নিজস্ব প্রতিনিধি: সিপাহীজলা জেলার কলমচৌড়া, এবং নলছড়ে বিজেপির বোথ সভাপতি এবং কর্মীদের দ্বারা জাতীয় পতাকা উত্তোলনে সিপিআইএম কর্মীদের বাধা দেওয়া এবং পশ্চিম ত্রিপুরা জেলার ঢুকলি এলাকায় ডিআইএফ-এর রাজ্য সম্পাদক নবারুণ দেবের বাড়িতে যে রক্তদান শিবিরের আয়োজন চলছিল সে আয়োজনকে বানচাল করা এবং রক্তদান শিবির কে বিজেপি কর্মীদের দ্বারা বন্ধ করে দেওয়া পরিপ্রেক্ষিতে DYFI সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগ এক প্রতিবাদ মিছিল সংঘটিত করা হয় সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমায়। এদিন সিপিএম সোনামুড়া মহকুমা কার্যালয়ের সামনে থেকে DYFI এর যুবকর্মীরা সংগঠনের পতাকা হাতে নিয়ে এক প্রতিবাদ মিছিল সংঘটিত করে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে স্থানীয় রবীন্দ্রচৌহমনীতে এসে শেষ হয়। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে DYFI সোনামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ সাহা বলেন যে রাজ্যে মানুষ রক্ত দান শিবির করতে পারছে না যেখানে দেশের জাতীয় পতাকা উত্তোলন করতে পারছে না সেখানে কিসের আইনের শাসন রাজ্যের মুখ্যমন্ত্রী কে এদিন তীব্র কটাক্ষ করে তিনি বলেন বিজেপির গুন্ডাবাহিনী দের দিয়ে এভাবে সিপিএমকে এবং যুব সংগঠন DYFI-র কর্মীদের আটকানো যাবে না।
এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে DYFI এর কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।