Tags

Share this article

আড়ালিয়া কাণ্ডে নয়া মোড় , উদ্ধার চোলাই মদ  ,ধৃত ১

আড়ালিয়া কাণ্ডে নয়া মোড় , উদ্ধার চোলাই মদ ,ধৃত ১

নিজস্ব প্রতিনিধি: আগরতলার আড়ালিয়া শালবন এলাকায় গতকালের বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে নতুন মোড়। ঘটনার নেপথ্যে চোলাই মদ ও নেশাজাতীয় দ্রব্যের কারবার ছিল বলে দাবি করলেন প্রতাপগড় যুব মোর্চার সভাপতি। অভিযোগের ভিত্তিতে আজ পুলিশের উপস্থিতিতে একটি মাংসের দোকানে তল্লাশি চালিয়ে চোলাই মদ ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।প্রতাপগড় যুব মোর্চার সভাপতি মনিশ চক্রবর্তীর দাবি, গতকাল রাতে যুব মোর্চার দুই কর্মী বিশ্বজিৎ দেবনাথ ও বিনয় দেবনাথ বাড়ি ফেরার পথে শালবাগ এলাকার একটি মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকটি বাইক সরানোর অনুরোধ করেছিলেন। অভিযোগ, এরপরই দোকান থেকে ৪ থেকে ৫ জন বেরিয়ে এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।তিনি আরও দাবি করেন, ওই মাংসের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে চোলাই মদ ও বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের অবৈধ ব্যবসা চলছিল। সেই অভিযোগের ভিত্তিতে আজ এলাকার বাসিন্দাদের নিয়ে পুলিশের সহযোগিতায় দোকানটিতে তল্লাশি চালানো হয়।তল্লাশিতে পুলিশ চোলাই মদসহ বিভিন্ন নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি প্রবীর মজুমদার নামে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।বর্তমানে ঘটনার তদন্ত শুরু করেছে কলেজ টিলা থানার পুলিশ। তবে উদ্ধার হওয়া সামগ্রী ও অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।আড়ালিয়া শালবনের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে এবং তদন্ত শেষ হলে প্রকৃত তথ্য সামনে আসবে।
জরাজীর্ণ অবকাঠামোয় পাঠদান ব্যাহত! সংস্কারের দাবি অর্জুন প্রসাদ রোয়াজা পাড়া এস বি স্কুলে।

জরাজীর্ণ অবকাঠামোয় পাঠদান ব্যাহত! সংস্কারের দাবি অর্জুন প্রসাদ রোয়াজা পাড়া এস বি স্কুলে।

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ত্রিপুরার পোয়াংবাড়ি ব্লকের গোলসিংপাড়া গ্রামের অর্জুন প্রসাদ রোয়াজা পাড়া এস বি স্কুলে দীর্ঘদিন ধরে অবকাঠামোগত নানা সমস্যায় ভুগছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিদ্যালয়ের চারপাশের বাউন্ডারি ওয়াল নেই। এছাড়াও স্কুল ভবনের টিনের ছাউনি নষ্ট হয়ে যাওয়ায় বর্ষাকালে শ্রেণিকক্ষে বৃষ্টির পানি পড়ে পাঠদান ব্যাহত হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, বহুবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হলেও এখনও পর্যন্ত স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পড়াশোনার স্বার্থে দ্রুত বাউন্ডারি ওয়াল নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত টিন পরিবর্তনের দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী। তাঁদের মতে, অবিলম্বে সংস্কারকাজ শুরু না হলে বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বাবার হাতে নৃশংস খুন দুই শিশু সন্তান! চাঞ্চল্যকর ঘটনা গন্ডাছড়ায়।

