surga-image

Tags

Share this article

 বিমানবন্দরে অটো চালকদের ‘দাদাগিরি’ নেশাগ্রস্ত চালকদের দুর্ব্যবহারে অতিষ্ঠ যাত্রী ও কর্মীরা !

বিমানবন্দরে অটো চালকদের ‘দাদাগিরি’ নেশাগ্রস্ত চালকদের দুর্ব্যবহারে অতিষ্ঠ যাত্রী ও কর্মীরা !

নিজস্ব প্রতিনিধি: আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে নেশাগ্রস্থ অটো চালকদের একাংশের দৌরাত্ম্যে সাধারণ যাত্রী থেকে শুরু করে বিমানবন্দরের কর্মীরাও এখন নাজেহাল হয়ে পড়েছেন। অভিযোগ উঠেছে, সন্ধ্যা নামার সাথে সাথে একদল চালক নেশাগ্রস্ত হয়ে বিমানবন্দরে আসা যাত্রী ও কর্মরত কর্মীদের সাথে অশালীন আচরণ শুরু করে। শুধু তাই নয়, ইচ্ছেমতো অতিরিক্ত ভাড়া দাবি করা এবং অনলাইন বুকিং করা গাড়িতে উঠতে বাধা দেওয়ার মতো ঘটনা এখন নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। বিমানবন্দর থেকে বের হওয়ার পর নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য অটো চালকরা সরকারি তালিকাভুক্ত ভাড়ার তোয়াক্কা না করে কয়েকগুণ বেশি টাকা দাবি করে। কেউ প্রতিবাদ করলে বা অনলাইন প্ল্যাটফর্মে বুক করা অটো ব্যবহার করার চেষ্টা করলে চালকদের একটি দল তাদের ঘিরে ধরে গালিগালাজ এমনকি শারীরিক নিগ্রহের হুমকিও দেয়। বিমানবন্দরের কর্মীদের একাংশও এই নেশাগ্রস্ত অটো চালকদের হাতে হেনস্তার শিকার হচ্ছেন বলে জানা গেছে। এই পরিস্থিতির প্রতিকারে আগরতলা এয়ারপোর্ট থানার পুলিশ এবং ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। যদিও মন্ত্রী অতীতে বারবার এই ধরনের ‘দাদাগিরি’ বন্ধ করতে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন এবং যাত্রী পরিষেবা উন্নত করতে বিমানবন্দরে প্রিপেইড অটো পরিষেবা চালু করেছিলেন, তবুও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। বর্তমানে বিমানবন্দরের নিরাপত্তা ও ত্রিপুরার পর্যটন ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে ওই সমস্ত অভিযুক্ত নেশাগ্রস্ত অটো চালকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হচ্ছে।

কৃষ ধনকে স্বাগত জানাতে বিমানবন্দরে কার্যকর্তাদের উচ্ছ্বাস

কৃষ ধনকে স্বাগত জানাতে বিমানবন্দরে কার্যকর্তাদের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নদিয়া জেলার তেহট্ট বিধানসভায় প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির জয়ের নায়ক বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস দীর্ঘ কয়েকমাস পর রাজ্যে আসলেন এবং উনাকে স্বাগত জানাতে বামুটিয়া বিধানসভার বিজেপি কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় বিমানবন্দরে।প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস দীর্ঘ কয়েক মাস যাবত পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট বিধানসভায় নির্বাচনী প্রচার করেন,এই সময় তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনগণের সঙ্গে কথা বলেন এবং ৪ মে সেই ফলাফল ,প্রথমবারের মতো এই বিধানসভায় জয়ী হয় বিজেপি প্রার্থী এবং পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের পতন ও বিজেপি সরকার গঠিত হয়।রাজ্যে ফিরে এদিন সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তিনি বিজেপি বামুটিয়া মন্ডলের সভাপতি ও যুব মোর্চার সম্পাদকের ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেন

বাংলায় মমতার নির্বাসন , শুভেন্দুর উত্থান , শপথ গ্রহনের সমারোহে মোদী , শাহ সহ ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী

বাংলায় মমতার নির্বাসন , শুভেন্দুর উত্থান , শপথ গ্রহনের সমারোহে মোদী , শাহ সহ ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ শনিবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর এন রবি তাঁকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রীরা, এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব।২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি ২০৭টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়েছে।বাংলার নতুন বিজেপি মন্ত্রিসভায় অন্যান্যরা হলেন, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক।প্রায় ৫০ বছর ধরে বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের শাসনের পর এই প্রথম পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করল। তবে সরকার গঠনের আগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তপ্ত। পরাজয়ের পরেও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগে অনীহা প্রকাশ করেন।

বিশ্রামগঞ্জ বাজারে তিনটি দোকান বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত

বিশ্রামগঞ্জ বাজারে তিনটি দোকান বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত

নিজস্ব প্রতিনিধি: বিশ্রামগঞ্জে দিন-দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই তিনটি দোকান। ঘটনা শনিবার দুপুরে। প্রাথমিক সূত্রের অনুমান দোকানে ধুপকাঠির আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। জানা গেছে এদিন বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের ৩০০ মিটার দূরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তের মধ্যেই তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ভস্মিভূত হয়ে যায়। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে স্থানীয় ব্যবসায়ীরা খবর দেয় বিশ্রামগঞ্জ থানায় এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। পরে অগ্নি নির্বাপক দপ্তরের তিনটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে দোকানে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের বিরুদ্ধে কর্তব্যের গাফিলতির অভিযোগ তুলেছে। তাদের অভিযোগ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সঠিক সময়ে দ্রুত যদি ঘটনাস্থলে পৌঁছাতো তাহলে হয়তো দোকানগুলির এত বড় ক্ষয়ক্ষতি হত না। তবে এই অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা আর্থিকভাবে অনেকটাই ভেঙ্গে পড়েছেন।

রবীন্দ্র কাননে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপন

রবীন্দ্র কাননে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপন

নিজস্ব প্রতিনিধি: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আগরতলা রবীন্দ্র কাননে ।এদিন কবিগুর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করলেন মন্ত্রী সান্তনা চাকমা , এছাড়া উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা ।পাশাপাশি এই দিন খুঁদে শিশুর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহণ করেন ।

দুই পক্ষের মারপিটে তালা ঝুললো বামুটিয়া বিএমএস অফিসে!

দুই পক্ষের মারপিটে তালা ঝুললো বামুটিয়া বিএমএস অফিসে!

নিজস্ব প্রতিনিধি: বিএমএস বামুটিয়া অটো রিক্সা বামুটিয়া ব্লক শাখার দুই পক্ষের মারপিটে রক্তাক্ত এক অটো চালক।গাড়ির লাইন নম্বর ধরাকে কেন্দ্র করে মারপিটের সূত্রপাত হয়।অটোর নম্বর ধরতে গেলে প্রণব বণিক নামে এক অটো চালকের উপর সুদীপ্ত দাস নামে আরেক অটো চালক আক্রমণ করে এবং এতে রক্তাক্ত হয় প্রণব বণিক।পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।গোটা ঘটনা মূলত আবারও কমিটি গঠনকে কেন্দ্র করেই।পরে প্রণব বণিককে মারধরের প্রতিবাদে অন্য অটো চালকরা বিএমএস্ অটো রিক্সা বামুটিয়া ব্লক শাখার অফিস এ তালা ঝুলিয়ে দেয়।গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়,যদি ঘটনার পর কালী বাজারে বিশাল নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয় তবে এই ঘটনা নিয়ে বামুটিয়া ফাঁড়ির ওসি প্রীতম চাকমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি গোটা বিষয়টি এড়িয়ে যান।বলা বাহুল্য এই ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের বিষয়ে বেশ কয়েকদিন যাবত উত্তপ্ত বামুটিয়া।গোটা ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান আহত অটো শ্রমিক প্রণব বণিক।

গনবন্টন  ব্যবস্থা মজবুত ও কালো বাজারী রুখতে সরকার অঙ্গীকারবদ্ধ : সুশান্ত চৌধুরী

গনবন্টন ব্যবস্থা মজবুত ও কালো বাজারী রুখতে সরকার অঙ্গীকারবদ্ধ : সুশান্ত চৌধুরী

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষের কাছেও গণবণ্টন ব্যবস্থার সুফল পৌঁছে দিতে দপ্তরের পক্ষ থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবন-এ খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে “নিরাপদ পণ্য, আত্মবিশ্বাসী ভোক্তা” শীর্ষক এক সেমিনারের এমনটাই বললেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুর।এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে আগত ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতির সদস্য, রেশন ডিলার এবং বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।পাশাপাশি, ন্যায্য মূল্যের দোকানের ডিলার এবং বিভিন্ন বণিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভাও অনুষ্ঠিত হয়। সভায় রাজ্যের গণবণ্টন ব্যবস্থার কার্যকারিতা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় উপস্থিত প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সেই বিষয়গুলি মনোযোগ সহকারে শোনার পাশাপাশি গণবণ্টন ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য সম্মিলিতভাবে কাজ করার উপর জোর দেওয়া হয়।এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী সংশ্লিষ্ট উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দেন যাতে রাজ্যের সাধারণ ভোক্তারা গণবণ্টন ব্যবস্থায় কোনও ধরনের সমস্যার সম্মুখীন না হন এবং পরিষেবার মান আরও উন্নত করা যায়।

