সরকার দাবি মেনে নিলে বন্ধ প্রত্যাহার করে নেব,খোয়াই চৌমুণীতে জাতীয় সড়ক অবরোধকারী
নিজস্ব প্রতিনিধি; পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল ছয়টা থেকে বড়মুড়া হাতাইকতর,মোহনপুর খোয়াই চৌমুণী, ব্রিগুদাস এলাকায় জাতীয় সড়ক এবং রেল অবরোধ করে বিভিন্ন দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনগুলির সদস্যরা।মোহনপুর খোয়াই চৌমুণীতে এই বন্ধ কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ATTF সংগঠনের সহ সম্পাদক সুকুমার দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি তাই এই বন্ধ কর্মসূচি পাশাপাশি বলেন সরকার যদি দাবি মেনে নেই ৭২ ঘন্টার বন্ধ আজকে প্রত্যাহার করতে প্রস্তুত অবরোধকারীরা
১৫ কমলাসাগর বিজেপি মন্ডলের উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি:শুক্রবার দুপুরে ১৫ কমলারসাগর মন্ডলের উদ্যোগে কাজারিয়া কমিউনিটি হলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেব রায়, সিপাহী জলা জেলা উত্তরের যুব মোর্চার সভাপতি সৈকত সাহা, জেলা উত্তরের সভাপতি বিপ্লব চক্রবর্তী, কমলা সাগর বিধানসভার কেন্দ্রের বিধাইকা অন্তরা সরকার দেব, যুব মোর্চার রাজ্য সভাপতি অরিন্দম দেব সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা। এই সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেব রায় বলেন মানুষকে প্রতিদিন আপডেট রাখতে হবে।
কাঁচা রাস্তার দুর্ভোগে নাজেহাল গ্রামবাসী! দ্রুত সংস্কারের দাবি ভোট বয়কটের হুঁশিয়ারি!!
নিজস্ব প্রতিনিধি: বর্ষা শুরু হতেই ফের বেহাল দশা জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের চরমপাই পাড়ার এবং মধুলা সর্দার পাড়ার যাতায়াতের রাস্তার। দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় থাকা এই রাস্তা বর্ষার জলে কর্দমাক্ত হয়ে পড়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, রাস্তার বিভিন্ন অংশে বৃষ্টির জল জমে তৈরি হয়েছে কাদা ও বড় বড় গর্ত। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে ছাত্রছাত্রী, বয়স্ক ব্যক্তি ও অসুস্থ রোগীদের যাতায়াতে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। গ্রামবাসীদের একাংশের ক্ষোভ, বছরের পর বছর ধরে রাস্তার সমস্যার কথা সংশ্লিষ্ট মহলের নজরে আনা হলেও স্থায়ী সমাধান হয়নি। বর্ষা এলেই কাঁচা রাস্তার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ফলে কার্যত কাদা-পাঁক পেরিয়েই চলাচল করতে হচ্ছে আমজনতাকে।এদিকে রাস্তার এই দুরবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে ভোট বয়কটের পথেও হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীদের একাংশ।এখন দেখার বিষয়, সংবাদ প্রকাশের পর জোলাইবাড়ি ব্লক প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি কতটা গুরুত্ব দিয়ে দেখেন এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেন।
মনু নদীর বাঁধের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন হবে আশ্বাস মন্ত্রী টিংকু রায়ের
নিজস্ব প্রতিনিধি: ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় মনু নদীর বাঁধ সংস্কার কাজকে কেন্দ্র করে দেখা দিয়েছে সীমান্ত সংক্রান্ত জটিলতা! বাঁধ সংস্কারের একটি অংশের কাজ করতে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেওয়ায় বর্তমানে ওই অংশের কাজ বন্ধ রয়েছে। শুক্রবার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়।মন্ত্রী টিংকু রায়ের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী সহ অন্যান্য জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। মন্ত্রী বাঁধের বর্তমান পরিস্থিতি এবং অসম্পূর্ণ সংস্কার কাজের বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করেন।
মানবতাই আসল ধর্ম , বার্তা রাজ্য সভার সাংসদ রাজীব ভট্টাচার্য্যের
আগরতলা, ৪ সেপ্টেম্বর:শুভ জন্মাষ্টমীর পুণ্য তিথিকে সামনে রেখে আগরতলার জগহরিমুড়াস্থিত শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা বাড়িতে নতুন কমিউনিটি হল ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই কমিউনিটি হল ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।জানা গেছে, রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্যের সরকারি উন্নয়ন তহবিল থেকে শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা বাড়িতে একটি কমিউনিটি হল নির্মাণের জন্য অর্থরাশি প্রদান করা হয়েছে। এই উদ্যোগের ফলে আগামী দিনে মন্দির প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আরও সুন্দর ও সুষ্ঠুভাবে করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয়রা।ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই মন্দির প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়েছে। শুভ জন্মাষ্টমীর পুণ্য তিথিতে এই নির্মাণকাজের সূচনা হওয়ায় ভক্তদের মধ্যেও বিশেষ উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় বাসিন্দা, ভক্ত-অনুরাগী এবং মন্দির কমিটির সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিশেষ অনুষ্ঠানের সংবাদমাধ্যমে প্রচারের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। তাঁদের আশা, নতুন কমিউনিটি হলটি ভবিষ্যতে এলাকার মানুষের সামাজিক ও ধর্মীয় বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দুর্গা চৌমুহনীতে জলাশয় উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন
নিজস্ব প্রতিনিধি: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের দুর্গা চৌমুহনী (রামঠাকুর লেন) এলাকায় নিউ স্টার ক্লাবের পেছনে জলাশয় উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস সহ পুর নিগমের অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।এই প্রকল্প বাস্তবায়নের ফলে সংশ্লিষ্ট এলাকার জলাশয়টির সৌন্দর্যায়ন ও উন্নয়নের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বিভিন্নভাবে উপকৃত হওয়ার আশা করা হচ্ছে।
বিমানবন্দরে পর্যটন মন্ত্রীর হাত ধরে সূচনা হলো ওবের পরিষেবা
নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরার পরিবহন ও পর্যটন ব্যবস্থায় যুক্ত হলো প্রযুক্তি ও আধুনিকতার এক নতুন অধ্যায়। মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে উদ্বোধন হয়। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অ্যাপভিত্তিক ক্যাব (Uber) পরিষেবা এবং ‘পর্যটন তথ্য কেন্দ্র’-এর শুভ সূচনা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে আগরতলা ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনকেও ভার্চুয়াল মাধ্যমে যুক্ত করা হয়। এর মাধ্যমে বিমানবন্দর ও রেলস্টেশন—পরিবহনের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে একই সময়ে অ্যাপভিত্তিক ক্যাব পরিষেবার সূচনা হলো। প্রযুক্তির এই সমন্বিত ব্যবহারের মধ্য দিয়ে যাত্রী ও পর্যটকদের জন্য বিমানবন্দর এবং রেলস্টেশন থেকে আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াতের নতুন সুযোগ তৈরি হলো। পরিবহন ব্যবস্থায় স্বাচ্ছন্দ্য, পর্যটনে নতুন আকর্ষণের মধ্য দিয়ে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে ত্রিপুরাকে একটি আধুনিক, নিরাপদ ও পর্যটকবান্ধব রাজ্য হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।
২৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে রাখি বন্ধন উৎসব, প্রাচ্যভারতী স্কুলে উৎসবের আমেজ
নিজস্ব প্রতিনিধি: ভাই-বোনের পবিত্র বন্ধন ও ভালোবাসার প্রতীক রাখি বন্ধন উৎসব উপলক্ষে আগরতলা পুর নিগমের ২৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলার প্রাচ্যভারতী স্কুলে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মণিমুক্ত ভট্টাচার্য সহ ওয়ার্ডের বিভিন্ন স্তরের কর্মী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সকলে একে অপরের হাতে রাখি পরিয়ে দেন এবং পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরেন।অনুষ্ঠানে বক্তারা রাখি বন্ধনের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সমাজে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান। ২৩ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে ওয়ার্ডের কর্মীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ফের অভিযানে নামল উদয়পুর মহকুমা প্রশাসন!
নিজস্ব প্রতিনিধি: উদয়পুর মহকুমা শাসকের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে উদয়পুর শহরের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালায় মহকুমা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ টিম। অভিযানে বিভিন্ন দোকানে অবৈধভাবে বিক্রি হওয়া তামাক জাতীয় দ্রব্য এবং নিষিদ্ধ প্লাস্টিকের কেরিব্যাগ উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। প্রশাসনের আধিকারিকরা শহরের বিভিন্ন মুদি দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা দিয়ে এই অভিযান চালান।মহকুমা শাসক ত্রিদিব সরকার জানান, যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠানের তামাক বিক্রির বৈধ লাইসেন্স নেই, অথচ অবৈধভাবে তামাক জাতীয় দ্রব্য বিক্রি করছেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যেসব ব্যবসায়ী এখনো পর্যন্ত উদয়পুর পৌর পরিষদের ট্রেড লাইসেন্স নবীকরণ করেননি, তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।তিনি আরও জানান, আগামী দিনেও উদয়পুর শহরে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। বিশেষ করে বিদ্যালয়ের ১০০ মিটারের মধ্যে কোনো ব্যবসায়ী তামাক জাতীয় দ্রব্য বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এদিনের অভিযানে প্রায় ৩৫ হাজার টাকার তামাক জাতীয় দ্রব্য ও বিভিন্ন প্লাস্টিকের কেরিব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে।
রাজ্যের অর্গানিক ধান ইউরোপে রওনা
নিজস্ব প্রতিনিধি: রাজ্য থেকে প্রথমবারের মতো ইউরোপের উদ্দেশ্যে পাড়ি দিল চার জাতের অর্গানিক ধান। এই উপলক্ষে এদিন আগরতলার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সহ কৃষি দপ্তরের আধিকারিকরা। সবুজ পতাকা নেড়ে চারটি গাড়িতে করে রপ্তানি করা ধান গুলোর যাত্রা শুরু করান মন্ত্রিসহ উপস্থিত অতিথিরা। এবারই প্রথম ধান রপ্তানি করা হয়েছে রাজ্য থেকে বিদেশে। এই উপলক্ষে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীয় ঘুরে দেখেন মন্ত্রী। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অর্গানিক চাষিরা এই কর্মসূচিতে এসেছিলেন।
Top News
View All →সরকার দাবি মেনে নিলে বন্ধ প্রত্যাহার করে নেব,খোয়াই চৌমুণীতে জাতীয় সড়ক অবরোধকারী
September 4th, 2026
১৫ কমলাসাগর বিজেপি মন্ডলের উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা
September 4th, 2026
কাঁচা রাস্তার দুর্ভোগে নাজেহাল গ্রামবাসী! দ্রুত সংস্কারের দাবি ভোট বয়কটের হুঁশিয়ারি!!
September 4th, 2026
মনু নদীর বাঁধের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন হবে আশ্বাস মন্ত্রী টিংকু রায়ের
September 4th, 2026
মানবতাই আসল ধর্ম , বার্তা রাজ্য সভার সাংসদ রাজীব ভট্টাচার্য্যের
September 4th, 2026
দুর্গা চৌমুহনীতে জলাশয় উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন
September 4th, 2026