Tags

Share this article

 নেহাল চন্দনগর মারুতি গাড়ি দুর্ঘটনায় আহত কলেজ পড়ুয়ার ছাত্রী সহ এক যুবক!

নেহাল চন্দনগর মারুতি গাড়ি দুর্ঘটনায় আহত কলেজ পড়ুয়ার ছাত্রী সহ এক যুবক!

নিজস্ব প্রতিনিধি: সোমবার সকালে বিশালগড় থানাধীন নেহাল চন্দননগর এলাকায় TR04A0523 নম্বরের মারুতি গাড়ি দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলে পড়ে মারুতি গাড়িতে থাকা কলেজ পড়ুয়া ছাত্রী শারমিন আক্তার এবং চালক এমডি আরিফ আহত হয় খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদেরকে। দপ্তরের কর্মীরা দ্রুত ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে। দুর্ঘটনার হওয়া কলেজ পড়ুয়া ছাত্রী শারমিন আক্তারের মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হয়। চিকিৎসা চলছে মহকুমা হাসপাতালে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ।
মনুঘাট আরডি ব্লকে মনোনয়ন জমা দিতে গিয়ে প্রার্থীকে হেনস্থার অভিযোগ!

মনুঘাট আরডি ব্লকে মনোনয়ন জমা দিতে গিয়ে প্রার্থীকে হেনস্থার অভিযোগ!

নিজস্ব প্রতিনিধি: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনুঘাট আরডি ব্লকে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে।তিপ্রা মথা পার্টির ছৈলেংটা ভিলেজ কাউন্সিলের ৪ নম্বর আসনের প্রার্থী শ্রীমতি পূর্ণিমা দাস মনুঘাট আরডি ব্লকে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।ঘটনার বিবরণে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর শ্রীমতি পূর্ণিমা দাস তিপ্রা মথা পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে মনুঘাট আরডি ব্লকে যান। অভিযোগ, সেই সময় ডিউটিতে থাকা আর.ও. অফিসার রাজেশ দেব মনোনয়নপত্র থেকে তার মোবাইল নম্বর সংগ্রহ করে পরবর্তীতে তাকে এসএমএস করেন।রাজেশ দেব মনুঘাট স্কুলের জিটি শিক্ষক হিসেবেও কর্মরত বলে জানা গেছে।বিষয়টি পরবর্তীতে পূর্ণিমা দাস তার স্বামী রাজীব সরকারকে জানালে, বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হন তিনি।আজ সকালে ধলাই জেলার মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি অভিযোগপত্র পাঠানো হয়। একই সঙ্গে অভিযোগপত্রটি ছৈলেংটা সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছেও প্রদান করা হয়।এছাড়াও মনু ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিজিত দেববর্মার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে লোকেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানা যায়।অভিযোগটি সামনে আসার পর সংশ্লিষ্ট আর.ও. অফিসারকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের সত্যতা এবং ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে।বর্তমানে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে জানা গেছে। এখন প্রশাসনিক তদন্ত ও আইনগত প্রক্রিয়ায় এই অভিযোগের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর রয়েছে সকলের।
বৃদ্ধার উপর নির্মম অত্যাচারের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য!

বৃদ্ধার উপর নির্মম অত্যাচারের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য!

নিজস্ব প্রতিনিধি: বিশ্রামগঞ্জের নলজলা এলাকায় এক বৃদ্ধার উপর নির্মম অত্যাচারের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য!  অভিযোগ, শহীদ মিঞা নামে এক যুবক স্থানীয় বাসিন্দা লক্ষ্মী সরকার নামে এক বৃদ্ধাকে নানা ভাবে হেনস্থা ও মারধর করে। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হয় হিন্দু নাগরিক মঞ্চ। অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সংগঠনের সদস্যরা বিশ্রামগঞ্জ থানার সামনে পথ অবরোধে বসেন। এর ফলে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে অবরোধকারী দের সঙ্গে পুলিশের আলোচনা হয়। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্তের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়।
 ভিলেজ ভোটে মথার মনোনয়ন দাখিল অব্যাহত

