারিকরা। মূলত গ্যাস পাইপলাইন সম্প্রসারণের ক্ষেত্রে যে সমস্ত প্রশাসনিক ও স্থানীয় সমস্যার কারণে কাজ ব্যাহত হচ্ছিল, সেগুলি দ্রুত সমাধানের পথ খুঁজতেই এই বৈঠকের আয়োজন করা হয়।সূত্রের খবর, ইন্দ্রধনুস প্রকল্পের আওতায় প্রত্যন্ত জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতেও গ্যাস পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। কিন্তু শ্রীরামখরা এলাকায় জমি সংক্রান্ত জটিলতা, যোগাযোগ ব্যবস্থা এবং স্থানীয় কিছু সমস্যার কারণে প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে থমকে ছিল। ফলে এলাকাবাসীর মধ্যেও ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছিল।বৈঠকে মন্ত্রী বিকাশ দেববর্মা স্পষ্ট বার্তা দেন, জনস্বার্থে নেওয়া উন্নয়নমূলক কাজ কোনওভাবেই দীর্ঘদিন আটকে রাখা যাবে না। তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুততার সঙ্গে সমস্যাগুলির বাস্তবসম্মত সমাধান বের করার নির্দেশ দেন। পাশাপাশি, উন্নয়নের কাজে যাতে সাধারণ মানুষের স্বার্থ অক্ষুণ্ণ থাকে এবং প্রশাসনের সঙ্গে স্থানীয় মানুষের সমন্বয় বজায় থাকে, সেদিকেও বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পাইপলাইন সম্প্রসারণের কাজে যে বাধাগুলি রয়েছে, সেগুলি চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়িয়ে কাজের গতি ত্বরান্বিত করার বিষয়েও আলোচনা হয় বৈঠকে।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, “উন্নয়নের কাজ মানুষের জন্য। কোথাও কোনও সমস্যা থাকলে আলোচনার মাধ্যমেই তার সমাধান করা হবে। খুব দ্রুত সমস্ত জটিলতা কাটিয়ে গ্যাস পাইপলাইন সম্প্রসারণের কাজ পুনরায় গতি পাবে বলে আমরা আশাবাদী।”প্রশাসনের এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যেও নতুন করে আশার সঞ্চার হয়েছে। বহু প্রতীক্ষিত গ্যাস পরিষেবা কবে বাস্তবে পৌঁছাবে, এখন সেদিকেই তাকিয়ে ১৮ মুড়া পাহাড়ের মানুষ।
গাছ ভেঙে পড়ে আসাম-আগরতলা জাতীয় সড়কে!

গাছ ভেঙে পড়ে আসাম-আগরতলা জাতীয় সড়কে!

নিজস্ব প্রতিনিধি: ঝড় ও বৃষ্টির ফলে রানী বাজার গুরামারা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশাল আকারের গাছ রাস্তার ওপর পড়ে যায়, ফলে অসম-আগরতলা রোড সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এই রোড ব্লক হওয়ার খবর পেয়ে জিরানিয়া সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের ২৪x৭ কন্ট্রোল রুমে ফোন করা হয়। কন্ট্রোল রুমে সেই সময় দায়িত্বে ছিলেন স্কাউটস অ্যান্ড গাইডস এবং সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকরা। সকাল ৫টা নাগাদ কন্ট্রোল রুমে ফোন পাওয়ার পর, প্রায় এক ঘণ্টা রাস্তাটি বন্ধ ছিল। তবে, আমাদের স্বেচ্ছাসেবকরা SDM অফিস থেকে তৎক্ষণাৎ গতি করেন। স্কাউটস অ্যান্ড গাইডসের সাব ডিভিশন সেক্রেটারির নেতৃত্বে, গাছটি কাটা ও সরিয়ে ফেলা হয় এবং রাস্তাটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এই দ্রুত ও নিখুঁত কাজের জন্য স্কাউটস অ্যান্ড গাইডস এবং সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানানো হচ্ছে।
 রেস্টুরেন্ট থেকে ২ লক্ষ টাকা চুরি!

রেস্টুরেন্ট থেকে ২ লক্ষ টাকা চুরি!

নিজস্ব প্রতিনিধি: রেস্টুরেন্টের ক্যাশ বাক্স থেকে ২ লক্ষ টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্রামগঞ্জ বড়জলা জোড় পুকুর এলাকার বিপ্লব শর্মার রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট মালিক জানিয়েছে গতকাল সে ব্যাংক থেকে ২ লক্ষ টাকা এনে ক্যাশ বাক্স রেখেছিল একজনকে দেওয়ার জন্য ‌। তার সন্দেহ তার ক্যাশ বাক্সের সামনে বসে ছিল শ্যামল দেবনাথ নামে একজন লোক সে আগে তার রেস্টুরেন্টে কাজ করতো। তাকেই সন্দেহ করছে রেস্টুরেন্টের মালিক। ঘটনাস্থলে বিশ্রামগঞ্জ থানার পুলিশ । গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার পুলিশ কি ভূমিকা পালন করে। সেদিকে তাকিয়েই স্থানীয়রা ।
এইমস, জাতীয় সড়ক সম্প্রসারণ, বন্দে ভারত, কর্মসংস্থান সৃষ্টি সম্পর্কে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা মুখ্যমন্ত্রীর

