১,০৬১ শিক্ষক পদে নিয়োগ, এএমসিতে ২১৩ পদ সৃষ্টি; ৯.৯২ লক্ষ পরিবারকে বিনামূল্যে পুজোর রেশন
নিজস্ব প্রতিনিধি:আগরতলা, ৭ অক্টোবর: রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এর মধ্যে রয়েছে ১,০৬১ জন শিক্ষক নিয়োগ, আগরতলা পুরনিগমে (এএমসি) ২১৩টি নতুন পদ সৃষ্টি এবং গ্রুপ-বি, গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য ত্রিপুরা স্টাফ সিলেকশন কমিশন গঠন।মন্ত্রিসভার মুখপাত্র তথা খাদ্য, জনবণ্টন ও ভোক্তা বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধীনে নবম ও দশম শ্রেণির জন্য ৭০০ জন স্নাতক শিক্ষক (STGT) নিয়োগ করা হবে। এছাড়া প্রাথমিক শিক্ষা দপ্তরের অধীনে আরও ৩৬১ জন শিক্ষক নিয়োগ করা হবে। এর মধ্যে ৭৫ জন গ্র্যাজুয়েট শিক্ষক এবং ২৮৬ জন আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষক রয়েছেন।সুশান্ত চৌধুরী জানান, খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। বেকার চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলেও উল্লেখ করেন তিনি।এদিকে আগরতলা পুরনিগমে বিভিন্ন বিভাগে ২১৩টি পদ সৃষ্টি ও নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ইঞ্জিনিয়ারিং, পরিকল্পনা, অ্যাকাউন্টস, ইলেকট্রিক্যাল, সার্ভেয়িং, পরিদর্শন, কম্পিউটারসহ বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত পদ এতে অন্তর্ভুক্ত রয়েছে।গ্রুপ-বি, গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য ত্রিপুরা স্টাফ সিলেকশন কমিশন গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সুশান্ত চৌধুরী জানান, এই কমিশন নিজস্ব কাঠামো ও নিয়ম-কানুন অনুযায়ী একটি স্বশাসিত কমিশন হিসেবে কাজ করবে এবং বিভিন্ন পদে নিয়োগের জন্য পরীক্ষা পরিচালনা করবে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতেই রাজ্যে এই কমিশন গঠন করা হচ্ছে বলে জানান তিনি।শারদোৎসব ২০২৬ উপলক্ষে রাজ্যের ৯.৯২ লক্ষ রেশন কার্ডধারী পরিবারকে বিনামূল্যে খাদ্যসামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিটি পরিবারকে ১ কেজি চিনি, ২ কেজি ময়দা এবং ৫০০ গ্রাম সুজি দেওয়া হবে। এর জন্য প্রায় ৯৯২ মেট্রিক টন চিনি, ১,৯৮৪ মেট্রিক টন ময়দা এবং ২৪৩ মেট্রিক টন সুজির প্রয়োজন হবে। এই খাতে সরকারের আনুমানিক ব্যয় হবে ৯.৩৫ থেকে ৯.৮৫ কোটি টাকা।এছাড়াও এসসি ওয়েলফেয়ার সাব-কমিটির চেয়ারম্যান ও সদস্যদের বৈঠকে অংশগ্রহণের ভাতা ১০০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংখ্যালঘু কল্যাণ বিভাগের বোর্ডিং হাউসের ছাত্রছাত্রীদের দৈনিক ভাতাও ৬৫ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে।বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অধীনে আটটি লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) পদে নিয়োগের অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা।সুশান্ত চৌধুরী আরও জানান, নিয়মিত চিনি সরবরাহে সাময়িক যে সমস্যা তৈরি হয়েছে, তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের ভর্তুকি সংক্রান্ত কিছু প্রযুক্তিগত সমস্যা জড়িত রয়েছে। পুজোর পর বিষয়টি পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি।
১৯৩ কেজি গাঁজা বোঝাই গাড়ি সহ দুই জনকে আটক করে ধর্মনগর থানার পুলিশ!
