নিজস্ব প্রতিনিধি:নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে অর্থ উপার্জনের ধান্দায় নেমেছি কিছু অংশে বখাটে যুবক। আজ এমনি এক যুবককে আটক করলো সোনামুড়া তামশাবাড়ি এলাকার মানুষ। জানা যায় সোনামোড়া তামসাবাড়ি এলাকায় একটি বেকারির ফ্যাক্টরি রয়েছে সেই বেকারের ফ্যাক্টরিতে হঠাৎ এই কাউকে না জানে মালিকের অনুপস্থিতিতে মফিজ মিয়া নামে রাঙ্গামাটিরা এক যুবক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ফ্যাক্টরির ভিতরে ঢুকে মোবাইল ফোন দিয়ে ভিডিও করা শুরু করে দেয়। কর্মচারীদের বলে ফ্যাক্টরি এত ময়লা কেন মালিকে যেন তার সাথে দেখা করার কথা বলে। যথারীতি ওই ফ্যাক্টরির মালিক তাকে ফোন করলে সে বলেই তার সাথে দেখা করে বিষয়টি শেষ করার জন্য। তখন মালিক সাংবাদিক পরিচয় দেয়া মফিজকে তার ফ্যাক্টরির সামনে আসতে বলে তখনই এলাকার কিছু মানুষ বিষয়টি জানতে পেরে। এবং তারা জানতে চায় কোন সাংবাদিক এই সংবাদটির করেছে তখন মানুষ ও ওই ফ্যাক্টরির সামনে জড়ো হয় যখনই ভুয়া সাংবাদিক মফিজ ওই এলাকায় পৌঁছয়া তাকে আটক করে এলাকার লোকজন এবং তাকে জিজ্ঞাসা করা হয় তার পরিচয় পত্র কোথায় এবং কার অনুমতি নিয়ে একটি খাদ্য তৈরির ফ্যাক্টরিতে প্রবেশ করা হয়েছে। সে কোন প্রশ্নই উত্তর দিতে পারেনি এবং তার সাংবাদিকতার কোন পরিচয় পত্র তার কাছে ছিল না তখনই এলাকার লোক তাকে আটক করে সোনামুড়া থানায় খবর দেয়। পুলিশ এসো তার কাছ থেকে কোন সংবাদমাধ্যমের পরিচয় পত্র পাইনি পরে পুলিশ তাকে সোনামুড়া থানায় নিয়ে চলে যায়। ফ্যাক্টরির মালিক জানান উনার ফ্যাক্টরিতে যথেষ্ট পরিছন্নতা বজায় রয়েছে এবং খাদ্যের গুণগত মানে সঠিক রয়েছে খাদ্য দপ্তর থেকে কোন ধরনের কমপ্লেন আসেনি উনার কাছে। উনার মনে হচ্ছে উনাকে ব্ল্যাকমেইল করে কিছু অর্থ উপার্জনের চেষ্টা ছিল এটা। এদিকে এক এলাকাবাসী জানান এ ধরনের বখাটে যুবকদের কারণে কলঙ্কিত হচ্ছে সংবাদ মাধ্যম। টাকার বিনিময়ে মানুষকে ব্ল্যাকমেইল করা সত্যকে অসত্য মিথ্যা সংবাদ পরিবেশন করা আগামী দিনে সংবাদ মাধ্যমের প্রতি মানুষের বিশ্বাস থাকবে না দ্রুত এ ধরনের অসংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।