Tags

Share this article

 উন্নয়ন প্রকল্প ঘুড়ে দেখলেন মেয়র দীপক মজুমদার

উন্নয়ন প্রকল্প ঘুড়ে দেখলেন মেয়র দীপক মজুমদার

নিজস্ব প্রতিনিধি: আগরতলা শহরের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র। বড়জলা মণ্ডলের ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন রাস্তা, পেপার ব্লকিং রোড ও ঢালাই রাস্তার কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি।পরিদর্শনের সময় সাহাপাড়া, সবজি পাড়া এবং দেশবন্ধু পাড়া এলাকাতেও যান মেয়র। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজ নেন।বিশেষভাবে নতুন নগর বাজারের পরিকাঠামো উন্নয়নের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হয়। সবজি ব্যবসায়ীসহ বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সুবিধার কথা মাথায় রেখে বাজারটিকে নতুনভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন মেয়র।এছাড়াও সাহাপাড়া এলাকায় একটি রাস্তার উদ্বোধন করা হয়। এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।পরিদর্শনে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র-ইন-কাউন্সিলর জগদীশ দাশসহ পুর নিগমের অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। স্থানীয়দের সুবিধা এবং এলাকার সার্বিক উন্নয়নকে সামনে রেখে আগামী দিনে আরও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে বলে জানানো হয়।
কৈলাসহরে সেকেন্ড হ্যান্ড শোরুমে বাইক বেচতে গিয়ে বিপত্তি!হাতেনাতে উদ্ধার দুটি চুরি যাওয়া বাইক!!গ্রেপ্তার ৩!

কৈলাসহরে সেকেন্ড হ্যান্ড শোরুমে বাইক বেচতে গিয়ে বিপত্তি!হাতেনাতে উদ্ধার দুটি চুরি যাওয়া বাইক!!গ্রেপ্তার ৩!

নিজস্ব প্রতিনিধি: কৈলাসহরে গণেশ পূজার সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে এসে খোয়া যাওয়া দুই যুবকের দুটি বাইক উদ্ধার করল পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় মোট ৩ জন অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনার সূত্রে জানা যায়,কৈলাসহর বিসি নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্গাপুরের সঞ্জিত রুদ্রপাল যার বাইক নম্বর TR02F5740 এবং, কৈলাসহর সমরুরপারের বাসিন্দা অজিত দাস যার বাইক নম্বর TR02A7906-এই দুটি সুপার স্প্লেন্ডার বাইক চুরি হয়ে যায় উক্ত অনুষ্ঠান থেকে ওই দুই যুবক কুড়ি সেপ্টেম্বর মৌখিকভাবে কৈলাসহর থানায় জানায়। গতকাল অর্থাৎ পহেলা অক্টোবর কৈলাসহরের ফুলবাড়ীকান্দি এলাকার একটি সেকেন্ড হ্যান্ড শোরুমে এক অভিযুক্ত চুরি হয়ে যাওয়া দুটি বাইকের মধ্যে একটি বাইক বিক্রি করতে গেলে ধরা পড়ে যায় অভিযুক্ত। কাগজ দেখাতে না পারা, নকল চাবি এবং খুলে ফেলা নম্বর প্লেটের কারণে শোরুম কর্তৃপক্ষের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল গভীর রাতে কুমারঘাট রেল স্টেশন এলাকা থেকে উদ্ধার হয় দ্বিতীয় বাইকটি। গতকাল অর্থাৎ ১লা অক্টোবর দুই বাইকের মালিক লিখিত অভিযোগ জানায় থানায়,অভিযোগের ভিত্তিতে কৈলাসহর থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে মামলাটির নম্বর হলো 59/2026, Under Section 303(2)/3(5) BNS) রুজু করা হয়। আজ দুপুর বেলা কৈলাসহর থানায় এক সাংবাদিক বৈঠকে থানার ওসি তাপস মালাকার জানান, এই বাইক চুরি চক্রের সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হচ্ছে।
 শারদীয় দুর্গোৎসবের পরই আগরতলা পুর নিগম নির্বাচন, প্রস্তুতি শুরু বিজেপির।

শারদীয় দুর্গোৎসবের পরই আগরতলা পুর নিগম নির্বাচন, প্রস্তুতি শুরু বিজেপির।

নিজস্ব প্রতিনিধি: সামনেই আগরতলা পুর নিগমের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার আগরতলার দশরথ দেব স্মৃতি ভবনে সাংগঠনিক বৈঠক করল ভারতীয় জনতা পার্টি।এদিন প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে সাংগঠনিক বৈঠকের সূচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য এবং পশ্চিম জেলা বিজেপির প্রভারি তথা রাজ্য বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ দলের অন্যান্য নেতৃত্ব।বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিপিন দেববর্মা জানান, শারদীয় দুর্গোৎসবের পরই আগরতলা পুর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচনে দলীয় কর্মীরা কীভাবে কাজ করবেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করে নির্বাচনী ময়দানে কীভাবে এগোনো হবে, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে বলে জানান তিনি।
ভোটগ্রহণ শান্তিপূর্ণ, ভোট শেষে হামলার অভিযোগ মুঙ্গিয়াকামিতে!

