SIR বন্ধ, ব্যালট পেপারে ভোট ও মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সরব কংগ্রেস
আগরতলা।। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া বন্ধ, ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের আন্দোলনের পথে কংগ্রেস। এই দাবিগুলিকে সামনে রেখে আগামী ৩০ অক্টোবর ত্রিপুরায় এবং ১ নভেম্বর দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি পালনের কথা জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র প্রবীর চক্রবর্তী।এদিন আগরতলায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কমিশনের বর্তমান পদ্ধতিতে পরিবর্তন আনা জরুরি। পাশাপাশি নির্বাচন কমিশনারদের আইনি সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থারও পরিবর্তন দাবি করেন তিনি।প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, বিজেপি রাজনৈতিকভাবে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে। তবে এ ধরনের চেষ্টা সফল হবে না বলে দাবি করে তিনি বলেন, বিজেপির আক্রমণের মুখে কংগ্রেস আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হচ্ছে।নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং গণতন্ত্র রক্ষার দাবিতে কংগ্রেসের আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান প্রদেশ কংগ্রেসের মুখপাত্র।
দুই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগ বিশালগড়ে
নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত সদস্যের হাতে আক্রান্ত এক মহিলা। ঘটনা বিশালগড় থানাধীন কড়ইমুড়া বাজার সংলগ্ন এলাকায়। অভিযোগ রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত এর দুই সদস্য তথা কমল বণিক ও লিটন বণিক কর্তৃক অসৎ উদ্দেশ্যে আক্রান্ত মহিলাকে শ্লীলতাহানি ও মারধর করা হয়। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানায় আক্রান্তের তরফে অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি।
তিন দিনের শিশুর জটিল অস্ত্রোপচারে সাফল্য, চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় নতুন জীবন
নিজস্ব প্রতিনিধি:আগরতলা: জন্মের পর থেকেই খাবার গিলতে পারছিল না শিশুটি। এমনকি নিজের লালাও গিলতে পারছিল না সে। পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে বিরল জন্মগত ত্রুটি—ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া (Esophageal Atresia) এবং ট্র্যাকিওইসোফেজিয়াল ফিস্টুলা (Tracheoesophageal Fistula)। অত্যন্ত জটিল এই শারীরিক সমস্যার কারণে শিশুটির স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করা সম্ভব হচ্ছিল না। পাশাপাশি শ্বাসনালী ও খাদ্যনালীর অস্বাভাবিক সংযোগের কারণে পাকস্থলীর তরল ফুসফুসে প্রবেশ করার আশঙ্কাও ছিল। ফলে শিশুটির শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়।এই কঠিন পরিস্থিতিতে চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় মাত্র তিন দিনের শিশুটির জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে শিশুটি। বর্তমানে সে খাবার খেতে পারছে এবং তার ওজনও বাড়তে শুরু করেছে। চিকিৎসকদের আশা, আর কিছুদিন পর্যবেক্ষণ ও নিবিড় পরিচর্যার পর শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া সম্ভব হবে।চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী, এই বিরল জন্মগত ত্রুটিতে শিশুটির খাদ্যনালীর একটি অংশ অনুপস্থিত ছিল। অন্যদিকে, খাদ্যনালীর নিচের অংশের সঙ্গে শ্বাসনালীর অস্বাভাবিক সংযোগ তৈরি হয়েছিল। এর ফলে খাবার পাকস্থলীতে পৌঁছানোর স্বাভাবিক পথটি বাধাগ্রস্ত হচ্ছিল। এই ধরনের সমস্যার ক্ষেত্রে অস্ত্রোপচারই মূল চিকিৎসা।শিশুটির রোগ নির্ণয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিশু চিকিৎসক ও নিওনেটোলজি দলের সদস্যরা। চিকিৎসক শিবাজী দাসের নেতৃত্বে দলটি প্রথমে শিশুটির শারীরিক উপসর্গ দেখে এই বিরল রোগের সন্দেহ প্রকাশ করে। পরবর্তী সময়ে এক্স-রে-সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় নিশ্চিত করা হয়। চিকিৎসকদের মতে, জটিল রোগের ক্ষেত্রে সঠিক সময়ে রোগটি সন্দেহ করা এবং দ্রুত নির্ণয় করতে পারা চিকিৎসার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ।এরপর পেডিয়াট্রিক্স বিভাগ, সিটিভিএস সার্জারি বিভাগ, অ্যানেস্থেসিয়া বিভাগ এবং নিওনেটোলজি দলের সদস্যরা একসঙ্গে বসে অস্ত্রোপচারের পরিকল্পনা করেন। অস্ত্রোপচারের পাশাপাশি শিশুটির অপারেশন-পরবর্তী নিবিড় পরিচর্যা নিয়েও বিশেষ পরিকল্পনা করা হয়।