Tags

Share this article

মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু! পরিবারের সবাই হাসপাতালে ভর্তি!!

মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু! পরিবারের সবাই হাসপাতালে ভর্তি!!

 নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চড়িলাম ৬ নং কলোনির অন্তর দাস (১৬) সে দক্ষিণ চড়িলাম ইংলিশ মিডিয়াম হাইস্কুলে দশম পড়াশোনা করতো। হঠাৎ করে সে এবং তার পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ে গত রবিবার। তাকে বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে গেলে সেখান থেকে হাঁপানিয়া, এরপর জিবিপি হাসপাতালে রেফার কর হয়। পথেই তার মৃত্যু হয় ওই ছাত্রের। পরিবারটি অত্যন্ত গরীব। তার বাবা, মা এবং ভাই সবাই এখনও জিবি'তে চিকিৎসাধীন।
 ১৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে ভাস্বতী দেববর্মা, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস

১৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে ভাস্বতী দেববর্মা, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস

আগরতলা: আগরতলা পুর নিগমের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে নামলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী ভাস্বতী দেববর্মা। ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারে বেরিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করেন এবং তাঁদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি।প্রচারের সময় এলাকাবাসীর কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানান প্রার্থী। ভাস্বতী দেববর্মার দাবি, বিগত পাঁচ বছরে ১৯ নম্বর ওয়ার্ডে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। আগামী নির্বাচনে জয়ী হলে এলাকার উন্নয়নের স্বার্থে আরও বেশি কাজ করার উদ্যোগ গ্রহণ করবেন বলেও আশ্বাস দেন তিনি।সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাস্বতী দেববর্মা জানান, বিগত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনেও ওয়ার্ডের মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ চালিয়ে যেতে চান তিনি।
 খোয়াইয়ে সর্বদলীয় বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার।

খোয়াইয়ে সর্বদলীয় বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার।

নিজস্ব প্রতিনিধি:আসন্ন পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজ খোয়াই জেলা কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন কমিশনার পি কে চক্রবর্তী, জেলা শাসক রজত পান্থ, জেলা পুলিশ সুপার বোগাদি জগতেশ্বর রেড্ডি, তেলিয়ামুড়া মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, খোয়াই মহকুমা শাসক রিমিতা সাহা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে গোটা নির্বাচন প্রক্রিয়া ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন রাজ্য নির্বাচন কমিশনার পি কে চক্রবর্তী।
নেতাজি চৌমুহনীতে দুই ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের সমর্থনে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভা

নেতাজি চৌমুহনীতে দুই ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের সমর্থনে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভা

আগরতলা: আগরতলা পুর নিগমের আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে গতি আনতে নেতাজি চৌমুহনী এলাকায় এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রত্না দত্ত এবং ৩২ নম্বর ওয়ার্ডের প্রার্থী সঞ্জয় সাহার সমর্থনে আয়োজিত এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।জনসভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দুই ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের জয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচার ও জনসংযোগের উপর গুরুত্ব দেওয়া হয়। আসন্ন পুর নিগম নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে মুখ্যমন্ত্রীর এই জনসভাকে কেন্দ্র করে নেতাজি চৌমুহনী এলাকায় রাজনৈতিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
ধর্মনগরে কংগ্রেসের প্রদেশ সভাপতি আশীষ কুমার সাহা, সাংবাদিক সম্মেলনে রাজ্যে ও কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ

ধর্মনগরে কংগ্রেসের প্রদেশ সভাপতি আশীষ কুমার সাহা, সাংবাদিক সম্মেলনে রাজ্যে ও কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ

নিজস্ব প্রতিনিধি :আসন্ন ধর্মনগর পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোমবার ধর্মনগর সফরে এলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এদিন সন্ধ্যায় ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তীব্র সমালোচনায় সরব হন তিনি।সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আশীষ কুমার সাহা বলেন, রাজ্যের মানুষ বর্তমান পরিস্থিতিতে পরিবর্তনের প্রত্যাশা করছেন। আসন্ন ধর্মনগর পৌর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে নতুন রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা তৈরি হয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শুধু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করলেই হবে না, নির্বাচনের সময় তাদের নিরপেক্ষভাবে এবং যথাযথ নিয়ম মেনে ব্যবহার নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় বাহিনীকে কতটা স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচনী কাজে নিয়োজিত করা হয়, সেটাই এখন দেখার বিষয়।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরার পাশাপাশি রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি এবং প্রশাসনিক ভূমিকার সমালোচনা উঠে আসে। আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস যে শাসক দলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে জোরদারভাবে মাঠে নামতে প্রস্তুত, তাঁর বক্তব্যে সেই বার্তাও স্পষ্ট হয়ে ওঠে। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার পাশাপাশি উপস্থিত ছিলেন উত্তর জেলা কংগ্রেস সভাপতি নিরূপম দে, কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য, কেবল কান্তি নন্দী, দিগ্বিজয় চক্রবর্তী-সহ দলের অন্যান্য নেতৃত্ব এবং ধর্মনগর পৌর পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কংগ্রেসের মনোনীত প্রার্থীরা। সাংবাদিক সম্মেলন শেষে আসন্ন পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। সেখানে নির্বাচনী প্রচারের কৌশল, সাংগঠনিক প্রস্তুতি এবং প্রতিটি ওয়ার্ডে দলের অবস্থান আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন তিনি।সব মিলিয়ে, পৌর নির্বাচনকে কেন্দ্র করে ধর্মনগরে কংগ্রেসের রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। প্রদেশ সভাপতির সফর ও সাংবাদিক সম্মেলনকে ঘিরে উত্তর জেলা কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যেও নির্বাচনী প্রস্তুতি নতুন করে গতি পেয়েছে।
 ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটির যৌথ পদযাত্রা, নির্বাচনী প্রচারে শাসক জোটের শক্তি প্রদর্শন

