যুব ফেডারেশন ধর্মনগর মহকুমা সম্মেলন।
নিজস্ব প্রতিনিধি: উদ্যমী আন্দোলন ও নতুন সংকল্পের বার্তা: ধর্মনগরে অনুষ্ঠিত হলো ডি ওয়াই এফ আই-এর ২২তম মহকুমা সম্মেলন।এক বর্ণাঢ্য এবং বৈপ্লবিক আবহের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হলো ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI) ধর্মনগর মহকুমা কমিটির ২২তম মহকুমা সম্মেলন। ফয়জুর রহমান এবং হেম গোপাল শর্মা মঞ্চে আয়োজিত এই সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় যুব কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।ঐতিহ্য ও মর্যাদার সাথে সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে এই সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন সংগঠনের ধর্মনগর মহকুমা সভাপতি সানি চন্দ। এরপর উপস্থিত সকল প্রতিনিধি ও নেতৃত্ব শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।প্রতিনিধি সম্মেলনের মূল পর্বের শুরুতে সভাপতির আসন অলঙ্কৃত করেন রামেন্দু গোস্বামী, সানি চন্দ এবং উত্তম নাথ। ত্রিপুরা সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্রের শিল্পীদের পরিবেশিত উদ্বোধনী গণসঙ্গীতের সুর সম্মেলন কক্ষে এক অন্য মাত্রা যোগ করে। এরপর সভার শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন রাজিব নাথ।সম্মেলনের উদ্বোধনী ভাষণে সংগঠনের রাজ্য কমিটির সদস্য আব্দুল হাফিজ ডিওয়াইএফআই-এর সাংগঠনিক কাঠামোর বিভিন্ন দিক ও শক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এবারের সম্মেলনে প্রধান অতিথি তথা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনকে সমৃদ্ধ করেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বাসুদেব ভট্টাচার্য্য, সান্ত্বনো দেব এবং রাজ্য কমিটির সদস্য বিজয় বিশ্বাস, রাজিব নাথ।সাংগঠনিক কাজের খতিয়ান তুলে ধরে সম্মেলনে প্রতিবেদন পাঠ করেন ধর্মনগর মহকুমা সম্পাদক অর্জুন নাথ। সেই প্রতিবেদনের ওপর মহকুমার ১৪টি অঞ্চল কমিটি থেকে আগত ১ জন করে মোট ১৪ জন প্রতিনিধি বিস্তর আলোচনা ও মতামত প্রকাশ করেন। উল্লেখ্য, এই সম্মেলনে ১৪টি অঞ্চল থেকে সর্বমোট ২০০ জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন।সম্মেলনের প্রস্তুতি কমিটির চেয়ারম্যান অমিতাভ দত্ত তাঁর সংক্ষিপ্ত অথচ জোরালো বক্তব্যে আগামী প্রজন্মকে বাঁচানোর দায়িত্ব নেওয়ার জন্য যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি যুবকদের অধিকার আদায়ের আন্দোলনকে আরও তেজি ও অব্যাহত রাখার বার্তা দেন। পাশাপাশি রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বাসুদেব ভট্টাচার্য্যও সম্মেলনে তাঁর গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।সম্মেলনের অন্তিম লগ্নে সর্বসম্মতিক্রমে ৪৯ জন সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী নতুন ধর্মনগর মহকুমা কমিটি গঠন করা হয়। নতুন কমিটির প্রথম সভা থেকেই সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী জসিম উদ্দিন-কে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় এবং অর্জুন নাথ-কে পুনরায় সম্পাদক পদে পুনর্নির্বাচিত করা হয়। নতুন এই নেতৃত্ব আগামী দিনে ধর্মনগরে যুব আন্দোলনকে আরও সুসংগঠিত ও বেগবান করে তুলবে বলে আশা প্রকাশ করছেন সংগঠনের কর্মীরা।
শ্রীশ্রীজগন্নাথদেবের স্নানযাত্রা উপলক্ষ্যে আজ সন্ধ্যায় ১০৮ টি কলসি দিয়ে হাওড়া নদী থেকে গঙ্গা আনয়ন করা হয়
নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরার সর্ববৃহৎ জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব- আশ্রম চৌমুহনীস্থিত হরেকৃষ্ণ মন্দিরের শ্রীশ্রীজগন্নাথদেবের স্নানযাত্রা উপলক্ষ্যে আজ সন্ধ্যায় ১০৮ টি কলসি দিয়ে হাওড়া নদী থেকে গঙ্গা আনয়ন করা হয়। ত্রিপুরার সর্ববৃহৎ জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মাতাজীর জন্য গঙ্গা আনয়নের এই অনুষ্ঠানে ১০৮জন বৈষ্ণব মহিলার পাশাপাশি সংকীর্তনের টীমসহ অগণিত ভক্তদের ভীড় ছিল লক্ষ্যণীয়। প্রাচীন সনাতন সংস্কৃতির অঙ্গ আজকের এই অনুষ্ঠান আগরতলাবাসীর আকর্ষণের মূল কারণ ছিল। আগামীকাল সকাল থেকেই মন্দিরে থাকবে বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠান, তার মধ্যে মঙ্গল আরতি, কীর্তন মেলা, শ্রীশ্রীজগন্নাথদেবের মহাঅভিষেক, ৫৬ ভোগ নিবেদন এবং সর্বশেষে সবার জন্য সুস্বাদু কৃষ্ণপ্রসাদম প্রসাদ বিতরণ।
আড়ালিয়া কাণ্ডে নয়া মোড় , উদ্ধার চোলাই মদ ,ধৃত ১
নিজস্ব প্রতিনিধি: আগরতলার আড়ালিয়া শালবন এলাকায় গতকালের বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে নতুন মোড়। ঘটনার নেপথ্যে চোলাই মদ ও নেশাজাতীয় দ্রব্যের কারবার ছিল বলে দাবি করলেন প্রতাপগড় যুব মোর্চার সভাপতি। অভিযোগের ভিত্তিতে আজ পুলিশের উপস্থিতিতে একটি মাংসের দোকানে তল্লাশি চালিয়ে চোলাই মদ ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।প্রতাপগড় যুব মোর্চার সভাপতি মনিশ চক্রবর্তীর দাবি, গতকাল রাতে যুব মোর্চার দুই কর্মী বিশ্বজিৎ দেবনাথ ও বিনয় দেবনাথ বাড়ি ফেরার পথে শালবাগ এলাকার একটি মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকটি বাইক সরানোর অনুরোধ করেছিলেন। অভিযোগ, এরপরই দোকান থেকে ৪ থেকে ৫ জন বেরিয়ে এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।তিনি আরও দাবি করেন, ওই মাংসের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে চোলাই মদ ও বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের অবৈধ ব্যবসা চলছিল। সেই অভিযোগের ভিত্তিতে আজ এলাকার বাসিন্দাদের নিয়ে পুলিশের সহযোগিতায় দোকানটিতে তল্লাশি চালানো হয়।তল্লাশিতে পুলিশ চোলাই মদসহ বিভিন্ন নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি প্রবীর মজুমদার নামে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।বর্তমানে ঘটনার তদন্ত শুরু করেছে কলেজ টিলা থানার পুলিশ। তবে উদ্ধার হওয়া সামগ্রী ও অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।আড়ালিয়া শালবনের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে এবং তদন্ত শেষ হলে প্রকৃত তথ্য সামনে আসবে।
জরাজীর্ণ অবকাঠামোয় পাঠদান ব্যাহত! সংস্কারের দাবি অর্জুন প্রসাদ রোয়াজা পাড়া এস বি স্কুলে।
নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ত্রিপুরার পোয়াংবাড়ি ব্লকের গোলসিংপাড়া গ্রামের অর্জুন প্রসাদ রোয়াজা পাড়া এস বি স্কুলে দীর্ঘদিন ধরে অবকাঠামোগত নানা সমস্যায় ভুগছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিদ্যালয়ের চারপাশের বাউন্ডারি ওয়াল নেই। এছাড়াও স্কুল ভবনের টিনের ছাউনি নষ্ট হয়ে যাওয়ায় বর্ষাকালে শ্রেণিকক্ষে বৃষ্টির পানি পড়ে পাঠদান ব্যাহত হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, বহুবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হলেও এখনও পর্যন্ত স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পড়াশোনার স্বার্থে দ্রুত বাউন্ডারি ওয়াল নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত টিন পরিবর্তনের দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী। তাঁদের মতে, অবিলম্বে সংস্কারকাজ শুরু না হলে বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বাবার হাতে নৃশংস খুন দুই শিশু সন্তান! চাঞ্চল্যকর ঘটনা গন্ডাছড়ায়।
নিজস্ব প্রতিনিধি: নিজের ঔরসজাত দুই সন্তানকে হত্যা করলো পাষন্ড মদ্যপ বাবা। পাষন্ড খুনী বাবাকে জালে তুলেছে পুলিশ। ঘটনাটি ঘটে গন্ডাছড়া মহকুমার উল্টাছড়া এডিসি ভিলেজের ব্রু সেটেলমেন্ট ক্যাম্প এলাকায়।জানা গিয়েছে শনিবার সাতসকালে প্রচন্ড মদমত্ত অবস্থায় ব্রু সেটেলমেন্ট ক্যাম্পের বাসিন্দা লালছুয়ানামা ব্রু প্রথমে ঘরে এসে স্ত্রী রামতারু ব্রু -র উপর হামলা চালায়। স্ত্রী কোনরকমে এক সন্তানকে নিয়ে ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। ঘরে ছিল চার বছরের এক পুত্র সন্তান এবং এক বারো বছরের কন্যা সন্তান। মদ্যপ বাবা লাকরির চেলিকাঠ দিয়ে দুই সন্তানকে পিটিয়ে হত্যা করে। পাষন্ড বাবাকে আটক করেছে পুলিশ।নিহত দুই নিরপরাধ সন্তানকে রাখা হয়েছে গন্ডাছড়া মহকুমা হাসপাতালের মর্গে।
আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য! ৩ কেজি গাঁজা সহ আটক বিহারের এক মহিলা!!