বাবার হাতে নৃশংস খুন দুই শিশু সন্তান! চাঞ্চল্যকর ঘটনা গন্ডাছড়ায়।

নিজস্ব প্রতিনিধি: নিজের ঔরসজাত দুই সন্তানকে হত্যা করলো পাষন্ড মদ্যপ বাবা। পাষন্ড খুনী বাবাকে জালে তুলেছে পুলিশ। ঘটনাটি ঘটে গন্ডাছড়া মহকুমার উল্টাছড়া এডিসি ভিলেজের ব্রু সেটেলমেন্ট ক্যাম্প এলাকায়।জানা গিয়েছে শনিবার সাতসকালে প্রচন্ড মদমত্ত অবস্থায় ব্রু সেটেলমেন্ট ক্যাম্পের বাসিন্দা লালছুয়ানামা ব্রু প্রথমে ঘরে এসে স্ত্রী রামতারু ব্রু -র উপর হামলা চালায়। স্ত্রী কোনরকমে এক সন্তানকে নিয়ে ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। ঘরে ছিল চার বছরের এক পুত্র সন্তান এবং এক বারো বছরের কন্যা সন্তান। মদ্যপ বাবা লাকরির চেলিকাঠ দিয়ে দুই সন্তানকে পিটিয়ে হত্যা করে। পাষন্ড বাবাকে আটক করেছে পুলিশ।নিহত দুই নিরপরাধ সন্তানকে রাখা হয়েছে গন্ডাছড়া মহকুমা হাসপাতালের মর্গে।
 আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য! ৩ কেজি গাঁজা সহ আটক বিহারের এক মহিলা!!  ​

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য! ৩ কেজি গাঁজা সহ আটক বিহারের এক মহিলা!! ​

নিজস্ব প্রতিনিধি: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন খবরের ভিত্তিতে আমবাসা রেল স্টেশনে অভিযান চালিয়ে ৩ কেজি শুকনো গাঁজাসহ বিহারের এক মহিলাকে আটক করেছে পুলিশ।​শনিবার আগরতলা ও আমবাসা রেল পুলিশের যৌথ প্রচেষ্টায় এই অভিযান পরিচালিত হয়। রেল স্টেশনে সন্দেহভাজন ওই মহিলার ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে আসে গাঁজার প্যাকেটগুলো। ধৃত ওই মহিলার বাড়ি বিহারে বলে জানা গেছে।​পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করে গাঁজার উৎস এবং এর গন্তব্য সম্পর্কে জানার চেষ্টা চলছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। ত্রিপুরাকে নেশামুক্ত করার লক্ষ্যে পুলিশের এই ধারাবাহিক অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে রেল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু! গ্রেপ্তার অভিযুক্ত!!

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু! গ্রেপ্তার অভিযুক্ত!!

নিজস্ব প্রতিনিধি: সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, ছেলের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন বাবা অয়াখী রায় ত্রিপুরা। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সমীর ত্রিপুরা দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিল। নেশাগ্রস্ত অবস্থায় সে প্রায়ই তার বাবার সঙ্গে অশান্তি ও মারধোর করত বলে অভিযোগ। শনিবারও একই ধরনের এক ঘটনার সময় সমীর ত্রিপুরা লাঠি দিয়ে বাবাকে আঘাত করে। সেই আঘাত অয়াখী রায় ত্রিপুরার বুকে লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান।খবর পেয়ে যাত্রাপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে এসডিপিও শশী মোহন দেববর্মাও ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ইতিমধ্যেই অভিযুক্ত সমীর ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে যাত্রাপুর থানার হেফাজতে রয়েছে। অন্যদিকে, নিহত অয়াখী রায় ত্রিপুরার মরদেহ ময়নাতদন্তের জন্য কাঁঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে রাখা হয়েছে।এই ঘটনাকে ঘিরে আবারও পার্বত্য ত্রিপুরায় নেশার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ সব দিক খতিয়ে দেখছে।
রহস্যময় গর্ত ঘিরে চাঞ্চল্য!বিশালগড় থানার ব্রজপুর কানাইবাড়িতে।

রহস্যময় গর্ত ঘিরে চাঞ্চল্য!বিশালগড় থানার ব্রজপুর কানাইবাড়িতে।

নিজস্ব প্রতিনিধি:এলাকাবাসী ধারণা ছিল রাতের আঁধারে চড়িলাম কানাইবাড়ি রেল ব্রিজ সংলগ্ন এলাকায় কে বা কাহারা একটি গর্ত করে রেখেছো, এলাকার মানুষ প্রাতক ভ্রমণে বেরিয়ে এমন দৃশ্য দেখতে পেয়েছে , মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, খবর দেওয়া হয় বিশালগড় থানায়, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে বিশালগড় থানার পুলিশ, এসে সরজমিনে তদন্ত করতে থাকে এই গর্তটিকে, পরবর্তী সময় এলাকাবাসী ও পুলিশের উপস্থিতিতে এই গর্তঠি থেকে মাটি সরানোর কাজ শুরু করে, পরবর্তী সময়ে শুধুমাত্র একটি তার দেখা গিয়েছে, তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকাবাসীর অভিযোগ রাতের আঁধারে যদি বিশালগড় থানার পুলিশ বাবুরা এলাকাতে রীতিমতো টহলদারি করতো তাহলে হয়তো বা এরকম ধরনের ঘটনা না ঘটতে পারত পুলিশ বাবুদের টহলদারি নিয়ে প্রশ্ন উঠছে,
মাছ ধরতে গিয়ে নিখোঁজ!

