নিজস্ব প্রতিনিধি: সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে আছেন মাত্র একজন শিক্ষিকা! এনিয়ে লঙ্কা কাণ্ড ঘটে যায় দক্ষিণ চড়িলাম ইংলিশ মিডিয়াম স্কুলে!!স্কুল পরিদর্শনে আসা ডেপুটি আইএস এবং অভিভাবকদের তর্ক বিতর্ক!!!চড়িলামের ডেপুটি আই এস তনিমা রায়ের কথায় ক্ষেপে গেলেন দক্ষিণ চড়িলাম ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র ছাত্রীদের অভিভাবিকারা। ছাত্র-ছাত্রীদের মায়েদের অভিযোগ এমনিতেই বিদ্যালয়ের শিক্ষক নেই। নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রধান শিক্ষক সহ মাত্র চারজন শিক্ষক শিক্ষিকা রয়েছে। তারমধ্যে একজন অসুস্থ দুইজন জনগণনার কাজে নিযুক্ত। যার ফলে শুধুমাত্র বর্তমানে দায়িত্ব রত ইনচার্জ ভাগ্যশ্রী দেববর্মা, একা বিদ্যালয় সামলাচ্ছেন। ১৩ই ফাকে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে ভিজিট এ এসে চড়িলামের ডেপুটি আই এস তনিমা রায় নাকি ছাত্রছাত্রীদের মায়েদের বলেন এমন হলে বিদ্যালয়ে শিশুদের আনবেন না। এই কথা শুনে ক্ষেপে যায় ছাত্র-ছাত্রীদের মায়েরা। তাদের অভিযোগ ডেপুটি আইএস এই কথা বলার কে? তাকে কে অর্ডার দিয়েছে এমন কথা বলার যে শিশুদের বিদ্যালয়ে আনবেন না