শান্তিবাজার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে মানহানির অভিযোগ শান্তিবাজারে পুলিশের উপস্থিতিতে ক্ষমা চাইলেন যুবক!
নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ছবি ব্যবহার করে মানহানি ও অপপ্রচারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল শান্তিবাজার। ঘটনার জেরে অভিযুক্ত যুবক চন্দন দেবনাথ শান্তিবাজার থানার উপস্থিতিতে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত ২০২৩ সালে। সিপাহীজলা জেলার নিদয়া এলাকার বাসিন্দা চন্দন দেবনাথ বি.এড কোর্সে ভর্তির জন্য অনুকূল দত্ত নামে এক ব্যক্তির কাছে ৩০ হাজার ৮০০ টাকা দেন। রেজিস্ট্রেশন না হওয়ায় ২০ হাজার টাকা ফেরত পেলেও বাকি ১০ হাজার ৮০ টাকা নিয়ে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। অভিযোগ, অনুকূল দত্ত দাবি করেন ওই টাকা কলেজে জমা হয়ে গিয়েছে। এরপরই চন্দন দেবনাথ ফেসবুকে অনুকূল দত্ত ও তাঁর স্ত্রীর ছবি ব্যবহার করে টাকা আত্মসাতের অভিযোগ করে পোস্ট করেন।পাল্টা অনুকূল দত্তের অভিযোগ, ওই পোস্টের জেরে তাঁদের দাম্পত্য জীবন ও সামাজিকভাবে মানহানি হয়েছে। বিষয়টি নিয়ে রবিবার শান্তিবাজার থানায় লিখিত অভিযোগও দায়ের করেন তিনি। একইসাথে সরব হন অনুকূল দত্তের স্ত্রী দেবশ্রীতা নন্দীও।তবে পুলিশের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়। চন্দন দেবনাথ তাঁর ভুল স্বীকার করে নেন এবং অনুকূল দত্ত ও তাঁর স্ত্রীর সামনে ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি অনিচ্ছাকৃতভাবে অনুকূল দত্তের স্ত্রীর ছবি ব্যবহারের জন্যও দুঃখপ্রকাশ করেন তিনি। ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলেও তিনি জানিয়েছেন।
অনুরাগ ধ্যানকর, এিপুরা পুলিশ মহানির্দেশক। অবসান এক বর্ণময় পুলিশি কর্মজীবনের
নিজস্ব প্রতিনিধি:১৯৯৪ সালের আইপিএস ব্যাচের অফিসার অনুরাগ ধনকর ত্রিপুরা পুলিশে অন্তত তিন দশক ধরে নানা দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের মে মাসে তিনি ত্রিপুরার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ পদে দায়িত্ব নেন, তার আগে ছিলেন ত্রিপুরা পুলিশের ইনটেলিজেন্সের ডিজিপি। এছাড়াও সিবিআই, বিএসএফ এবং সিআইএসএফ-এর দায়িত্বেও ছিলেন তিনি।রাষ্ট্রসংঘের ইউএন মিশনের হয়ে কসোভোতেও বিশেষ দায়িত্ব পালন করেছিলেন এই আইপিএস অফিসার।সিবিআইয়ে দায়িত্বে থাকাকালীন নীরব মোদির বিরুদ্ধে ব্যাঙ্ক প্রতারণার তদন্তের নেতৃত্বে ছিলেন তিনি।
স্কুলে যাওয়ার পথে নাবালিকা ছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগে গাড়ির চালক গ্রেপ্তার, মূল অভিযুক্ত পলাতক
