Tags

Share this article

 জনগণনা ২০২৭: অনলাইনে স্ব-গণনায় সামিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৭: অনলাইনে স্ব-গণনায় সামিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: জনগণনা শুধুমাত্র একটি পরিসংখ্যান নয় বরং বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের অন্যতম ভিত্তি। আজ নিজের সরকারি বাসভবনে স্ব-গণনার মাধ্যমে জনগণনা ২০২৭-এর প্রক্রিয়ায় অংশ নিয়ে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি নিজেই অনলাইনে নিজের তথ্য নিবন্ধন করেন। এর মাধ্যমে তিনি জনগণনা ২০২৭-এ স্ব-গণনার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করার বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, জনগণনা ২০২৭-কে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে, স্ব-গণনার ব্যবস্থা চালু করা হয়েছে। এইবারের জনগণনা খুবই তাৎপর্যপূর্ণ।এখন দেখার কাজের ক্ষেত্রে কতটা স্বচ্ছতা বজায় রেখে কাজ হয় । সেদিকে তাকিয়েই এখন রাজ্যের আপামর জনসাধারন ।
নতুন রাস্তার বেহাল অবস্থা দেখে ক্ষোভ জনতার !

নতুন রাস্তার বেহাল অবস্থা দেখে ক্ষোভ জনতার !

নিজস্ব প্রতিনিধি: মেরামতের ৬ মাসেই বেহাল দশায় পরিণত মান্দাই হইতে চকবস্তা থেকে ভুবনচন্তাই যাওয়ার রাস্তা, নিম্নমানের কাজের অভিযোগ স্থানীয়দের।জিরানিয়া মহকুমাধীন মান্দাই ব্লকের অন্তর্গত ভারত সরকারের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় নির্মিত মান্দাই হইতে চকবস্তা থেকে ভুবনচন্তাই যাওয়ার রাস্তাটি সম্প্রতি মেরামত করা হয়।রাস্তাটি মেরামতের ৬ মাসও হয়নি বলে স্থানীয়দের দাবি।এই অল্প সময়ের মধ্যেই রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়।স্থানীয়দের দাবি রাস্তা মেরামতের সময় নিম্নমানের কাজের অভিযোগ করেছিলেন স্থানীয়রা কিন্তু নির্মাণ সংস্থার দাদাগিরির কারণে বর্তমানে ৬ মাসেই আবার বেহাল দশায় পরিণত হয়।তাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাস্তাটি পুনরায় মেরামতের দাবি জানান । দাবী পূরণে গড়িমসি হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি এলাকাবাসীরর ।
 পুলিশের গাড়ি দিয়ে জাতীয় সড়ক বন্ধ করে দাপট দেখালো পুলিশ বাবুরা!

পুলিশের গাড়ি দিয়ে জাতীয় সড়ক বন্ধ করে দাপট দেখালো পুলিশ বাবুরা!

নিজস্ব প্রতিনিধি: বিগত বেশ কয়েক মাস ধরে বিশাল থানার মধ্যে গাড়ির জায়গা না থাকার ফলে পুলিশ বাবুরা জাতীয় সড়কে বেছে নিয়েছে। পুলিশের গাড়ি জাতীয় সড়কের মধ্যে অবৈধভাবে পার্কিং করে রাখা ফলে রাস্তার দুই পাশে জরির পরিষেবা গাড়ি সহ যাত্রীবাহী গাড়ি আটকে পড়ে যায় কিন্তু অবাক করা বিষয় হলো থানার মূল ফটকের সামনে এই যানজট লেগে থাকলেও দেখা মেলেনি বিশালগড় থানার কোন পুলিশ আধিকারিকদের। কিন্তু যে জায়গাতে বলা হয়েছে জাতীয় সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখলে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। বিশালগড় থানার সামনে উল্টো চিত্র। বিশালগড় থানার পুলিশ বাবুরা তাদের গাড়ি জাতীয় সড়কে পার্কিং হিসাবে নিয়েছে। জাতীয় সড়কে যাত্রীবাহী গাড়ি অবৈধভাবে পার্কিং করে রাখে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করে আর পুলিশ বাবুদের গাড়ি জাতীয় সড়কে পার্কিং করে রাখা হয় এখন পুলিশের গাড়ি জাতীয় সড়কে পার্কিং করে রাখা হয় এখন কে নেবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ দাবি তুলছে পথ চলতি লোকেরা। এখন দেখার বিষয় এই খবর প্রকাশিত হবার পর জেলা পুলিশ সুপার ভুক্ত বিষয়ে কি ভূমিকা গ্রহণ করে। বৃহস্পতিবার সকালে সংবাদ মাধ্যমের দ্বারস্ত হয়ে গাড়ির চালক জানান এই ঘটনা
 মামার বাড়িতে জলে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু! ঘটনা বিশালগড় থানাধীন কদমতলী এলাকায়