ভিলেজ ভোটে মথার মনোনয়ন দাখিল অব্যাহত

নিজস্ব প্রতিনিধি: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে আজ রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের ১৭টি ভিলেজের তিপ্রা মথা দলের মনোনীত প্রার্থীরা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।এদিন খোয়াই পদ্মবিল ব্লকে মনোনয়নপত্র দাখিল কর্মসূচিতে নেতৃত্ব দেন রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা। উপস্থিত ছিলেন এলাকার এমডিসি জেমস দেববর্মা, স্থানীয় নেতৃত্ব তপন দেববর্মাসহ দলের অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকরা।দীর্ঘদিনের আন্দোলন, সংগ্রাম ও আইনি প্রক্রিয়ার পর অবশেষে নির্বাচন কমিশন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।আজকের কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক রঞ্জিত দেববর্মা নির্বাচনের বিভিন্ন দিক ও দলের প্রস্তুতি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।
পুলিশ হেডকোয়ার্টারে আইজি (আইনশৃঙ্খলা)-র সঙ্গে সাক্ষাৎ নেতৃত্বের

পুলিশ হেডকোয়ার্টারে আইজি (আইনশৃঙ্খলা)-র সঙ্গে সাক্ষাৎ নেতৃত্বের

নিজস্ব প্রতিনিধি ,আগরতলা: ঘিলাতলিতে সারা ভারত কৃষক সভার সদস্য জলিল রহমান হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ হেডকোয়ার্টারে আইজি (আইনশৃঙ্খলা)-র সঙ্গে সাক্ষাৎ করলেন সারা ভারত কৃষক সভার নেতৃত্ব। সাক্ষাৎকালে প্রতিনিধিদলের পক্ষ থেকে হত্যাকাণ্ডের ঘটনার বিস্তারিত তুলে ধরে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।কৃষক সভার নেতৃত্বের অভিযোগ, ঘিলাতলিতে জলিল রহমানকে হত্যার ঘটনায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। কোনোভাবেই যাতে প্রকৃত অপরাধীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়েও পুলিশের কাছে দাবি জানানো হয়।সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক রতন দাস বলেন, জলিল রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ঘাতকদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান তিনি। তাঁর বক্তব্য, তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য সামনে এনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।কৃষক সভার পক্ষ থেকে আরও জানানো হয়, জলিল রহমানের পরিবার যাতে ন্যায়বিচার পায় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে, তার জন্য প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব।
 রাউৎখলা এলাকায় পরপর দুইটি বাড়িতে দুঃসাহসিক চুরি!

রাউৎখলা এলাকায় পরপর দুইটি বাড়িতে দুঃসাহসিক চুরি!

নিজস্ব প্রতিনিধি: বিশালগড় থানা এলাকায় দিনের পর দিন চোরের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে আর শীতঘুমে প্রশাসন। শুক্রবার রাতে রাউৎখলা এলাকায় একটি চুরির ঘটনা ঘটে চুরির ঘটনা রেস কারতে না কাটতে শনিবার রাতে রাউৎখলা এলাকায় প্রয়াত সাংবাদিক সুব্রত সাহার বাড়িতে চুরির ঘটনা ঘটে। এই দিন বাড়ির লোক কেউ বাড়িতে ছিলেন না সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল ঘরে থাকা সমস্ত জিনিস এবং টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। রবিবার সকালে পরিবারের সদস্যরা খবর পেয়ে ছুটে আসেন বাড়িতে খবর দেওয়া হয়ে থানায় ছুটে আসেন পুলিশ। পুলিশ ঘটনার স্থলে ছুটে গিয়েছে। এখন বিশালগড়ের মানুষের বাড়িঘর নিরাপত্তা নেই চোরের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। শীতঘুমে রয়েছে বিশালগড়ে প্রশাসন। বিশালগড়ের দিনের পর দিন চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে পুলিশ একটি চুরির ঘটনা কুলকিনারা করতে পারিনি আর তাতে আতঙ্কে দিন কাটাচ্ছে বিশালগড় বাঁশি।
 শ্রদ্ধার্ঘ্য ও মর্যাদায় উজ্জ্বল উচ্চ শিক্ষা দপ্তরের ‘শিক্ষক প্রণাম’ অনুষ্ঠান

