নিজস্ব প্রতিনিধি:আগরতলায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত রিভার ফ্রন্টের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে সাংবাদিকদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে।অনুষ্ঠান কভারেজের জন্য সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হলেও তাঁদের বসার জন্য ন্যূনতম চেয়ার পর্যন্ত রাখা হয়নি বলে অভিযোগ।সংবাদ সংগ্রহের দায়িত্বে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের দীর্ঘসময় দাঁড়িয়ে থেকেই কাজ করতে হয়েছে। গুরুত্বপূর্ণ একটি সরকারি অনুষ্ঠানে সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে বসার ন্যূনতম ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক মহলের একাংশ।সাংবাদিকদের অভিযোগ, অনুষ্ঠানস্থলে অতিথি ও অন্যান্যদের জন্য বসার ব্যবস্থা থাকলেও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য পর্যাপ্ত চেয়ার বা নির্দিষ্ট বসার জায়গার ব্যবস্থা করা হয়নি। ফলে দীর্ঘসময় দাঁড়িয়ে থেকেই ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম নিয়ে দায়িত্ব পালন করতে হয়েছে তাঁদের।আমন্ত্রণ জানানো সত্ত্বেও সাংবাদিকদের জন্য এমন ন্যূনতম ব্যবস্থাপনা কেন করা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে আয়োজকদের ভূমিকা নিয়ে। ভবিষ্যতে সরকারি বা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য প্রয়োজনীয় ও সম্মানজনক ব্যবস্থা নিশ্চিত করার দাবি উঠেছে সাংবাদিক মহলে।