Tags

Share this article

 ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটির যৌথ পদযাত্রা, নির্বাচনী প্রচারে শাসক জোটের শক্তি প্রদর্শন

১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটির যৌথ পদযাত্রা, নির্বাচনী প্রচারে শাসক জোটের শক্তি প্রদর্শন

আগরতলা: আগরতলা পুর নিগমের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডে যৌথভাবে রাজপথে পদযাত্রা করল বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আয়োজিত এই পদযাত্রায় অংশগ্রহণ করেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ, বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায় সহ জোটের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।তিনটি ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পদযাত্রার মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন জোটের নেতৃত্ব। পদযাত্রায় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনে জোটের প্রার্থীদের সমর্থনে প্রচার চালানোর পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন নেতারা।আসন্ন পুর নিগম নির্বাচনকে সামনে রেখে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটির এই যৌথ কর্মসূচি সংশ্লিষ্ট ওয়ার্ডগুলিতে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করেছে।
রাস্তার বেহাল দশায় দুর্ভোগের শিকার সাব্রুম নগর পঞ্চায়েত এলাকার মানুষ!

রাস্তার বেহাল দশায় দুর্ভোগের শিকার সাব্রুম নগর পঞ্চায়েত এলাকার মানুষ!

নিজস্ব প্রতিনিধি: সাব্রুম নগর পঞ্চায়েত এলাকার একাধিক রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে সাব্রুম বয়েজ স্কুল থেকে বৈষ্ণবপুরের দিকে যাওয়ার রাস্তাটির অবস্থা বর্তমানে অত্যন্ত বিপজ্জনক। রাস্তার মাঝখানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির জল জমে থাকায় বাইরে থেকে সেই গর্তগুলি বোঝার কোনও উপায় নেই। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে পথচারী থেকে শুরু করে বাইক ও গাড়িচালকদের।স্থানীয়দের অভিযোগ, গর্তে পড়ে ইতিমধ্যেই একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট-বড় যানবাহনও। শুধু এই একটি রাস্তা নয়, সাব্রুম নগর পঞ্চায়েত এলাকার আরও বেশ কয়েকটি রাস্তার একই অবস্থা। দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হলেও সংশ্লিষ্ট পূর্ত দপ্তর এবং রুরাল ডেভেলপমেন্ট দপ্তরের পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ চোখে পড়ছে না বলে অভিযোগ নগরবাসীর।রাস্তার এই বেহাল দশা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্রমশ বাড়ছে ক্ষোভ ও অসন্তোষ। প্রতিদিনের যাতায়াতে জীবনের ঝুঁকি নিতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের প্রশ্ন, জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দায়িত্ব যাঁদের, তাঁরা কেন এখনও নীরব?এদিকে, আগামী দিনে সাব্রুম নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাস্তার এই সমস্যাগুলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। নগরবাসীর দৈনন্দিন সমস্যার সমাধান নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলেও মত অনেকের।যদিও রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে, খুব শীঘ্রই সমস্যাগুলির সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এখন দেখার বিষয়, সেই আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হয়।সংশ্লিষ্ট দপ্তরগুলির কাছে সাব্রুম নগরবাসীর একটাই দাবি,অবিলম্বে রাস্তার গর্তগুলি মেরামত করে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করা হোক।
 PRASHAST বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত আগরতলায়

PRASHAST বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত আগরতলায়

নিজস্ব প্রতিনিধি:আগরতলা: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শনাক্তকরণ ও মূল্যায়নের লক্ষ্যে PRASHAST কর্মসূচির বাস্তবায়ন নিয়ে বৃহস্পতিবার আগরতলায় এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।সমগ্র শিক্ষা (Samagra Shiksha) এবং রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ (SCERT)-এর যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।২০ নভেম্বর ২০২৬, সকাল ১১টায় আগরতলার শহীদ ভগৎ সিং যুব আবাসে (Shaheed Bhagat Singh Youth Hostel) এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো PRASHAST ব্যবস্থার মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিহ্নিতকরণ, মূল্যায়ন এবং তাদের শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করা।শিক্ষাক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং প্রতিটি শিশুর জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
 ভুয়ো নথি দিয়ে গাড়ি বিক্রি কাণ্ডে ৯ বছরের কারাদণ্ড!

ভুয়ো নথি দিয়ে গাড়ি বিক্রি কাণ্ডে ৯ বছরের কারাদণ্ড!

