রহস্যময় গর্ত ঘিরে চাঞ্চল্য!বিশালগড় থানার ব্রজপুর কানাইবাড়িতে।
নিজস্ব প্রতিনিধি:এলাকাবাসী ধারণা ছিল রাতের আঁধারে চড়িলাম কানাইবাড়ি রেল ব্রিজ সংলগ্ন এলাকায় কে বা কাহারা একটি গর্ত করে রেখেছো, এলাকার মানুষ প্রাতক ভ্রমণে বেরিয়ে এমন দৃশ্য দেখতে পেয়েছে , মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, খবর দেওয়া হয় বিশালগড় থানায়, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে বিশালগড় থানার পুলিশ, এসে সরজমিনে তদন্ত করতে থাকে এই গর্তটিকে, পরবর্তী সময় এলাকাবাসী ও পুলিশের উপস্থিতিতে এই গর্তঠি থেকে মাটি সরানোর কাজ শুরু করে, পরবর্তী সময়ে শুধুমাত্র একটি তার দেখা গিয়েছে, তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকাবাসীর অভিযোগ রাতের আঁধারে যদি বিশালগড় থানার পুলিশ বাবুরা এলাকাতে রীতিমতো টহলদারি করতো তাহলে হয়তো বা এরকম ধরনের ঘটনা না ঘটতে পারত পুলিশ বাবুদের টহলদারি নিয়ে প্রশ্ন উঠছে,
মাছ ধরতে গিয়ে নিখোঁজ!
নিজস্ব প্রতিনিধি: দেওনদীতে তলিয়ে যাওয়া অমরজিৎ পালের খোঁজে দ্বিতীয় দিনের অভিযান, দশদায় নামল ৩০ সদস্যের NDRF দল।উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেওনদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ৪২ বছর বয়সী অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের মতো জোরকদমে চলছে উদ্ধার অভিযান। আজ সকালে কুমারঘাট থেকে ৩০ সদস্যের একটি NDRF দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেয়। তাদের সঙ্গে মহকুমা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দল, অগ্নিনির্বাপক দপ্তর এবং টিএসআর-এর দুর্যোগ মোকাবিলা বাহিনীও যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অমরজিৎ পালের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় দেওনদীতে মাছ ধরতে গিয়ে প্রবল জলস্রোতে তলিয়ে নিখোঁজ হন অমরজিৎ পাল। ঘটনার পর স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে কাঞ্চনপুর মহকুমা শাসক আশীষ কুমার বিশ্বাসের নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন দপ্তর ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।গোটা বিষয় নিয়ে কী জানালেন কাঞ্চনপুর মহকুমা শাসক আশীষ কুমার বিশ্বাস, শুনুন বিস্তারিত।
গর্জি পেট্রোল পাম্পের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ উঠে আসলো!
নিজস্ব প্রতিনিধি: গোমতী জেলার গর্জি পেট্রোলপাম্পের বিরুদ্ধে কালোবাজিরর অভিযোগ উঠেআসলো। ড্রামেকরে অবৈধভাবে তেল বিক্রিকরে তেলের কৃত্তিম সংকট তৈরিকরার প্রচেষ্টা চালিয়েযাচ্ছে বলে অভিযোগ উঠেআসছে। শুক্রবার গর্জি পেট্রোলপাম্পে ড্রামেকরে অবৈধভাবে তেল বিক্রির চিত্র ফুটে উঠলো। এই চিত্রটি কেমেরা বন্দী করতেগেলে পাম্পের পক্ষথেকে সাংবাদিকদের বাঁধাদেওয়াহয়। গর্জী পেট্রোল পাম্পের ম্যানেজার নারায়ন সাহার নিকট বিষয়টি জানতেচাইলে তিনি জানান কৃষকদের জন্য ড্রামে তেল দেওয়াহচ্ছে। কিন্তু উনার কাছে বৈধ কাগজপত্র দেখতেচাইলে তিনি সঠিক তথ্য দিতেপারেননি। স্থানীয় লোকজনদের অভিযোগ ম্যানেজার ইচ্ছাকৃতভাবে ড্রামেকরে অবৈধভাবে তেলবিক্রকরে কালোবাজারি করেযাচ্ছে। পাম্পে তেলশেষ হয়েগেলে পাম্পের বাইরেথেকে অধিকমূল্যে তেল ক্রয়করতে হয় লোকজনদের। অপরদিকে ড্রামে করেতেল বিক্রিকরার ফলে পাম্পে লোকজনেরা অধিকসময়ধরে লাইনধরেথাকতেহয়। শুক্রবার গর্জি পেট্রোলপাম্পে অবৈধভাবে তেল বিক্রির খবরপেয়ে ঘটনাস্থলে ছুটেযায় গর্জি ফাঁড়ী থানার পুলিশ। পুলিশ সমস্ত ঘটনার বিষয়ে তদন্ত করছেন। সকলে চাইছে গর্জি পেট্রোলপাম্পে অবৈধ তেল বিক্রির বিষয়ে প্রসাশন সঠিকপদক্ষেপ গ্রহনকরেন।