নিজস্ব প্রতিনিধি:খোয়াই থানাধীন পশ্চিম চেবরি গ্রাম পঞ্চায়েতের নন্দন পল্লী এলাকায় এক নবম শ্রেণির নাবালিকা স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিনের আলোয় স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে এই নৃশংস ঘটনার অভিযোগে এলাকাজুড়ে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করেছে মহিলা থানার পুলিশ। তবে অভিযোগের মূল অভিযুক্ত এখনও অধরা। জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০ টা নাগাদ নন্দন পল্লী এলাকার এক নবম শ্রেণির ছাত্রী বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। অনুকূল ঠাকুরের আশ্রম সংলগ্ন এলাকায় পৌঁছাতেই একটি গাড়িতে থাকা দুই যুবক জোরপূর্বক তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর চলন্ত গাড়ির মধ্যেই রাজেশ দেবনাথ নামে এক যুবক ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। কিছুক্ষণ পর অভিযুক্তরা তাকে রাস্তার পাশে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।মানসিকভাবে ভেঙে পড়া ওই ছাত্রী পরে রাস্তায় একটি অটোরিকশা থামিয়ে চালকের কাছে সাহায্য চান। অটোচালক ছাত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে নাবালিকাকে নিয়ে মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে পুলিশ। তদন্ত চলাকালীন গাড়ির চালক আশীষ দেবনাথকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযোগের মূল অভিযুক্ত রাজেশ দেবনাথ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।
পুরানো কর্মীদের সঙ্গে সংযোগ স্থাপন ১৭ নং ওয়ার্ডের ৪২ নং বুথে
নিজস্ব প্রতিনিধি: দলের পুরানো কর্মীদের সতেজ করে সংগঠন মজবুত করার লক্ষ্যে রাজ্যজুড়ে কাজ চলছে । ব্যতিক্রম নয় ৭ রামনগর বিধানসভা । এলাকার বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার সূচনা করতেই ওয়ার্ড ভিত্তিক কাজ শুরু হয়েছে । শনিবার ১৭ নং ওয়ার্ডের ৪২ নং বুথে প্রত্যেক পুরানো কর্মীদের সঙ্গে সংযোগ স্থাপন কর্মসূচির সূচনা হয়। উপস্থিত ছিলেন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সঞ্জয় সাহা । ওয়ার্ডের জনপ্রিয় কর্পোরেটর শিখা ব্যানার্জী সহ এলাকায় বহু কর্মীদের সঙ্গে জনসংযোগ স্থাপন করেন। সঙ্গে ছিলেন ৪২ নং বুথ সভাপতি অমিত বনিক, মন্ডলের সহ সভাপতি গৌতম ঘোষ, মন্ডলের সদস্যা রুমা নন্দী মজুমদার প্রমুখ । আগামীদিনে এমনভাবেই বুথ ভিত্তিক সকল কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন নেতৃত্বরা ।
জনগণনা ২০২৭: অনলাইনে স্ব-গণনায় সামিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি: জনগণনা শুধুমাত্র একটি পরিসংখ্যান নয় বরং বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের অন্যতম ভিত্তি। আজ নিজের সরকারি বাসভবনে স্ব-গণনার মাধ্যমে জনগণনা ২০২৭-এর প্রক্রিয়ায় অংশ নিয়ে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি নিজেই অনলাইনে নিজের তথ্য নিবন্ধন করেন। এর মাধ্যমে তিনি জনগণনা ২০২৭-এ স্ব-গণনার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করার বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, জনগণনা ২০২৭-কে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে, স্ব-গণনার ব্যবস্থা চালু করা হয়েছে। এইবারের জনগণনা খুবই তাৎপর্যপূর্ণ।এখন দেখার কাজের ক্ষেত্রে কতটা স্বচ্ছতা বজায় রেখে কাজ হয় । সেদিকে তাকিয়েই এখন রাজ্যের আপামর জনসাধারন ।
নতুন রাস্তার বেহাল অবস্থা দেখে ক্ষোভ জনতার !
