Tags

Share this article

স্বর্ণালংকার ছিনতাই করতে গিয়ে বিহারের দুই যুবক আমতলী থানার পুলিশের জালে!

স্বর্ণালংকার ছিনতাই করতে গিয়ে বিহারের দুই যুবক আমতলী থানার পুলিশের জালে!

নিজস্ব প্রতিনিধি: পুলিশের হাতে গ্রেফতার বিহারের ২ ছিনতাইকারী। মহিলারা এখন স্বর্ণালংকার পরে তাদের নিজেরদের বাড়িতেও সুরক্ষিত নয়, সেখানেও ছিনতাইকারীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে স্বর্ণালংকার ছিনিয়ে নিচ্ছে। বুধবার দুপুরে তার ওই এক জলজ্যান্ত উদাহরণ মিলল শ্রীনগর থানার অন্তর্গত এডিসি ভিলেজের টেলরবন এলাকায়। জানা গেছে এডিসি ভিলেজ এর টেলরবন এলাকার আমার তো বৃদ্ধা রাধা রানী দেববর্মার বাড়িতে থালা-বাসন পরিষ্কার করার অজুহাত দেখিয়ে বিহারের দুই যুবক প্রবেশ করে, তখন ওনার বাড়িতে কোন পুরুষ লোক ছিল না সেই সুযোগে দুই ছিনতাইকারী থালা-বাসন পরিস্কার করার নাম করে বৃদ্ধা রাধারানী দেববর্মার গলা থেকে একটি সোনার চেইন ছিনতাই করে পালিয়ে যায়। তখন বৃদ্ধা মহিলার চিৎকারে আশেপাশের বাড়ি ঘরের লোকজন ছুটে এসে পালিয়ে যাওয়া দুই ছিনতাইকারীকে আটক করার জন্য কাঞ্চনমালা বাজারের কয়েকজন স্থানীয় ব্যক্তিদের ফোন করে জানিয়ে দেয়। তৎক্ষণাৎ কাঞ্চনমালা বাজারের লোকজন দুই ছিনতাইকারীকে আটক করতে তৎপর হয়ে উৎ পেতে বসে থাকে। কিছুক্ষণ বাদে অপরিচিত বিহারের ২ যুবক বাইক নিয়ে দ্রুতগতিতে কাঞ্চনমালা বাজারে প্রবেশ করতেই বাজারের লোকজন দুই ছিনতাইকারী কে আটক করে উত্তমমধ্যম দিয়ে আটক করে রাখে। খবর দেওয়া হয় আমতলী থানায়। পরে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে ছিনতাই হয়ে যাওয়া সোনার চেইনটি সহ দুই ছিনতাইকারীকে এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বি আর ৩৯ এ এইচ্ ৮৩৫০ নম্বরের বাইক থানায় নিয়ে আসে। বুধবার বিকেলে বৃদ্ধা রাধারানী দেববর্মার ছেলে পরিমল দেববর্মা এই ছিনতাই এর ঘটনাটি জানিয়ে ধৃত দুই বিহারের যুবকের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করেন। জানা গেছে বিহারের এই দুই যুবক গত দুইদিন আগেও আমতলী বড়ইটিলা এবং আমতলী শিববাড়ি এলাকায় একই কায়দায় থালা-বাসন পরিষ্কার করার নাম করে একই বাইক ব্যবহার করে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ছিনতাই করে। আমতলী থানা সূত্রে জানা গেছে ধৃত দুই ছিনতাইকারীর নাম পবন কুমার এবং নীতিশ কুমার, দের বাড়ি বিহারের কাটিহার জেলায়। জানা গেছে বুধবারই ধৃত দুই ছিনতাইকারীর বিরুদ্ধে আমতলী থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করছে। বৃহস্পতিবার দিত ২ ছিনতাইকারীকে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
তেলিয়ামুড়ায় গ্যাস এবং পেট্রোলের চরম সংকট! প্রশাসনের নীরব ভূমিকায় নাজেহাল জনসাধারণ !

তেলিয়ামুড়ায় গ্যাস এবং পেট্রোলের চরম সংকট! প্রশাসনের নীরব ভূমিকায় নাজেহাল জনসাধারণ !

