নিজস্ব প্রতিনিধি: শব্দের মাত্রা পরিমাপক যন্ত্র বিতরণ ও প্রদর্শনী কর্মসূচি। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (TSPCB) মোট ৩৫টি সাউন্ড লেভেল মিটার বা শব্দের মাত্রা পরিমাপক যন্ত্র সংগ্রহ করেছে। শব্দদূষণ নিয়ন্ত্রণ, শব্দের মাত্রা পর্যবেক্ষণ এবং Noise Pollution (Regulation and Control) Rules, 2000 কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে এই যন্ত্রগুলি রাজ্যের স্বরাষ্ট্র (পুলিশ) দপ্তরের হাতে তুলে দেওয়ার হয়েছে। আগরতলার প্রজ্ঞা ভবনের হল নম্বর-৩-এ সাউন্ড লেভেল মিটার বিতরণ ও প্রদর্শনী কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি, যন্ত্রগুলির পরিচালনা, ব্যবহার ও রক্ষণাবেক্ষণ এবং শব্দের মাত্রা পরিমাপের পদ্ধতি সম্পর্কে প্রদর্শনী ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এছাড়াও, শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত ২০০০ সালের বিধির গুরুত্বপূর্ণ দিকগুলি নিয়ে একটি সচেতনতামূলক আলোচনাও হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী। অনিমেষ দেববর্মা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার পুলিশ বিভাগের আইজিপি (আইনশৃঙ্খলা) এবং বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের প্রধান সচিব।