নিজস্ব প্রতিনিধি: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন খবরের ভিত্তিতে আমবাসা রেল স্টেশনে অভিযান চালিয়ে ৩ কেজি শুকনো গাঁজাসহ বিহারের এক মহিলাকে আটক করেছে পুলিশ।শনিবার আগরতলা ও আমবাসা রেল পুলিশের যৌথ প্রচেষ্টায় এই অভিযান পরিচালিত হয়। রেল স্টেশনে সন্দেহভাজন ওই মহিলার ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে আসে গাঁজার প্যাকেটগুলো। ধৃত ওই মহিলার বাড়ি বিহারে বলে জানা গেছে।পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করে গাঁজার উৎস এবং এর গন্তব্য সম্পর্কে জানার চেষ্টা চলছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। ত্রিপুরাকে নেশামুক্ত করার লক্ষ্যে পুলিশের এই ধারাবাহিক অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে রেল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু! গ্রেপ্তার অভিযুক্ত!!
নিজস্ব প্রতিনিধি: সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, ছেলের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন বাবা অয়াখী রায় ত্রিপুরা। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সমীর ত্রিপুরা দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিল। নেশাগ্রস্ত অবস্থায় সে প্রায়ই তার বাবার সঙ্গে অশান্তি ও মারধোর করত বলে অভিযোগ। শনিবারও একই ধরনের এক ঘটনার সময় সমীর ত্রিপুরা লাঠি দিয়ে বাবাকে আঘাত করে। সেই আঘাত অয়াখী রায় ত্রিপুরার বুকে লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান।খবর পেয়ে যাত্রাপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে এসডিপিও শশী মোহন দেববর্মাও ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ইতিমধ্যেই অভিযুক্ত সমীর ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে যাত্রাপুর থানার হেফাজতে রয়েছে। অন্যদিকে, নিহত অয়াখী রায় ত্রিপুরার মরদেহ ময়নাতদন্তের জন্য কাঁঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে রাখা হয়েছে।এই ঘটনাকে ঘিরে আবারও পার্বত্য ত্রিপুরায় নেশার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ সব দিক খতিয়ে দেখছে।
রহস্যময় গর্ত ঘিরে চাঞ্চল্য!বিশালগড় থানার ব্রজপুর কানাইবাড়িতে।
নিজস্ব প্রতিনিধি:এলাকাবাসী ধারণা ছিল রাতের আঁধারে চড়িলাম কানাইবাড়ি রেল ব্রিজ সংলগ্ন এলাকায় কে বা কাহারা একটি গর্ত করে রেখেছো, এলাকার মানুষ প্রাতক ভ্রমণে বেরিয়ে এমন দৃশ্য দেখতে পেয়েছে , মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, খবর দেওয়া হয় বিশালগড় থানায়, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে বিশালগড় থানার পুলিশ, এসে সরজমিনে তদন্ত করতে থাকে এই গর্তটিকে, পরবর্তী সময় এলাকাবাসী ও পুলিশের উপস্থিতিতে এই গর্তঠি থেকে মাটি সরানোর কাজ শুরু করে, পরবর্তী সময়ে শুধুমাত্র একটি তার দেখা গিয়েছে, তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকাবাসীর অভিযোগ রাতের আঁধারে যদি বিশালগড় থানার পুলিশ বাবুরা এলাকাতে রীতিমতো টহলদারি করতো তাহলে হয়তো বা এরকম ধরনের ঘটনা না ঘটতে পারত পুলিশ বাবুদের টহলদারি নিয়ে প্রশ্ন উঠছে,
মাছ ধরতে গিয়ে নিখোঁজ!