নিজস্ব প্রতিনিধি: রান্নার গ্যাস এবং পেট্রোলের জন্য রীতিমতো নাজেহাল তেলিয়ামুড়া মহকুমার জনসাধারণ। মঙ্গলবার কাক ভোর থেকেই তেলিয়ামুড়া শহরের গ্যাস এজেন্সি এবং মহারানীপুর পেট্রোল পাম্পের সামনে শয়ে শয়ে মানুষ ভিড় জমান। তেলিয়ামুড়া মহাকুমার অধিকাংশ পেট্রোল পাম্পে তীব্র জ্বালানি সংকটের কারণে জনসাধারণের এই দীর্ঘ লাইন পরিলক্ষিত হচ্ছে বলে জানা গেছে। সংকট দূরীকরণে প্রশাসনিক উদ্যোগ হীনতায় জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভ জন্মায়।
ওষুধ ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট আগামীকাল।

ওষুধ ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট আগামীকাল।

নিজস্ব প্রতিনিধি: অনলাইন ওষুধ বিক্রি বন্ধ এবং কর্পোরেট সংস্থাগুলোর অতিরিক্ত ছাড় (ডিসকাউন্ট) দেওয়ার প্রতিবাদে দেশব্যাপী ২০ মে ২০২৬-এর ধর্মঘটে সামিল হওয়ার ঘোষণা দিয়েছে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। খোয়াইতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন থেকে তারা এই কর্মবিরতির ডাক দেয়। সাংবাদিক সম্মেলনের মূল দাবি ও বিষয়সমূহ হল: ই-ফার্মাসি ও অনলাইন ওষুধ বিক্রি বন্ধ, বড় বড় কর্পোরেট ও অনলাইন বিক্রেতাদের দেওয়া অতিরিক্ত ছাড়ের (ডিপ ডিসকাউন্ট) কারণে স্থানীয় ব্যবসায়ীদের ক্ষতির সম্মুখীন হওয়া, নকল ওষুধ ও বেআইনি ওষুধ বাণিজ্য রোধে কঠোর নজরদারি ও আইনি ব্যবস্থা গ্রহণ করা সহ একাধিক দাবি নিয়ে এই ধর্মঘট অনুষ্ঠিত হবে। রোগীদের সুবিধার্থে হাসপাতাল ও ক্লিনিকের সাথে যুক্ত ফার্মেসিগুলো খোলা থাকবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মহকুমা কমিটির সভাপতি রামকৃষ্ণ ভট্টাচার্য, মহকুমা কমিটির সম্পাদক তাপস রায় সহ অন্যান্যরা।
দীর্ঘ প্রায় তিন মাস পর খোলা হলো উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির-এর প্রনামী বাক্সগুলি

দীর্ঘ প্রায় তিন মাস পর খোলা হলো উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির-এর প্রনামী বাক্সগুলি

নিজস্ব প্রতিনিধি:সোমবার সকালে মন্দির প্রাঙ্গণে থাকা মোট ১৬টি সিন্দুক ও প্রনামী বাক্স খুলে গণনার কাজ শুরু হয়, যা দিনভর চলে সন্ধ্যা পর্যন্ত।প্রশাসন সূত্রে জানা গেছে, শুধুমাত্র ভারতীয় মুদ্রাই নয়, প্রনামী বাক্স থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও। এর মধ্যে রয়েছে মার্কিন ডলার, সৌদি আরব ও কুয়েতের দিনার, নেপালের মুদ্রা এবং বাংলাদেশের টাকা। এই বৈদেশিক মুদ্রার উপস্থিতি প্রমাণ করে যে, মন্দিরটি এখন আন্তর্জাতিক পর্যটক ও তীর্থযাত্রীদের কাছেও সমানভাবে জনপ্রিয় হয়ে উঠছে। গণনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য গোমতী জেলার জেলাশাসক দপ্তর থেকে ১৬ সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়। সকাল থেকেই শুরু হয় গণনার প্রক্রিয়া, যদিও মাঝেমধ্যে বৃষ্টির কারণে কিছুটা ব্যাঘাত ঘটে। তবুও প্রশাসনের তত্ত্বাবধানে এবং কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে পুরো কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন ডেপুটি কালেক্টর চন্দ্রশেখর চট্টোপাধ্যায়। তিনি আরও জানান, গণনার কাজ সন্ধ্যা ৮টা থেকে ৯টার মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা ছিল। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রাপ্ত অর্থ মন্দিরের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে। এর মধ্যে রয়েছে মন্দিরের সংস্কার, রক্ষণাবেক্ষণ, পূজা-পার্বণ এবং ভক্তদের জন্য আরও উন্নত পরিষেবা প্রদান।এদিনের গণনার সময় একটি বিশেষ ঘটনা সকলের নজর কেড়েছে। সিআরপিএফ-এর জওয়ান বুদ্ধদেব দাস তার চাকরির প্রথম মাসের সম্পূর্ণ বেতন ৩৩,৩১০ টাকা মায়ের চরণে প্রনামী হিসেবে দান করেছেন। তার এই নিঃস্বার্থ দান ভক্তদের মধ্যে গভীর আবেগ ও শ্রদ্ধার সৃষ্টি করেছে। মন্দিরে আগত ভক্তদের অগাধ বিশ্বাস ও ভক্তির প্রতিফলনই এই বিপুল প্রনামী। দেশ-বিদেশের মানুষ যে সমানভাবে মাতা ত্রিপুরা সুন্দরীর প্রতি আস্থাশীল, তা আবারও প্রমাণিত হলো এই প্রনামী গণনার মধ্য দিয়ে।
গোপন খবরের ভিত্তিতে অভিযান, কদমতলায় উদ্ধার ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট!

