নিজস্ব প্রতিনিধি: ভাই-বোনের পবিত্র বন্ধন ও ভালোবাসার প্রতীক রাখি বন্ধন উৎসব উপলক্ষে আগরতলা পুর নিগমের ২৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলার প্রাচ্যভারতী স্কুলে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মণিমুক্ত ভট্টাচার্য সহ ওয়ার্ডের বিভিন্ন স্তরের কর্মী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সকলে একে অপরের হাতে রাখি পরিয়ে দেন এবং পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরেন।অনুষ্ঠানে বক্তারা রাখি বন্ধনের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সমাজে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান। ২৩ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে ওয়ার্ডের কর্মীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।