সাব্রুম মহকুমার হরিনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড!
নিজস্ব প্রতিনিধি: গগনস্পর্শী অগ্নিকাণ্ডে পুড়ল রুটিরুজি, সময়মতো ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হরিনা বাজার।সাব্রুম মহকুমার সাব্রুম শহরে নগর নির্বাচনের দিন শহরের অনতি দূরবর্তী হরিনা বাজারে বেলা সাড়ে ১১টা নাগাত ঘটে যাওয়া অগ্নিকাণ্ড স্থানীয় ব্যবসায়ী মহলে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। প্রাথমিক তথ্যানুযায়ী, একটি মিষ্টির দোকানের গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়া আগুনে দুজন ব্যবসায়ীর দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়ায় তাদের সারা জীবনের সঞ্চয় ও জীবিকা এক লহমায় অনিশ্চয়তার মুখে পড়েছে—যা নিঃসন্দেহে অত্যন্ত হৃদয়বিদারক।এই অগ্নিকাণ্ডের প্রভাব কেবল পুড়ে যাওয়া দোকানেই সীমাবদ্ধ থাকেনি, বরং পাশের দোকানগুলোতেও ক্ষতির ছাপ ফেলেছে।ঘটনায় রঞ্জিত দেবনাথের মিষ্টির দোকান এবং বাপ্পি দেবনাথের রেস্টুরেন্ট দোকান সম্পূর্ণ আগুনে পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনেতে সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়ে পাশের আরো তিনটি দোকানে, সেই শিখায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছোড়া জলে পাশের দোকানগুলোরও বড় ক্ষতি হয়েছে। বিপুল দেবনাথের ‘লোকনাথ ফুড হাউস’-এ রাখা ব্রয়লার, মাছ, গবাদি পশু ও শূকরের খাদ্য আগুনে পুড়ে এবং জলে ভিজে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। পাশাপাশি শুভঙ্কর দেবনাথের মুদি দোকানের মালামাল এবং নিরঞ্জন দাসের হার্ডওয়্যার দোকানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেদনাদায়ক এই ঘটনার মাঝেও সবচেয়ে স্বস্তি অগ্নিনির্বাপণ বাহিনী যথাক্রমে সাব্রুম ফায়ার সার্ভিস এবং মনু ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের প্রাণহানি বা গোটা বাজারজুড়ে আগুন ছড়িয়ে পড়ার মতো বিপর্যয় এড়ানো সম্ভব হয় যা বাজার এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত হয়। এ ছাড়া নতুন চালু হওয়া মনুবন্কুল ফায়ার স্টেশন থেকেও একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। যদিও তার আগেই মনু বাজার ও সাব্রুমের দমকল কর্মীরা আগুন আয়ত্তে আনতে সক্ষম হন। ঘটনার খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিকের তত্ত্বাবধানে এবং সাব্রুম থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ আধিকারিক অর্জন চাকমা ঘটনাস্থলে গিয়ে পৌঁছান এবং পরিস্থিতি স্থিতিশীল করেন। ঘটনার খবর পেয়ে সর্বস্বান্ত দোকান মালিকদের সাথে দেখা করেন ৩৯ মনো বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রূ মগ এবং সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রভাষ লোধ। সব মিলিয়ে, হরিনা বাজারের এই ঘটনা একদিকে যেমন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অসহায়ত্ব ও লোকসানের করুণ বাস্তবতা তুলে ধরে, অন্যদিকে দমকল বাহিনীর সময়োপযোগী পদক্ষেপে আরও বড় ক্ষয়ক্ষতি রুখে দেওয়ার দৃষ্টান্তও রেখে যায়। অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং মহকুমা প্রশাসনকে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আরজি ওঠে ব্যবসায়িক মহল থেকে ।
সুপারি বাগান দশরথ দেব স্মৃতি অডিটোরিয়ামে ভোট লুটের অভিযোগ! ক্যামেরায় ধরা পড়ল ভোট কারচুপির চাঞ্চল্যকর দৃশ্য!