নিজস্ব প্রতিনিধি: মেরামতের ৬ মাসেই বেহাল দশায় পরিণত মান্দাই হইতে চকবস্তা থেকে ভুবনচন্তাই যাওয়ার রাস্তা, নিম্নমানের কাজের অভিযোগ স্থানীয়দের।জিরানিয়া মহকুমাধীন মান্দাই ব্লকের অন্তর্গত ভারত সরকারের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় নির্মিত মান্দাই হইতে চকবস্তা থেকে ভুবনচন্তাই যাওয়ার রাস্তাটি সম্প্রতি মেরামত করা হয়।রাস্তাটি মেরামতের ৬ মাসও হয়নি বলে স্থানীয়দের দাবি।এই অল্প সময়ের মধ্যেই রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়।স্থানীয়দের দাবি রাস্তা মেরামতের সময় নিম্নমানের কাজের অভিযোগ করেছিলেন স্থানীয়রা কিন্তু নির্মাণ সংস্থার দাদাগিরির কারণে বর্তমানে ৬ মাসেই আবার বেহাল দশায় পরিণত হয়।তাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাস্তাটি পুনরায় মেরামতের দাবি জানান । দাবী পূরণে গড়িমসি হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি এলাকাবাসীরর ।
পুলিশের গাড়ি দিয়ে জাতীয় সড়ক বন্ধ করে দাপট দেখালো পুলিশ বাবুরা!
নিজস্ব প্রতিনিধি: বিগত বেশ কয়েক মাস ধরে বিশাল থানার মধ্যে গাড়ির জায়গা না থাকার ফলে পুলিশ বাবুরা জাতীয় সড়কে বেছে নিয়েছে। পুলিশের গাড়ি জাতীয় সড়কের মধ্যে অবৈধভাবে পার্কিং করে রাখা ফলে রাস্তার দুই পাশে জরির পরিষেবা গাড়ি সহ যাত্রীবাহী গাড়ি আটকে পড়ে যায় কিন্তু অবাক করা বিষয় হলো থানার মূল ফটকের সামনে এই যানজট লেগে থাকলেও দেখা মেলেনি বিশালগড় থানার কোন পুলিশ আধিকারিকদের। কিন্তু যে জায়গাতে বলা হয়েছে জাতীয় সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখলে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। বিশালগড় থানার সামনে উল্টো চিত্র। বিশালগড় থানার পুলিশ বাবুরা তাদের গাড়ি জাতীয় সড়কে পার্কিং হিসাবে নিয়েছে। জাতীয় সড়কে যাত্রীবাহী গাড়ি অবৈধভাবে পার্কিং করে রাখে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করে আর পুলিশ বাবুদের গাড়ি জাতীয় সড়কে পার্কিং করে রাখা হয় এখন পুলিশের গাড়ি জাতীয় সড়কে পার্কিং করে রাখা হয় এখন কে নেবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ দাবি তুলছে পথ চলতি লোকেরা। এখন দেখার বিষয় এই খবর প্রকাশিত হবার পর জেলা পুলিশ সুপার ভুক্ত বিষয়ে কি ভূমিকা গ্রহণ করে। বৃহস্পতিবার সকালে সংবাদ মাধ্যমের দ্বারস্ত হয়ে গাড়ির চালক জানান এই ঘটনা
মামার বাড়িতে জলে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু! ঘটনা বিশালগড় থানাধীন কদমতলী এলাকায়
নিজস্ব প্রতিনিধি:মামার বাড়িতে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু আড়াই বছরের শিশু ইসমাইল হোসেনের। ঘটনা বিশালগড় থানাধীন কদমতলী এলাকায়। স্বামীর সাথে ঝগড়া করে গত প্রায় তিন বছর ধরে গৃহবধূ শর্মিলা বেগম তার বাবার বাড়িতে বসবাস করেন।শর্মিলা পেশায় নিরাপত্তা রক্ষী। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও শর্মিলা তার সন্তানকে বাবার বাড়িতে লোকজনদের কাছে রেখে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান। শিশুটি খেলতে খেলতে হঠাৎ বাড়ির পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালের নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করে। কড়ুইমুড়া এলাকায় ঈমান হোসেনের সাথে বিয়ে হয়েছিল শর্মিলার। এই ফুটফুটে শিশুর মৃত্যুর কবরে চোখের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। সংবাদ মাধ্যমে এমনটাই জানান মৃত শিশুর পরিবারের লোকজন।
