নিজস্ব প্রতিনিধি: আগরতলা শহরে মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পশ্চিম থানার পুলিশ। পুলিশের তল্লাশিতে একটি গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গাঁজা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আগরতলার লেইক চৌমুহনী এলাকায়।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লেইক চৌমুহনী এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালায় পশ্চিম থানার পুলিশ। তল্লাশির সময় গাড়ির ভিতর থেকে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করতে সক্ষম হন পুলিশকর্মীরা। ঘটনায় গাড়িটি আটক করা হয়েছে এবং গাঁজা পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
এই অভিযানে উপস্থিত ছিলেন পশ্চিম থানার ওসি সঞ্জিত সেন। মাদক পাচার ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পশ্চিম থানার পুলিশের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।ঘটনার পর লেইক চৌমুহনী এলাকায় পুলিশের তৎপরতা আরও বাড়ানো হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ এবং এই ঘটনায় কতজনকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।