৬৫তম রাজ্য ভিত্তিক শিক্ষক দিবস উদযাপন করা হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে
নিজস্ব প্রতিনিধি: বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলার রবীন্দ্র শতবার্ষিক ভবনে যথাযোগ্য মর্যাদায় ৬৫তম রাজ্যভিত্তিক শিক্ষক দিবস উদযাপন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা, উচ্চশিক্ষা দপ্তরের ককবরক, সংখ্যালঘু ও অন্যান্য বিষয়ের অধিকর্তা আনন্দ হরি জমাতিয়া, আইএএস সুমিত রায় চৌধুরী এবং রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ অধিকর্তা লালনুননেমিং ডারলংসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ৬৫তম রাজ্যভিত্তিক শিক্ষক দিবস অনুষ্ঠানের শুভ সূচনা করেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মনসহ উপস্থিত অন্যান্য সম্মানীয় অতিথিরা। অনুষ্ঠানে শিক্ষক সমাজের অবদান ও শিক্ষাক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
দিল্লি থেকে ফিরেই ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রী মানিক সাহার!
নিজস্ব প্রতিনিধি:ভোটের অঙ্ক, জোটের সমীকরণ এবং আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীকে ঘিরে রাস্তা অবরোধ—একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কী বললেন মুখ্যমন্ত্রী?দিল্লি সফর শেষে রাজ্যে ফিরেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। রাজ্যে ফিরে আসার পর আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচন, নির্বাচনে সম্ভাব্য জোটের সমীকরণ, ভোটের অঙ্ক এবং আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীকে ঘিরে রাস্তা অবরোধের মতো সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন তিনি।ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। কোন দলের সঙ্গে জোট হবে, কীভাবে হবে নির্বাচনী সমীকরণ—তা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।নির্বাচন, জোটের সম্ভাবনা এবং রাস্তা অবরোধের ঘটনায় সরকারের অবস্থান নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা ঠিক কী বললেন—শুনুন তাঁর মুখেই।
এটিএমের কপার তার চুরির অভিযোগে কুখ্যাত চোর আটক
নিজস্ব প্রতিনিধি:কল্যাণী, আশ্রম চৌমুহনি, এম বি ইউনিভার্সিটি ও শিবনগর এলাকায় একের পর এক এটিএমের কপার তার চুরির ঘটনায় অবশেষে সাফল্য পেল পূর্ব থানার পুলিশ। চুরি যাওয়া সামগ্রীসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট এলাকাগুলোতে এটিএমের কপার তার চুরির ঘটনা ঘটছিল। বিষয়টি নিয়ে অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পূর্ব থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে অভিযানে নেমে চুরি যাওয়া সামগ্রীসহ অভিযুক্তকে আটক করা হয়।ঘটনার বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার। তিনি জানান, চুরির ঘটনাগুলোর সঙ্গে আটক ব্যক্তির সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ।অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এটিএমের কপার তার চুরির সঙ্গে জড়িত অন্যান্য তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে তদন্তকারী পুলিশ। ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
মামার বাড়ি থেকে ফেরা হল না লিটন ভৌমিকের!
নিজস্ব প্রতিনিধি: নিজের অটো চালিয়ে ঘরে ফেরার পথে রাস্তায় পিষে মরল অটো চালক। ঘটনা আমতলি থানার সন্নিকটে বৈষ্ণব টিলাস্হিত বাইপাস সড়কে। নিহতের নাম লিটন ভৌমিক। বয়স ৩০। বাড়ি দক্ষিণ চাম্পামুড়ায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করলেও ঘাতক গাড়িটিকে খুঁজে পায়নি পুলিশ।
সরকার দাবি মেনে নিলে বন্ধ প্রত্যাহার করে নেব,খোয়াই চৌমুণীতে জাতীয় সড়ক অবরোধকারী
নিজস্ব প্রতিনিধি; পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল ছয়টা থেকে বড়মুড়া হাতাইকতর,মোহনপুর খোয়াই চৌমুণী, ব্রিগুদাস এলাকায় জাতীয় সড়ক এবং রেল অবরোধ করে বিভিন্ন দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনগুলির সদস্যরা।মোহনপুর খোয়াই চৌমুণীতে এই বন্ধ কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ATTF সংগঠনের সহ সম্পাদক সুকুমার দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি তাই এই বন্ধ কর্মসূচি পাশাপাশি বলেন সরকার যদি দাবি মেনে নেই ৭২ ঘন্টার বন্ধ আজকে প্রত্যাহার করতে প্রস্তুত অবরোধকারীরা
১৫ কমলাসাগর বিজেপি মন্ডলের উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি:শুক্রবার দুপুরে ১৫ কমলারসাগর মন্ডলের উদ্যোগে কাজারিয়া কমিউনিটি হলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেব রায়, সিপাহী জলা জেলা উত্তরের যুব মোর্চার সভাপতি সৈকত সাহা, জেলা উত্তরের সভাপতি বিপ্লব চক্রবর্তী, কমলা সাগর বিধানসভার কেন্দ্রের বিধাইকা অন্তরা সরকার দেব, যুব মোর্চার রাজ্য সভাপতি অরিন্দম দেব সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা। এই সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেব রায় বলেন মানুষকে প্রতিদিন আপডেট রাখতে হবে।
কাঁচা রাস্তার দুর্ভোগে নাজেহাল গ্রামবাসী! দ্রুত সংস্কারের দাবি ভোট বয়কটের হুঁশিয়ারি!!
