ছট পূজাকে সামনে রেখে ভগৎ সিং রানি পুকুর পরিদর্শনে বিধায়ক দীপক মজুমদার, নেওয়া হচ্ছে একাধিক প্রস্তুতি
আগরতলা, ১১ নভেম্বর:আগামী ১৫ নভেম্বর বিহারী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ছট পূজা। এই উপলক্ষে আগরতলার ভগৎ সিং রানি পুকুরে প্রতিবছরের মতো এবারও পূজার আয়োজন করা হচ্ছে। ছট পূজাকে কেন্দ্র করে প্রতিবছরই পুকুর চত্বরে প্রচুর ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।ছট পূজার প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে ভগৎ সিং রানি পুকুর পরিদর্শন করেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে পুকুরের সৌন্দর্যায়ন, পরিচ্ছন্নতা, পিঙ্ক টয়লেটসহ একাধিক নাগরিক পরিষেবা ও পরিকাঠামোগত বিষয় খতিয়ে দেখেন তিনি।পূজায় আগত ভক্ত ও সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন এবং প্রয়োজনীয় নাগরিক পরিষেবা পান, সেই বিষয়গুলির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পূজাকে কেন্দ্র করে ঘাটের নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়।উল্লেখ্য, ছট পূজা উপলক্ষে প্রতি বছরই ভগৎ সিং রানি পুকুরে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। তাই উৎসবের আগে সমস্ত ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই পরিদর্শন।
বিধায়ক তফাজ্জল হোসেনের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ, পশ্চিম থানায় চার ছাত্র-যুব সংগঠনের এফআইআর
আগরতলা, ১১ নভেম্বর:নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে জনজাতি সম্প্রদায়কে নিয়ে কুরুচিপূর্ণ ও সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগ উঠেছে বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে। এই মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে চারটি ছাত্র ও যুব সংগঠন। বুধবার টিওয়াইএ, এসএফআই, টিএসইউ এবং টিওয়াইএফ-এর প্রতিনিধিরা একত্রিত হয়ে আগরতলার পশ্চিম থানায় বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিওয়াইএফ-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমল দেববর্মা অভিযোগ করেন, ২০১৪ সালে কেন্দ্রীয় স্তরে এবং ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই জাতি, উপজাতি ও ধর্মের ভিত্তিতে রাজনীতি করা হচ্ছে। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের সমর্থন হারানোর আশঙ্কায় সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে।তিনি আরও বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের মন্তব্য কোনোভাবেই কাম্য নয়। বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি অবিলম্বে তাঁকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা।অন্যদিকে, সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি বিরোধী দলনেতাকেও অবগত করা হয়েছে। তবে এখনও পর্যন্ত বিধানসভার স্পিকারের কাছে কোনও আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়নি। প্রয়োজন হলে আগামী দিনে স্পিকারের কাছেও বিষয়টি তুলে ধরা হবে বলে জানিয়েছেন তাঁরা।বিধায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে চার ছাত্র ও যুব সংগঠন।
আমবাসায় নির্দল প্রার্থীর বাবার বাড়িতে অগ্নিসংযোগ! বাইকে আগুন!! বাড়ির জিনিসপত্র তছনছের অভিযোগ!
নিজস্ব প্রতিনিধি:আমবাসা পৌরসভা নির্বাচনে ওয়ার্ড নম্বর ৬-এর নির্দল প্রার্থী সাগরিকা বিশ্বাসের বাবার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগ, সাগরিকা বিশ্বাসের বাবা মনোরঞ্জন বিশ্বাসের বাড়ির সামনে থাকা একটি বাইকে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। পাশাপাশি বাড়ির ভিতরে থাকা বিভিন্ন জিনিসপত্র তছনছ করা হয়েছে বলেও অভিযোগ।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন আমবাসা ফায়ার সার্ভিসের কর্মীরা।ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে এই অগ্নিসংযোগ করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সরকারি বুলডোজারে ভাঙলো ঘর বাড়ি ! কান্নায় ভেঙে পড়লো ক্ষতিগ্রস্ত পরিবার!