মাছ ধরতে গিয়ে নিখোঁজ!

নিজস্ব প্রতিনিধি: দেওনদীতে তলিয়ে যাওয়া অমরজিৎ পালের খোঁজে দ্বিতীয় দিনের অভিযান, দশদায় নামল ৩০ সদস্যের NDRF দল।উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেওনদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ৪২ বছর বয়সী অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের মতো জোরকদমে চলছে উদ্ধার অভিযান। আজ সকালে কুমারঘাট থেকে ৩০ সদস্যের একটি NDRF দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেয়। তাদের সঙ্গে মহকুমা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দল, অগ্নিনির্বাপক দপ্তর এবং টিএসআর-এর দুর্যোগ মোকাবিলা বাহিনীও যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অমরজিৎ পালের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় দেওনদীতে মাছ ধরতে গিয়ে প্রবল জলস্রোতে তলিয়ে নিখোঁজ হন অমরজিৎ পাল। ঘটনার পর স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে কাঞ্চনপুর মহকুমা শাসক আশীষ কুমার বিশ্বাসের নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন দপ্তর ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।গোটা বিষয় নিয়ে কী জানালেন কাঞ্চনপুর মহকুমা শাসক আশীষ কুমার বিশ্বাস, শুনুন বিস্তারিত।
গর্জি পেট্রোল পাম্পের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ উঠে আসলো!

গর্জি পেট্রোল পাম্পের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ উঠে আসলো!

নিজস্ব প্রতিনিধি: গোমতী জেলার গর্জি পেট্রোলপাম্পের বিরুদ্ধে কালোবাজিরর অভিযোগ উঠেআসলো। ড্রামেকরে অবৈধভাবে তেল বিক্রিকরে তেলের কৃত্তিম সংকট তৈরিকরার প্রচেষ্টা চালিয়েযাচ্ছে বলে অভিযোগ উঠেআসছে। শুক্রবার গর্জি পেট্রোলপাম্পে ড্রামেকরে অবৈধভাবে তেল বিক্রির চিত্র ফুটে উঠলো। এই চিত্রটি কেমেরা বন্দী করতেগেলে পাম্পের পক্ষথেকে সাংবাদিকদের বাঁধাদেওয়াহয়। গর্জী পেট্রোল পাম্পের ম্যানেজার নারায়ন সাহার নিকট বিষয়টি জানতেচাইলে তিনি জানান কৃষকদের জন্য ড্রামে তেল দেওয়াহচ্ছে। কিন্তু উনার কাছে বৈধ কাগজপত্র দেখতেচাইলে তিনি সঠিক তথ্য দিতেপারেননি। স্থানীয় লোকজনদের অভিযোগ ম্যানেজার ইচ্ছাকৃতভাবে ড্রামেকরে অবৈধভাবে তেলবিক্রকরে কালোবাজারি করেযাচ্ছে। পাম্পে তেলশেষ হয়েগেলে পাম্পের বাইরেথেকে অধিকমূল্যে তেল ক্রয়করতে হয় লোকজনদের। অপরদিকে ড্রামে করেতেল বিক্রিকরার ফলে পাম্পে লোকজনেরা অধিকসময়ধরে লাইনধরেথাকতেহয়। শুক্রবার গর্জি পেট্রোলপাম্পে অবৈধভাবে তেল বিক্রির খবরপেয়ে ঘটনাস্থলে ছুটেযায় গর্জি ফাঁড়ী থানার পুলিশ। পুলিশ সমস্ত ঘটনার বিষয়ে তদন্ত করছেন। সকলে চাইছে গর্জি পেট্রোলপাম্পে অবৈধ তেল বিক্রির বিষয়ে প্রসাশন সঠিকপদক্ষেপ গ্রহনকরেন।
 নিহত কর্মীর বাড়িতে খোঁজ নিতে বিধায়ক রাম প্রসাদ পাল

