Tags

Share this article

গাছ ভেঙে পড়ে আসাম-আগরতলা জাতীয় সড়কে!

গাছ ভেঙে পড়ে আসাম-আগরতলা জাতীয় সড়কে!

নিজস্ব প্রতিনিধি: ঝড় ও বৃষ্টির ফলে রানী বাজার গুরামারা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশাল আকারের গাছ রাস্তার ওপর পড়ে যায়, ফলে অসম-আগরতলা রোড সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এই রোড ব্লক হওয়ার খবর পেয়ে জিরানিয়া সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের ২৪x৭ কন্ট্রোল রুমে ফোন করা হয়। কন্ট্রোল রুমে সেই সময় দায়িত্বে ছিলেন স্কাউটস অ্যান্ড গাইডস এবং সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকরা। সকাল ৫টা নাগাদ কন্ট্রোল রুমে ফোন পাওয়ার পর, প্রায় এক ঘণ্টা রাস্তাটি বন্ধ ছিল। তবে, আমাদের স্বেচ্ছাসেবকরা SDM অফিস থেকে তৎক্ষণাৎ গতি করেন। স্কাউটস অ্যান্ড গাইডসের সাব ডিভিশন সেক্রেটারির নেতৃত্বে, গাছটি কাটা ও সরিয়ে ফেলা হয় এবং রাস্তাটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এই দ্রুত ও নিখুঁত কাজের জন্য স্কাউটস অ্যান্ড গাইডস এবং সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানানো হচ্ছে।
 রেস্টুরেন্ট থেকে ২ লক্ষ টাকা চুরি!

রেস্টুরেন্ট থেকে ২ লক্ষ টাকা চুরি!

নিজস্ব প্রতিনিধি: রেস্টুরেন্টের ক্যাশ বাক্স থেকে ২ লক্ষ টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্রামগঞ্জ বড়জলা জোড় পুকুর এলাকার বিপ্লব শর্মার রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট মালিক জানিয়েছে গতকাল সে ব্যাংক থেকে ২ লক্ষ টাকা এনে ক্যাশ বাক্স রেখেছিল একজনকে দেওয়ার জন্য ‌। তার সন্দেহ তার ক্যাশ বাক্সের সামনে বসে ছিল শ্যামল দেবনাথ নামে একজন লোক সে আগে তার রেস্টুরেন্টে কাজ করতো। তাকেই সন্দেহ করছে রেস্টুরেন্টের মালিক। ঘটনাস্থলে বিশ্রামগঞ্জ থানার পুলিশ । গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার পুলিশ কি ভূমিকা পালন করে। সেদিকে তাকিয়েই স্থানীয়রা ।
এইমস, জাতীয় সড়ক সম্প্রসারণ, বন্দে ভারত, কর্মসংস্থান সৃষ্টি সম্পর্কে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা মুখ্যমন্ত্রীর

এইমস, জাতীয় সড়ক সম্প্রসারণ, বন্দে ভারত, কর্মসংস্থান সৃষ্টি সম্পর্কে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা মুখ্যমন্ত্রীর