নিজস্ব প্রতিনিধি: বর্ষা শুরু হতেই ফের বেহাল দশা জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের চরমপাই পাড়ার এবং মধুলা সর্দার পাড়ার যাতায়াতের রাস্তার। দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় থাকা এই রাস্তা বর্ষার জলে কর্দমাক্ত হয়ে পড়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, রাস্তার বিভিন্ন অংশে বৃষ্টির জল জমে তৈরি হয়েছে কাদা ও বড় বড় গর্ত। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে ছাত্রছাত্রী, বয়স্ক ব্যক্তি ও অসুস্থ রোগীদের যাতায়াতে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। গ্রামবাসীদের একাংশের ক্ষোভ, বছরের পর বছর ধরে রাস্তার সমস্যার কথা সংশ্লিষ্ট মহলের নজরে আনা হলেও স্থায়ী সমাধান হয়নি। বর্ষা এলেই কাঁচা রাস্তার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ফলে কার্যত কাদা-পাঁক পেরিয়েই চলাচল করতে হচ্ছে আমজনতাকে।এদিকে রাস্তার এই দুরবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে ভোট বয়কটের পথেও হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীদের একাংশ।এখন দেখার বিষয়, সংবাদ প্রকাশের পর জোলাইবাড়ি ব্লক প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি কতটা গুরুত্ব দিয়ে দেখেন এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেন।
মনু নদীর বাঁধের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন হবে আশ্বাস মন্ত্রী টিংকু রায়ের
নিজস্ব প্রতিনিধি: ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় মনু নদীর বাঁধ সংস্কার কাজকে কেন্দ্র করে দেখা দিয়েছে সীমান্ত সংক্রান্ত জটিলতা! বাঁধ সংস্কারের একটি অংশের কাজ করতে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেওয়ায় বর্তমানে ওই অংশের কাজ বন্ধ রয়েছে। শুক্রবার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়।মন্ত্রী টিংকু রায়ের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী সহ অন্যান্য জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। মন্ত্রী বাঁধের বর্তমান পরিস্থিতি এবং অসম্পূর্ণ সংস্কার কাজের বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করেন।
মানবতাই আসল ধর্ম , বার্তা রাজ্য সভার সাংসদ রাজীব ভট্টাচার্য্যের
আগরতলা, ৪ সেপ্টেম্বর:শুভ জন্মাষ্টমীর পুণ্য তিথিকে সামনে রেখে আগরতলার জগহরিমুড়াস্থিত শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা বাড়িতে নতুন কমিউনিটি হল ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই কমিউনিটি হল ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।জানা গেছে, রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্যের সরকারি উন্নয়ন তহবিল থেকে শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা বাড়িতে একটি কমিউনিটি হল নির্মাণের জন্য অর্থরাশি প্রদান করা হয়েছে। এই উদ্যোগের ফলে আগামী দিনে মন্দির প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আরও সুন্দর ও সুষ্ঠুভাবে করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয়রা।ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই মন্দির প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়েছে। শুভ জন্মাষ্টমীর পুণ্য তিথিতে এই নির্মাণকাজের সূচনা হওয়ায় ভক্তদের মধ্যেও বিশেষ উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় বাসিন্দা, ভক্ত-অনুরাগী এবং মন্দির কমিটির সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিশেষ অনুষ্ঠানের সংবাদমাধ্যমে প্রচারের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। তাঁদের আশা, নতুন কমিউনিটি হলটি ভবিষ্যতে এলাকার মানুষের সামাজিক ও ধর্মীয় বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দুর্গা চৌমুহনীতে জলাশয় উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন
নিজস্ব প্রতিনিধি: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের দুর্গা চৌমুহনী (রামঠাকুর লেন) এলাকায় নিউ স্টার ক্লাবের পেছনে জলাশয় উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস সহ পুর নিগমের অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।এই প্রকল্প বাস্তবায়নের ফলে সংশ্লিষ্ট এলাকার জলাশয়টির সৌন্দর্যায়ন ও উন্নয়নের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বিভিন্নভাবে উপকৃত হওয়ার আশা করা হচ্ছে।
Top News
View All →৬৫তম রাজ্য ভিত্তিক শিক্ষক দিবস উদযাপন করা হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে
September 5th, 2026
দিল্লি থেকে ফিরেই ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রী মানিক সাহার!
September 5th, 2026
এটিএমের কপার তার চুরির অভিযোগে কুখ্যাত চোর আটক
September 5th, 2026
মামার বাড়ি থেকে ফেরা হল না লিটন ভৌমিকের!
September 5th, 2026
সরকার দাবি মেনে নিলে বন্ধ প্রত্যাহার করে নেব,খোয়াই চৌমুণীতে জাতীয় সড়ক অবরোধকারী
September 4th, 2026
১৫ কমলাসাগর বিজেপি মন্ডলের উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা
September 4th, 2026