শ্রদ্ধার্ঘ্য ও মর্যাদায় উজ্জ্বল উচ্চ শিক্ষা দপ্তরের ‘শিক্ষক প্রণাম’ অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শ্রদ্ধা, সম্মান ও মর্যাদার আবহে অনুষ্ঠিত হলো উচ্চ শিক্ষা দপ্তরের উদ্যোগে ‘শিক্ষক প্রণাম’ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, মন্ত্রী কিশোর বর্মন সহ উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল রাজ্যের বিভিন্ন কলেজের অধ্যক্ষদের সংবর্ধনা প্রদান। মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা নিজ হাতে রাজ্যের বিভিন্ন কলেজের অধ্যক্ষদের সম্মাননা প্রদান করেন। শিক্ষাক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং কলেজগুলির শিক্ষা পরিবেশ উন্নয়নে অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ বলে জানা যায়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা রাজ্যের উচ্চ শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত ও আধুনিক করার উপর গুরুত্ব আরোপ করেন। আগামী দিনে কলেজগুলিতে শিক্ষার মান আরও বাড়ানো, ছাত্রছাত্রীদের জন্য উন্নত পরিকাঠামো তৈরি এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশ বজায় রাখার বিষয়ে তিনি গুরুত্ব দেন।মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষাঙ্গন শুধু জ্ঞান অর্জনের স্থান নয়, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম প্রধান ক্ষেত্র। তাই কলেজগুলিতে যাতে সুস্থ, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় থাকে, সেদিকে শিক্ষক, অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।রাজ্যের উচ্চ শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলেও অনুষ্ঠানে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। প্রযুক্তিনির্ভর শিক্ষা, পরিকাঠামোর উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আগামী দিনে ত্রিপুরার উচ্চ শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে বলে তিনি জানান।শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা ও তাঁদের অবদানের স্বীকৃতি হিসেবে ‘শিক্ষক প্রণাম’ অনুষ্ঠান বিশেষ তাৎপর্য বহন করে। অনুষ্ঠানে উপস্থিত অধ্যক্ষ ও শিক্ষাবিদদের মধ্যেও এই উদ্যোগকে ঘিরে উৎসাহ লক্ষ্য করা যায়।
তেলের ট্যাংকারে লুকিয়ে ১৪২ বোতল ফেনসিডিল পাচারের চেষ্টা নেশা বিরোধী অভিযানে বাইজালবাড়ি পুলিশের বড় সাফল্য!

তেলের ট্যাংকারে লুকিয়ে ১৪২ বোতল ফেনসিডিল পাচারের চেষ্টা নেশা বিরোধী অভিযানে বাইজালবাড়ি পুলিশের বড় সাফল্য!