ভোটগ্রহণ শান্তিপূর্ণ, ভোট শেষে হামলার অভিযোগ মুঙ্গিয়াকামিতে!

নিজস্ব প্রতিনিধি: তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লক এলাকায় ভিলেজ কমিটি নির্বাচনের ভোটগ্রহণ পর্ব রাজনৈতিক ভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও ভোট শেষে হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। অভিযোগ, ভোটগ্রহণ শেষে ব্যালট-বন্দি সিল করা বাক্স জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করে ফেরার পথে বিজেপির এক কর্মী এবং গাড়িচালককে মারধর করা হয়েছে। ঘটনায় দু’জনই গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ মুড়া এডিসি ভিলেজের এনডিএ জোটের বিজেপি মনোনীত প্রার্থী তশীল দেববর্মার ভোটের সিল করা বাক্স মুঙ্গিয়াকামি ব্লকে জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়। এরপর মুঙ্গিয়াকামি ব্লক সংলগ্ন এলাকায় বিজেপি কর্মী সঞ্জয় দেববর্মা এবং গাড়িচালক পরিমল দাসের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে অগ্নিনির্বাপক দফতরের চতুর্থ শ্রেণির কর্মী লক্ষ্মীরঞ্জন দেববর্মার বিরুদ্ধে।অভিযোগ অনুযায়ী, রাস্তার উপর তাঁদের দাঁড় করিয়ে মারধর করা হয়। ঘটনায় দু’জনই আহত হন। খবর পেয়ে তাঁদের দ্রুত মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাত প্রায় ৯টা নাগাদ জিবিপি হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হয়।ঘটনার খবর পৌঁছতেই মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা-সহ ২৯ কৃষ্ণপুর মণ্ডলের একাংশের বিজেপি নেতৃত্ব। আহতদের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তাঁরা। উন্নত চিকিৎসার জন্য কী কী ব্যবস্থা প্রয়োজন, তা নিয়েও চিকিৎসকদের কাছ থেকে খোঁজখবর নেন মন্ত্রী।পরবর্তীতে আহত সঞ্জয় দেববর্মা ও পরিমল দাসকে গুরুতর অবস্থায় জিবিপি হাসপাতালে পাঠানো হয়। রাত প্রায় ১১টা নাগাদ মন্ত্রী বিকাশ দেববর্মা, বিজেপি রাজ্য যুব মোর্চার স্বচ্ছ ভারত ইনচার্জ নির্মল দেবনাথ-সহ বিজেপির একাংশ নেতৃত্ব জিবিপি হাসপাতালে পৌঁছন। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহত দু’জনের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তাঁরা।বর্তমানে জিবিপি হাসপাতালে দু’জনেরই চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।এদিকে, ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান মন্ত্রী বিকাশ দেববর্মা। তাঁর বক্তব্য, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে বলে তিনি আশাবাদী।তবে হামলার প্রকৃত কারণ কী, ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে এবং উভয় পক্ষের বক্তব্য কী—তা তদন্তের পরই স্পষ্ট হবে। ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর এমন ঘটনায় মুঙ্গিয়াকামি এলাকায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
 ‘DESU 7’-এর প্রচারে ত্রিপুরায় দেব, সাংবাদিক সম্মেলনে একাধিক বিষয়ে আলোচনা

