নিজস্ব প্রতিনিধি: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের মাস্টারপাড়া রাজা চৌমুহনি এলাকায় বুধবার ভোররাতে একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় নগদ অর্থসহ প্রায় ৩২ হাজার টাকার মালামাল নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।জানা গেছে, বুধবার সকালে দোকান মালিক অজিত দেববর্মা প্রতিদিনের মতো দোকান খুলতে এসে দেখেন দোকানের ভেতরে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। বিষয়টি দেখে তার সন্দেহ হলে তিনি দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেন।সিসিটিভি ফুটেজে দেখা যায়, গভীর রাতে চোরেরা দোকানের পেছনের টিন কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ক্যাশবাক্স ভেঙে নগদ প্রায় *৭ হাজার টাকা* নিয়ে যায়। পাশাপাশি দোকানে থাকা বিভিন্ন মালামালও চুরি করে। সব মিলিয়ে নগদ অর্থ ও মালামালের মূল্য প্রায় *৩২ হাজার টাকা* বলে দোকান মালিক দাবি করেছেন।ঘটনার খবর পেয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসী দ্রুত চোরদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।