এইমস, জাতীয় সড়ক সম্প্রসারণ, বন্দে ভারত, কর্মসংস্থান সৃষ্টি সম্পর্কে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা মুখ্যমন্ত্রীর

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাত করেছেন এবং জনসেবায় নিবেদিত ১২টি গৌরবময় বছর পূর্ণ করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। বৈঠকে, ডাঃ সাহা প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন এবং তাঁর মেয়াদে সারা দেশে সাক্ষী থাকা পরিবর্তনমূলক পরিবর্তন সমূহ তুলে ধরেন।পরে, মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন যে ডিজিটাল ইন্ডিয়া, স্বচ্ছ ভারত মিশন, আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো উদ্যোগ লক্ষ লক্ষ মানুষের জীবনকে উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে। সেই সঙ্গে একটি আত্মনির্ভর ভারত গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের পরিকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং দেশের বৈশ্বিক অবস্থান আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে।আজ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সময়, ডাঃ সাহা রাজ্যের উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করেছেন, যা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।ডাঃ সাহা রাজ্যে এইমস প্রতিষ্ঠা, কমলপুর থেকে শান্তিরবাজার পর্যন্ত জাতীয় সড়ক সম্প্রসারণ, দুগ্ধ শিল্পের উন্নয়ন, ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন, ডাবল লাইন রেলপথ, বন্দে ভারত ট্রেন চালু, প্রযুক্তি খাতে কর্মসংস্থান সৃষ্টি, পর্যটন খাতের উন্নয়ন, অর্থ দপ্তরের বিভিন্ন ইস্যু, প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরো ঘর বরাদ্দ বৃদ্ধি, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের সংখ্যা বৃদ্ধি, ব্রু জনগণের জন্য এওয়াইওয়াই রেশন কার্ডের সংখ্যা বৃদ্ধি এবং প্রাকৃতিক গ্যাসের বরাদ্দ বৃদ্ধি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, আমি আশাবাদী যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে রাজ্যের সামগ্রিক উন্নয়ন, জনকল্যাণ এবং কেন্দ্র ও রাজ্যের সমন্বিত প্রচেষ্টা আগামীতে আরও গতিশীল হবে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনে ঐতিহাসিক ও বিপুল বিজয়ের জন্য মুখ্যমন্ত্রী ডাঃ সাহা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি বলেন, এই বিজয় তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং জনকল্যাণমূলক রাজনীতিতে জনগণের অটল বিশ্বাসের প্রতিফলন।এছাড়াও ডাঃ সাহা ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও সার্বিক উন্নয়ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার কৌশল নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সেই সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সংগঠনকে শক্তিশালী করা সম্পর্কে আলোচনা হয়।
সিমনায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু,সরকারি সাহায্যের আশ্বাস

সিমনায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু,সরকারি সাহায্যের আশ্বাস

নিজস্ব প্রতিনিধি: সিমনা বিধানসভা কেন্দ্রের হেজামারা ব্লকের অধীন কামবুক ছড়া এডিসি ভিলেজে ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ও পরিবার পরিদর্শন করেন।এই সময় সিমনা বিধানসভার বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা সহ মোহনপুর মহকুমা শাসক সান্তনু বিকাশ দাস, হেজামারা ব্লকের ভিডিও,বিভিন্ন তহশীলের,তহশিলদার সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাষ্ট্রমন্ত্রী জানান প্রায় ১৫ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ব্যবস্থা সরাইয়ে দ্রুত গতিতে কাজ করছেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা।এবং ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্যের আশ্বাস দেন।
ক্রমশ ঊর্ধ্বমুখী জ্বালানী !

ক্রমশ ঊর্ধ্বমুখী জ্বালানী !

নিজস্ব প্রতিনিধি: দশ দিনে তৃতীয়বার দেশের সাথে রাজ্যে ও মহার্ঘ্য হলো পেট্রোল এবং ডিজেল!দেশ জুড়ে ফের মহার্ঘ হল পেট্রোল এবং ডিজেল।১০ দিনের ব্যবধানে তৃতীয়বার জ্বালানির মূল্যবৃদ্ধি হল। পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে লিটার প্রতি ৮৭ পয়সা। ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে ৮৮ পয়সা। দশ দিনের মধ্যে তৃতীয়বার জ্বালানির মূল্যবৃদ্ধি হওয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারেও এর প্রভাব পড়বে বলে আশঙ্কা ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের।