জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে ৩ মাসের এইচপিভি টিকাকরণ অভিযান
নিজস্ব প্রতিনিধি: রাজ্যে কিশোরীরা পাবে বিনামূল্যে এইচপিভি টিকা দেশে মহিলাদের মধ্যে দ্রুত বাড়ছে সার্ভাইক্যাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যানসারের প্রকোপ। এই মারাত্মক রোগ প্রতিরোধে এবার এগিয়ে এল কেন্দ্রীয় সরকার। রাজস্থানের আজমের শহরে ২৮ ফেব্রুয়ারী ২০২৬ প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে জাতীয় স্তরে এইচ পিভি টিকাকরণ অভিযানের উদ্বোধন হয়। সেইসঙ্গে আজ ত্রিপুরায় আই জি এম হাসপাতালে রাজ্যভিত্তিক এইচপিভি টিকাকরণ অভিযানের উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যভিত্তিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃমানিক সাহা। ২৮ ফেব্রুয়ারী ২০২৬ থেকে শুরু করে ক্যাম্পেইনের ৩ মাস পর্যন্ত এই অভিযান চলবে।এই রোগের প্রধান কারণ হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) সংক্রমণ। এই ক্যান্সার টিকার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ভারতে প্রতি বছর বহু মহিলা নতুন করে সার্ভিক্যাল ক্যানসারে আক্রান্ত হন এবং মৃত্যুও ঘটে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সময়মতো টিকা নিলে ভবিষ্যতে ক্যান্সার সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। যেসব কিশোরী মেয়ে যাঁদের ১৪ বছর বা তার বেশি বয়স কিন্তু ১৫ বছর পূর্ণ হয়নি তাঁরাই একমাত্র এই টিকা নেওয়ার জন্য যোগ্য। এই অভিযানে প্রায় ১৭ হাজার ৫০০ জন কিশোরীকে টিকা দেওয়া হবে। রাজ্যের সবকটি রুটিন ইমিউনাইজেশন সেশনে আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ এন্ড জি বি হাসপাতাল, আই জি এম হাসপাতাল, টি এম সি, সমস্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সামাজিক স্বাস্থ্যকেন্দ্র, মহকুমা স্বাস্থ্যকেন্দ্র, জেলা হাসপাতালে এই টিকা প্রদান করা হবে।ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে চালু হওয়া U-WIN (Universal Immunization WIN) হলো একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে দেশের শিশু ও কিশোর-কিশোরীদের নিয়মিত টিকাদান কর্মসূচি অনলাইনে নথিভুক্ত ও পর্যবেক্ষণ করা হয়। এই U-WIN পোর্টালে এইচপিভি টিকাকরণ সম্পর্কিত তথ্য নথিভুক্ত করা হবে।বিশেষজ্ঞদের মতে, টিকাকরণের পাশাপাশি নিয়মিত স্ক্রিনিং ও সচেতনতা বৃদ্ধি-এই দুইই সার্ভিক্যাল ক্যানসার প্রতিরোধে সমান গুরুত্বপূর্ণ। সরকারের এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে দেশে সার্ভিক্যাল ক্যানসারের হার উল্লেখযোগ্যভাবে কমবে বলেই আশাবাদী চিকিৎসক মহল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য অধিকারের অধিকর্তা ডাক্তার দেবশ্রী দেববর্মা পরিবার পরিকল্পনা এবং রোগ প্রতিরোধক অধিকারের অধিকর্তা ডাক্তার অঞ্জন দাস, জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার যুগ্ম মিশন অধিকর্তা ডাঃ নূপুর দেববর্মা, রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির সদস্য সচিব ডাঃ শৌভিক দেববর্মা, পশ্চিম ত্রিপুরার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শংকর চক্রবর্তী, প্রমুখ।
স্কুলে দুই নাইট গার্ড থাকা সত্ত্বেও চুরি! মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ঘটনায় চাঞ্চল্য
নিজস্ব প্রতিনিধি: নিয়মিত রাত্রের কালিন প্রহড়া না দিয়ে মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নাক ডেকে ঘুমোচ্ছে।যার পরিপ্রেক্ষিতে গত কয়েক মাসে পর পর দুইবার চুরি হয়ে যায় মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। প্রথমবার চুরি হওয়ার পর শাসক দলীয় নেতৃত্বরা ধামাচাপা দিয়ে রেখেছিল কিন্তু এবার আর দামাচাপা দেওয়ার মতো নয়। দুই নাইট গার্ড একজন হলেন নির্মল দেববর্মা। উনি আবার শাসক দলীয় পঞ্চায়েত বুথ সভাপতি। আবার অন্যদিকে পঞ্চায়েত মেম্বারের স্বামী। অপরজন হলেন ধ্রুব সাহা। যার ফলে স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে আরম্ভ করে ছাত্র-ছাত্রীরা তাদের বিরুদ্ধে মুখ খুলতে নারাজ। শুক্রবার রাত্রিবেলা চোরের দল হানা দিয়ে এক দুইটি রুম নয়, পরপর ৮ থেকে ১০টি রুমের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমিরা থেকে আরম্ভ করে সবকিছু এলোমেলো করে ফেলে চলে যাই। পরবর্তী সময়ে সকালবেলা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এসে দেখতে পাই প্রিন্সিপালের রুম, লাইব্রেরি, রান্নার ঘর, ভাইস প্রিন্সিপালের রুম, আরো কত কি রুমের দরজার তালা ভাঙ্গা অবস্থা রয়েছে। যদিও এ সময় বিদ্যালয়ের প্রিন্সিপাল আসেনি। সহকারী প্রিন্সিপাল এসে কোন তাল মিল খুঁজে পাইনি। কি চুরি হয়েছে কত টাকা চুরি হয়েছে কি মেশিন নিয়ে গেছে তাও খুঁজে পাইনি। তবে চোরের দল আট থেকে দশটি রুমের দরজা ভেঙেছে এবং আলমিরা সহ কম্পিউটার রুম যে এলোমেলো অবস্থা রয়েছে তা থেকে পরিষ্কার মহামূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে চোরের দল। এদিকে অভিযোগ দুই নাইট গার্ড প্রায় সময় বিদ্যালয়ে নিয়মিত রাত্রেবেলা প্রহরা দিচ্ছে না। বাড়িতেই ঘুমাচ্ছেন। অন্যদিনের মতোই শুক্রবার দুইজনের মধ্যে একজন ও আসেনি প্রহরা দেওয়ার জন্য। বিদ্যালয়ের শিক্ষক সূত্রে খবর। যার ফলে চোরের দল ৮ থেকে দশটি রুমের তালা ভেঙ্গে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যাই। সবচেয়ে অবাক করার বিষয় হলো দুই নাইট গার্ড যেই ঘরে সর্বদাই ঘুমাই বিদ্যালয়ে সেই ঘরের দরজার তালা ভেঙ্গে নিয়ে যায় চোরের দল। তাহলে একপ্রকার পরিষ্কার শুক্রবার সেই দুই গুণধর নাইট গার্ড স্কুলে প্রহরাদারে আসেনি। এদিকে বিদ্যালয়ের সহকারী প্রিন্সিপাল জানান মধুপুর থানায় লিখিতভাবে জানানো হয়েছে। তবে তদন্ত চলছে। নাইটগেট আদৌ দায়িত্ব পালন করেছে কিনা তা তদন্ত করে দেখা হবে। যদি দায়িত্বের অবহেলা করে থাকে তাহলে শাস্তি পেতে হবে। তা নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে।
উদয়পুরে মৎস্য জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধনে দুই মন্ত্রী
নিজস্ব প্রতিনিধি: অমরসাগরের পশ্চিমপাড়ে নবনির্মিত মৎস্য জ্ঞানার্জন কেন্দ্র এবং উদয়পুরের ধনীসাগরে অবস্থিত মৎস্য উৎপাদন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা। মৎস্যচাষ ও মৎস্যচাষ সহায়ক প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপকারী এই দুটি প্রকল্প মৎস্য চাষিদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করেন মন্ত্রী।
পুর নিগমের বুলডোজার অভিযান অব্যাহত
নিজস্ব প্রতিনিধি: পুর নিগমের বুলডোজার অভিযান অব্যাহত । নতুন যানজট মুক্ত শহরের বার্তা নিয়ে জোরদার করা হয়েছে । প্রতিনিয়ত তাকে নিয়ে জনমনে স্বস্তি নেই । কোথায় কখন কিভাবে ভেঙে ফেলা হবে রুটি রোজগার । আগরতলা পৌর নিগমের উদ্যোগে বটতলা এলাকায় অভিযান! এখন থেকে নিয়ম করে দেওয়া হয়েছে সকাল ১১ টা থেকে রাত ১১ টা অব্দি দোকানিরা তাদের দোকান শেষ করে তাদের যে চার চাকার গাড়ি তা সরিয়ে নিতে হবে নয়তোবা পৌর নিগমের পক্ষ থেকে তুলে নেওয়া হবে। তবে , যাদের ভেন্ডার লাইসেন্স রয়েছে এই নিয়ম শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য । অন্য কেও দোকান চালাতে পারবেন না ।
বিশ্ব শান্তির উদ্দেশ্যে মোনাজাত তুলল আগরতলা গাউছিয়া সমিতি
নিজস্ব প্রতিনিধি: পাঁচ শতাধিক রোজাদারকে ইফতার পার্টিতে শামিল করে বিশ্ব শান্তির উদ্দেশ্যে মোনাজাত তুলল আগরতলা গাউছিয়া সমিতি। বুধবার ইন্দ্রনগর গাউছিয়া সমিতি মসজিদ প্রাঙ্গনে "বাগে হুদা" দরবার হলে অনুষ্ঠিত হয় এই ইফতার পার্টি। যেখানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এদিন এই ইফতার পার্টির আয়োজন করেছিল আগরতলার গাউছিয়া সমিতি। ইফতার পার্টিতে ৫ শতাধিক ধর্মপ্রাণ রোজাদার অংশগ্রহণ করেন এবং একসাথে ইফতার করেন। ইফতারের আগে তারা মোনাজাত তুলে বিশ্ব শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া পাঠ করেন। ইফতার পার্টিকে কেন্দ্র করে শিশু থেকে শুরু করে ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে উৎসাহ লক্ষ্য নিয়ছিল।নজরুল ইসলাম কাদরী, ইমাম গাউছিয়া জামে মসজিদের বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনা করলেন ।
জলের দাবিতে পথ অবরোধ! এলাকাবাসীর
নিজস্ব প্রতিনিধি: পুর পরিষদের অন্তর্গত দক্ষিণ কাচেরঘাট সংলগ্ন মোহনপুর ছয় নম্বর ওয়ার্ড এলাকায় এলাকাবাসীরা পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে। এলাকাবাসীরা জানায় বিগত এক বছর থেকে এলাকায় স্বাভাবিক পানীয় জল পরিষেবা ব্যাহত। এলাকায় যারা বরিষ্ঠ নাগরিক রয়েছে তাদেরকে বার বার জানানোর পরও পানীয় জল পরিষেবা স্বাভাবিক না হওয়ায় আজ বাধ্য হয়ে তারা পথ অবরোধ করেছেন। সকাল এগারোটা থেকে অবরোধ শুরু হলেও দুপুর বারোটা পর্যন্ত ঘটনাস্থলে কোন আধিকারিককে দেখা যায়নি।
প্রজ্ঞা ভবনে অফার বিলি মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি: প্রজ্ঞা ভবনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মৎস্য দপ্তরে গ্রুপ বি ক্যাটাগরীতে নতুন চাকরি প্রাপকদের হাতে অফার নিয়োগপত্র তুলে দেয় রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা।। মোট ৫৩ টা পোস্টের মধ্যে চাকরি পেয়েছে ৫২ জন অফিসার। এই নতুন চাকুরী প্রাপক ৫২ জন অফিসারের হাতে এই অফার তুলে দেওয়া হয় আজ। এই অফার বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, ছিলেন দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস, সচিব দীপা ডি নায়ার।
গভীর জঙ্গল থেকে পাঁচটি গরু উদ্ধার! পাচারকালে ৫টি গরু উদ্ধার করল মধুপুর থানার পুলিশ!!