মামার বাড়িতে জলে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু! ঘটনা বিশালগড় থানাধীন কদমতলী এলাকায়

নিজস্ব প্রতিনিধি:মামার বাড়িতে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু আড়াই বছরের শিশু ইসমাইল হোসেনের। ঘটনা বিশালগড় থানাধীন কদমতলী এলাকায়। স্বামীর সাথে ঝগড়া করে গত প্রায় তিন বছর ধরে গৃহবধূ শর্মিলা বেগম তার বাবার বাড়িতে বসবাস করেন।শর্মিলা পেশায় নিরাপত্তা রক্ষী। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও শর্মিলা তার সন্তানকে বাবার বাড়িতে লোকজনদের কাছে রেখে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান। শিশুটি খেলতে খেলতে হঠাৎ বাড়ির পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালের নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করে। কড়ুইমুড়া এলাকায় ঈমান হোসেনের সাথে বিয়ে হয়েছিল শর্মিলার। এই ফুটফুটে শিশুর মৃত্যুর কবরে চোখের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। সংবাদ মাধ্যমে এমনটাই জানান মৃত শিশুর পরিবারের লোকজন।
আমতলীতে ৪ বছরের শিশুকে অশালীন অঙ্গভঙ্গি, থানায় অভিযোগ

আমতলীতে ৪ বছরের শিশুকে অশালীন অঙ্গভঙ্গি, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: আমতলী থানার কাঁঠালতলী এলাকায় চার বছরের এক শিশু কন্যা ও তার মাকে অশালীন অঙ্গভঙ্গি এবং শারীরিক নির্যাতনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাগর দাস নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রাও দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পাশবিক মানসিকতা ছোট ফুলের মতো শিশুদের উপর কু নজর । সভ্য সমাজের মানুষ এটাকে কোনভাবেই মেনে নেবে না । আইনানুগ ব্যবস্থা কঠোর করতে হবে । অন্যথায় আন্দোলন তেজী করার কড়া বার্তা এলাকাবাসীর । এখন দেখার পুলিশ কতটা তৎপর হয় এবং সুষ্ট বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করেন । সেদিকে তাকিয়ে শিশুটির অভিবাবকরা ।
জনমুখী ভাবনায় অভিনব প্রয়াস মেয়রের

জনমুখী ভাবনায় অভিনব প্রয়াস মেয়রের

নিজস্ব প্রতিনিধি: জনগণের আরও কাছাকাছি পৌঁছাতে এবং তাঁদের অভাব-অভিযোগ সরাসরি শুনতে এক অভিনব ও পরিবেশবান্ধব উদ্যোগ নিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। এবার থেকে তিনি কোনো বিলাসবহুল গাড়ি নয়, বরং একটি সম্পূর্ণ পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটিতে চেপে ছুটে যাবেন উনার বিধানসভা কেন্দ্র এলাকার অলিতে-গলিতে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার "সবুজ ও দূষণমুক্ত যানবাহন ব্যবহারের" আহ্বানে সাড়া দিয়েই মেয়র এই প্রশংসনীয় সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার আগরতলার কের চৌমুহনী স্থিত শ্রীশ্রী কালী মাতার মন্দিরে পুজো দিয়ে তিনি এই বিশেষ ইলেকট্রিক স্কুটিটির শুভ সূচনা করেন। সংবাদ মাধ্যমকে তিনি জানান, এখন থেকে তাঁর সমস্ত রাজনৈতিক এবং জনসংযোগমূলক কাজকর্ম এই ইলেকট্রিক স্কুটির মাধ্যমেই পরিচালিত হবে। মেয়রের এই বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হচ্ছে তাঁর নিজস্ব নির্বাচনী ক্ষেত্র ৭-রামনগর বিধানসভা কেন্দ্র থেকেই। আগামী শুক্রবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত মেয়র নিজে স্কুটি চালিয়ে রামনগরের বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরবেন। সাধারণ মানুষের মুখোমুখি বসে তাঁদের সমস্যার কথা শুনবেন এবং দ্রুত তা সমাধানের আশ্বাস দেবেন। মেয়রের এই "জনতার দরবার" উদ্যোগ এবং পরিবেশ দূষণ রোধে ইলেকট্রিক স্কুটি ব্যবহারের সিদ্ধান্ত ইতিমধ্যেই আগরতলা শহরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ডের কর্পোরেটর শিখা ব্যানার্জী, মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য্য, সহ সভাপতি গৌতম ঘোষ,সঞ্জয় সাহা, যুব নেতা সৌরভ দত্ত প্রমুখ ।
কাটাখাল এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা পশ্চিম জেলা শাসকের

কাটাখাল এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা পশ্চিম জেলা শাসকের