নিজস্ব প্রতিনিধি:আদালতের রায় ভেঙ্গে দিল বহু বছরের বসতঘর। ঘটনার যাত্রাপুর থানার অন্তর্গত। উত্তর মহেশপুর আশ্রমপাড়া এলাকায়। ঘটনা বিবরণে জানা যায় সুধীর পাল এবং শংকর পাল ১৯৫৯ সন থেকে এ এলাকায় ভাই ভাবে পিতৃ সম্পত্তির উপর ঘরবাড়ি করে বসবাস করছিল। এরই মধ্যে সুধীর পালের কাকিমা বাড়ির অন্য মানুষদের না জানিয়ে বহু আগেই এখান থেকে তিন ঘন্টা জায়গা অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছিল। কাকিমা মায়েরানি পাল মারা যাওয়ার পরে যাদের কাছে এই জায়গা বিক্রি করা হয়েছিল তারা তাদের জায়গা দাবি করতে বহু বিবাদ তৈরি হয়েছিল পরবর্তী সময়ে জায়গার প্রকৃত মালিক আইনের দ্বারস্থ হয় দীর্ঘ আইনে লড়াইয়ের পরে কোর্ট থেকে নির্দেশ আসে যাদের জায়গায় তাদেরকে দিয়ে দেওয়ার জন্য। আজ যাত্রাপুর থানার পুলিশের সহযোগিতায় বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় সুধীর পাল এবং শংকর পালের বহু পুরানো বসতঘর। পরিবারে লোকজনদের সামনে এইভাবে তাদের ঘর ভেঙে দেওয়ায় কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের অন্যান্য সদস্যরা। এলাকার লোক যেন হতবাক এত বছরের পুরনো বছর বাড়ি কোর্টের রায় ভেঙে দেওয়া হচ্ছে।
মন্দির থেকে চুরি ২ ভরি স্বর্ণ ও ২৫ হাজার টাকা!অচল সিসি ক্যামেরা !
নিজস্ব প্রতিনিধি: পানিসাগর নগর এলাকার ৩নং ওয়ার্ডের পঞ্চদেবতা মন্দিরে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল মন্দির থেকে প্রায় ২ ভরি সোনা ও নগদ আনুমানিক ২৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগ, পানিসাগর নগর এলাকায় লক্ষ লক্ষ টাকা ব্যয়ে সিসি ক্যামেরা স্থাপন করা হলেও বর্তমানে অধিকাংশ ক্যামেরাই বিকল অবস্থায় পড়ে রয়েছে। ফলে নগর এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বুধবার সকালে DYFI পানিসাগর মহকুমা কমিটির প্রাক্তন সভাপতি তথা ৩নং ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী নির্মলেন্দু দাস এই অভিযোগ তুলে সিসি ক্যামেরাগুলি দ্রুত সচল করার দাবি জানান।
এ.এম.সি ৬ নং ওয়ার্ডের বাম প্রার্থীর সমর্থনে বারি বাড়ি প্রচারে স্থানীয় বিধায়ক সহ দলীয় নেতৃত্ব
নিজস্ব প্রতিনিধি:আগামী ২৭ নবেম্বর আগরতলা পুর নিগমের ভোটে সিপিআইএম প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বানে বাড়ি বাড়ি প্রচারে বামেরা।মঙ্গলবার ৩ নং বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পুর নিগমের ৬ নং ওয়ার্ডের সিপিআইএম মনোনীত প্রার্থী দেবাশীষ বর্মণের সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচারে সিপিআইএম আগামী ২৭ তারিখ বাম প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান করেন গণদেবতাদের।এই সময় উপস্থিত ছিলেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার,প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য শঙ্কর প্রসাদ দত্ত সহ স্থানীয় নেতা কর্মীরা।এই সময় প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিআইএম দাবি করেন মানুষ বাম প্রার্থীকে জেতানোর জন্য ব্যাপক সাড়া দিচ্ছেন।কারণ বর্তমানে আগরতলা পুর নিগমের ক্ষমতায় যারা রয়েছেন তারা মানুষের জন্য কাজ করছেন না,তারা শুধু নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য কাজ করছেন।
কুমারঘাটের 'SANITY' নেশা মুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন যুবকের রহস্যমৃত্যু: চিকিৎসার নামেই কসাইখানা? পরিবারের অভিযোগে তীব্র চাঞ্চল্য।
নিজস্ব প্রতিনিধি: উত্তর ত্রিপুরার পানিশাগর জলেবাসা বড়বাড়ি এলাকার সাতাশ বছর বয়সী রঞ্জন শর্মার মর্মান্তিক মৃত্যু ঘিরে শোকের ছায়া গোটা পরিবারে। তিন মাস ধরে নেশা মুক্তি কেন্দ্রে বন্দি থাকার পর, পরিবারের বারবার দেখার কাতর অনুরোধ সত্ত্বেও সেন্টার থেকে জানানো হয়েছিল পঁয়তাল্লিশ দিন পর দেখা করানো হবে।কিন্তু দেখা করার কোন সুযোগ দেওয়া হয়নি পরিবারের অভিযোগ, চিকিৎসার নামে ৭০ হাজার টাকার অধিক মোটা টাকা হাতিয়ে নিয়ে রঞ্জনকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে।সোমবারে হঠাৎ সেন্টার থেকে ফোন আসে রঞ্জনের শ্বাসকষ্ট হচ্ছে,পাঁচ মিনিট পরে তার মৃত হয়েছে বলে জানান, এদিকে সেন্টারে তরফ থেকে কুমারঘাট মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয় চিকিৎসকের সব চেষ্টা ব্যর্থ করে রঞ্জনকে প্রাথমিকভাবে মৃত বলে ঘোষণা করে বলে জানান সেখানে থাকা চিকিৎসক, খবর পেয়ে সোমবার রাতে কুমারঘাট মহকুমা হাসপাতালে ছুটে আসেন মা, বাবা, ভাই ও বাবা-মা সহ বারো সদস্যের বিশাল পরিবার। জনের পরিবারের স্ত্রীও রয়েছে, ১২ সদস্যের সংখ্যা, তারা সেখানে পৌঁছে তারা জানতে পারেন, আগেই তাকে মৃত ঘোষণা করা হয়েছে। এরপর কুমারঘাট থানাতে সেন্টারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ,অতীতেও একাধিক নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে এমন অভিযোগের সূত্রপাত হয়েছে।মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফটিকরায় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হবে রঞ্জনের দেহ,এখন দেখার বিষয়, কুমারঘাট থানা ও ঊনকোটি জেলা প্রশাসন তদন্ত করে প্রকৃত সত্যতা বেরিয়ে আনে কি না, এবং এই চিকিৎসার নামে চলা কসাইখানার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়।এই গোটা বিষয় নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম।
আইনের রক্ষকদের শিশু প্রেমে মুগ্ধ নেট দুনিয়ায়
নিজস্ব প্রতিনিধি : পুলিশের কাজ শুধু অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা কিংবা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ নয়, সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের মুখে হাসি ফোটানোও যে জনসেবার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, তা আরও একবার প্রমাণ করল গোমতী জেলা পুলিশ প্রশাসন। সরকারি বিভিন্ন দপ্তর, সংস্থা কিংবা স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল জেলা পুলিশের এই বিশেষ উদ্যোগ। চারদিকে যখন উদয়পুরের ঐতিহাসিক মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী দীপাবলি উৎসব ও মেলাকে ঘিরে আনন্দ-উৎসবের আবহ, তখন সমাজের বিশেষভাবে সক্ষম শিশুদের মধ্যেও ছিল মায়ের দর্শন এবং মেলার আনন্দ উপভোগ করার স্বাভাবিক আকাঙ্ক্ষা। কিন্তু শারীরিক নানা প্রতিবন্ধকতার কারণে অনেক সময় সেই ইচ্ছা পূরণ করা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। শিশুদের মনের সেই সুপ্ত ইচ্ছাকে গুরুত্ব দিয়েই এবার মানবিকতার হাত বাড়িয়ে দিল গোমতী জেলা পুলিশ।দীপাবলি উৎসবকে উপলক্ষ্য করে গোমতী জেলা পুলিশ সুপারের উদ্যোগে মোট ২৫ জন বিশেষভাবে সক্ষম শিশুকে নিয়ে যাওয়া হয় মাতাবাড়ির ঐতিহাসিক মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে। সেখানে প্রত্যেক শিশুকে ত্রিপুরা সুন্দরী মায়ের দর্শন করানোর ব্যবস্থা করা হয়। শুধু মায়ের দর্শন করিয়েই দায়িত্ব শেষ করেনি পুলিশ প্রশাসন। শিশুদের আনন্দ ও উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে তুলতে তাদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার। পাশাপাশি চকলেট এবং পছন্দের বিভিন্ন খাবারের ব্যবস্থাও করা হয়। এদিন শিশুদের মুখে আনন্দের হাসি, চোখেমুখে উচ্ছ্বাস এবং স্বতঃস্ফূর্ত আনন্দঘন মুহূর্তই যেন এই মানবিক কর্মসূচির সার্থকতা বহন করে।গোমতী জেলা পুলিশ সুপার অরিন্দম দাস জানান, বিশেষভাবে সক্ষম শিশুদের পাশে দাঁড়ানো এবং তাঁদের জীবনে আনন্দের কিছু সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের প্রত্যেকটি মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই পুলিশের এই ধরনের সামাজিক কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও এই উদ্যোগের মধ্য দিয়ে বার্তা উঠে আসে।এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর এবং উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়। জানা গেছে, মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়ের একান্ত উদ্যোগ, আন্তরিকতা ও মানবিক চিন্তাভাবনাও এই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে। শুধু বিশেষ উৎসব কিংবা আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যেই তাঁর মানবিক উদ্যোগ সীমাবদ্ধ নয়। জানা যায়, সপ্তাহে একদিন তিনি আমতলী অনাথ আশ্রমে গিয়ে শিশুদের পাঠদানও করে থাকেন। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি শিশুদের শিক্ষা ও মানসিক বিকাশে তাঁর এই আন্তরিক প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়।বর্তমান সময়ে যখন বিভিন্ন সামাজিক ক্ষেত্রে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা ক্রমশ বাড়ছে, তখন গোমতী জেলা পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে এক ইতিবাচক বার্তা বহন করছে। বিশেষভাবে সক্ষম শিশুরাও যে সমাজের অবিচ্ছেদ্য অংশ, তাঁদেরও রয়েছে স্বপ্ন, ইচ্ছা, আনন্দ ও উৎসব উপভোগ করার সমান অধিকার—এই কথাটিই যেন আরও একবার মনে করিয়ে দিল জেলা পুলিশের এই উদ্যোগ।
বক্সনগর বাজারে যৌথ অভিযান!