‘DESU 7’-এর প্রচারে ত্রিপুরায় দেব, সাংবাদিক সম্মেলনে একাধিক বিষয়ে আলোচনা

নিজস্ব প্রতিনিধি: কলকাতার জনপ্রিয় অভিনেতা তথা ফিল্মস্টার দেব এবার নিজের নতুন ছবি ‘DESU 7’-এর প্রচারে ত্রিপুরায়। ছবির প্রচার এবং আগামী ১৬ অক্টোবর মুক্তি উপলক্ষে ত্রিপুরায় এসে সাংবাদিক সম্মেলন করেন দেব।সাংবাদিক সম্মেলনে ‘DESU 7’ ছবির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। ছবির প্রচারের পাশাপাশি ত্রিপুরাকে ঘিরে তাঁর ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন দেব।ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও বিভিন্ন সম্ভাবনাময় স্থানকে চলচ্চিত্রের কাজে ব্যবহার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি। একইসঙ্গে রাজ্যের প্রতিভাবান ছেলেমেয়েদের চলচ্চিত্র জগতে এগিয়ে আসার আহ্বান জানান দেব।অভিনয় থেকে শুরু করে চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরার তরুণ-তরুণীদের জন্য ভবিষ্যতে আরও সুযোগ তৈরি হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ‘DESU 7’ সিনেমা এবং ত্রিপুরাকে ঘিরে তাঁর সামগ্রিক ভাবনা তুলে ধরেন জনপ্রিয় এই অভিনেতা।
নির্বাচন দপ্তর নিয়ে বিরোধীদের মন্তব্যের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

নির্বাচন দপ্তর নিয়ে বিরোধীদের মন্তব্যের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

আগরতলা: নির্বাচন দপ্তরের কার্যপ্রণালী নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির বিভিন্ন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, নির্বাচন দপ্তরকে ঘিরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। দেশের একটি স্বনামধন্য সংবাদপত্রে নির্বাচন প্রক্রিয়া, ভুয়া ভোটারসহ একাধিক বিষয় নিয়ে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর বক্তব্য, নির্বাচন একটি সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তাই নির্বাচন দপ্তরের মতো একটি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা বজায় রাখা অত্যন্ত জরুরি। বিরোধীদের পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থা নিয়ে যেসব অভিযোগ ও মন্তব্য করা হচ্ছে, সেগুলির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, প্রমাণ ছাড়া এ ধরনের মন্তব্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে।সম্প্রতি নির্বাচন কমিশনের কার্যপ্রণালী এবং ভোটার তালিকা নিয়ে দেশজুড়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। এর আগে ডা. মানিক সাহা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিয়েছেন এবং ভোটার তালিকা সংশোধন ও অযোগ্য ভোটার বাদ দেওয়ার বিষয়েও বক্তব্য রেখেছেন।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন। পাশাপাশি ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (TTAADC) ভিলেজ কমিটি নির্বাচন নিয়েও আলোচনা করেন। ২৮ সেপ্টেম্বর রাজ্যের ৫৮৭টি ভিলেজ কমিটির নির্বাচনের ভোটগ্রহণ চলছে।নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার উপরও গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। তিনি সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। একইসঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে যে কোনও ধরনের বিভ্রান্তি বা উত্তেজনা এড়িয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার বার্তা দেন।ভোটার তালিকা, নির্বাচন দপ্তরের ভূমিকা এবং রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে বিরোধীদের বক্তব্যের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা অটুট রাখা সবার দায়িত্ব।
 ভোট কেন্দ্রে গুলি! অভিযোগ, গুলিবিদ্ধ মথা প্রার্থীসহ ৩ কর্মী। উদয়পুর মহকুমার মহারানী আউটপোস্টের ওয়ারেংবাড়িতে ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী।

ভোট কেন্দ্রে গুলি! অভিযোগ, গুলিবিদ্ধ মথা প্রার্থীসহ ৩ কর্মী। উদয়পুর মহকুমার মহারানী আউটপোস্টের ওয়ারেংবাড়িতে ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী।

নিজস্ব প্রতিনিধি: মহারানী ওয়ারিংবাড়ি এলাকায় এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে গুলির ঘটনা, আহত একাধিকগোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন আহতরা, হাসপাতাল চত্বরে তিপ্রা মথার কর্মী-সমর্থকদের ভিড়..ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল উদয়পুর মহকুমার মহারানী ওয়ারিংবাড়ি এলাকা। নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের পাশাপাশি গুলির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এই ঘটনায় গুলিবিদ্ধসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সংবাদে জানা যায়, এই ঘটনায় খচিন্দ্র রিয়াং নামে এক ব্যক্তি গুলিতে আহত হয়েছেন। এছাড়াও আহতদের মধ্যে রয়েছেন নাইথক জমাতিয়া এবং উদয়রাম রিয়াং। আহতদের প্রত্যেকেই নিজেদের তিপ্রা মথার কর্মী-সমর্থক বলে দাবি করেছেন।আহতদের অভিযোগ, ঘটনার সময় অমরপুর এলাকা থেকে প্রায় ১০ থেকে ১৫টি গাড়িতে করে একদল যুবক মহারানী ওয়ারিংবাড়ি এলাকায় আসে। অভিযোগ, গাড়ি থেকে নেমেই তারা সেখানে থাকা লোকজনের ওপর লাঠি দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। হামলার একপর্যায়ে দুই রাউন্ড গুলিও চালানো হয় বলে আহতদের দাবি। গুলির ঘটনায় খচিন্দ্র রিয়াং আহত হন বলে জানা গেছে।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। আহতদের গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসার পর হাসপাতাল চত্বরেও তিপ্রা মথার কর্মী-সমর্থকদের ভিড় দেখা যায়।তবে সংঘর্ষের প্রকৃত কারণ কী এবং কারা গুলি চালিয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত তথ্য জানা যায়নি। ঘটনায় আরও কেউ আহত হয়েছেন কি না, কিংবা গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র সম্পর্কে কী তথ্য পাওয়া গেছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন ও পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হলে সংঘর্ষের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আসতে পারে।
 ভোট সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলো ভোট কর্মীরা মান্দাইয়ে