নিজস্ব প্রতিনিধি: নকল কাগজ তৈরি করে গাড়ি বিক্রির অভিযোগ, আদালতের রায়ে ৯ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানাসাব্রুম মহকুমার রোমেন্দ্রনগর এলাকার বাসিন্দা সুমন নাথের বিরুদ্ধে নকল কাগজপত্র তৈরি করে গাড়ি বিক্রির মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ ওঠে। জানা যায়, ২০০০ সালে বিধান দে-র কাছে TR081880 নম্বরের গাড়ি বিক্রি করা হয়েছে বলে সাব্রুমের নটারি থেকে একটি নকল নথি তৈরি করা হয়েছিল বলে অভিযোগ।পরবর্তীতে পুলিশি তদন্তে বিধান দে গাড়িটি কেনেননি বলে দাবি করেন। তদন্ত শেষে সুমন নাথের বিরুদ্ধে মামলা ও চার্জশিট দাখিল করা হয়। এবং বিধান দের পক্ষে উকিল হিসেবে লড়াই করেন আপন দত্ত। তবে বিচারপ্রক্রিয়া শেষে বিধান দে-র দায়ের করা মামলাতেও গত ১৩ তারিখ রায় ঘোষণা হয় এবং আজ সাজা ঘোষণা করা হয়।আদালতের নির্দেশে চারটি ধারায় মোট ৯ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, বিধান দে আবেগপ্রবণ হয়ে জানান, তাঁকে বিশালগড়ের একটি গাঁজা মামলায় ফাঁসানো হয়েছিল বলেও তাঁর অভিযোগ।
ধর্মনগরে মুখ্যমন্ত্রীর নির্বাচনী ঝড়, ২৫টি ওয়ার্ডেই পদ্ম ফোটানোর ডাক

ধর্মনগরে মুখ্যমন্ত্রীর নির্বাচনী ঝড়, ২৫টি ওয়ার্ডেই পদ্ম ফোটানোর ডাক

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টিকে উপেক্ষা করে ধর্মনগরে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভা ও রোড শো বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান।আসন্ন ধর্মনগর পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিজেপির নির্বাচনী প্রচারে উত্তর ত্রিপুরা সফরে এসে শুক্রবার পানিসাগর ও ধর্মনগরে পরপর দুটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।শুক্রবার রেলযোগে পানিসাগরে পৌঁছে প্রথমে পানিসাগর মুক্তমঞ্চে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। পানিসাগরের সভা শেষ করে তিনি সোজা চলে আসেন ধর্মনগরে। সেখানে প্রথমে একটি বর্ণাঢ্য রোড শোয়ের মাধ্যমে নির্বাচনী প্রচার করেন। পরবর্তী সময়ে তিনি যোগ দেন বিজেপির আয়োজিত নির্বাচনী জনসভায়। এদিন ধর্মনগরের নির্বাচনী জনসভায় বৃষ্টিও যেন বিজেপি সমর্থকদের উৎসাহে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বৃষ্টি উপেক্ষা করেই হাতে দলীয় পতাকা নিয়ে হাজার হাজার সমর্থকের উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষণীয়। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দলীয় কর্মী-সমর্থকদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি নির্বাচনী প্রচারে বাড়তি মাত্রা যোগ করে। জনসভার শুরুতেই মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে দলীয় নেতৃত্ব ও কর্মীদের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এদিনের জনসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জহর চক্রবর্তী, বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাস, জেলা সভাধিপতি অপর্ণা নাথ, মলিনা দেবনাথ-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প এবং বিগত সময়ে রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থা এবং যোগাযোগ পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উপস্থিত জনতার সামনে তুলে ধরেন তিনি। পাশাপাশি আসন্ন ধর্মনগর পুর পরিষদ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী দলীয় কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী ময়দানে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ধর্মনগর পুর পরিষদের ২৫টি আসনে বিজেপির মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য উপস্থিত জনসাধারণের কাছে আবেদন রাখেন তিনি।সব মিলিয়ে, বৃষ্টিস্নাত শুক্রবারে ধর্মনগরে মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচার ও জনসভাকে ঘিরে বিজেপি শিবিরে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এখন দেখার বিষয়, নির্বাচনের ভোটবাক্সে এই জনসমাগম ও প্রচারের প্রভাব কতটা প্রতিফলিত হয়।
সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে ভোকেশনাল প্রজেক্টে ঝাড়ু ডাস্টার আনার নির্দেশে ক্ষুব্ধ সাব্রুমের অভিভাবকরা

সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে ভোকেশনাল প্রজেক্টে ঝাড়ু ডাস্টার আনার নির্দেশে ক্ষুব্ধ সাব্রুমের অভিভাবকরা