চিকিৎসক জানান, মাত্র তিন দিনের শিশুর অস্ত্রোপচার করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। শিশুটির শ্বাসনালীতেও ত্রুটি থাকায় অ্যানেস্থেসিয়া দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। অ্যানেস্থেসিওলজিস্ট চিকিৎসক রিমঝিম চাকমা এবং চিকিৎসক মনিময় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। বুকের মাধ্যমে অস্ত্রোপচার করে প্রথমে শিশুটির খাদ্যনালী শনাক্ত করা হয় এবং খাদ্যনালীর পুনর্গঠন করা হয়, যাতে খাবার গিলে তা পাকস্থলীতে পৌঁছাতে পারে। পাশাপাশি শ্বাসনালীর সঙ্গে খাদ্যনালীর অস্বাভাবিক সংযোগ বিচ্ছিন্ন করে শ্বাসনালীরও পুনর্গঠন করা হয়। শিশুটির অঙ্গপ্রত্যঙ্গ অত্যন্ত ক্ষুদ্র হওয়ায় পুরো প্রক্রিয়াটিই ছিল অত্যন্ত সূক্ষ্ম ও জটিল।অস্ত্রোপচারের পর শিশুটিকে এনআইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পেডিয়াট্রিক্স ও নিওনেটোলজি বিভাগের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। বর্তমানে শিশুটি নিজে খাবার গ্রহণ করতে পারছে এবং ওজনও বাড়ছে।চিকিৎসক অস্ত্রোপচার সফল হওয়ায় সন্তোষ প্রকাশ করে জানান, এই সাফল্য কোনও একজন চিকিৎসকের একক প্রচেষ্টা নয়; বরং বিভিন্ন বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত উদ্যোগের ফল। তিনি আশা প্রকাশ করেন, শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে পাবে।উল্লেখ্য, এই ধরনের জটিল অস্ত্রোপচারের অভিজ্ঞতা সংশ্লিষ্ট চিকিৎসকের আগে থেকেই রয়েছে। তিনি জানান, ত্রিপুরার একটি বেসরকারি হাসপাতালে এ ধরনের একাধিক অস্ত্রোপচার করেছেন। পাশাপাশি আগেও আইজিএম হাসপাতালে একই ধরনের একটি অস্ত্রোপচার করা হয়েছিল।মাত্র তিন দিনের এক নবজাতকের বিরল জন্মগত ত্রুটি নির্ণয় থেকে শুরু করে সফল অস্ত্রোপচার এবং পরবর্তী পরিচর্যা—সমস্ত ক্ষেত্রেই চিকিৎসকদের সমন্বিত প্রচেষ্টা এক আশার আলো দেখিয়েছে। এই সাফল্য শুধু শিশুটির পরিবারের জন্যই নয়, রাজ্যের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য ঘটনা।
STGT পরীক্ষার ফল প্রকাশ ও নিয়োগের দাবিতে শিক্ষা ভবনে পরীক্ষার্থীরা বিক্ষোভ করে রাস্তায় বসে পড়েন!
নিজস্ব প্রতিনিধি : ২০২২ সালের STGT পরীক্ষার ফল প্রকাশ ও দ্রুত নিয়োগের দাবিতে বুধবার শিক্ষা ভবনে দ্বারস্থ হলেন পরীক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, ২০২৫ সালের STGT পরীক্ষার ফল প্রকাশের পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও ২০২২ সালের পরীক্ষার্থীদের এখনও বঞ্চিত রাখা হয়েছে। অবিলম্বে ফল প্রকাশ ও নিয়োগের দাবিতে শিক্ষা দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
নেশা বিরোধী অভিযানে প্রায় ৪৫ হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করলো মোহনপুর মহকুমা পুলিশ প্রশাসন
নিজস্ব প্রতিনিধি: নেশা বিরোধী অভিযানে প্রায় ৪৫ হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করলো মোহনপুর মহকুমা পুলিশ প্রশাসন কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায়।মোহনপুর মহকুমাধীন সিধাই থানার অধীন বড়কাঁঠাল এলাকায় ৬ একর জমিতে ১৬ টি প্লটে গড়ে ওঠা গাঁজা বাগানে নেশা বিরোধী অভিযান চালিয়ে প্রায় ৪৫ হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করলো মোহনপুর মহকুমা পুলিশ প্রশাসন।অভিযানের নেতৃত্বে ছিলেন ১২৪ ব্যাটেলিয়ন সি.আর.পি.এফ'র অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট বিনোদ কুমার,এসডিপিও মোহনপুর আশীষ দাশগুপ্ত সহ ছিলেন সিধাই থানা, সুন্দরটিলা পুলিশ ফাঁড়ি সহ টি.এস.আর বাহিনীর জওয়ানরা।অভিযান নিয়ে এসডিপিও মোহনপুর আশীষ দাশগুপ্ত জানান এই অভিযান আগামীদিনেও জারি থাকবে এবং এর সঙ্গে কারা যুক্ত রয়েছে তাদের চিহ্নিত করতে তদন্ত চলছে পাশাপাশি বিস্তারিত জানান।
আগরতলায় সুরের জাদু ছড়াতে আসছেন বলিউডের জনপ্রিয় গায়ক বিশাল মিশ্র