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের পাচারের পথে কোনাবন পুরনো ইট বাটা চৌমুহনী এলাকার গভীর জঙ্গল থেকে পাঁচটি গবাদি পশু উদ্ধার করল মধুপুর থানার পুলিশ। এদিকে মধুপুর থানার ওসি উজ্জল চৌধুরী জানান গোপন খবরের ভিত্তিতে সোমবার গভীর রাত তিনটা নাগাদ কোনাবন ইট বাটা চৌমুহনী এলাকার গভীর জঙ্গলে পাঁচটি গবাদি পশু বেঁধে রেখেছে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। সেই খবরটি পেয়ে মধুপুর থানার ওসি উজ্জল চৌধুরী, সেকেন্ড ওসি উত্তম পাল বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওই এলাকায় হানা দেয়। পরবর্তী সময়ে সেখান থেকে পাঁচটি গবাদি পশু উদ্ধার করতে পারলেও পাচারকারীদের টিকির নাগাল পাইনি। পরে সেগুলি নিয়ে আসে মধুপুর থানায়। এদিকে যারা যায় সেই গবাদী পশুগুলি বিশালগড় মহকুমা আদালতের সুপর্ণ করবে। যদি পরবর্তী সময় নির্দেশ আসে তাহলে দেবীপুর গোশালা আশ্রমে হস্তান্তর করে দেওয়া হবে। জানা যায় দীর্ঘদিন যাবত কোনাবন এলাকা দিয়ে একাংশ গবাদি পশু পাচারকারীরা ওই পারে গবাদি পশু পাচার করে যাচ্ছে মধুপুর থানা পুলিশ এবং সীমান্তের বিএসএফকে ডিঙ্গিয়ে। আর শেষ পর্যন্ত পাঁচটি গবাদি পশু উদ্ধার করতে সক্ষম হয়েছে মধুপুর থানার পুলিশ।
৬০ লাখ টাকার বার্মিজ সিগারেট সহ ধৃত ১
নিজস্ব প্রতিনিধি: ৫০ থেকে ৬০ লক্ষ টাকার বার্মিজ সিগারেট সহ আটক গাড়ি চালক! রবিবার রাতে শ্রীনগর থানার পুলিশের সাফল্য!!শ্রীনগর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মলয়নগর বাইপাস নাকা চেকিং সময় একটি কন্টেইনার থেকে ৩৭ কাটুন থেকে তিন লক্ষ ৭০ হাজার বার্মিজ সিগারেট আটক করেন যার বাজার মূল্য ৫০ থেকে ৬০ লক্ষ টাকা হবে বলে জানান শ্রীনগর থানার ওসি গাড়ি সহ দুজনকে আটক করা হয়। আজ কাস্টমের হাতে তুলে দেবেন এই বার্মিজ সিগারেট গুলো। আটক ব্যক্তির নাম সন্তোষ ঘোষ ৩৮ বয়স।
গৌরনগর আর ডি ব্লক পরিদর্শনে সাংসদ কৃতী সিং
নিজস্ব প্রতিনিধি: ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকে পরিদর্শনে আসেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ কৃতি সিং দেববর্মন। দুপুর প্রায় ২টা নাগাদ তিনি গৌরনগর ব্লক কার্যালয়ে পৌঁছালে গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লক্ষী নমঃ এবং ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ফুলের তোড়া দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।এরপর ব্লকের বিডিও নবারুণ চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ অন্যান্য পঞ্চায়েত সদস্যদের নিয়ে পঞ্চায়েত সমিতির হলঘরে এক আলোচনা সভায় অংশ নেন সাংসদ। সভায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, চলমান কাজের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।আলোচনা শেষে সাংসদ কৃতি সিং দেববর্মন বলেন—“মূলত আমরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করেছি— বর্তমানে কী কী কাজ চলছে এবং আর কী কী করা যেতে পারে তা পর্যালোচনা করা হয়েছে। আমাদের বেশ কিছু কাজ এখনো বকেয়া রয়েছে। আশা করছি, এ বছর যদি বাজেট কিছুটা বাড়ানো হয়, তাহলে আমরা সেই বকেয়া কাজগুলো দ্রুত সম্পন্ন করতে পারব এবং এলাকার সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করা সম্ভব হবে। আজ আমি কয়েকটি স্কুলও পরিদর্শন করেছি। স্কুল ভবনের নির্মাণকাজ ভালোভাবেই এগোচ্ছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করা। সেই উদ্দেশ্যেই আমি পরিদর্শনে এসেছি।”