নিহত কর্মীর বাড়িতে খোঁজ নিতে বিধায়ক রাম প্রসাদ পাল
নিজস্ব প্রতিনিধি: শহরতলী কাঁঠালতলীতে খুন হওয়া সমীর দাসের বাড়িতে গেলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। এদিন তিনি সমীর দাসের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সমীর দাসের প্রতীকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং খুনিদের উপযুক্ত শাস্তির আশ্বাস দিলেন পরিবারকে। এবং এলাকাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান রাখেন তিনি। পাশাপাশি এলাকার মধ্যে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে বিধায়ক সর্বদা পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, আইন আইনের পথে চলবে । কোন অপরাধী ছাড় পাবেনা । তবে , আইনকে নিজের হাতে তুলে নিয়ে অশান্তি কোনভাবে কাম্য নয় । নিহত কর্মীর পরিবারের সদস্যদের খোঁজ খবর নিয়ে সব রকমের সাহার্য্য সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিধায়ক রাম প্রসাদ পাল । এদিন নিহতের পরিবার বিধায়ককে পেয়ে কান্নায় ভেংগে পড়েছে…
উন্নয়ন ও বিকাশ একমাত্র লক্ষ্য বিজেপির : বিকাশ
নিজস্ব প্রতিনিধি: গ্রামাঞ্চলের মানুষের দৈনন্দিন সমস্যা ও উন্নয়নমূলক চাহিদাকে গুরুত্ব দিয়ে মাঠপর্যায়ে জনসংযোগ জোরদার করেছে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডল। দলের উদ্যোগে চলমান ‘বুথ চলো অভিযান’-এর মাধ্যমে বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছ থেকে উঠে আসা সমস্যাগুলি প্রশাসনের নজরে আনতে সক্রিয় ভূমিকা নিচ্ছেন জনপ্রতিনিধি ও দলীয় নেতৃত্ব। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমার আরডি (রুরাল ডেভেলপমেন্ট) দপ্তরের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী Bikash Debbarma। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি কৃষ্ণপুর মণ্ডলের সহ-সভাপতি গোপাল দাস-সহ অন্যান্য নেতৃত্ব।বৈঠকে আরডি তেলিয়ামুড়া সাব-ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বর্তমান অগ্রগতি, চলমান কাজের অবস্থা এবং ভবিষ্যৎ নির্মাণ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কার, আধুনিক শ্মশানঘাট নির্মাণ, কালভার্ট নির্মাণ এবং আরডি দপ্তরের অধীনস্থ অন্যান্য জনস্বার্থমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়।সূত্রের খবর, বুথ চলো অভিযানের সময় বিভিন্ন এলাকার বাসিন্দারা যে সমস্যাগুলির কথা তুলে ধরেছেন, সেগুলিকেই অগ্রাধিকার ভিত্তিতে প্রশাসনের সামনে উপস্থাপন করা হয়েছে। মন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের জনস্বার্থে উন্নয়নমূলক কাজের গতি আরও বাড়ানোর আহ্বান জানান।এরপর মন্ত্রী বিকাশ দেববর্মা ডিডাব্লিউএস (পানীয় জল ও স্যানিটেশন) দপ্তরের কার্যালয়েও যান। সেখানে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় পানীয় জলের সংকট, বিকল হয়ে থাকা জল সরবরাহ প্রকল্প এবং অচল পানীয় জলের উৎসগুলির সংস্কার নিয়ে দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত মেরামত ও পুনরুদ্ধার কাজ সম্পন্ন করার নির্দেশও দেন তিনি।স্থানীয়দের মতে, মাঠপর্যায়ে সরাসরি মানুষের সমস্যার খোঁজ নিয়ে প্রশাসনিক স্তরে তা সমাধানের উদ্যোগ গ্রহণ করায় উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে। বুথ চলো অভিযানের মাধ্যমে জনসাধারণের সঙ্গে প্রশাসনের সেতুবন্ধন আরও মজবুত হবে বলেও আশা প্রকাশ করেছেন অনেকেই।
পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে খুন এক বিবাহিত যুবক! ঘটনায় উত্তেজনা গোটা এলাকায়!!
