নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরার উত্তর ত্রিপুরা জেলার লালজুড়ি ব্লকের আওতাধীন জয়মনিপাড়া গ্রাম পঞ্চায়েতের রবি রায়পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের অবস্থা দীর্ঘ দশ বছর ধরে বেহাল।স্থানীয়দের অভিযোগ,কেন্দ্রটির ছাদ থেকে জল পড়ে,দেওয়ালে ফাটল,নেই পর্যাপ্ত বসার ব্যবস্থা,নেই শৌচালয় ও পানীয় জলের সুব্যবস্থা। যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কচিকাঁচা থেকে শুরু করে গর্ভবতী মায়েদের।সরকার যেখানে শিশুদের পুষ্টি ও প্রাক-প্রাথমিক শিক্ষার উপর জোর দিচ্ছে, সেখানে এই কেন্দ্রের বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। বর্ষার দিনে ছাতা মাথায় দিয়ে চলছে পঠনপাঠন ও খিচুড়ি বিতরণ।এলাকাবাসীর দাবি,বহুবার পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা।শীঘ্রই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির সংস্কার ও নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। এখন দেখার বিষয় প্রশাসন কবে নাগাদ পদক্ষেপ নেয় পাঁচ বছর ধরে এই একই অবস্থা। বাচ্চারা এখানে আসতে চায় না। বৃষ্টি হলেই জল পড়ে।-আমরা অনেকবার জানিয়েছি। এই অবস্থায় বাচ্চাদের সামলানো খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে