নিজস্ব প্রতিনিধি: শান্তিরবাজার সরকারি ডিগ্রী কলেজ সংলগ্ন জাতীয় সড়কের উপর। নিহত বাইক চালকের নাম দীপঙ্কর তালুকদার (৪০)। তার বাড়ি শান্তিরবাজার মহকুমার মুহুরীপুরের রাধাগোবিন্দ আশ্রম এলাকায়। তিনি একজন গাড়ি চালক বলে জানা গেছে।জানা গেছে, জানা গেছে শনিবার দুপুর দেড়টা নাগাদ সাব্রুম থেকে আগরতলাগামী টি আর ০১ বি ১৩৯২ নম্বরের ভৌমিক ট্রেভেলস নামক বাসটি শান্তিরবাজার সরকারি ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকায় আসতেই মনুবাজার থেকে মুহুরীপুরগামী টি আর ০৮ এ ৬৭০২ বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় বাইক চালক দীপঙ্কর তালুকদার মারাত্মকভাবে রক্তাক্ত হয়ে রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় শান্তিরবাজার অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। তারা আহত বাইক চালক দীপঙ্কর তালুকদারকে শান্তিরবাজারস্থিত দক্ষিণ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষানিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে গাড়ির চালক ও সহচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে খবর। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।