গোপন খবরের ভিত্তিতে অভিযান, কদমতলায় উদ্ধার ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট!

নিজস্ব প্রতিনিধি: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত কদমতলায় মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। কদমতলা থানার অন্তর্গত বাঘন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে জানিয়েছেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অবিনাশ রাই।পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে কদমতলা থানার পুলিশ একটি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বাঘন গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অরিনজিত দাস ওরফে গৌতম দাস (২৯), পিতা অরুণ দাসের বাড়িতে হানা দেয় পুলিশের যৌথ বাহিনী। তল্লাশি চালিয়ে বাড়ির গোয়ালঘর থেকে প্রায় ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এই ঘটনায় পুলিশ গৌতম দাসকে আটক করার পাশাপাশি আরও এক অভিযুক্ত জসিম উদ্দিন, পিতা জয়নুল উদ্দিন, বাড়ি আসামের নিলাম বাজার থানা এলাকার ব্রাহ্মণশাসন গ্রাম থেকে আগত এক ব্যক্তিকেও ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে।পুলিশ সুপার জানান, এই ঘটনায় কদমতলা থানায় NDPS আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ধৃত দুই অভিযুক্তকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এই মাদক চক্রের সঙ্গে আর কারা জড়িত, ইয়াবা ট্যাবলেটের উৎস কোথায় এবং এগুলি কোথায় পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের এই বড়সড় সাফল্যের পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে মাদক কারবারিদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।

 উদয়পুর কুকিছড়ার টিলা কেটে রাস্তা নির্মাণ করে দেবার ফলে এলাকার লোকজন খুবই খুশি

উদয়পুর কুকিছড়ার টিলা কেটে রাস্তা নির্মাণ করে দেবার ফলে এলাকার লোকজন খুবই খুশি

নিজস্ব প্রতিনিধি:দেশ ঘটন হবার পর উদয়পুর কাঁকড়াবন এডিসি এলাকা কুকিছড়া রাস্তা উন্নয়নে কোন সরকার এলাকা উন্নয়নে মনযোগ দেয়নি। ফলে কুকিছড়ার উপজাতি অংশের জনগণের চলাচল করার ক্ষেত্রে ভীষন অসুবিধা হত।এ নিয়ে বহুবার তৎকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলে ও এক্ষেত্রে সরকারের কোন লক্ষ ছিল না। অবশেষে কাঁকড়াবন কুকিছড়া রাস্তা নির্মাণের জন্য কাঁকড়ান পূর্ত দপ্তরের এসডিও পার্থ সারথি দেবনাথের কাছে শরণাপন্ন হবার পর অবশেষে পার্থ সারথি দেবনাথ রাস্তা নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রাস্তা নির্মাণের জন্য কাজ শুরু করেন। আর এতে খুশি এলাকার লোকজন। এলাকার সাদি রাই মুড়া সিং এক সাক্ষাৎকারে বলেন, দীর্ঘ বছর ধরে রাস্তা নির্মাণের জন্য বহুবার দাবি জানিয়ে আশা শর্তে ও দপ্তর কোন উদ্যোগ নেয়নি। অবশেষে কাঁকড়াবন পূর্ত দপ্তরের এসডিও পার্থসারথি দেবনাথ এই কাজে হাত দেওয়ায় এলাকার লোকজন। এলাকার মোট 68 পরিবার বসবাস করছে যার লোক সংখ্যা প্রায় ৩০০ এর মধ্যে ৩০ থেকে ৩৫ জন আছে ছাত্রছাত্রী। সামান্য বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে হাঁটাচলা করা খুব কষ্টকর। একদিকে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী, অফিসের কর্মচারীরা কিংবা অসুস্থ হলে কোন রোগীকে চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া ছিল কষ্টসাধ্য। বর্তমানে এই রাস্তা নির্মাণের ফলে এলাকার লোকজন খুব খুশি। এলাকার লোকজনদের আশা এলাকা উন্নয়নে সরকার সবসময় পাশে থাকবে এ আশা করেছেন এলাকার লোকজন।
খোয়াই যান দুর্ঘটনা নিহত ১

খোয়াই যান দুর্ঘটনা নিহত ১

নিজস্ব প্রতিনিধি: খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা! চাম্পাহাওর থানার অন্তর্গত ২০৮ নম্বর জাতীয় সড়কের নিবারণ বাড়ি এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর!!ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন!!! ঘাতক গাড়িটি ঘটনার পর পরই সেখান থেকে চম্পট দেয়।রাত বাড়তেই খোয়াইয়ের চাম্পাহাওর থানা এলাকায় নেমে এলো শোকের ছায়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত প্রায় ৭টা নাগাদ ২০৮ নম্বর জাতীয় সড়কের নিবারণ বাড়ি এলাকায় একটি বাইক ও অজ্ঞাতপরিচয় একটি চারচাকা গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কাটি এতটাই জোরালো ছিল যে, ঘটনাস্থলেই প্রাণ হারান এক বাইক আরোহী। পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম বিনোদ সিনহা (৪০)। তিনি খোয়াইয়ের গৌরনগর এলাকার বাসিন্দা ছিলেন। জানা গেছে, বিনোদ সিনহা ও আনন্দ কুমার দত্ত নামে অপর এক ব্যক্তি কমলপুর থেকে বাইকে চড়ে খোয়াইয়ের দিকে আসছিলেন। ঠিক সেই সময়ই নিবারণ বাড়ি এলাকায় উল্টোদিক থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি তাদের বাইকে সজোরে ধাক্কা মারে।দুর্ঘটনার পর পরই স্থানীয় মানুষ ও পুলিশ এসে উদ্ধারকার্যে হাত বাড়ায়। আশঙ্কাজনক অবস্থায় আনন্দ কুমার দত্তকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে, ঘটনার সুযোগ নিয়ে ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। চালক ও গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে চাম্পাহাওর থানার পুলিশ।গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জাতীয় সড়কে বেপরোয়া গতি রুখতে পুলিশের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন?
লেফুঙ্গায়  নির্মীয়মান স্টলের কাজ দেখে সন্তোষ মন্ত্রীর

লেফুঙ্গায় নির্মীয়মান স্টলের কাজ দেখে সন্তোষ মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: লেফুঙ্গা বাজার পরিদর্শন মন্ত্রী রতন লাল নাথ ও এডিসির সিইএম রুনিয়েল দেববর্মা, লেফুঙ্গায় নির্মীয়মাণ মডেল মার্কেট পরিদর্শন করেন এবং লেফুঙ্গায় ওপেন জিম, ইনডোর মাঠ, গামছা কোবরা বাজারকে আধুনিক বাজার করা সহ গৃহীত হয়েছে একাধিক পরিকল্পনা বলে জানান মন্ত্রী রতন লাল নাথ এবং তিনি আশ্বাস ব্যক্ত করেন এডিসির নব নির্বাচিত মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা গোটা রাজ্যের এডিসি সহ লেফুঙ্গার উন্নয়নে কাজ করবেন।এবং এডিসির নব নির্বাচিত মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা এই পরিদর্শন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথের এডিসি, ননএডিসি এলাকার উন্নয়নে কৃষি,বিদ্যুৎ সহ সমস্ত উন্নয়নমূলক কাজের ভুয়সী প্রশংসা করেন ।
আমতলী থানার পুলিশের হাতে আটক ২ ছিনতাইবাজ সহ একটি সোনার চেইন!

আমতলী থানার পুলিশের হাতে আটক ২ ছিনতাইবাজ সহ একটি সোনার চেইন!

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার দুপুরে মঞ্জু মুন্ডা নামে এক মহিলা ব্যাংকের উদ্দেশ্যে যাচ্ছিল, মহিলা যখন সেকেরকোট দারোগাবাড়ি এলাকায় আসে তখন দুই ছিনতাইবাজ ওই মহিলার গলা থেকে একটি সোনার চেইন ছিনতাই করে নিয়ে যায়। তখন মহিলার চিৎকারে ছুটে আসে আশেপাশের লোকজন। পরে খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলের দ্রুত ছুটে গিয়ে দেবব্রত দত্ত এবং বিজয় সরকার নামে দুই ছিনতাইবাজকে গ্রেফতার করে, এবং তাদের কাছ থেকে মহিলার গলা থেকে ছিনতাই হওয়া সোনার চেনটিও উদ্ধার করে। পরে মঞ্জু মুন্ডা নামে ঐ মহিলার পক্ষ থেকে আমতলী থানায় লিখিত আকারে একটি মামলা বের করা হয়। এই বিষয়ে আমতলী থানার পুলিশ ধৃত দুই ছিনতাইবাজের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে। বৃহস্পতিবার এই ব্যাপারে সম্পূর্ণ তথ্য দিতে গিয়ে আমতলী থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাস সাংবাদিকদের জানিয়েছেন ধৃত দুই ছিনতাইবাদদের শুক্রবার আদালতে প্রেরণ করা হবে।
দীর্ঘ প্রায় তিন মাস পর খোলা হলো উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির-এর প্রনামী বাক্সগুলি | Newstoplink.com