নিজস্ব প্রতিনিধি : ধর্মনগর জেলা হাসপাতালে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলা!!পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা!!! উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে বুধবার এক অপ্রত্যাশিত ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। চিকিৎসার জন্য হাসপাতালে আসা এক ব্যক্তি আচমকাই সেখানে উপস্থিত অন্য এক ব্যক্তির উপর হামলা চালায়। ঘটনায় হাসপাতাল চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।এক ব্যক্তির হঠাৎ করে আক্রমণের ঘটনায় অপর ব্যক্তি সামান্য আহত হন। হাসপাতালে উপস্থিত লোকজন দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।ঘটনার খবর পেয়ে দ্রুত ধর্মনগর থানার পুলিশ হাসপাতালে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।পরে প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন এবং বেশ কিছুদিন দিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন।