surga-image

Tags

Share this article

গনবন্টন  ব্যবস্থা মজবুত ও কালো বাজারী রুখতে সরকার অঙ্গীকারবদ্ধ : সুশান্ত চৌধুরী

গনবন্টন ব্যবস্থা মজবুত ও কালো বাজারী রুখতে সরকার অঙ্গীকারবদ্ধ : সুশান্ত চৌধুরী

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষের কাছেও গণবণ্টন ব্যবস্থার সুফল পৌঁছে দিতে দপ্তরের পক্ষ থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবন-এ খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে “নিরাপদ পণ্য, আত্মবিশ্বাসী ভোক্তা” শীর্ষক এক সেমিনারের এমনটাই বললেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুর।এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে আগত ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতির সদস্য, রেশন ডিলার এবং বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।পাশাপাশি, ন্যায্য মূল্যের দোকানের ডিলার এবং বিভিন্ন বণিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভাও অনুষ্ঠিত হয়। সভায় রাজ্যের গণবণ্টন ব্যবস্থার কার্যকারিতা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় উপস্থিত প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সেই বিষয়গুলি মনোযোগ সহকারে শোনার পাশাপাশি গণবণ্টন ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য সম্মিলিতভাবে কাজ করার উপর জোর দেওয়া হয়।এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী সংশ্লিষ্ট উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দেন যাতে রাজ্যের সাধারণ ভোক্তারা গণবণ্টন ব্যবস্থায় কোনও ধরনের সমস্যার সম্মুখীন না হন এবং পরিষেবার মান আরও উন্নত করা যায়।

দুপুর ১২ টায় ৮ ই মে টি বি এস সির ফল প্রকাশ

দুপুর ১২ টায় ৮ ই মে টি বি এস সির ফল প্রকাশ

নিজস্ব প্রতিনিধি: (টিবিএসই)-এর অধীন পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক, মাদ্রাসা আলিম, উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল আগামী ৮ মে (বৃহস্পতিবার) দুপুর ১২টা নাগাদ প্রকাশ করা হবে। বুধবার পর্ষদের তরফে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীরা টিবিএসই-র নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবেন। এছাড়াও দুপুর ১২টা থেকে পরীক্ষার্থীরা প্রভিশনাল সার্টিফিকেটও ডাউনলোড করতে পারবেন। পর্ষদ সূত্রে খবর, মার্কশিট ও সার্টিফিকেট বিতরণের স্থান এবং তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।এই ঘোষণা ঘিরে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

উন্নয়নের প্রকল্পের কাজ পরিদর্শন করে আত্মসন্তোষ মেয়রের

উন্নয়নের প্রকল্পের কাজ পরিদর্শন করে আত্মসন্তোষ মেয়রের

নিজস্ব প্রতিনিধি ........বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার। এদিন তিনি প্রথমে যান রামনগর ৮ নং রাস্তায় ট্রেন ঢাকার কাজে কিছু সমস্যা সৃষ্টি হয়েছিল তা পরিদর্শনে যান। কি সমস্যা তাকে সমাধান করার পথের দিশা দেখানোর পর তিনি চলে আসেন শকুন্তলা রোডে। সেখানে ড্রেনের অবস্থা পুঙ্খানুপুঙ্খ কাজ চলছে কিনা তা পরিদর্শন করেন। পরবর্তীতে চলে যান শিশু উদ্যানে। সেখানে একটি ক্যাফেটেরিয়া তৈরি হচ্ছে যার অগ্রগতি খতিয়ে দেখেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আগরতলা শহরের ড্রেন ঢাকার কাজ প্রায় শেষের পথে। ড্রেনের সংস্কার কাজও শেষের পথে। প্রতিটি কাজ শেষ হয়ে গেলে আগরতলা শহরে জল জমার সমস্যা থাকবে না। পাশাপাশি শিশু উদ্যানটিকে সাজিয়ে তোলা এবং কাফেরিয়ায় তৈরির কাজও চলছে। যা সম্পূর্ণ হলে টেন্ডারের মাধ্যমে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে। সামগ্রীক জনকল্যাণমূলক কাজকর্মের বার্তা দিলেও সাধারন মানুষের কতটা কার্যকর হবে সেটা সময় প্রমান করবে বলেই অভিমত সংশ্লিষ্ট মহলের।

৫ দিনের ব্যবধানে ফের মহকুমা শাসকের কাছে ব্রু শরনার্থীরা

৫ দিনের ব্যবধানে ফের মহকুমা শাসকের কাছে ব্রু শরনার্থীরা

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে নতুন দাবিতে সরব হল রিয়াং শরণার্থীরা। বৃহস্পতিবার আমবাসা মহকুমাধীন হাদুক্লোক পাড়া এলাকার ব্রু স্যাটেলমেন্ট ক্যাম্পের বাসিন্দারা পৃথক ভিলেজ কমিটি গঠনের দাবিতে আমবাসা মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন।জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রু স্যাটেলমেন্ট ক্যাম্পে বসবাসরত পরিবারগুলির দাবি, তাদের এলাকাকে আলাদা ভিলেজের মর্যাদা দিয়ে পৃথক ভিলেজ কমিটি গঠন করতে হবে। এদিন মহকুমা শাসক রিঙ্কু রিয়াং অনুপস্থিত থাকায় ডেপুটেশন গ্রহণ করেন ডিসিএম অনীশ দেবনাথ। ডেপুটেশন প্রদানকারীদের বক্তব্য, আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগে যদি ব্রু স্যাটেলমেন্ট ক্যাম্পকে পৃথক ভিলেজ হিসেবে অন্তর্ভুক্ত করা না হয়, তাহলে ওই এলাকায় নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখতে হবে।রিয়াং শরণার্থীদের আরও অভিযোগ, বহু বছর ধরে তারা বিভিন্ন সমস্যার মধ্যে বসবাস করছেন এবং প্রশাসনের কাছে একাধিকবার দাবি জানালেও স্থায়ী সমাধান হয়নি। তাই এবার তারা সংগঠিতভাবে আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছেন।এদিন তারা স্পষ্ট জানিয়ে দেন, দ্রুত তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনে সামিল হবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

এডিসির CEM হিসেবে শপথ নিলেন যুবনেতা রুনিয়েল দেববর্মা

এডিসির CEM হিসেবে শপথ নিলেন যুবনেতা রুনিয়েল দেববর্মা

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার এডিসির সদর দপ্তরে এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নিলেন তিপ্রা মথা দলের যুবনেতা দুইবারের এমডিসি রুনিয়েল দেববর্মা। এদিন রিসিভ চেয়ারম্যান হিসেবে শপথ নেন সি কে জমাতিয়া পাশাপাশি এক্সিকিউটিভ মেম্বার হিসেবে শপথ নেন বাবা রঞ্জন রিয়াং। শপথ গ্রহণের পর মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জনজাতির জনগণ এবং এডিসির সার্বিক উন্নয়নে পাশাপাশি জনজাতিদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করবেন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এই সময় রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা সহ এডিসির সকল নবনির্বাচিত এমডিসি এবং দলের অন্যান্য নেতা মন্ত্রী এবং বরিষ্ঠ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । গোটা অনুষ্ঠানের মাঝেও পাহাড়ের উন্নয়নে কাজ করবেন নবাগত নেতৃত্ব প্রত্যাশা গিরিবাসীদের ।