১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটির যৌথ পদযাত্রা, নির্বাচনী প্রচারে শাসক জোটের শক্তি প্রদর্শন

আগরতলা: আগরতলা পুর নিগমের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডে যৌথভাবে রাজপথে পদযাত্রা করল বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আয়োজিত এই পদযাত্রায় অংশগ্রহণ করেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ, বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায় সহ জোটের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।তিনটি ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পদযাত্রার মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন জোটের নেতৃত্ব। পদযাত্রায় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনে জোটের প্রার্থীদের সমর্থনে প্রচার চালানোর পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন নেতারা।আসন্ন পুর নিগম নির্বাচনকে সামনে রেখে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটির এই যৌথ কর্মসূচি সংশ্লিষ্ট ওয়ার্ডগুলিতে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করেছে।
রাস্তার বেহাল দশায় দুর্ভোগের শিকার সাব্রুম নগর পঞ্চায়েত এলাকার মানুষ!

রাস্তার বেহাল দশায় দুর্ভোগের শিকার সাব্রুম নগর পঞ্চায়েত এলাকার মানুষ!

নিজস্ব প্রতিনিধি: সাব্রুম নগর পঞ্চায়েত এলাকার একাধিক রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে সাব্রুম বয়েজ স্কুল থেকে বৈষ্ণবপুরের দিকে যাওয়ার রাস্তাটির অবস্থা বর্তমানে অত্যন্ত বিপজ্জনক। রাস্তার মাঝখানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির জল জমে থাকায় বাইরে থেকে সেই গর্তগুলি বোঝার কোনও উপায় নেই। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে পথচারী থেকে শুরু করে বাইক ও গাড়িচালকদের।স্থানীয়দের অভিযোগ, গর্তে পড়ে ইতিমধ্যেই একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট-বড় যানবাহনও। শুধু এই একটি রাস্তা নয়, সাব্রুম নগর পঞ্চায়েত এলাকার আরও বেশ কয়েকটি রাস্তার একই অবস্থা। দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হলেও সংশ্লিষ্ট পূর্ত দপ্তর এবং রুরাল ডেভেলপমেন্ট দপ্তরের পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ চোখে পড়ছে না বলে অভিযোগ নগরবাসীর।রাস্তার এই বেহাল দশা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্রমশ বাড়ছে ক্ষোভ ও অসন্তোষ। প্রতিদিনের যাতায়াতে জীবনের ঝুঁকি নিতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের প্রশ্ন, জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দায়িত্ব যাঁদের, তাঁরা কেন এখনও নীরব?এদিকে, আগামী দিনে সাব্রুম নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাস্তার এই সমস্যাগুলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। নগরবাসীর দৈনন্দিন সমস্যার সমাধান নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলেও মত অনেকের।যদিও রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে, খুব শীঘ্রই সমস্যাগুলির সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এখন দেখার বিষয়, সেই আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হয়।সংশ্লিষ্ট দপ্তরগুলির কাছে সাব্রুম নগরবাসীর একটাই দাবি,অবিলম্বে রাস্তার গর্তগুলি মেরামত করে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করা হোক।
 PRASHAST বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত আগরতলায়

PRASHAST বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত আগরতলায়

নিজস্ব প্রতিনিধি:আগরতলা: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শনাক্তকরণ ও মূল্যায়নের লক্ষ্যে PRASHAST কর্মসূচির বাস্তবায়ন নিয়ে বৃহস্পতিবার আগরতলায় এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।সমগ্র শিক্ষা (Samagra Shiksha) এবং রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ (SCERT)-এর যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।২০ নভেম্বর ২০২৬, সকাল ১১টায় আগরতলার শহীদ ভগৎ সিং যুব আবাসে (Shaheed Bhagat Singh Youth Hostel) এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো PRASHAST ব্যবস্থার মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিহ্নিতকরণ, মূল্যায়ন এবং তাদের শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করা।শিক্ষাক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং প্রতিটি শিশুর জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
 ভুয়ো নথি দিয়ে গাড়ি বিক্রি কাণ্ডে ৯ বছরের কারাদণ্ড!