[10:27 pm, 13/7/2026] Dipankar: কাটাখাল বেড়িবাঁধ এবং দুর্গাচৌমুহনী-প্রগতি ব্যাকসাইড রোড ব্যবহার না করার পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড. বিশাল কুমার জানিয়েছেন, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে সংশ্লিষ্ট এলাকাগুলির রাস্তা ও বাঁধের কিছু অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই রাস্তাগুলি ব্যবহার না করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির উপর নিয়মিত নজরদারি চালানো হচ্ছে এবং প্রয়োজনীয় মেরামতি ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নাগরিকদের বিকল্প সড়ক ব্যবহার করার পাশাপাশি প্রশাসনের নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।[10:27 pm, 13/7/2026] Dipankar: নিজস্ব প্রতিনিধি:
 ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পেটালেন ধর্মনগর নয়াপাড়ার অটো চালকরা!!

ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পেটালেন ধর্মনগর নয়াপাড়ার অটো চালকরা!!

নিজস্ব প্রতিনিধি: ভাড়া নিয়ে বচসা ধর্মনগরে ব্যবসায়ীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে ছড়াল ব্যাপক উত্তেজনা ধর্মনগরে।ভাড়া এবং মালপত্র বহন করাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে মারধর এবং তাঁর সাথে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নয়াপাড়া মোটরস্ট্যান্ড এলাকায় আজ ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।প্রাপ্ত তথ্যানুযায়ী, আক্রান্ত ব্যবসায়ীর নাম শোভম দেব। আজ নয়াপাড়া মোটরস্ট্যান্ডে গাড়ি ভাড়া এবং মালামাল পরিবহনের খরচ নিয়ে চালক বা স্ট্যান্ডের কিছু কর্মীর সাথে তাঁর তীব্র তর্কাতর্কি শুরু হয়। বচসা চলাকালীন আচমকাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বেশ কয়েকজন মিলে শোভম বাবুর ওপর চড়াও হয় বলে অভিযোগ। তাঁকে বেদম মারধর করার পাশাপাশি তাঁর পকেটে থাকা মানিব্যাগ এবং মোবাইল ফোনটি জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়।এই অন্যায়ের বিরুদ্ধে আক্রান্ত ব্যবসায়ী ঘটনাস্থলেই তীব্র প্রতিবাদ জানান এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাঁর সমর্থনে এগিয়ে আসেন। এর জেরে নয়াপাড়া মোটরস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।ঘটনার খবর পেয়েই ধর্মনগর থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ অফিসাররা উত্তেজিত জনতাকে বুঝিয়ে এবং পরিস্থিতি সামাল দিয়ে দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর যান চলাচল স্বাভাবিক করেন।
 ১৩ জুলাইয়ের পরিবর্তে বছর বাঁচাও পরীক্ষা হবে ১৫ জুলাই

১৩ জুলাইয়ের পরিবর্তে বছর বাঁচাও পরীক্ষা হবে ১৫ জুলাই

নিজস্ব প্রতিনিধি: টিবিএসই পরিচালিত বছর বাঁচাও আজকের পরীক্ষা অর্থাৎ ১৩ জুলাই পরীক্ষা আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে। চলতি মাসেই পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে। টিবিএসই সভাপতি ড ধনঞ্জয় গণ চৌধুরী বছর বাঁচাও আজকের পরীক্ষা আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে। সময় আগের মতোই। এ নিয়ে বিস্তৃত জানান পর্ষদ সভাপতি। চলতি মাসেই বছর বাঁচাও পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে। এ বছর বাঁচাও পরীক্ষায় মাধ্যমিক ৭৫৬জন উচ্চ মাধ্যমিকে ১৫৭০ জন আবেদনকারী। মূলত প্রাকৃতিক দুর্যোগের করণে সময়সূচীর বদল হয়েছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি ।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় উচ্চ পর্যায়ের প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি মোকাবিলায় উচ্চ পর্যায়ের প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:বন্যা পরিস্থিতি মোকাবিলায় উচ্চ পর্যায়ের প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি আরও জোরদার করতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা শনিবার টিআইএফটি-এর কনফারেন্স হলে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে অংশ নেন। বৈঠকে আগরতলা পুর নিগম এলাকা সহ বিভিন্ন স্থানে বন্যা মোকাবিলার প্রস্তুতি এবং বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা কার্যকর রাখা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সাড়া প্রদানের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, বর্ষাকালে নাগরিকদের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সম্ভাব্য যে কোনও পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে সর্বদা প্রস্তুত থাকতে এবং সংশ্লিষ্ট সমস্ত সংস্থার মধ্যে নিবিড় সমন্বয় বজায় রেখে কাজ করার নির্দেশ দেন তিনি। এছাড়াও জলাবদ্ধতা নিরসন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করার উপরও তিনি গুরুত্বারোপ করেন।