বঙ্গে তৃণমূলের ছিন্নমূল অবস্থা , প্রত্যাশা মাফিক উত্থানের জয় বিজেপির

বঙ্গে তৃণমূলের ছিন্নমূল অবস্থা , প্রত্যাশা মাফিক উত্থানের জয় বিজেপির

নিজস্ব প্রতিনিধি: অতীতের মহাকাব্যদ্বয় থেকে একটা চিরন্তন সত্য প্রবাদ রয়েছে " অতি দর্পে হত লঙ্কা এবং গৃহশত্রু বিভীষনের প্রভাব বাংলায় সদ্য নির্বাচনের ফলাফলে আবারও চির সত্য বলে বিবেচিত হলো " । পাশাপাশি নির্বাচন কমিশন, এস আই আর কেন্দ্রীয় সরকারের ১০০ শতাংশ প্রশাসনিক ও সৈনিক বলের আপ্রাণ চেষ্টার ফলও বঙ্গ বিজয়ে গুরুতর ভূমিকা নিয়েছে এতে কোন সন্দেহ নেই । তবে , বঙ্গ বিজয়ে সাবেক তৃণমূল সরকারের কিছু কিছু মন্ত্রী সন্ত্রীর আর্থিক ও প্রশাসনিক দূর্নীতি যে সহায়তা করেনি বিশুদ্ধ বিজেপি নেতাও অস্বীকার করতে সক্ষম হবেনা । ১৫ বছরের প্রশাসন বিরোধী বাস্তবতায় কাল বৈশাখীর ঝড় যে রয়েছে তাহা নির্বাচন প্রক্রিয়ার শুরুতেই রীতিমতো পরিষ্কার হয়ে গিয়েছিল । কথায় আছে জয়কালে ক্ষয় নেই , আর মরণকালে ঔষধ নেই । তাবড় তাবড় মন্ত্রীগণ ও প্রতিষ্ঠান বিরোধী এবং স্ব বিরোধী অর্থনৈতিক ঘোটালার স্বীকার হয়েছে এতে দ্বিমত থাকার কথা নয় । প্রশাসনিক ও আর্থিক ঘোটালায় ১৫ বছরের তৃণমূল সরকারের প্রধান ও প্রশাসন বেসামাল হয়ে গিয়েছিল তাতেও কোন সন্দেহ নেই । শেষের দিকে সুতো বাছতে গিয়ে কম্বল খালি হয়ে যাওয়ার অবস্থায় নিমজ্জিত হয়েছিল মমতার নেতৃত্বে তৃণমূল সরকার । বিজেপির স্ট্যাটেজিক পয়েন্ট ছিল ২০২১ এর পূর্ব লগ্নে বেশ কিছু সংখ্যক তৃণমূলের মন্ত্রী সমেত প্রথম সারির নেতৃত্বকে প্রলুব্ধ করে নিজের নারদার আতঙ্কে বিজেপির তোষন। যদিও স্বউক্তি ছিল তিনি ২০০৯ সাল থেকে বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও তৎসময়ে সর্ব ভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহজির সাথে চুপকি চুপকি সংযোগ । বঙ্গে পরিবর্তনের দমকা হাওয়া অনেক দিন থেকেই বইছিল । অবশ্য মাননীয়া বিভিন্ন জনকল্যাণ মূলক পরিকল্পনা মন্ত্রী সভার অস্তিত্বকে অনেকটা সচল রেখেছিল । তার মধ্যে উল্লেখযোগ্য লক্ষ্মীর ভান্ডার মাসে ১৫০০ টাকা ( সাধারণের জন্য ) এবং অনগ্রসরদের জন্য ( মাসে ) ১৭০০ টাকা । অবশ্য বিশ্বগুরু , স্বরাষ্ট্রমন্ত্রী সমেত সর্বস্তরের বিজেপি নেতৃত্ব মাসে ৩০০০ টাকা করে অন্নপূর্ণা ভান্ডারের অঙ্গীকার একটা অন্যতম জয়ের মাইলস্টোন এতে সন্দেহ নেই । তবে , ক্ষমতায় এলে বঙ্গে মাসে ৩০০০ টাকা অন্নপূর্ণা ভান্ডারে ত্রিপুরাবাসিও উল্লসিত বটে । কেননা ত্রিপুরায় যেহেতু বিজেপি সরকার বঙ্গে ধনুর ভাঙা পন অন্নপূর্ণা ভাতা ৩০০০ টাকা ত্রিপুরায় ও প্রচলিত হতে চলছে । অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি ৭ ম পে কমিশনের লাগু করায় অঙ্গীকার বদ্ধ যা ভাষনে ব্যক্ত করেছেন।যদিও বর্তমানে ৮ ম পে কমিশনের সুযোগ সুবিধার প্রাপ্য বঙ্গের কর্মচারীবৃন্দ । আরও শতশত অঙ্গীকারে পর্যবসিত বঙ্গের জনগন । কোনটা ছেড়ে কোনটা ব্যক্ত করবো বুঝে উঠতে পারা ভার । যাকে বলা যায় ত্রিপুরার ভীষন ডকুমেন্ট এর ন্যায় উন্নয়নের পোক্ত সিঁড়ির বন্দোবস্ত রয়েছে বঙ্গে নূতন বিজেপি সরকারের স্থাপত্যে । বিধাতার বিচারে চিরসত্য সৃষ্টির পরিসমাপ্তি অবশ্যম্ভাবী । দুদিন আগে আর পরে । আজকে কিছু কিছু অনৈতিক ঘটনা অতি উৎসাহে ক্ষতিকারক হিসেবে চিহ্নিত হয়েছে যা সচরাচর হয়ে থাকে । তবে , উৎসবের সুর সর্বদা বজায় থাকেনা এটাই চিরসত্য । মন্ত্রী সভার শপথ থেকে আকাশচুম্বী উন্নয়নের ডালি পূর্ণতা বহন করবে না শুরুতেই হতাশার কড়াল প্রবাহ প্রবর্তিত হবে সেটা ভবিষ্যত বলবে ।যদিও বঙ্গ সমেত আমরা সবাই গঠন মূলক অগ্রগতিতে প্রত্যাশী। একদিকে কেন্দ্রীয় সরকারের কড়াল আগ্রাসন ।অপরদিকে মাইনরিটি ভোটের বিভাজনে বঙ্গে ধরাশায়ী তৃণমূল । উপরন্তু নির্বাচন কমিশনের নিরপেক্ষতায় আশঙ্কা সমেত এস আই আরের আক্রোশে প্রায় ৯০ লক্ষ ভোটারের ভোটার লিস্ট চ্যুত । সব মিলিয়ে বিরোধী শক্তির বঙ্গে ইন্দ্র পতনে ভীষন ধাক্কা এতেও সন্দেহ নেই ।যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী গণনায় অব্যবস্থায় কাউন্টিং এজেন্টের উপর অপ্রত্যাশিত হামলার অজুহাতে কাউন্টিং হল থেকে বেড়িয়ে যাওয়ায় স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় শেষ লগ্নে গননা কেন্দ্রে গিয়েও শেষ রক্ষা করতে পারেননি । ভবানীপুরে ও তৃণমূলের বিসর্জন মানতে হচ্ছে ।যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেড়িয়ে যাওয়ার পথে ওনাকেও শারীরিক নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করেছেন। বঙ্গে তৃণমূল অধ্যায়ের আপাতত সমাপ্তি । এখন দেখার বঙ্গে ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম ভূমিতে বিজেপি অঙ্গীকার সমেত অগ্রগতি ও শান্তির বাতাবরণে ভূষিত হবে কিনা বাংলা ।

