নিজস্ব প্রতিনিধি: বায়ু টেকনোলজি ডিপার্টমেন্টে সরকারি অর্থ জালিয়াতির অভিযোগে গ্রেফতার আরও এক। ধৃতের নাম সঞ্জীব দেব বাড়ি উজান অভয়নগর। শুক্রবার রাতে এনসিসির পুলিশ তাকে গ্রেফতার করেছে। এই মামলায় এনসিসি এসডিপিও সুব্রত বর্মন বিষয়টি বিস্তারিত জানান। তবে , সরকারী দপ্তরের টাকা আত্মসাৎ মামলায় বহু রাঘব বোয়াল জড়িত বলাই বাহুল্য । বিভিন্ন দপ্তরে উন্নয়ন প্রকল্প মূক ধুবড়ে পড়েছে । রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তার ভূমিকা নিয়ে ধোঁয়াশা থাকছেই। এই জল্পনা কল্পনার মাঝে বায়ু টেকনোলজির আর্থিক জালিয়াতি তদন্ত অজ্ঞাত কারনে মন্থর গতিতে বইছে। একজনকে আটক করা হলেও প্রকৃত তথ্য পুলিশ আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারিভাবেও কোন স্পষ্টিকরণ নেই । ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে পুলিশ কতটা কার্যকর এবং সফল হবে তাও জনমনে সংশয় রয়েছে। এখন দেখার রহস্যের উন্মোচন করেন পুলিশ এবং প্রশাসন কতটা স্বচ্ছ ভূমিকা রাখতে পারেন । সেটাই এখন কোটি টাকার প্রশ্ন জনমনে ।