ভোট সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলো ভোট কর্মীরা মান্দাইয়ে

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিসি নির্বাহানের ভোট গ্রহণ প্রক্রিয়া আগামীকাল ২৮ শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।এই ভোট গ্রহণ প্রক্রিয়াকে কেন্দ্র করে মান্দাই ব্লকের অন্তর্গত যে সকল ভিলেজ কমিটিতে আগামীকাল ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে তার উদ্দেশ্যে র্টারনিং অফিসারের কার্যালয় অর্থাৎ মান্দাই ব্লক থেকে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন ভোট কর্মীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভোট কর্মীরা শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য চেষ্টা করবেন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
 বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের উপর হামলার চেষ্টা!

বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের উপর হামলার চেষ্টা!

নিজস্ব প্রতিনিধি: রবিবার দুপুরে বিশালগড় ২ নং গেইট এলাকা থেকে এক যুবককে চিকিৎসা করার জন্য মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবা চলাকালীন সময় এক যুবক মদমত্ত অবস্থায় হয়ে মহকুমা হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষী এবং চিকিৎসকের উপর হামলার চেষ্টা করে। এতে মহকুমা হাসপাতালে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়। পরবর্তী সময়ে হাসপাতাল তরফ থেকে খবর দেওয়া হয় থানায়। পুলিশ আসার খবর পেয়ে পালিয়ে যায় মদমত্ত যুবক। তবে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা রক্ষী অভাব এর ফলে চিকিৎসকের ওপর এই হামলার ঘটনা স্বীকার হতে হয়। এখন দেখার বিষয় এই খবর প্রকাশিত হবার পর মহকুমা হাসপাতালের কর্তব্যরত স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরজিৎ সিংহা কি পদক্ষেপ গ্রহণ করে। সেই দিকে তাকিয়ে রয়েছে চিকিৎসক মহল।
কথা দিয়ে কথা রাখলেন মন্ত্রী টিংকু রায়

কথা দিয়ে কথা রাখলেন মন্ত্রী টিংকু রায়

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপূজার প্রাক্কালে দীর্ঘদিনের দাবি পূরণের পথে। কৈলাসহর পুর পরিষদের ১৩ নম্বর ওয়ার্ডের বাঁধের রাস্তা ইট সলিংয়ের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। দুর্গাপূজার আগে রাস্তার কাজ সম্পূর্ণ হলে যাতায়াতে অনেকটাই স্বস্তি ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা।গত ১২ আগস্ট ওয়ার্ডের বাসিন্দারা একত্রিত হয়ে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়ের কাছে বাঁধের রাস্তাটি ইট সলিং করার দাবি জানান। বিষয়টি গুরুত্ব দিয়ে মন্ত্রী নিজে জেলাশাসক মেঘা জৈন (আইএএস)-কে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার আগেই রাস্তাটি ইট সলিং করার আশ্বাস দেন তিনি।মন্ত্রীর পরিদর্শনের প্রায় এক মাস পর অবশেষে শুরু হয়েছে বাঁধের রাস্তার ইট সলিংয়ের কাজ। প্রায় চার দিন ধরে কাজ চলায় এলাকাবাসীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। দীর্ঘদিনের সমস্যার সমাধানে প্রশাসনিক উদ্যোগে খুশি পুর পরিষদের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিদ্ধার্থ রায় সহ স্থানীয় বাসিন্দারা।এলাকাবাসীদের বক্তব্য, দুর্গাপূজার আগে রাস্তার কাজ সম্পূর্ণ হলে উৎসবের সময় সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হবে। মন্ত্রীর উদ্যোগেই দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নের পথে এগিয়েছে বলেও তাঁরা জানান।