দুপুর ১২ টায় ৮ ই মে টি বি এস সির ফল প্রকাশ

দুপুর ১২ টায় ৮ ই মে টি বি এস সির ফল প্রকাশ

নিজস্ব প্রতিনিধি: (টিবিএসই)-এর অধীন পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক, মাদ্রাসা আলিম, উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল আগামী ৮ মে (বৃহস্পতিবার) দুপুর ১২টা নাগাদ প্রকাশ করা হবে। বুধবার পর্ষদের তরফে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীরা টিবিএসই-র নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবেন। এছাড়াও দুপুর ১২টা থেকে পরীক্ষার্থীরা প্রভিশনাল সার্টিফিকেটও ডাউনলোড করতে পারবেন। পর্ষদ সূত্রে খবর, মার্কশিট ও সার্টিফিকেট বিতরণের স্থান এবং তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।এই ঘোষণা ঘিরে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

উন্নয়নের প্রকল্পের কাজ পরিদর্শন করে আত্মসন্তোষ মেয়রের

উন্নয়নের প্রকল্পের কাজ পরিদর্শন করে আত্মসন্তোষ মেয়রের

নিজস্ব প্রতিনিধি ........বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার। এদিন তিনি প্রথমে যান রামনগর ৮ নং রাস্তায় ট্রেন ঢাকার কাজে কিছু সমস্যা সৃষ্টি হয়েছিল তা পরিদর্শনে যান। কি সমস্যা তাকে সমাধান করার পথের দিশা দেখানোর পর তিনি চলে আসেন শকুন্তলা রোডে। সেখানে ড্রেনের অবস্থা পুঙ্খানুপুঙ্খ কাজ চলছে কিনা তা পরিদর্শন করেন। পরবর্তীতে চলে যান শিশু উদ্যানে। সেখানে একটি ক্যাফেটেরিয়া তৈরি হচ্ছে যার অগ্রগতি খতিয়ে দেখেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আগরতলা শহরের ড্রেন ঢাকার কাজ প্রায় শেষের পথে। ড্রেনের সংস্কার কাজও শেষের পথে। প্রতিটি কাজ শেষ হয়ে গেলে আগরতলা শহরে জল জমার সমস্যা থাকবে না। পাশাপাশি শিশু উদ্যানটিকে সাজিয়ে তোলা এবং কাফেরিয়ায় তৈরির কাজও চলছে। যা সম্পূর্ণ হলে টেন্ডারের মাধ্যমে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে। সামগ্রীক জনকল্যাণমূলক কাজকর্মের বার্তা দিলেও সাধারন মানুষের কতটা কার্যকর হবে সেটা সময় প্রমান করবে বলেই অভিমত সংশ্লিষ্ট মহলের।

৫ দিনের ব্যবধানে ফের মহকুমা শাসকের কাছে ব্রু শরনার্থীরা

৫ দিনের ব্যবধানে ফের মহকুমা শাসকের কাছে ব্রু শরনার্থীরা

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে নতুন দাবিতে সরব হল রিয়াং শরণার্থীরা। বৃহস্পতিবার আমবাসা মহকুমাধীন হাদুক্লোক পাড়া এলাকার ব্রু স্যাটেলমেন্ট ক্যাম্পের বাসিন্দারা পৃথক ভিলেজ কমিটি গঠনের দাবিতে আমবাসা মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন।জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রু স্যাটেলমেন্ট ক্যাম্পে বসবাসরত পরিবারগুলির দাবি, তাদের এলাকাকে আলাদা ভিলেজের মর্যাদা দিয়ে পৃথক ভিলেজ কমিটি গঠন করতে হবে। এদিন মহকুমা শাসক রিঙ্কু রিয়াং অনুপস্থিত থাকায় ডেপুটেশন গ্রহণ করেন ডিসিএম অনীশ দেবনাথ। ডেপুটেশন প্রদানকারীদের বক্তব্য, আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগে যদি ব্রু স্যাটেলমেন্ট ক্যাম্পকে পৃথক ভিলেজ হিসেবে অন্তর্ভুক্ত করা না হয়, তাহলে ওই এলাকায় নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখতে হবে।রিয়াং শরণার্থীদের আরও অভিযোগ, বহু বছর ধরে তারা বিভিন্ন সমস্যার মধ্যে বসবাস করছেন এবং প্রশাসনের কাছে একাধিকবার দাবি জানালেও স্থায়ী সমাধান হয়নি। তাই এবার তারা সংগঠিতভাবে আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছেন।এদিন তারা স্পষ্ট জানিয়ে দেন, দ্রুত তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনে সামিল হবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।