নিজস্ব প্রতিনিধি: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নাকা চেকিং চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করল ধর্মনগর থানার পুলিশ। বুধবার বিকেলে ধর্মনগর থানার অন্তর্গত আনন্দবাজার নাকা চেকিং পয়েন্টে একটি চারচাকা মালবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১৯৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় গাড়ির চালক ও সহচালককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর জওয়ানদের নিয়ে আনন্দবাজার এলাকায় নাকা চেকিং চলছিল। সেই সময় আগরতলা থেকে ধর্মনগরের দিকে আসা একটি চারচাকা মালবাহী গাড়িকে সন্দেহ হওয়ায় থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়িটির নম্বর TR01BC1518। তল্লাশির একপর্যায়ে গাড়ির ভিতরে রাখা কালো প্লাস্টিকের ট্রেগুলোর নিচে একটি বিশেষভাবে তৈরি গোপন কক্ষের সন্ধান পান পুলিশকর্মীরা। ওই গোপন কক্ষ খুলে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ শুকনো গাঁজা। পুলিশ জানায়, মোট ২০টি বান্ডিলে গাঁজাগুলি অত্যন্ত কৌশলে গাড়ির গোপন চেম্বারের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। পুলিশের দাবি, গাঁজা লুকিয়ে রাখার জন্য গাড়ির ভিতরে বিশেষ কায়দায় গোপন কক্ষ তৈরি করা হয়েছিল। তল্লাশির সময় ওই কক্ষ থেকে গাঁজার বান্ডিল বের করতেও পুলিশকর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনায় গাড়ির চালক ও সহচালককে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন আগরতলার রামনগর এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে জোলাল উদ্দিন এবং আগরতলা বর্ডার গোল চক্কর এলাকার মুখলেস মিয়ার ছেলে মমিন মিয়া। পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া ১৯৫ কেজি শুকনো গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক ২০ থেকে ২৫ লক্ষ টাকা। বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ। গাঁজাগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, কার কাছ থেকে তা নেওয়া হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল—এসব বিষয় খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ আধিকারিকরা। এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া গাঁজা ও আটক দুই ব্যক্তিকে নিয়ে ইতিমধ্যেই পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। নাকা চেকিংয়ে পুলিশের এই বড়সড় সাফল্যে আন্তঃজেলা মাদক পাচারচক্রের বিরুদ্ধে তদন্ত আরও জোরদার হতে পারে বলে মনে করা হচ্ছে।
সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি: সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সরকারি কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কর্মচারীদের হাউস রেন্ট ভাতাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মুখ্যমন্ত্রী জানান, সরকারি কর্মচারীদের হাউস রেন্ট ভাতা এতদিন বেসিক পে-এর ৮ শতাংশ হারে দেওয়া হতো। এবার তা বাড়িয়ে বেসিকের ১০ শতাংশ করা হয়েছে। এই নতুন সুবিধা ১ অক্টোবর থেকে কার্যকর হবে।একইসঙ্গে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের বেতনেও অতিরিক্ত আর্থিক সুবিধা যুক্ত হবে। কর্মচারীদের স্বার্থ ও বর্তমান আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।সরকারের এই ঘোষণায় সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি ও সন্তোষের পরিবেশ তৈরি হয়েছে। ডিএ বৃদ্ধি এবং হাউস রেন্ট ভাতা বৃদ্ধির ফলে কর্মচারীদের মাসিক আয় কিছুটা বাড়বে, যা বর্তমান সময়ে তাঁদের আর্থিকভাবে উপকৃত করবে।মুখ্যমন্ত্রী জানান, সরকারি কর্মচারীরা রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। রাজ্যের উন্নয়ন ও সাধারণ মানুষের পরিষেবা প্রদানে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই কর্মচারীদের কল্যাণে সরকার ভবিষ্যতেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
