নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরা বেম্বো মিশনের অধীন মোহনপুর মহকুমার অন্তর্গত সিমনা এলাকার বিভিন্ন বেম্বো প্রকল্প পরিদর্শনে আসেন ন্যাশনাল বেম্বো মিশনের বিশেষ প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন ভারত সরকারের জাতীয় বেম্বো মিশনের এডিশনাল কমিশনার কামনা শর্মা। এই প্রতিনিধি দল মোহনপুর মহকুমাধীন সিমনা বিধানসভার কাতলামারা, শরৎ চৌধুরি সহ বিভিন্ন এলাকায় অবস্থিত বেম্বো প্রকল্প পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধি দল বাঁশের চারা,ফুল, বাঁশ থেকে শুরু করে বাঁশের দ্বারা তৈরি বিভিন্ন প্রকল্প গুলি পরিদর্শন করেন। এদিন শিমনা এলাকা স্থিত রাধা মাধব নার্সারি, বাঁশগ্রাম বেম্বো প্রকল্প,ফ্যাশন হান্ডিক্রাফটস সহ বিভিন্ন প্রকল্প খতিয়ে দেখেন। এই পরিদর্শন নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জাতীয় বেম্বো মিশনের এডিশনাল কমিশনার কামনা শর্মা ত্রিপুরা রাজ্যের সিমনা এলাকার বেম্বো প্রকল্প গুলির ভুয়সী প্রশংসা করেন পাশাপাশি এই বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন উনার ২৩ ও ২৫ আগষ্ট দুই দিন ব্যাপী ত্রিপুরা রাজ্য সফর নিয়ে।