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম ইংলিশ মিডিয়াম স্কুলে ভোকেশনাল এডুকেশন ও ওয়ার্ক এডুকেশন পরীক্ষাকে কেন্দ্র করে এক অভিনব পরিস্থিতি তৈরি হয়েছে। স্কুল থেকে শিক্ষার্থীদের প্রজেক্ট বা কাজের অংশ হিসেবে বাজার থেকে ঝাড়ু ও ডাস্টার কিনে আনার নির্দেশ দেওয়া হয়েছে। আর তা ঘিরেই ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।সাব্রুম ইংলিশ মিডিয়াম স্কুলের ভোকেশনাল এবং ওয়ার্ক এডুকেশনের পরীক্ষা চলাকালীন এই নির্দেশিকা নিয়ে শুরু হয়েছে আলোচনা। এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে জানান, স্কুলের পক্ষ থেকে বলা হয়েছে ঝাড়ু বা ডাস্টার জমা দিলেই কুড়ি নম্বর দেওয়া হবে। অভিভাবকদের প্রশ্ন, বাজার থেকে ১২০ টাকা খরচ করে ঝাড়ু ও ডাস্টার কিনে জমা দিলে কোমলমতি শিক্ষার্থীদের সৃজনশীলতা বা মেধার কী বিকাশ ঘটছে? একটি শ্রেণীতে ৭০ জন শিক্ষার্থী থাকলে সকলেরই আলাদা করে ঝাড়ু বা ডাস্টার আনার নির্দেশ কোনো শিক্ষামূলক অর্জন আনতে পারে না।​অভিভাবকদের দাবি, এর পরিবর্তে ছাত্র-ছাত্রীদের মধ্যে সৃজনশীলতা বাড়াতে পেপার কাটিং, হাতের কাজ বা হ্যান্ডিক্রাফ্টের মতো কোনো সৃজনশীল অপশন দেওয়া উচিত ছিল, যা তাদের কর্মমুখী ও দক্ষ করে তুলতে সাহায্য করত। প্রজেক্টের নামে এই ধরনের নির্দেশ বদলানোর জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানিয়েছেন অভিভাবকরা।
0

সন্ধ্যা রাতে রাবার চুরি করতে গিয়ে গণ ধোলাই খেল এক যুবক!

নিজস্ব প্রতিনিধি:সব্রুমের জামাই বাজার এলাকার এক বাড়ি থেকে রাবার চুরি করার সময় বাড়ির লোকজন দেখতে পায় এবং শে স্কুটিতে করে রাবার নিয়ে সাব্রুমের দিকে রওনা হলে এলাকার লোকজন তাকে রাস্তায় আটক করে গণধোলাই দে তার নাম মিঠুন দাস, পিতা ভানু দাস তার বাড়ি সাব্রুমের পুরাতন অফিসটি এলাকার পোস্ট অফিসের সাথে । এলাকার লোকজন তাকে উত্তম মধ্যম দিয়ে সাব্রুম থানার পুলিশের হাতে তুলে দে।
 হঠাৎ প্রায় ৫০ টাকা কমলো রাবারের দাম !

হঠাৎ প্রায় ৫০ টাকা কমলো রাবারের দাম !

নিজস্ব প্রতিনিধি:গত কয়েকদিন আগেও যে রাবারের দাম ছিল ২৮০ টাকার উপরে, সেই রাবার আজ সোনামুড়ার বাজারে নেমে এসেছে ২৩০-২৪০ টাকায়। এক লাফে প্রায় ৫০ টাকা কমে যাওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের।এই নভেম্বরের শুরুতেই রাবারের দাম ইতিহাসে প্রথমবার ৩০০ টাকা ছুঁয়েছিল। চাষির মুখে হাসি ফুটেছিল। কিন্তু সেই হাসি এক সপ্তাহও টিকল না। রাবার বোর্ডের হিসাব অনুযায়ী, আগরতলায় বর্তমানে আরএসএস-৪ গ্রেডের রাবারের দাম ২৭৬ টাকা। অথচ সোনামুড়ার মাঠে চাষিরা পাচ্ছেন মাত্র ২৩০-২৪০ টাকা। ব্যবসায়ীদের দাবি, বাইরে থেকে রাবার আমদানির খবর ছড়িয়ে পড়তেই বাজার পড়তে শুরু করেছে। এই খবরেই দালালরা দাম কমিয়ে দিয়েছে। কিন্তু চাষিদের প্রশ্ন অন্য জায়গায়। বোর্ডের দাম ২৭৬ টাকা হলে চাষি কেন ২৩০ টাকা পাবেন? মাঝের ৪৬ টাকা কোথায় যায়? বোর্ডের সঠিক দামও তারা জানে না। সোনামুড়ার এক রাবার চাষি জানান, "আমরা ভোরে উঠে কষ কাটি, রোদে শুকিয়ে শিট বানাই। আর বাজারে বিক্রি করতে গেলেন বলে ২৩০ টাকা। বোর্ডে দাম কত, আমরা জানিও না। আমরা তো বিলও পাই না।"এই অবস্থায় চাষিরা এখন রাবার জমিয়ে রাখছেন, বিক্রি করছেন না। তাঁদের আশা, দাম আবার বাড়বে। কিন্তু ব্যবসায়ীরা বলছেন, দাম আরও কমতে পারে। তবে এই ধরে বেশি মুনাফা না হলেও, মূল্যবৃদ্ধির হারে দাম কমলে হিমশিম খাবে তারা।
জাতীয় প্রেস দিবস উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, উঠে এল দায়িত্বশীল সাংবাদিকতার প্রসঙ্গ