নিজস্ব প্রতিনিধি: আঞ্চলিক থানার অন্তর্গত কাঠালতলী এলাকার সমীর দাসের সাথে বিবাদ চলছিল একই এলাকার স্বপন সূত্রধর ওরফে সপ্পার। সেই শত্রুতার জেরে সোমবার গভীর রাতে সমীর দাস তার নিজের স্কুটি নিয়ে বাড়িতে আসার পথে কাঠালতলী শনি মন্দিরের সামনে অভিযুক্ত স্বপন সূত্রধর সমীর দাসকে স্কুটি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনাস্থলে ই প্রাণ হারায় সমীর দাস। ঘটনার পর অভিযুক্ত স্বপন সূত্রধর পালিয়ে যায়। পরে স্থানীয়রা সমীর দাসের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে তার পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা ছুটে আসে। খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাস সহ বিশাল নিরাপত্তা বাহিনী নিয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে। পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় ফরেনসিক টিম ও ডগ স্কোয়ার্ড কে। ফরেন্সি টিম ঘটনাস্থলে পৌঁছে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে। মঙ্গলবার সকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাড়তি নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা করা হয় এলাকায়। সোমবার রাতেই স্বপন দাসের রক্তাক্ত দেহ ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়। তবে পুলিশ অভিযুক্ত স্বপন সূত্রধরকে জালে তুলতে মাঠে নেমেছে। এই ঘটনায় সমীর দাসের পরিবার অভিযুক্ত স্বপন সূত্রধরের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে।
অজ্ঞাত কারণে রাস্তার সংস্কারের কাজ বন্ধ!
নিজস্ব প্রতিনিধি: ৫ কোটির রাস্তায় লুটপাট—অর্ধেক কাজ করেই টাকা হজম, জলাবদ্ধতায় পুকুর বক্সনগরের আড়ালিয়া-ময়নামা সড়ক; অবরোধের হুঁশিয়ারি। কোটি টাকা বরাদ্দের রাস্তার কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে বক্সনগর বিধানসভার আড়ালিয়া গ্রামে। আড়ালিয়া হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে আড়ালিয়া হয়ে ময়নামা যাওয়ার প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কটির কাজ অর্ধেক করেই বাকি টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। গ্রামবাসীদের অভিযোগ, দায়সারা ভাবে কিছুটা কাজ করে ঠিকাদার ও সংশ্লিষ্ট দপ্তর হাত গুটিয়ে নিয়েছে। বর্তমানে রাস্তার অবস্থা বেহাল। সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটুজল জমে পুকুরে পরিণত হয়েছে। নিত্যদিন এই জল মাড়িয়েই স্কুল-কলেজে যেতে বাধ্য হচ্ছে এলাকার ছাত্রছাত্রীরা। রোগী নিয়ে হাসপাতালে যেতেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা বলে “৫ কোটি টাকার কাজ হলে রাস্তা এমন হবে কেন? অর্ধেক কাজ করেই বাকি টাকা মায়ের ভোগে চলে গেছে। আমরা প্রতিদিন মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাচল করি।” ক্ষুব্ধ এলাকাবাসীর হুঁশিয়ারি, দ্রুত রাস্তার সংস্কার কাজ শুরু না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এবং সড়ক অবরোধ করতে বাধ্য হবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কোনো আধিকারিকের বক্তব্য পাওয়া যায়নি।
খোয়াইয়ে আবারও বাংলাদেশি নাগরিক আটক!ধলাবিলে চাঞ্চল্য !
নিজস্ব প্রতিনিধি: সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ রুখতে যখন নিরাপত্তা জোরদার করা হয়েছে, ঠিক তখনই খোয়াইয়ে আবারও এক বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ। ধৃত যুবকের নাম মনা কুমার দাস (৩০)। তিনি বাংলাদেশের রংপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।গতকাল রবিবার রাত আনুমানিক ৮টা নাগাদ খোয়াইয়ের ধলাবিল সংলগ্ন এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। যুবকের কথাবার্তা এবং আচরণে সন্দেহ হওয়ায় এলাকার সাধারণ মানুষ তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সন্তোষজনক উত্তর না মেলায় এবং তিনি বাংলাদেশি নাগরিক বুঝতে পেরে অবিলম্বে স্থানীয় থানায় খবর দেওয়া হয়।খবর পেয়ে খোয়াই থানার পুলিশ দ্রুত ধলাবিল এলাকায় ছুটে আসে এবং স্থানীয়দের হাত থেকে ওই যুবককে নিজেদের হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক স্বীকার করেছেন যে তাঁর নাম মনা কুমার দাস, পিতা বীরেন চন্দ্র দাস এবং তাঁর বাড়ি বাংলাদেশের রংপুর জেলায়।বৈধ কাগজপত্র ছাড়া কীভাবে তিনি ভারতীয় সীমান্তে প্রবেশ করলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী আইনি কার্যক্রম ও জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনার পর থেকে ধলাবিল ও সংলগ্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন?