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাত করেছেন এবং জনসেবায় নিবেদিত ১২টি গৌরবময় বছর পূর্ণ করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। বৈঠকে, ডাঃ সাহা প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন এবং তাঁর মেয়াদে সারা দেশে সাক্ষী থাকা পরিবর্তনমূলক পরিবর্তন সমূহ তুলে ধরেন।পরে, মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন যে ডিজিটাল ইন্ডিয়া, স্বচ্ছ ভারত মিশন, আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো উদ্যোগ লক্ষ লক্ষ মানুষের জীবনকে উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে। সেই সঙ্গে একটি আত্মনির্ভর ভারত গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের পরিকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং দেশের বৈশ্বিক অবস্থান আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে।আজ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সময়, ডাঃ সাহা রাজ্যের উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করেছেন, যা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।ডাঃ সাহা রাজ্যে এইমস প্রতিষ্ঠা, কমলপুর থেকে শান্তিরবাজার পর্যন্ত জাতীয় সড়ক সম্প্রসারণ, দুগ্ধ শিল্পের উন্নয়ন, ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন, ডাবল লাইন রেলপথ, বন্দে ভারত ট্রেন চালু, প্রযুক্তি খাতে কর্মসংস্থান সৃষ্টি, পর্যটন খাতের উন্নয়ন, অর্থ দপ্তরের বিভিন্ন ইস্যু, প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরো ঘর বরাদ্দ বৃদ্ধি, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের সংখ্যা বৃদ্ধি, ব্রু জনগণের জন্য এওয়াইওয়াই রেশন কার্ডের সংখ্যা বৃদ্ধি এবং প্রাকৃতিক গ্যাসের বরাদ্দ বৃদ্ধি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, আমি আশাবাদী যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে রাজ্যের সামগ্রিক উন্নয়ন, জনকল্যাণ এবং কেন্দ্র ও রাজ্যের সমন্বিত প্রচেষ্টা আগামীতে আরও গতিশীল হবে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনে ঐতিহাসিক ও বিপুল বিজয়ের জন্য মুখ্যমন্ত্রী ডাঃ সাহা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি বলেন, এই বিজয় তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং জনকল্যাণমূলক রাজনীতিতে জনগণের অটল বিশ্বাসের প্রতিফলন।এছাড়াও ডাঃ সাহা ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও সার্বিক উন্নয়ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার কৌশল নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সেই সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সংগঠনকে শক্তিশালী করা সম্পর্কে আলোচনা হয়।
সিমনায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু,সরকারি সাহায্যের আশ্বাস

সিমনায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু,সরকারি সাহায্যের আশ্বাস

নিজস্ব প্রতিনিধি: সিমনা বিধানসভা কেন্দ্রের হেজামারা ব্লকের অধীন কামবুক ছড়া এডিসি ভিলেজে ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ও পরিবার পরিদর্শন করেন।এই সময় সিমনা বিধানসভার বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা সহ মোহনপুর মহকুমা শাসক সান্তনু বিকাশ দাস, হেজামারা ব্লকের ভিডিও,বিভিন্ন তহশীলের,তহশিলদার সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাষ্ট্রমন্ত্রী জানান প্রায় ১৫ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ব্যবস্থা সরাইয়ে দ্রুত গতিতে কাজ করছেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা।এবং ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্যের আশ্বাস দেন।
ক্রমশ ঊর্ধ্বমুখী জ্বালানী !

ক্রমশ ঊর্ধ্বমুখী জ্বালানী !

নিজস্ব প্রতিনিধি: দশ দিনে তৃতীয়বার দেশের সাথে রাজ্যে ও মহার্ঘ্য হলো পেট্রোল এবং ডিজেল!দেশ জুড়ে ফের মহার্ঘ হল পেট্রোল এবং ডিজেল।১০ দিনের ব্যবধানে তৃতীয়বার জ্বালানির মূল্যবৃদ্ধি হল। পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে লিটার প্রতি ৮৭ পয়সা। ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে ৮৮ পয়সা। দশ দিনের মধ্যে তৃতীয়বার জ্বালানির মূল্যবৃদ্ধি হওয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারেও এর প্রভাব পড়বে বলে আশঙ্কা ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের।
শিশুকন্যা ধর্ষন মামলায় ধৃত মূল অভিযুক্ত

শিশুকন্যা ধর্ষন মামলায় ধৃত মূল অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি: ফুলের প্রলোভন দেখিয়ে শিশু কন্যাকে ধর্ষণ!গ্রেপ্তার অভিযুক্ত!! ঘটনায় তেলিয়ামুড়ায় ব্যাপক চাঞ্চল্য!ছয় বছরের এক নিষ্পাপ শিশু কন্যাকে ফুলের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক নবম শ্রেণীর বখাটে কিশোরের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মহারাণীপুর এলাকায়। অভিযোগ পেয়েই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ।এই বিভীষিকাময় ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
রাহুল মামলায় ধৃত অভিযুক্ত কঙ্কন চৌধুরীকে ধর্মনগর থানা থেকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে!

রাহুল মামলায় ধৃত অভিযুক্ত কঙ্কন চৌধুরীকে ধর্মনগর থানা থেকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে!