জাতীয় প্রেস দিবস উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, উঠে এল দায়িত্বশীল সাংবাদিকতার প্রসঙ্গ

আগরতলা, ১৬ নভেম্বর: জাতীয় প্রেস দিবস উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে সোমবার বিকেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ‘সাংবাদিকতা: জনস্বার্থ, নাকি দায়িত্বশীলতা’—এই গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি, গণতন্ত্রে সংবাদমাধ্যমের ভূমিকা, সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতা এবং পেশাগত নৈতিকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, বিশিষ্ট সাংবাদিক শেকত দত্ত, চিত্রা রায় এবং প্রণব সরকার সরকার। এছাড়াও আগরতলা প্রেস ক্লাবের সদস্য, বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং সমাজের সামনে সত্য তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাধারণ মানুষের সমস্যা, মানুষের অধিকার, সামাজিক অসঙ্গতি এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় সংবাদমাধ্যমের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।বক্তাদের আলোচনায় উঠে আসে, বর্তমান সময়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা, তথ্যের সত্যতা যাচাই এবং পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। সংবাদমাধ্যমের স্বাধীনতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই সেই স্বাধীনতার যথাযথ ও দায়িত্বশীল ব্যবহারও প্রয়োজন।জাতীয় প্রেস দিবসের তাৎপর্য তুলে ধরে সাংবাদিকতার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন উপস্থিত বিশিষ্ট অতিথিরা। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ এবং সমাজের প্রতি তাঁদের দায়বদ্ধতার বিষয়টিও আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।সব মিলিয়ে জাতীয় প্রেস দিবস উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবের এই আলোচনা সভা সাংবাদিকতার নীতি, আদর্শ, স্বাধীনতা ও জনস্বার্থের প্রশ্নে নতুন করে ভাবনার অবকাশ তৈরি করে।
পুর নির্বাচনের আগে তেলিয়ামুড়ায় বিজেপির শক্তি প্রদর্শন! বিপ্লব দেবের হুঙ্কার—‘জনতা বিজেপির সঙ্গে, জয় সুনিশ্চিত!’ বিরোধীদের তীব্র আক্রমণ!!

পুর নির্বাচনের আগে তেলিয়ামুড়ায় বিজেপির শক্তি প্রদর্শন! বিপ্লব দেবের হুঙ্কার—‘জনতা বিজেপির সঙ্গে, জয় সুনিশ্চিত!’ বিরোধীদের তীব্র আক্রমণ!!

নিজস্ব প্রতিনিধি :আসন্ন পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়ায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নির্বাচনী রণকৌশলকে আরও শানিত করতে ময়দানে নামল ভারতীয় জনতা পার্টি। সোমবার, তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেবের পৌরহিত্যে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। বৈঠকে দলীয় শক্তি বৃদ্ধি, সংগঠনকে আরও সুসংহত করা এবং নির্বাচনীপ্রস্তুতিকে গতিশীল করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, ২৭ কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভাকেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিজেপির রাজ্য মহিলা সভানেত্রী পাপিয়া দত্ত, রাজ্য নেতৃত্ব তাপস মজুমদার, তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব ও দলীয় কর্মীরা।বৈঠক থেকে বিরোধীদের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ শানালেন বিপ্লব কুমার দেব। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকাশের যাত্রা তেলিয়ামুড়া পর্যন্ত পৌঁছেছে বলে দাবি করে তিনি বলেন, জনতা বিজেপির সঙ্গে রয়েছে, তাই দলের জয় সুনিশ্চিত। বিরোধী কংগ্রেস ও কমিউনিস্টদের কটাক্ষ করে তাঁর দাবি, ত্রিপুরায় তাদের কোনও রাজনৈতিক জায়গা নেই। তারা শুধু ফ্ল্যাগ লাগিয়ে রাখে এবং গণতান্ত্রিক ব্যবস্থা, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন ও সংসদের বিরোধিতা করে। এমনকি আগামী দিনে বিরোধীদের প্রার্থী দেওয়ার মতো ক্ষমতাও থাকবে না বলে তীব্র কটাক্ষ করেন তিনি।পুর নির্বাচনকে কেন্দ্র করে বিপ্লব দেবের এই আত্মবিশ্বাসী বক্তব্য এবং বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ রাজনৈতিক মহলে নতুন করে নির্বাচনী উত্তাপ বাড়িয়ে তুলল।

Top News

View All →
টি পি এস সি' র অধিকর্তাকে সকাশে ডেপুটেশন পরীক্ষার্থীদের | Newstoplink.com