ধর্মনগর উপ নির্বাচনে বিজেপি জয়ী প্রার্থীকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা জ্ঞাপন

ধর্মনগর উপ নির্বাচনে বিজেপি জয়ী প্রার্থীকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা জ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি: বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর বিপুল জয়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ধর্মনগরবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।মুখ্যমন্ত্রী বলেন, ধর্মনগরের জনগণ যে আস্থা ও সমর্থন বিজেপির ওপর রেখেছেন, তার জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ। তিনি উল্লেখ করেন, এই বিপুল জনসমর্থন সরকারকে আরও দায়বদ্ধ করে তুলেছে এবং উন্নয়নের লক্ষ্যে কাজ করার প্রেরণা জোগাবে।ডাঃ সাহা আরও জানান, ধর্মনগরের সার্বিক উন্নয়ন, শান্তি ও অগ্রগতিকে সামনে রেখে সরকার নিরলসভাবে কাজ করে যাবে। সকলকে সঙ্গে নিয়ে উন্নয়নের এই যাত্রা আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি।

দীর্ঘদিনধরে তালাবন্ধী হয়ে আছে পিতরাই পাড়া উপস্বাস্থ্য কেন্দ্র!

দীর্ঘদিনধরে তালাবন্ধী হয়ে আছে পিতরাই পাড়া উপস্বাস্থ্য কেন্দ্র!

নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের পিতরাইপাড়ায় সরকারি অর্থব্যায়করে একটি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মানকরাহয়। উপস্বাস্থ্য কেন্দ্র নির্মানের কিছু সময় পর কিছু সমস্যার সৃষ্টিহয়। এই উপস্বাস্থ্য কেন্দ্র নির্মানের জন্য যেইব্যক্তি জায়গা প্রদানকরেছেন উনাকে চাকুরির দেবার পতিশ্রুতি দেওয়া হয়েছেবলে অভিযোগ। জায়গার মালিক জানান উপস্বাস্থ্য নির্মানেের আগে উনাকে বলাহয়েছে উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য জায়গা প্রদানকরাহলে উনার পরিবারের একজনকে চাকুরি প্রদানকরাহবে। এই পতিশ্রুতিপেয়ে জায়গা প্রদানকরাহলে উপস্বাস্থ্যকেন্দ্র নির্মানের পর চাকুরি নাপেয়ে উপস্বাস্থ্যকেন্দ্রে তালাদিয়ে বন্ধকরেদিলো জায়গার মালিক। পরবর্তীসময় স্থানীয় মন্ত্রী সহ এলাকার জনপ্রতিনিধি ও প্রসাশনিকস্তরের লোকজনদের নিয়ে আলোচনাক্রমে পুনরায় উপস্বাস্থ্যকেন্দ্রটি খোলাহয়েছে। কয়েকমাস সবকিছু ঠিকঠাক চললেও বর্তমান সময়ে কয়েকদিন যাবৎ পুনরায় উপস্বাস্থ্যকেন্দ্রে তালাদিয়ে বন্ধকরে রাখাহয়েছে। জায়গার মালিক জানান উনার পরিবারের একজনকে চাকুরি প্রদাননাকরলে উপস্বাস্থ্যকেন্দ্রটি খোলাহবেনা। অপরদিকে স্থানীয় লোকজচাইছে এই স্বাস্থ্যকেন্দ্রটি চালুকরতে প্রসাশন যেন সঠিক পদক্ষেপ গ্রহনকরে। যাতেকরে সামান্য অসুস্থহলে লোকজনেরা এই উপস্বাস্থ্যকেন্দ্রথেকে চিকিৎসা পরিষেবা গ্রহনকরতে পারে। অপরদিকে এলাকায় বিদ্যুৎ ও পানিয় জলের সমস্যারয়েছে বলে জাননা স্থামীয়রা। এখন দেখার বিষয় উপস্বাস্থ্যকেন্দ্র পুনরায় চালু করতে প্রসাশন কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে।

তিন দিনের মাথায় নদী থেকে উদ্ধার হল রাকেশ শীলের মৃত দেহ!

তিন দিনের মাথায় নদী থেকে উদ্ধার হল রাকেশ শীলের মৃত দেহ!

নিজস্ব প্রতিনিধি: এন ডি আর এফ, টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়ন এবং এসডিআরএফ কর্মীদের টানা তিন দিনের অভিযানে রবিবার সকাল ১১ টা নাগাদ ঈশানচন্দ্রনগর স্কুল সংলগ্ন নদী থেকে উদ্ধার হয় মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে আমতলী থানার পুলিশ ও অগ্নিনির্বাপক কর্মীরা। রাকেশের পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়ে।

ধর্মনগরের ঐতিহ্যবাহী শিববাড়িতে দান বাক্স ভেঙে চুরির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য!

ধর্মনগরের ঐতিহ্যবাহী শিববাড়িতে দান বাক্স ভেঙে চুরির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য!

নিজস্ব প্রতিনিধি: গতকাল গভীর রাতে সংঘটিত এই চুরির পুরো ঘটনাই ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়।শনিবার সকালে সেই ফুটেজের ভিত্তিতে মন্দির কমিটির সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে হাতে-নাতে ধরে ফেলেন। ধৃত ব্যক্তির নাম সুমন চক্রবর্তী,তার বাড়ি ঊনকোটি জেলার কৈলাশহরে বলে জানা গেছে। ঘটনার পর উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

গনবন্টন ব্যবস্থা মজবুত ও কালো বাজারী রুখতে সরকার অঙ্গীকারবদ্ধ : সুশান্ত চৌধুরী | Newstoplink.com