নিজস্ব প্রতিনিধি:.....রাহুল কিশোর রায়ের অস্বাভাবিক মৃত্যুর সাতজনের মধ্যে একজন অভিযুক্ত কে গ্রেপ্তার করল ধর্মনগর থানার পুলিশ ধর্মনগরের বহুল চর্চিত রাহুল কিশোর রায়ের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে নয়া মোড়। মৃত রাহুল কিশোর রায়ের স্ত্রী কর্তৃক দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে অভিযুক্ত সাতজনের মধ্যে একজনকে গ্রেফতার করল ধর্মনগর থানার পুলিশ। ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মা জানান, গত ৫ মে ২০২৬ তারিখে রাহুল কিশোর রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ধর্মনগর থানায় একটি মামলা রুজু করা হয়। মামলাটি DMN PS 27/26 নম্বরে নথিভুক্ত করা হয়েছে। মামলায় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) 329(4), 117(2), 351(3) এবং 108/3(5) ধারায় অভিযোগ আনা হয়েছে।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ধর্মনগর থানার পুলিশ। তদন্ত চলাকালীন গোপন সূত্রে খবর পেয়ে রবিবার, ২৪ মে ধর্মনগরের ভৈরব সরণি এলাকার নিজ বাড়ি থেকে কঙ্কন চৌধুরী নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়।পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের ভূমিকা সম্পর্কেও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাহুল কিশোর রায়ের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের তদন্তের দিকে এখন তাকিয়ে রয়েছে ধর্মনগরের সাধারণ।
হোটেল বিজয় প্যালেসে পুলিশের নাটকীয় হানা ঘিরে উঠছে একাধিক প্রশ্ন!

হোটেল বিজয় প্যালেসে পুলিশের নাটকীয় হানা ঘিরে উঠছে একাধিক প্রশ্ন!

নিজস্ব প্রতিনিধি:.....আগরতলা শহরের বুকে আবারও অবৈধ কার্যকলাপের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। অভিযোগ, উষা বাজার সংলগ্ন হোটেল বিজয় প্যালেসে দীর্ঘদিন ধরেই চলছে অসামাজিক ও অবৈধ কার্যকলাপ। গোপন সূত্রে খবর পেয়ে আজ পূর্ব আগরতলা থানার বিশাল পুলিশ বাহিনী হানা দেয় ওই হোটেলে।তবে পুরো ঘটনাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। কারণ সাংবাদিক মহলে খবর পৌঁছে যায় পুলিশের অভিযানের প্রায় এক ঘণ্টা আগেই। অথচ নির্ধারিত সময় পেরিয়ে দেড় ঘণ্টা পরে পুলিশের দেখা মেলে হোটেলে।অভিযোগ, পুলিশ হোটেলে পৌঁছানোর আগেই হোটেল কর্তৃপক্ষ সবকিছু গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়ে যায়। এমনকি প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশ গাড়ি থেকে নামতেই হোটেল মালিকের সঙ্গে ছিল অত্যন্ত ঘনিষ্ঠ আচরণ ও কথোপকথন। এরপরই শুরু হয় তথাকথিত “তল্লাশি অভিযান”।যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হলেও “তেমন কিছু পাওয়া যায়নি”। তবে প্রশ্ন উঠছে—যদি অবৈধ কার্যকলাপের নির্দিষ্ট অভিযোগ থেকেই থাকে, তাহলে কেন পুরো হোটেল তল্লাশি করা হলো না? কেন শুধুমাত্র রেজিস্টারভুক্ত কয়েকটি রুম চেক করেই বেরিয়ে গেল পুলিশ?শহরের বিভিন্ন মহলে দীর্ঘদিন ধরেই গুঞ্জন, রাত বাড়লেই এই হোটেলকে ঘিরে গড়ে ওঠে মধুচক্রের আসর। শুধু বিজয় প্যালেস নয়, উষা বাজার সংলগ্ন আরও কয়েকটি হোটেল নিয়েও উঠছে গুরুতর অভিযোগ।এখন দেখার, এই ঘটনায় শুধুই কি “নাটকীয় হানা” দেখিয়ে দায় সারবে পুলিশ? নাকি সত্যিই সামনে আসবে পুরো চক্রের আসল চেহারা?
 রামনগরে মোবাইল থেকে টাকা চুরির অভিযোগে যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ!