নিজস্ব প্রতিনিধি:আগরতলা পৌরনিগম নির্বাচনে ভোটগ্রহণকে কেন্দ্র করে ফের উঠল গুরুতর অভিযোগ। সুপারি বাগানস্থিত দশরথ দেব স্মৃতি অডিটোরিয়ামের ভোটকেন্দ্রে ভোট লুটের দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে বলে দাবি উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত এবং ভোটারদের অধিকার খর্ব করার অভিযোগ ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা।ভোটকেন্দ্রের নিরাপত্তা ও অবাধ-সুষ্ঠু নির্বাচন নিয়ে এবার উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।
বিরোধীদের রাজনৈতিক অস্তিত্ব নেই, ঘরে বসে মিডিয়াকে ব্যবহার করে মিথ্যা প্রচার: রতনলাল নাথ
নিজস্ব প্রতিনিধি :ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিরোধী দলগুলিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, বিরোধীদের বর্তমানে কোনও রাজনৈতিক অস্তিত্ব নেই। বিভিন্ন ঘটনায় আক্রান্ত হওয়ার অভিযোগ তুলে বিরোধীরা যে বক্তব্য রাখছে, সেই প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, যাঁরা আক্রান্ত হয়েছেন বলে দাবি করছেন, তাঁদের মধ্যে কেউ কি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন?মন্ত্রী আরও বলেন, বিরোধীরা নিজেদের রাজনৈতিক দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। তাঁরা মাঠে নেমে মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে ঘরে বসে সংবাদমাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন ধরনের বক্তব্য ও প্রচার চালাচ্ছেন। বিরোধীদের মাঠে দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।এদিন সুদীপ রায় বর্মন, মানিক সরকার ও জিতেন্দ্র চৌধুরীকে নিশানা করে রতনলাল নাথ অভিযোগ করেন, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে মিথ্যার আশ্রয় নিয়ে রাজনৈতিক প্রচার চালানো হচ্ছে। বিরোধীদের এই ধরনের রাজনীতির সমালোচনা করে সাংবাদিক সম্মেলনে একাধিক বক্তব্য তুলে ধরেন তিনি।
পূর্ব-লুধুয়ার গৃহবধূর মৃত্যুর ঘটনায় আরও এক অভিযুক্ত পুলিশের হেফাজতে!
নিজস্ব প্রতিনিধি: সাব্রুম মহকুমার পূর্ব-লুধুয়া নতুন পাড়ায় গণধর্ষণের অভিযোগ এবং পরবর্তী সময়ে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূ ঝুম্পা বণিক দেবনাথের মৃত্যুর ঘটনায় তদন্তের অগ্রগতিতে আরও এক অভিযুক্ত পুলিশের হেফাজতে এসেছে বলে জানা যাচ্ছে।সূত্রের খবর, এই ঘটনায় অভিযুক্ত আরও একজন নিজে থেকে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। বর্তমানে ওই অভিযুক্ত সাব্রুম পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য অব্যাহত রয়েছে।এই মর্মান্তিক ঘটনায় ইতিমধ্যেই ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার প্রকৃত সত্য সামনে আসার অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সীমান্তে চোরাচালান রুখতে ফের সাফল্য পেল বি এস এফ!
নিজস্ব প্রতিনিধি: সীমান্তে বিএসএফের বড়সড় অভিযান, উদ্ধার ৭টি গরু ও দুটি পালসার বাইক!!সীমান্তে চোরাচালান রুখতে ফের বড়সড় সাফল্য পেল বিএসএফ। কাঁঠালিয়া লালটিয়া বিওপির অধীন ৮১ নম্বর ব্যাটেলিয়নের পেট্রোলিং পার্টির অভিযানে উদ্ধার হলো মোট সাতটি গরু এবং দুটি সন্দেহভাজন পালসার বাইক।ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১১টা ৩০ মিনিট নাগাদ সীমান্ত সংলগ্ন কাঁটাতারের বেড়ার পাশে পাহারারত অবস্থায় বিএসএফের পেট্রোলিং পার্টির নজরে আসে সন্দেহজনক গতিবিধি। এরপর তল্লাশি চালিয়ে দুটি পালসার বাইকসহ মোট সাতটি গরু উদ্ধার করেন বিএসএফ জওয়ানরা।পরবর্তীতে আজ দুপুর ১টা নাগাদ উদ্ধার হওয়া গরু ও বাইকগুলি যাত্রাপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যাত্রাপুর থানার ওসি পার্থনা ভৌমিক জানান, উদ্ধার হওয়া দুটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে এবং গরুগুলিকে গোশালায় পাঠানোর ব্যবস্থা করা হবে।সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিএসএফের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তাঁদের মতে, সীমান্তে এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকলে অবৈধ পাচার অনেকটাই রুখে দেওয়া সম্ভব হবে।
মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু! পরিবারের সবাই হাসপাতালে ভর্তি!!
নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চড়িলাম ৬ নং কলোনির অন্তর দাস (১৬) সে দক্ষিণ চড়িলাম ইংলিশ মিডিয়াম হাইস্কুলে দশম পড়াশোনা করতো। হঠাৎ করে সে এবং তার পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ে গত রবিবার। তাকে বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে গেলে সেখান থেকে হাঁপানিয়া, এরপর জিবিপি হাসপাতালে রেফার কর হয়। পথেই তার মৃত্যু হয় ওই ছাত্রের। পরিবারটি অত্যন্ত গরীব। তার বাবা, মা এবং ভাই সবাই এখনও জিবি'তে চিকিৎসাধীন।
১৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে ভাস্বতী দেববর্মা, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস
আগরতলা: আগরতলা পুর নিগমের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে নামলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী ভাস্বতী দেববর্মা। ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারে বেরিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করেন এবং তাঁদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি।প্রচারের সময় এলাকাবাসীর কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানান প্রার্থী। ভাস্বতী দেববর্মার দাবি, বিগত পাঁচ বছরে ১৯ নম্বর ওয়ার্ডে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। আগামী নির্বাচনে জয়ী হলে এলাকার উন্নয়নের স্বার্থে আরও বেশি কাজ করার উদ্যোগ গ্রহণ করবেন বলেও আশ্বাস দেন তিনি।সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাস্বতী দেববর্মা জানান, বিগত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনেও ওয়ার্ডের মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ চালিয়ে যেতে চান তিনি।
খোয়াইয়ে সর্বদলীয় বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার।
নিজস্ব প্রতিনিধি:আসন্ন পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজ খোয়াই জেলা কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন কমিশনার পি কে চক্রবর্তী, জেলা শাসক রজত পান্থ, জেলা পুলিশ সুপার বোগাদি জগতেশ্বর রেড্ডি, তেলিয়ামুড়া মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, খোয়াই মহকুমা শাসক রিমিতা সাহা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে গোটা নির্বাচন প্রক্রিয়া ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন রাজ্য নির্বাচন কমিশনার পি কে চক্রবর্তী।
নেতাজি চৌমুহনীতে দুই ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের সমর্থনে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভা
আগরতলা: আগরতলা পুর নিগমের আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে গতি আনতে নেতাজি চৌমুহনী এলাকায় এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রত্না দত্ত এবং ৩২ নম্বর ওয়ার্ডের প্রার্থী সঞ্জয় সাহার সমর্থনে আয়োজিত এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।জনসভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দুই ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের জয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচার ও জনসংযোগের উপর গুরুত্ব দেওয়া হয়। আসন্ন পুর নিগম নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে মুখ্যমন্ত্রীর এই জনসভাকে কেন্দ্র করে নেতাজি চৌমুহনী এলাকায় রাজনৈতিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
ধর্মনগরে কংগ্রেসের প্রদেশ সভাপতি আশীষ কুমার সাহা, সাংবাদিক সম্মেলনে রাজ্যে ও কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ
নিজস্ব প্রতিনিধি :আসন্ন ধর্মনগর পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোমবার ধর্মনগর সফরে এলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এদিন সন্ধ্যায় ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তীব্র সমালোচনায় সরব হন তিনি।সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আশীষ কুমার সাহা বলেন, রাজ্যের মানুষ বর্তমান পরিস্থিতিতে পরিবর্তনের প্রত্যাশা করছেন। আসন্ন ধর্মনগর পৌর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে নতুন রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা তৈরি হয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শুধু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করলেই হবে না, নির্বাচনের সময় তাদের নিরপেক্ষভাবে এবং যথাযথ নিয়ম মেনে ব্যবহার নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় বাহিনীকে কতটা স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচনী কাজে নিয়োজিত করা হয়, সেটাই এখন দেখার বিষয়।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরার পাশাপাশি রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি এবং প্রশাসনিক ভূমিকার সমালোচনা উঠে আসে। আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস যে শাসক দলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে জোরদারভাবে মাঠে নামতে প্রস্তুত, তাঁর বক্তব্যে সেই বার্তাও স্পষ্ট হয়ে ওঠে। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার পাশাপাশি উপস্থিত ছিলেন উত্তর জেলা কংগ্রেস সভাপতি নিরূপম দে, কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য, কেবল কান্তি নন্দী, দিগ্বিজয় চক্রবর্তী-সহ দলের অন্যান্য নেতৃত্ব এবং ধর্মনগর পৌর পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কংগ্রেসের মনোনীত প্রার্থীরা। সাংবাদিক সম্মেলন শেষে আসন্ন পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। সেখানে নির্বাচনী প্রচারের কৌশল, সাংগঠনিক প্রস্তুতি এবং প্রতিটি ওয়ার্ডে দলের অবস্থান আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন তিনি।সব মিলিয়ে, পৌর নির্বাচনকে কেন্দ্র করে ধর্মনগরে কংগ্রেসের রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। প্রদেশ সভাপতির সফর ও সাংবাদিক সম্মেলনকে ঘিরে উত্তর জেলা কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যেও নির্বাচনী প্রস্তুতি নতুন করে গতি পেয়েছে।
Top News
View All →সাব্রুম মহকুমার হরিনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড!
November 27th, 2026
সুপারি বাগান দশরথ দেব স্মৃতি অডিটোরিয়ামে ভোট লুটের অভিযোগ! ক্যামেরায় ধরা পড়ল ভোট কারচুপির চাঞ্চল্যকর দৃশ্য!
November 27th, 2026
বিরোধীদের রাজনৈতিক অস্তিত্ব নেই, ঘরে বসে মিডিয়াকে ব্যবহার করে মিথ্যা প্রচার: রতনলাল নাথ
November 27th, 2026
পূর্ব-লুধুয়ার গৃহবধূর মৃত্যুর ঘটনায় আরও এক অভিযুক্ত পুলিশের হেফাজতে!
November 25th, 2026
সীমান্তে চোরাচালান রুখতে ফের সাফল্য পেল বি এস এফ!
November 25th, 2026
মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু! পরিবারের সবাই হাসপাতালে ভর্তি!!
November 23rd, 2026