নিজস্ব প্রতিনিধি:..দপ্তরের কর্মীদের অনিয়মিত উপস্থিতি, অফিস চলাকালীন সময়ে নেশাজাতীয় দ্রব্য সেবনের অভিযোগ এবং প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।পানিসাগর মহকুমার রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগে গিয়ে দেখা গেল এক অভিনব চিত্র। অভিযোগ, দপ্তরের বেশ কয়েকজন কর্মচারী নিয়মিতভাবে অফিসে উপস্থিত থাকেন না। নির্ধারিত সময়ে বহু কর্মীর দেখা মেলে না, ফলে ব্যাহত হচ্ছে দপ্তরের স্বাভাবিক কাজকর্ম।আরও গুরুতর অভিযোগ, অফিস কক্ষের মধ্যেই কিছু কর্মচারী নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করছেন। সরকারি দপ্তরের শৃঙ্খলা ও কর্মপরিবেশকে উপেক্ষা করে যেন পুরো অফিসটি একটি ক্লাবঘরে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। তাদের দাবি, সরকারি দপ্তরে এমন অনিয়ম চলতে থাকলে পরিষেবা প্রাপ্তিতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হবে।সরকারি দপ্তরে কর্মচারীদের উপস্থিতি ও শৃঙ্খলা বজায় রাখা প্রশাসনের অন্যতম দায়িত্ব। কিন্তু পানিসাগরের এই দপ্তরকে ঘিরে ওঠা অভিযোগের পরেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এই দফতরের কর্মচারীগণ রাজনৈতিক নেতৃত্ব বর্গদেরও বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মন মাফিক তাদের কাজকর্ম অব্যাহত রাখছেন বলে খবর। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অভিযোগগুলির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কিনা।
0
মেয়ের অসহায়ত্ব দেখে লোহার গেইটে মথা ঠুকছেন পিতা
নিজস্ব প্রতিনিধি: গেট বন্ধ দেখে মেয়েটি যখন কান্নায় ভেঙে পড়ে, তখন তার অসহায় বাবা এই চরম মানসিক আঘাত সহ্য করতে না পেরে নিজের মাথা ওই লোহার গেটেই ঠুকতে শুরু করেন। এরপরই তিনি আক্ষরিক অর্থেই রাস্তার পাথুরে মাটিতে লুটিয়ে পড়েন।বাবার বুকে মেয়ের কান্না: বাবার এই অবস্থা দেখে মেয়েটি নিজের পরীক্ষার কষ্টের কথা ভুলে বাবাকে জড়িয়ে ধরে রাস্তায় শুয়ে চিৎকার করে কাঁদতে থাকে। চারপাশের মানুষ তাদের তোলার চেষ্টা করছেন, আর বাবা বুক চাপড়ে কাঁদছেন— এই দৃশ্য যেকোনো পাথরের মনকেও গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।RE NEET পরীক্ষার কেন্দ্রের বাইরের ভিডিও।একজন ছাত্রী পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে সামান্য দেরি করায় তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।ঘটনাটি মধ্যপ্রদেশের বিদিশা।
Top News
View All →রহস্যময় গর্ত ঘিরে চাঞ্চল্য!বিশালগড় থানার ব্রজপুর কানাইবাড়িতে।
June 26th, 2026
মাছ ধরতে গিয়ে নিখোঁজ!
June 26th, 2026
গর্জি পেট্রোল পাম্পের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ উঠে আসলো!
June 26th, 2026
নিহত কর্মীর বাড়িতে খোঁজ নিতে বিধায়ক রাম প্রসাদ পাল
June 25th, 2026
উন্নয়ন ও বিকাশ একমাত্র লক্ষ্য বিজেপির : বিকাশ
June 23rd, 2026
পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে খুন এক বিবাহিত যুবক! ঘটনায় উত্তেজনা গোটা এলাকায়!!
June 23rd, 2026