রামনগরে মোবাইল থেকে টাকা চুরির অভিযোগে যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ!

নিজস্ব প্রতিনিধি:....উত্তর ত্রিপুর জেলার পানিসাগর রামনগর ৫ নম্বর ওয়ার্ডে মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে টাকা চুরির এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। গত কয়েকদিন ধরে স্থানীয় দুই ব্যক্তির মোবাইল থেকে কৌশলে টাকা গায়েব করার অভিযোগে সুনীল নুনিয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ও এলাকাবাসীর অভিযোগ, চুরির টাকা উদ্ধার করতে গিয়ে আজ সকালে অভিযুক্তকে হাতেনাতে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, রামনগর এলাকার বাসিন্দা প্রিয়রঞ্জন মালাকার ও সমীরণ মালাকার নামের দুই ব্যক্তির মোবাইল থেকে গত কয়েকদিন ধরে ধাপে ধাপে টাকা চুরি হচ্ছিল। ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট চেক করার পর তারা জানতে পারেন যে, তাদের না জানিয়েই অ্যাকাউন্ট থেকে ডিজিটাল মাধ্যমে টাকা ট্রান্সফার করে নেওয়া হয়েছে।কাউকে সন্দেহ করতে না পারায় ভুক্তভোগীরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন এবং একপর্যায়ে একই এলাকার সুনীল নুনিয়া নামের ওই যুবকের ওপর তাদের সন্দেহ হয়। আজ রবিবার (২৪ মে) সকাল আনুমানিক ৯টা নাগাদ অভিযুক্ত সুনীলকে এলাকায় পেয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে চুরির কথা স্বীকার করে। এরপর উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।এলাকাবাসীর অভিযোগ, সুনীল নুনিয়া একজন পেশাদার চোর। এর আগেও প্রায় দেড় মাস আগে সে একটি বাইক চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়েছিল। শুধু তাই নয়, তার বিরুদ্ধে এলাকায় একাধিক চুরির অভিযোগ রয়েছে।স্থানীয়রা আরও জানান, সুনীল তার মামা রাজ নুনিয়ার বাড়িতে আশ্রয় নিয়ে থাকত। পুলিশ এবং স্থানীয়রা তার মামাকে এর আগে সতর্ক করে সুনীলকে আশ্রয় না দেওয়ার জন্য বললেও, তার মামা তাকে নিজের বাড়িতেই রাখতেন। আর এই সুযোগেই সে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল।বর্তমানে অভিযুক্ত সুনীল নুনিয়া পুলিশি হেফাজতে রয়েছে এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। চুরি হওয়া টাকা উদ্ধার এবং এই ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। .
বর্তমান সরকার নেশামুক্ত প্রদেশ গড়তে খেলাধুলায় গুরুত্ব বাড়াচ্ছে : রতন দাস

বর্তমান সরকার নেশামুক্ত প্রদেশ গড়তে খেলাধুলায় গুরুত্ব বাড়াচ্ছে : রতন দাস

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মধ্যে টেবিল টেনিস খেলার প্রতি ঝোঁক বাড়ছে । ত্রিপুরা টেবিল টেনিস এসোসিয়েশনের সভাপতি রতন দাসের নিরলস প্রচেষ্টায় ক্রমাগত মাঠমুখী হচ্ছে টেবিল টেনিস খেলার খেলোয়াড়রা ।ত্রিপুরা টেবিল টেনিস এসোসিয়েশনের সামার ভ্যাকেশনের রাজ্যভিত্তিক টুর্নামেন্টের আজ শুভ উদ্বোধন করেন টেবিল টেনিস রাজ্যের সভাপতি রতন দাস। এই টুর্নামেন্টে রাজ্যের ১৩৬ জন খেলোয়ার অংশগ্রহণ করেন। এই খেলা ২৩-২৪২৫ ৩ দিন ব্যাপী আর,সি,সি,গ্রাউন্ডে খেলা চলবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলর সম্পাদক সুকান্ত মজুমদার ,সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক মহোদয় সহ অন্যান্যরা।
রেস্টুরেন্ট থেকে ২ লক্ষ টাকা চুরি! | Newstoplink.com