আমতলীতে ৪ বছরের শিশুকে অশালীন অঙ্গভঙ্গি, থানায় অভিযোগ
নিজস্ব প্রতিনিধি: আমতলী থানার কাঁঠালতলী এলাকায় চার বছরের এক শিশু কন্যা ও তার মাকে অশালীন অঙ্গভঙ্গি এবং শারীরিক নির্যাতনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাগর দাস নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রাও দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পাশবিক মানসিকতা ছোট ফুলের মতো শিশুদের উপর কু নজর । সভ্য সমাজের মানুষ এটাকে কোনভাবেই মেনে নেবে না । আইনানুগ ব্যবস্থা কঠোর করতে হবে । অন্যথায় আন্দোলন তেজী করার কড়া বার্তা এলাকাবাসীর । এখন দেখার পুলিশ কতটা তৎপর হয় এবং সুষ্ট বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করেন । সেদিকে তাকিয়ে শিশুটির অভিবাবকরা ।
জনমুখী ভাবনায় অভিনব প্রয়াস মেয়রের
নিজস্ব প্রতিনিধি: জনগণের আরও কাছাকাছি পৌঁছাতে এবং তাঁদের অভাব-অভিযোগ সরাসরি শুনতে এক অভিনব ও পরিবেশবান্ধব উদ্যোগ নিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। এবার থেকে তিনি কোনো বিলাসবহুল গাড়ি নয়, বরং একটি সম্পূর্ণ পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটিতে চেপে ছুটে যাবেন উনার বিধানসভা কেন্দ্র এলাকার অলিতে-গলিতে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার "সবুজ ও দূষণমুক্ত যানবাহন ব্যবহারের" আহ্বানে সাড়া দিয়েই মেয়র এই প্রশংসনীয় সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার আগরতলার কের চৌমুহনী স্থিত শ্রীশ্রী কালী মাতার মন্দিরে পুজো দিয়ে তিনি এই বিশেষ ইলেকট্রিক স্কুটিটির শুভ সূচনা করেন। সংবাদ মাধ্যমকে তিনি জানান, এখন থেকে তাঁর সমস্ত রাজনৈতিক এবং জনসংযোগমূলক কাজকর্ম এই ইলেকট্রিক স্কুটির মাধ্যমেই পরিচালিত হবে। মেয়রের এই বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হচ্ছে তাঁর নিজস্ব নির্বাচনী ক্ষেত্র ৭-রামনগর বিধানসভা কেন্দ্র থেকেই। আগামী শুক্রবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত মেয়র নিজে স্কুটি চালিয়ে রামনগরের বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরবেন। সাধারণ মানুষের মুখোমুখি বসে তাঁদের সমস্যার কথা শুনবেন এবং দ্রুত তা সমাধানের আশ্বাস দেবেন। মেয়রের এই "জনতার দরবার" উদ্যোগ এবং পরিবেশ দূষণ রোধে ইলেকট্রিক স্কুটি ব্যবহারের সিদ্ধান্ত ইতিমধ্যেই আগরতলা শহরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ডের কর্পোরেটর শিখা ব্যানার্জী, মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য্য, সহ সভাপতি গৌতম ঘোষ,সঞ্জয় সাহা, যুব নেতা সৌরভ দত্ত প্রমুখ ।
Top News
View All →শান্তিবাজার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে মানহানির অভিযোগ শান্তিবাজারে পুলিশের উপস্থিতিতে ক্ষমা চাইলেন যুবক!
July 20th, 2026
অনুরাগ ধ্যানকর, এিপুরা পুলিশ মহানির্দেশক। অবসান এক বর্ণময় পুলিশি কর্মজীবনের
July 20th, 2026
স্কুলে যাওয়ার পথে নাবালিকা ছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগে গাড়ির চালক গ্রেপ্তার, মূল অভিযুক্ত পলাতক
July 18th, 2026
পুরানো কর্মীদের সঙ্গে সংযোগ স্থাপন ১৭ নং ওয়ার্ডের ৪২ নং বুথে
July 18th, 2026
জনগণনা ২০২৭: অনলাইনে স্ব-গণনায় সামিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী
July 17th, 2026
নতুন রাস্তার বেহাল অবস্থা দেখে ক্ষোভ জনতার !
July 17th, 2026