নিজস্ব প্রতিনিধি; নেশা বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল খোয়াইয়ের বাইজালবাড়ি থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিলাসবহুল মারুতি গাড়ির তেলের ট্যাংকারের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে ১৪২ বোতল ফেনসিডিল। ঘটনায় গাড়িটি আটক করার পাশাপাশি চালককেও আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, বিগত কয়েকদিন ধরেই বাইজালবাড়ি থানার ওসি সমরেশ চাকমার কাছে খবর আসছিল যে গভীর রাতে বিলাসবহুল মারুতি গাড়ির মাধ্যমে নেশাজাতীয় সামগ্রী পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ গোটা বিষয়টির উপর নজরদারি শুরু করে।এরই মধ্যে রবিবার ফের গোপন সূত্রে খবর আসে, একটি বিলাসবহুল মারুতি গাড়িতে করে বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে বাইজালবাড়ি থানার পুলিশ। ওসি সমরেশ চাকমা এবং সেকেন্ড ওসি তিলক জমাতিয়ার নেতৃত্বে বেলফাং নাকায় শুরু হয় বিশেষ অভিযান।অভিযানের সময় TR 01 CH 0592 নম্বরের একটি বিলাসবহুল মারুতি গাড়ি আটক করে পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালাতেই তেলের ট্যাংকারের ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার হয় মোট ১৪২ বোতল ফেনসিডিল। ঘটনায় গাড়িসহ চালককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।উদ্ধার হওয়া ফেনসিডিল ও গাড়ি বাজেয়াপ্ত করার পাশাপাশি আটক চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য সংক্রান্ত আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সোমবার অভিযুক্ত চালককে খোয়াই জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে।বাইজালবাড়ি থানার পুলিশের এই অভিযানে ফের একবার নেশা কারবারীদের বিরুদ্ধে পুলিশের সক্রিয় ভূমিকার বিষয়টি সামনে এসেছে। নেশাজাতীয় সামগ্রী পাচারের এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
বাইক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু!ঘট সাব্রুমের সাতচাঁদে!

বাইক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু!ঘট সাব্রুমের সাতচাঁদে!

নিজস্ব প্রতিনিধি: সাব্রুম আগরতলা জাতীয় সড়কের সাতচাঁদ দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। রবিবার সন্ধ্যায় দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে, বাইক আরোহীরা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশ সূত্রে প্রাথমিকভাবে মৃত তিনজনের পরিচয় পাওয়া গেছে। মৃতরা হলেন মুকেশ ত্রিপুরা, সানি দেওয়ান ত্রিপুরা এবং সঞ্জীব ত্রিপুরা। জানা গেছে, সানি দেওয়ান ত্রিপুরা ও সঞ্জীব ত্রিপুরার বাড়ি গরিফা এলাকায় এবং মুকেশ ত্রিপুরার বাড়ি বৈষ্ণবপুর এলাকায়।অন্যদিকে আহতদের মধ্যে প্রহর ত্রিপুরা নামে একজনের পরিচয় পাওয়া গেছে। আহত আরও দুই তরুণীর পরিচয় এখনও জানা যায়নি। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। কীভাবে দুটি মোটরবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলো, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সাতচাঁদ এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে কলাছড়া স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশ। প্রিয়জনকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মৃতদের পরিবারের সদস্যরা। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
৬৫তম রাজ্য ভিত্তিক শিক্ষক দিবস উদযাপন করা হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে

৬৫তম রাজ্য ভিত্তিক শিক্ষক দিবস উদযাপন করা হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে

নিজস্ব প্রতিনিধি: বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলার রবীন্দ্র শতবার্ষিক ভবনে যথাযোগ্য মর্যাদায় ৬৫তম রাজ্যভিত্তিক শিক্ষক দিবস উদযাপন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা, উচ্চশিক্ষা দপ্তরের ককবরক, সংখ্যালঘু ও অন্যান্য বিষয়ের অধিকর্তা আনন্দ হরি জমাতিয়া, আইএএস সুমিত রায় চৌধুরী এবং রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ অধিকর্তা লালনুননেমিং ডারলংসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ৬৫তম রাজ্যভিত্তিক শিক্ষক দিবস অনুষ্ঠানের শুভ সূচনা করেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মনসহ উপস্থিত অন্যান্য সম্মানীয় অতিথিরা। অনুষ্ঠানে শিক্ষক সমাজের অবদান ও শিক্ষাক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
ভিলেজ ভোটে মথার মনোনয়ন দাখিল অব্যাহত | Newstoplink.com