বিনোদন ডেস্ক: ত্রিপুরার সঙ্গীতপ্রেমীদের জন্য সুখবর। খুব শিগগিরই আগরতলায় লাইভ কনসার্টে গান পরিবেশন করতে আসছেন বলিউডের জনপ্রিয় গায়ক ও সঙ্গীতশিল্পী বিশাল মিশ্র। তাঁকে ঘিরে ইতিমধ্যেই স্থানীয় সঙ্গীতপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে উৎসাহ ও কৌতূহল।‘ক্যায়সে হুয়া’, ‘পহেলে ভি ম্যায়’, ‘তু মেরা কোই না হোকে ভি কুছ লাগে’-এর মতো জনপ্রিয় গান দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন বিশাল মিশ্র। এবার তাঁর সেই জনপ্রিয় গান সরাসরি শোনার সুযোগ পেতে পারেন আগরতলার দর্শকরা।জানা গেছে, কনসার্টের নির্দিষ্ট তারিখ, ভেন্যু এবং টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্য আয়োজকদের পক্ষ থেকে শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ফলে অনুষ্ঠান ঘিরে এখন থেকেই সঙ্গীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।বিশালের রোমান্টিক মেলোডি থেকে শুরু করে এনার্জেটিক স্টেজ পারফরম্যান্স—সব মিলিয়ে আগরতলায় তাঁর সম্ভাব্য এই লাইভ শো হতে পারে সঙ্গীতপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।
নরসিংহগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নে ভূমিপূজা ও শিলান্যাস, উপস্থিত মুখ্যমন্ত্রী মানিক সাহা
নিজস্ব প্রতিনিধি:আগরতলা, ২৭ অক্টোবর: রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করে তোলা এবং সাধারণ মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নরসিংহগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন ও নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ পশ্চিম ত্রিপুরা জেলার নরসিংহগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই উন্নয়নমূলক কাজের ভূমিপূজা ও শিলান্যাস করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিতে, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল-সহ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিক, জনপ্রতিনিধি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।নরসিংহগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি বর্তমানে এলাকার সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এলাকার বহু মানুষ প্রাথমিক চিকিৎসা এবং বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার জন্য এই স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল। এখানে বহির্বিভাগ (ওপিডি), অন্তর্বিভাগ (আইপিডি), আয়ুর্বেদিক চিকিৎসা, হোমিওপ্যাথিক চিকিৎসা এবং দন্ত চিকিৎসা-সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিষেবা প্রদানের ব্যবস্থা রয়েছে।স্বাস্থ্যকেন্দ্রটির পরিকাঠামো উন্নয়ন এবং নতুন ভবন নির্মাণের উদ্যোগের ফলে আগামী দিনে এলাকার মানুষের চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আরও সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। উন্নত পরিকাঠামো গড়ে তোলার মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার মান বৃদ্ধি, চিকিৎসা ব্যবস্থাকে আরও সুসংগঠিত করা এবং সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।মঙ্গলবারের অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ভূমিপূজা করেন। এরপর নতুন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য পরিষেবার গুণগত মান বৃদ্ধি, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন এবং সাধারণ মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করার ক্ষেত্রে আধুনিক পরিকাঠামো নির্মাণের পাশাপাশি চিকিৎসা পরিষেবার মানোন্নয়নও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নরসিংহগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নমূলক কাজও সেই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ।এলাকার মানুষের কাছে স্বাস্থ্যকেন্দ্রটি দীর্ঘদিন ধরেই প্রাথমিক চিকিৎসা পরিষেবা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পরিচিত। নতুন ভবন নির্মাণ ও পরিকাঠামোর উন্নয়ন সম্পন্ন হলে চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে আরও অনুকূল পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে এলাকার বাসিন্দারা ভবিষ্যতে আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন।অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, জনপ্রতিনিধি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে নরসিংহগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নমূলক কাজের সূচনা হয়। এই উদ্যোগের মাধ্যমে এলাকার স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো আরও মজবুত হবে এবং সাধারণ মানুষের চিকিৎসার চাহিদা পূরণে নতুন দিশা খুলবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
NHIDCL অবৈধভাবে জাতীয় সড়ক বন্ধ করে চলছে রাস্তা নির্মাণের কাজ!