ভুয়ো নথি দিয়ে গাড়ি বিক্রি কাণ্ডে ৯ বছরের কারাদণ্ড!

নিজস্ব প্রতিনিধি: নকল কাগজ তৈরি করে গাড়ি বিক্রির অভিযোগ, আদালতের রায়ে ৯ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানাসাব্রুম মহকুমার রোমেন্দ্রনগর এলাকার বাসিন্দা সুমন নাথের বিরুদ্ধে নকল কাগজপত্র তৈরি করে গাড়ি বিক্রির মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ ওঠে। জানা যায়, ২০০০ সালে বিধান দে-র কাছে TR081880 নম্বরের গাড়ি বিক্রি করা হয়েছে বলে সাব্রুমের নটারি থেকে একটি নকল নথি তৈরি করা হয়েছিল বলে অভিযোগ।পরবর্তীতে পুলিশি তদন্তে বিধান দে গাড়িটি কেনেননি বলে দাবি করেন। তদন্ত শেষে সুমন নাথের বিরুদ্ধে মামলা ও চার্জশিট দাখিল করা হয়। এবং বিধান দের পক্ষে উকিল হিসেবে লড়াই করেন আপন দত্ত। তবে বিচারপ্রক্রিয়া শেষে বিধান দে-র দায়ের করা মামলাতেও গত ১৩ তারিখ রায় ঘোষণা হয় এবং আজ সাজা ঘোষণা করা হয়।আদালতের নির্দেশে চারটি ধারায় মোট ৯ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, বিধান দে আবেগপ্রবণ হয়ে জানান, তাঁকে বিশালগড়ের একটি গাঁজা মামলায় ফাঁসানো হয়েছিল বলেও তাঁর অভিযোগ।
ধর্মনগরে মুখ্যমন্ত্রীর নির্বাচনী ঝড়, ২৫টি ওয়ার্ডেই পদ্ম ফোটানোর ডাক

ধর্মনগরে মুখ্যমন্ত্রীর নির্বাচনী ঝড়, ২৫টি ওয়ার্ডেই পদ্ম ফোটানোর ডাক

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টিকে উপেক্ষা করে ধর্মনগরে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভা ও রোড শো বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান।আসন্ন ধর্মনগর পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিজেপির নির্বাচনী প্রচারে উত্তর ত্রিপুরা সফরে এসে শুক্রবার পানিসাগর ও ধর্মনগরে পরপর দুটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।শুক্রবার রেলযোগে পানিসাগরে পৌঁছে প্রথমে পানিসাগর মুক্তমঞ্চে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। পানিসাগরের সভা শেষ করে তিনি সোজা চলে আসেন ধর্মনগরে। সেখানে প্রথমে একটি বর্ণাঢ্য রোড শোয়ের মাধ্যমে নির্বাচনী প্রচার করেন। পরবর্তী সময়ে তিনি যোগ দেন বিজেপির আয়োজিত নির্বাচনী জনসভায়। এদিন ধর্মনগরের নির্বাচনী জনসভায় বৃষ্টিও যেন বিজেপি সমর্থকদের উৎসাহে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বৃষ্টি উপেক্ষা করেই হাতে দলীয় পতাকা নিয়ে হাজার হাজার সমর্থকের উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষণীয়। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দলীয় কর্মী-সমর্থকদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি নির্বাচনী প্রচারে বাড়তি মাত্রা যোগ করে। জনসভার শুরুতেই মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে দলীয় নেতৃত্ব ও কর্মীদের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এদিনের জনসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জহর চক্রবর্তী, বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাস, জেলা সভাধিপতি অপর্ণা নাথ, মলিনা দেবনাথ-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প এবং বিগত সময়ে রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থা এবং যোগাযোগ পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উপস্থিত জনতার সামনে তুলে ধরেন তিনি। পাশাপাশি আসন্ন ধর্মনগর পুর পরিষদ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী দলীয় কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী ময়দানে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ধর্মনগর পুর পরিষদের ২৫টি আসনে বিজেপির মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য উপস্থিত জনসাধারণের কাছে আবেদন রাখেন তিনি।সব মিলিয়ে, বৃষ্টিস্নাত শুক্রবারে ধর্মনগরে মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচার ও জনসভাকে ঘিরে বিজেপি শিবিরে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এখন দেখার বিষয়, নির্বাচনের ভোটবাক্সে এই জনসমাগম ও প্রচারের প্রভাব কতটা প্রতিফলিত হয়।

Top News

View All →