নিজস্ব প্রতিনিধি:বামুটিয়া বিধানসভার অন্তর্গত কালীবাজার বামুটিয়া ব্লকের অন্তর্গত সব থেকে বড় সরকারি বাজার।এই কালী বাজার শুধু ব্লক এলাকার সব থেকে বড়বাজার নয় গোটা মোহনপুর মহকুমা সহ রাজ্যে সব্জির জন্য বিখ্যাত এই বাজার।এই বাজারে সব্জি বিক্রেতা সহ প্রতিদিন কয়েক হাজার ক্রেতা বিক্রেতার আগমন ঘটে কিন্তু ক্রেতা বিক্রেতার স্বার্থে মহকুমা,ব্লক বা পঞ্চায়েত প্রশাসনের কোনো উদ্যোগ নেই।বাজারে ক্রেতা বিক্রেতার স্বার্থে একটি সুলভ শৌচালয় করা হলেও ২ বছর যাবত রক্ষণাবেক্ষণের অভাবে জঙ্গলে পরিণত হয়েছে,এর দুর্গন্ধে এটি ব্যবহার করার কোনো সুযোগ নেই,সামান্য বৃষ্টিতে জলের উপরে ভাসে বাজারটি এবং মাছ ও মাংস বাজারের শেড থেকে শুরু করে গোটা এলাকা পরিণত ময়লা খলায়।কিছু দিন বাদে বাদে বাজার কমিটি ভাঙ্গা গড়া হলেও,এই বাজারে হয় না কোনো স্বচ্ছ ভারত অভিযান।বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতায় কোনো ভূমিকা নেই বাজার কমিটি। বামুটিয়া বিধানসভার এই কালী বাজার মোহনপুর মহকুমাধীন বামুটিয়া ব্লকের অধীন পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েত পরিচালনা করে থাকলেও উক্ত বিষয় গুলিতে জানানো হলেও কোনো ভূমিকা নেই।বাজারে বড় বড় দোকান বাড়ি থাকলেও নেই দোকান,ময়লার স্তুপে গোটা বাজার,জীবনের ঝুঁকি নিয়ে বাজারে প্রবেশ করতে হয় ক্রেতা বিক্রেতাদের,সুলভ শৌচালয় বন্ধ।এই বিষয়ে এক মাছ ব্যবসায়ী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উক্ত সমস্যা গুলির সমাধানের দাবি জানান পাশাপাশি তিনি বলেন ক্রেতা বিক্রেতাদের স্বার্থে সুলভ শৌচালয়টি ব্যবহারের যোগ্য করে দেওয়ার এবং পরবর্তীতে তারা নিজেরাই এর রক্ষণাবেক্ষণ করবেন।এখন দেখার বিষয় কবে নাগাদ,মহকুমা,ব্লক বা পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েত কালীবাজারের সমস্যা গুলি সমাধান করতে সক্ষম হয় বা উদ্যোগ গ্রহণ করে।