নিজস্ব প্রতিনিধি: দেওনদীতে তলিয়ে যাওয়া অমরজিৎ পালের খোঁজে দ্বিতীয় দিনের অভিযান, দশদায় নামল ৩০ সদস্যের NDRF দল।উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেওনদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ৪২ বছর বয়সী অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের মতো জোরকদমে চলছে উদ্ধার অভিযান। আজ সকালে কুমারঘাট থেকে ৩০ সদস্যের একটি NDRF দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেয়। তাদের সঙ্গে মহকুমা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দল, অগ্নিনির্বাপক দপ্তর এবং টিএসআর-এর দুর্যোগ মোকাবিলা বাহিনীও যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অমরজিৎ পালের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় দেওনদীতে মাছ ধরতে গিয়ে প্রবল জলস্রোতে তলিয়ে নিখোঁজ হন অমরজিৎ পাল। ঘটনার পর স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে কাঞ্চনপুর মহকুমা শাসক আশীষ কুমার বিশ্বাসের নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন দপ্তর ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।গোটা বিষয় নিয়ে কী জানালেন কাঞ্চনপুর মহকুমা শাসক আশীষ কুমার বিশ্বাস, শুনুন বিস্তারিত।
গর্জি পেট্রোল পাম্পের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ উঠে আসলো!
নিজস্ব প্রতিনিধি: গোমতী জেলার গর্জি পেট্রোলপাম্পের বিরুদ্ধে কালোবাজিরর অভিযোগ উঠেআসলো। ড্রামেকরে অবৈধভাবে তেল বিক্রিকরে তেলের কৃত্তিম সংকট তৈরিকরার প্রচেষ্টা চালিয়েযাচ্ছে বলে অভিযোগ উঠেআসছে। শুক্রবার গর্জি পেট্রোলপাম্পে ড্রামেকরে অবৈধভাবে তেল বিক্রির চিত্র ফুটে উঠলো। এই চিত্রটি কেমেরা বন্দী করতেগেলে পাম্পের পক্ষথেকে সাংবাদিকদের বাঁধাদেওয়াহয়। গর্জী পেট্রোল পাম্পের ম্যানেজার নারায়ন সাহার নিকট বিষয়টি জানতেচাইলে তিনি জানান কৃষকদের জন্য ড্রামে তেল দেওয়াহচ্ছে। কিন্তু উনার কাছে বৈধ কাগজপত্র দেখতেচাইলে তিনি সঠিক তথ্য দিতেপারেননি। স্থানীয় লোকজনদের অভিযোগ ম্যানেজার ইচ্ছাকৃতভাবে ড্রামেকরে অবৈধভাবে তেলবিক্রকরে কালোবাজারি করেযাচ্ছে। পাম্পে তেলশেষ হয়েগেলে পাম্পের বাইরেথেকে অধিকমূল্যে তেল ক্রয়করতে হয় লোকজনদের। অপরদিকে ড্রামে করেতেল বিক্রিকরার ফলে পাম্পে লোকজনেরা অধিকসময়ধরে লাইনধরেথাকতেহয়। শুক্রবার গর্জি পেট্রোলপাম্পে অবৈধভাবে তেল বিক্রির খবরপেয়ে ঘটনাস্থলে ছুটেযায় গর্জি ফাঁড়ী থানার পুলিশ। পুলিশ সমস্ত ঘটনার বিষয়ে তদন্ত করছেন। সকলে চাইছে গর্জি পেট্রোলপাম্পে অবৈধ তেল বিক্রির বিষয়ে প্রসাশন সঠিকপদক্ষেপ গ্রহনকরেন।
Top News
View All →যুব ফেডারেশন ধর্মনগর মহকুমা সম্মেলন।
June 28th, 2026
শ্রীশ্রীজগন্নাথদেবের স্নানযাত্রা উপলক্ষ্যে আজ সন্ধ্যায় ১০৮ টি কলসি দিয়ে হাওড়া নদী থেকে গঙ্গা আনয়ন করা হয়
June 28th, 2026
আড়ালিয়া কাণ্ডে নয়া মোড় , উদ্ধার চোলাই মদ ,ধৃত ১
June 27th, 2026
জরাজীর্ণ অবকাঠামোয় পাঠদান ব্যাহত! সংস্কারের দাবি অর্জুন প্রসাদ রোয়াজা পাড়া এস বি স্কুলে।
June 27th, 2026
বাবার হাতে নৃশংস খুন দুই শিশু সন্তান! চাঞ্চল্যকর ঘটনা গন্ডাছড়ায়।
June 27th, 2026
আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য! ৩ কেজি গাঁজা সহ আটক বিহারের এক মহিলা!!
June 27th, 2026