নিজস্ব প্রতিনিধি:ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা এলাকার সায়দারপাড় ১ নম্বর ওয়ার্ডে গভীর রাতে এক ব্যক্তির ওপর ধারালো দা দিয়ে হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত প্রদীপ দাসকে প্রথমে ফটিকরায় হাসপাতাল এবং পরে ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।অভিযোগ, ৩০ জুন রাতে রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে হওয়া বচসার জের ধরে গভীর রাতে শিপ্রেন্দু দাস ওত পেতে থেকে প্রদীপ দাসের ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত দা উদ্ধার করে পুলিশ বাজেয়াপ্ত করেছে।আহতের স্ত্রীর গীতাঞ্জলি বিশ্বাসের অভিযোগ, পুরনো শত্রুতার জেরেই এই হামলা হয়েছে। এ ঘটনায় ফটিকরায় থানায় মামলা দায়ের করা হয়েছে। যার নম্বর ফটিকরায়/পিএস/২৩। পুলিশ তদন্ত শুরু করলেও প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত পলাতক। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে আহতের পরিবার।