নিজস্ব প্রতিনিধি: জাতীয় শিক্ষা নীতি (NEP) ২০২০-এর বাস্তবায়ন ও আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ১৩ ও ১৪ অক্টোবর আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হবে ‘ত্রিপুরা এডুকেশন কনক্লেভ ২০২৬’। বিদ্যা ভারতী শিক্ষা সমিতি ত্রিপুরার উদ্যোগে এবং মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সোমবার আগরতলার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে করে এই কথা জানান ত্রিপুরা এডুকেশন কনক্লেভর সদস্যরা তিনি আরো জানান ১৩ অক্টোবর সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করবেন ত্রিপুরার রাজ্যপাল এন. ইন্দ্রসেনা রেড্ডি। উপস্থিত থাকবেন বিদ্যা ভারতী পূর্বোত্তর ক্ষেত্রের সাংগঠনিক সম্পাদক ডঃ পবন তিওয়ারি। দুই দিনব্যাপী এই সম্মেলনে শিক্ষাবিদ, শিক্ষক, গবেষক ও শিক্ষা প্রশাসকরা অংশ নিয়ে রাজ্যে NEP 2020-এর অগ্রগতি, সমস্যা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।