ট্রাফিক বিধি নিয়ে বার্তা
নিজস্ব প্রতিনিধি: আগামী দুর্গাপুজা ২০২৬ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।আগামী ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে আগরতলার পূর্ব থানায় এই সভা অনুষ্ঠিত হবে। সভায় দুর্গাপুজার সময় শহর ও সংলগ্ন এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।শান্তিপূর্ণভাবে দুর্গাপুজা উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণই এই সভার মূল উদ্দেশ্য। এ বছর ‘ত্রিপুরা পুলিশের ১৫০ বছর’ উপলক্ষ্যও রয়েছে।
প্রতাপগড়ে ৪৩ নম্বর ওয়ার্ডের নতুন অফিসের শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি: আগরতলা পুর নিগমের দক্ষিণ জোনের অন্তর্গত প্রতাপগড় বাজার সংলগ্ন ৪৩ নম্বর ওয়ার্ডের নতুন অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার হাত ধরে এই নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, অভিজিৎ মল্লিক সহ আগরতলা পুর নিগম ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।নতুন অফিসের মাধ্যমে ৪৩ নম্বর ওয়ার্ডের নাগরিকদের বিভিন্ন পরিষেবা আরও সহজে ও দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়। স্থানীয় নাগরিকদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় বিষয়গুলি দ্রুত সমাধানের ক্ষেত্রেও এই অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গুলিবিদ্ধ সপ্তম শ্রেণির ছাত্র মারহেন রিয়াং
উদয়পুর প্রতিনিধি:নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির পড়ুয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুলিবিদ্ধ ছাত্রের নাম মারহেন রিয়াং। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে গোমতী জেলা হাসপাতালে।সংবাদে জানা যায়, কোনো এক সময় মারহেন রিয়াং গুলিবিদ্ধ হয়। তার শরীরের পেছনের অংশে গুলি লাগে এবং গুলিটি শরীর ভেদ করে সামনের পেটের অংশ দিয়ে বেরিয়ে যায় বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।তবে ঠিক কীভাবে এবং কোন পরিস্থিতিতে মারহেন গুলিবিদ্ধ হয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পরিবারের সদস্যদের পক্ষ থেকেও ঘটনার বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো সম্ভব হয়নি। ফলে ১২ বছরের ওই পড়ুয়া কীভাবে গুলিবিদ্ধ হলো, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে, ঘটনার প্রকৃত কারণ এবং গুলিবিদ্ধ হওয়ার পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তদন্তের পরই পুরো ঘটনার প্রকৃত রহস্য সামনে আসবে।
এক মর্মান্তিক ঘটনায় মৃত্যু দুই বছরের শিশু আকাশের, কান্নায় ভেঙে পারল গোটা এলাকা
নিজস্ব প্রতিনিধি: এয়ারপোর্ট থানাধীন তুফানিয়ালুঙ্গা চা বাগানের বাসিন্দা বিজয় তাঁতির বছর দুয়েকের সন্তান আকাশ তাঁতী।সে গোটা পাড়ায় সকালের প্রিয়।কিন্তু আজ সে সবাইকে ছেড়ে চলে গেলো।তার এই অকালে চলে যাওয়ার পেছনে আরেক মা'য়ের গাফিলতির আভিযোগ আকাশের পরিবারের।ঘটনার বিবরণে জানা যায় আকাশ তাঁতী তার প্রতিবেশীদের সঙ্গে খেলাধুলা করার সময় আরেক শিশু তাকে ধাক্কা মারে এবং সে মাটিতে পড়ে মাথায় আঘাত পান এবং তখন সেখানে ওই শিশুটির মা উপস্থিত থাকা সত্ত্বেও বিষয়টি আকাশ তাঁতির পরিবারকে জানান নি,ফলে তারা প্রাথমিক ভাবে মাথায় আঘাতের বিষয়টি জানতে পারেন নি।যখন জানতে পারেন তখন হাসপাতালে নিয়ে যাওয়া প্রায় ১৬ দিনের মাথায় সবাইকে কাদিয়ে ওপারে পারি দিলো আকাশ তাঁতী।তার এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে,কান্নায় ভেঙে পরলো তার পরিবার সহ গোটা এলাকার ছোট বড় সকলে।গোটা ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আকাশ তাঁতীকে ধাক্কা দেওয়া শিশুর অভিভাবকের সঠিক বিচার চান....
শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর উদ্যোগে বস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে রামনগর এলাকায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহার ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় নাগরিকদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রামনগরের বাণী বিদ্যাপীঠের ভগিনী নিবেদিতা অডিটোরিয়াম হলে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বহু নাগরিকের হাতে পুজোর উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সংশ্লিষ্ট মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব, সদর জেলা বিজেপি সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।এদিন মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এলাকার মহিলাদের শাড়ি এবং পুরুষদের বিভিন্ন ধরনের পোশাক তুলে দেওয়া হয়। দুর্গাপুজোর আনন্দে যাতে এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে মায়েরা নতুন পোশাক পরে উৎসবের আনন্দে সামিল হতে পারেন, সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে এই বস্ত্র বিতরণ কর্মসূচি বলে জানানো হয়।দুর্গোৎসবের আগে এই উদ্যোগকে ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়। উপস্থিত নাগরিকরা মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শান্তির বাজার প্রতিনিধিঃ যাত্রীবাহী বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাইক চালকের
নিজস্ব প্রতিনিধি: শান্তিরবাজার সরকারি ডিগ্রী কলেজ সংলগ্ন জাতীয় সড়কের উপর। নিহত বাইক চালকের নাম দীপঙ্কর তালুকদার (৪০)। তার বাড়ি শান্তিরবাজার মহকুমার মুহুরীপুরের রাধাগোবিন্দ আশ্রম এলাকায়। তিনি একজন গাড়ি চালক বলে জানা গেছে।জানা গেছে, জানা গেছে শনিবার দুপুর দেড়টা নাগাদ সাব্রুম থেকে আগরতলাগামী টি আর ০১ বি ১৩৯২ নম্বরের ভৌমিক ট্রেভেলস নামক বাসটি শান্তিরবাজার সরকারি ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকায় আসতেই মনুবাজার থেকে মুহুরীপুরগামী টি আর ০৮ এ ৬৭০২ বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় বাইক চালক দীপঙ্কর তালুকদার মারাত্মকভাবে রক্তাক্ত হয়ে রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় শান্তিরবাজার অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। তারা আহত বাইক চালক দীপঙ্কর তালুকদারকে শান্তিরবাজারস্থিত দক্ষিণ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষানিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে গাড়ির চালক ও সহচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে খবর। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
উন্নয়ন প্রকল্প ঘুড়ে দেখলেন মেয়র দীপক মজুমদার
নিজস্ব প্রতিনিধি: আগরতলা শহরের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র। বড়জলা মণ্ডলের ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন রাস্তা, পেপার ব্লকিং রোড ও ঢালাই রাস্তার কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি।পরিদর্শনের সময় সাহাপাড়া, সবজি পাড়া এবং দেশবন্ধু পাড়া এলাকাতেও যান মেয়র। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজ নেন।বিশেষভাবে নতুন নগর বাজারের পরিকাঠামো উন্নয়নের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হয়। সবজি ব্যবসায়ীসহ বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সুবিধার কথা মাথায় রেখে বাজারটিকে নতুনভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন মেয়র।এছাড়াও সাহাপাড়া এলাকায় একটি রাস্তার উদ্বোধন করা হয়। এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।পরিদর্শনে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র-ইন-কাউন্সিলর জগদীশ দাশসহ পুর নিগমের অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। স্থানীয়দের সুবিধা এবং এলাকার সার্বিক উন্নয়নকে সামনে রেখে আগামী দিনে আরও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে বলে জানানো হয়।
Top News
View All →১,০৬১ শিক্ষক পদে নিয়োগ, এএমসিতে ২১৩ পদ সৃষ্টি; ৯.৯২ লক্ষ পরিবারকে বিনামূল্যে পুজোর রেশন
October 7th, 2026
১৯৩ কেজি গাঁজা বোঝাই গাড়ি সহ দুই জনকে আটক করে ধর্মনগর থানার পুলিশ!
October 7th, 2026
সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর
October 6th, 2026
ট্রাফিক বিধি নিয়ে বার্তা
October 6th, 2026
প্রতাপগড়ে ৪৩ নম্বর ওয়ার্ডের নতুন অফিসের শুভ উদ্বোধন
October 4th, 2026
গুলিবিদ্ধ সপ্তম শ্রেণির ছাত্র মারহেন রিয়াং
October 4th, 2026