নিহত কর্মীর বাড়িতে খোঁজ নিতে বিধায়ক রাম প্রসাদ পাল

নিজস্ব প্রতিনিধি: শহরতলী কাঁঠালতলীতে খুন হওয়া সমীর দাসের বাড়িতে গেলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। এদিন তিনি সমীর দাসের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সমীর দাসের প্রতীকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং খুনিদের উপযুক্ত শাস্তির আশ্বাস দিলেন পরিবারকে। এবং এলাকাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান রাখেন তিনি। পাশাপাশি এলাকার মধ্যে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে বিধায়ক সর্বদা পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, আইন আইনের পথে চলবে । কোন অপরাধী ছাড় পাবেনা । তবে , আইনকে নিজের হাতে তুলে নিয়ে অশান্তি কোনভাবে কাম্য নয় । নিহত কর্মীর পরিবারের সদস্যদের খোঁজ খবর নিয়ে সব রকমের সাহার্য্য সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিধায়ক রাম প্রসাদ পাল । এদিন নিহতের পরিবার বিধায়ককে পেয়ে কান্নায় ভেংগে পড়েছে…
উন্নয়ন ও বিকাশ একমাত্র লক্ষ্য বিজেপির : বিকাশ

উন্নয়ন ও বিকাশ একমাত্র লক্ষ্য বিজেপির : বিকাশ

নিজস্ব প্রতিনিধি: গ্রামাঞ্চলের মানুষের দৈনন্দিন সমস্যা ও উন্নয়নমূলক চাহিদাকে গুরুত্ব দিয়ে মাঠপর্যায়ে জনসংযোগ জোরদার করেছে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডল। দলের উদ্যোগে চলমান ‘বুথ চলো অভিযান’-এর মাধ্যমে বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছ থেকে উঠে আসা সমস্যাগুলি প্রশাসনের নজরে আনতে সক্রিয় ভূমিকা নিচ্ছেন জনপ্রতিনিধি ও দলীয় নেতৃত্ব।    সেই ধারাবাহিকতায় মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমার আরডি (রুরাল ডেভেলপমেন্ট) দপ্তরের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী Bikash Debbarma। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি কৃষ্ণপুর মণ্ডলের সহ-সভাপতি গোপাল দাস-সহ অন্যান্য নেতৃত্ব।বৈঠকে আরডি তেলিয়ামুড়া সাব-ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বর্তমান অগ্রগতি, চলমান কাজের অবস্থা এবং ভবিষ্যৎ নির্মাণ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কার, আধুনিক শ্মশানঘাট নির্মাণ, কালভার্ট নির্মাণ এবং আরডি দপ্তরের অধীনস্থ অন্যান্য জনস্বার্থমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়।সূত্রের খবর, বুথ চলো অভিযানের সময় বিভিন্ন এলাকার বাসিন্দারা যে সমস্যাগুলির কথা তুলে ধরেছেন, সেগুলিকেই অগ্রাধিকার ভিত্তিতে প্রশাসনের সামনে উপস্থাপন করা হয়েছে। মন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের জনস্বার্থে উন্নয়নমূলক কাজের গতি আরও বাড়ানোর আহ্বান জানান।এরপর মন্ত্রী বিকাশ দেববর্মা ডিডাব্লিউএস (পানীয় জল ও স্যানিটেশন) দপ্তরের কার্যালয়েও যান। সেখানে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় পানীয় জলের সংকট, বিকল হয়ে থাকা জল সরবরাহ প্রকল্প এবং অচল পানীয় জলের উৎসগুলির সংস্কার নিয়ে দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত মেরামত ও পুনরুদ্ধার কাজ সম্পন্ন করার নির্দেশও দেন তিনি।স্থানীয়দের মতে, মাঠপর্যায়ে সরাসরি মানুষের সমস্যার খোঁজ নিয়ে প্রশাসনিক স্তরে তা সমাধানের উদ্যোগ গ্রহণ করায় উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে। বুথ চলো অভিযানের মাধ্যমে জনসাধারণের সঙ্গে প্রশাসনের সেতুবন্ধন আরও মজবুত হবে বলেও আশা প্রকাশ করেছেন অনেকেই।
আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য! ৩ কেজি গাঁজা সহ আটক বিহারের এক মহিলা!! ​ | Newstoplink.com