নিজস্ব প্রতিনিধি: রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল যাত্রাপুর থানা, থানার অন্তর্গত কালিখলা ও লেদরাবাড়ি থেকে ৯৭৯ কেজি শুকনো গাজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।টানা পাঁচ ঘন্টা ধরে চালানো এই অভিযানে 979 কেজি শুকনো গাঁজা উদ্ধারে সক্ষম হলো সিপাহীজলা জেলার যাত্রাপুর পুলিশ প্রশাসন। ত্রিপুরা গোয়েন্দা শাখার প্রাপ্ত সংবাদের ভিত্তিতে চলা অভিযানে যাত্রাপুর থানার অন্তর্গত লেদ্রাবাড়ি এবং উত্তর কালিখলা এলাকা থেকে মাটি খুঁড়ে ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় অভিযানকারী দল। স্পেশাল টাস্ক ফোর্স, টিএসআর, এবং যাত্রাপুর থানা পুলিশের যৌথ অভিযানে আসে এই সফলতা। যার নেতৃত্ব দেন যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক।
জানা যায় গভীর জঙ্গলে মাটির নিচে পুতা ছিল ২৭ টি ড্রাম এবং দুটি বস্তায় ভর্তিয় ছিল 979 কেজি গাঁজা গুলি । দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে জব্দকৃত গাঁজা ভর্তি ড্রামগুলি উদ্ধার করে যাত্রাপুর থানায় আনতে সক্ষম হয় অভিযানকারী দল। পরে এক সাক্ষাতে অভিযান প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক।আগামী দিনে এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানান ওসি, পাশাপাশি তিনি আরো জানান উদ্ধারকৃত এই গাঁজা গুলির আনুমানিক বাজার মূল্য প্রায়ই কোটি টাকার কাছাকাছি হবে।