নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরার পরিবহন ও পর্যটন ব্যবস্থায় যুক্ত হলো প্রযুক্তি ও আধুনিকতার এক নতুন অধ্যায়। মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে উদ্বোধন হয়। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অ্যাপভিত্তিক ক্যাব (Uber) পরিষেবা এবং ‘পর্যটন তথ্য কেন্দ্র’-এর শুভ সূচনা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে আগরতলা ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনকেও ভার্চুয়াল মাধ্যমে যুক্ত করা হয়। এর মাধ্যমে বিমানবন্দর ও রেলস্টেশন—পরিবহনের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে একই সময়ে অ্যাপভিত্তিক ক্যাব পরিষেবার সূচনা হলো। প্রযুক্তির এই সমন্বিত ব্যবহারের মধ্য দিয়ে যাত্রী ও পর্যটকদের জন্য বিমানবন্দর এবং রেলস্টেশন থেকে আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াতের নতুন সুযোগ তৈরি হলো। পরিবহন ব্যবস্থায় স্বাচ্ছন্দ্য, পর্যটনে নতুন আকর্ষণের মধ্য দিয়ে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে ত্রিপুরাকে একটি আধুনিক, নিরাপদ ও পর্যটকবান্ধব রাজ্য হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।