নিজস্ব প্রতিনিধি: আশাবাড়ি বি এস এফ কে আক্রমণ করার রেশ টানতে হচ্ছে এলাকার বক্সনগর বাজারকেও। আজ বিশাল বি এস এফ বাহীনি ও পুলিশ কাস্টমস যৌথ হানাদেয় বক্সনগর বাজারে।বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের গুডাউনে হানা দিয়ে বহু অবৈধ মাল শাড়ি কাপর চাল ফুসকা,মেহেন্দি এবং অনান্য গ্রুসারি আইটেম যেগুলার বৈধ কোন কাগজ ছিলনা এই মালের মালিকরা তাদের বিভিন্ন আইটেম এর জি এস টি বিল দেখাতে না পারায় এই অবৈধ মজুত কৃত মালগুলি বক্সনগর বিওপি তে নিয়ে যায়।এই মাল গুলির বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকার মত হবে বলে ধারনা করা হয়।
কচুছড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড!
নিজস্ব প্রতিনিধি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে ছাই দুটি ফাস্টফুডের দোকান!!সালেমা ও আমবাসা দমকল বিভাগের তৎপরতায় বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল একটি বাড়ি!!!আজ সন্ধ্যায় কচুছড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় দুটি ফাস্টফুডের দোকান। পাশাপাশি আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন একটি বাড়িতেও। তবে দমকলকর্মীদের দ্রুত তৎপরতায় বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় বাড়িটি।প্রাথমিকভাবে জানা যায়, একটি ফাস্টফুডের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে দোকানের ভিতরে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। এরপর আগুন পাশের আরেকটি ফাস্টফুডের দোকানে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে সংলগ্ন একটি বাড়িতেও আগুন লাগে। ঘটনায় বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় সালেমা অগ্নিনির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন। পরবর্তীতে আমবাসা অগ্নিনির্বাপক দপ্তরের আরেকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করে। দুই দমকল বিভাগের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় অবশেষে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।এ বিষয়ে সালেমা অগ্নিনির্বাপক দপ্তরের এক আধিকারিক জানান, অগ্নিকাণ্ডে দুটি ফাস্টফুডের দোকান সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে। তবে সংলগ্ন বাড়িটিতে আগুন ছড়িয়ে পড়লেও সেখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সালেমা ও আমবাসা দমকল বিভাগের যৌথ প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।দমকলকর্মীদের সময়োপযোগী পদক্ষেপ ও সাহসিকতার ফলে একটি বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেল কচুছড়া বাজারের সংলগ্ন বাড়িটি। তবে দুটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।
Top News
View All →ছট পূজাকে সামনে রেখে ভগৎ সিং রানি পুকুর পরিদর্শনে বিধায়ক দীপক মজুমদার, নেওয়া হচ্ছে একাধিক প্রস্তুতি
November 11th, 2026
বিধায়ক তফাজ্জল হোসেনের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ, পশ্চিম থানায় চার ছাত্র-যুব সংগঠনের এফআইআর
November 11th, 2026
আমবাসায় নির্দল প্রার্থীর বাবার বাড়িতে অগ্নিসংযোগ! বাইকে আগুন!! বাড়ির জিনিসপত্র তছনছের অভিযোগ!
November 11th, 2026
সরকারি বুলডোজারে ভাঙলো ঘর বাড়ি ! কান্নায় ভেঙে পড়লো ক্ষতিগ্রস্ত পরিবার!
November 11th, 2026
মন্দির থেকে চুরি ২ ভরি স্বর্ণ ও ২৫ হাজার টাকা!অচল সিসি ক্যামেরা !
November 11th, 2026
এ.এম.সি ৬ নং ওয়ার্ডের বাম প্রার্থীর সমর্থনে বারি বাড়ি প্রচারে স্থানীয় বিধায়ক সহ দলীয় নেতৃত্ব
November 10th, 2026