নিজস্ব প্রতিনিধি: কর্মকর্তারা প্রশাসনিক অনুমোদন ছাড়া মঙ্গলবার সকাল থেকে বিশালগড়, আগরতলা জাতীয় সড়ক বন্ধ করে চলছে জাতীয় সড়কের নির্মাণের কাজ রাস্তার দুপাশে আটকে পড়ে যায় যাত্রীবাহী গাড়ি দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। এই যানজটের ফলে দীর্ঘ কয়েক ঘন্টা আটকে পড়ে যায় জরুরি পরিষেবা অ্যাম্বুলেন্স। সাধারণ মানুষের অভিযোগ দিন দুপুরে কেন এই জাতীয় সড়কের কাজ করা হচ্ছে রাস্তা বন্ধ করে এতে বুঝা যায় যে উপর মহলের হাত রয়েছে। স্থানীয়রা আরো অভিযোগ করেন যেন দিন দুপুরে কাজ না করে রাতের বেলায় করা হলে যানজট কম থাকবে এবং মানুষের অসুবিধা সম্মুখীন হতে হবে না। এখন দেখার বিষয় এই খবর প্রকাশিত হবার পর প্রশাসন অবৈধভাবে বিশালগড় আগরতলা জাতীয় সড়কে রাস্তা নির্মাণ করা ঠিকাদার দের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে।
জনবিরোধী ও জনসংযোগ বিচ্ছিন্ন বামেরা : বিপ্লব কুমার দেব
নিজস্ব প্রতিনিধি: আগরতলা পুর নিগমের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় নেতা বিপ্লব কুমার দেব এবং রাজ্য সভাপতি অভিষেক দেবরায়। আগরতলায় আয়োজিত গুরুত্বপূর্ণ বৈঠককে কেন্দ্র করে পুর নিগমের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, রাজ্যের বিভিন্ন মন্ত্রী, বিধায়ক এবং অন্যান্য দলীয় নেতৃত্ব। বৈঠকে আগরতলা পুর নিগমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরবর্তী সময়ে এই বিষয়গুলি নিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিপ্লব কুমার দেব ও অভিষেক দেবরায়। পুর নিগমের বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে নিজেদের বক্তব্য তুলে ধরেন তাঁরা।
আগরতলায় ৪০ নম্বর বুথে মন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা
আগরতলা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’ শুনতে আগরতলার পুরনো এলাকার ৪০ নম্বর বুথে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ৪০ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়, মণ্ডল সভাপতি অসীম ভট্টাচার্য-সহ সংশ্লিষ্ট বুথের কর্মকর্তারা ও অন্যান্য সদস্যরা।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে দেওয়া বিভিন্ন বার্তা এবং দেশের নানা প্রান্তে ঘটে চলা গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠান শোনার পর প্রধানমন্ত্রী যে সমস্ত বিষয় দেশবাসীর সামনে তুলে ধরেছেন, সেগুলি নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।প্রধানমন্ত্রীর বক্তব্যে দেশের উন্নয়ন, জনকল্যাণমূলক উদ্যোগ এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষের অবদানের মতো বিষয়গুলি গুরুত্ব পায়। মুখ্যমন্ত্রীও প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগের নানা দিক নিয়ে আলোকপাত করেন।এদিনের কর্মসূচিতে দলীয় কর্মকর্তা ও সদস্যদের উপস্থিতিতে ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
Top News
View All →SIR বন্ধ, ব্যালট পেপারে ভোট ও মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সরব কংগ্রেস
October 28th, 2026
দুই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগ বিশালগড়ে
October 28th, 2026
তিন দিনের শিশুর জটিল অস্ত্রোপচারে সাফল্য, চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় নতুন জীবন
October 28th, 2026
STGT পরীক্ষার ফল প্রকাশ ও নিয়োগের দাবিতে শিক্ষা ভবনে পরীক্ষার্থীরা বিক্ষোভ করে রাস্তায় বসে পড়েন!
October 28th, 2026
নেশা বিরোধী অভিযানে প্রায় ৪৫ হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করলো মোহনপুর মহকুমা পুলিশ প্রশাসন
October 28th, 2026
আগরতলায় সুরের জাদু ছড়াতে আসছেন বলিউডের জনপ্রিয় গায়ক বিশাল মিশ্র
October 28th, 2026